Main Menu

editor

 

অনিয়মিত অভিবাসন ঠেকাতে সম্মেলন ইতালির

বিদেশবার্তা২৪ ডেস্ক: ভূমধ্যসাগরীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ইউরোপে পৌঁছাতে চাওয়া অভিবাসীদের আটকানোর উপায় বের করতে বৈঠক করছে ইতালি। রবিবার ইতালি ‘অনিয়মিত অভিবাসন প্রবাহ’ আটকানোর উপায় খুঁজতে ভূমধ্যসাগরীয় এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ইতালির সরকার একটি বিবৃতিতে বলেছে, ‘সম্মেলনের লক্ষ্য হলো অভিবাসন নিয়ন্ত্রণ করা, মানবপাচারের বিরুদ্ধে লড়াই করা এবং দেশগুলির মধ্যে সহযোগিতার একটি নতুন মডেলের ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়নের প্রচার করা।’ সম্মেলনটি প্রধানমন্ত্রী জর্জা মেলোনির ‘উদ্যোগে’ সংগঠিত হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। ২০২২ সালে নির্বাচনী প্রচারের সময় তিনি দেশে অভিবাসীদের ‘আগমন ও অবস্থান বন্ধ করার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।Read More


সাড়ে ১১ হাজার শিক্ষক নেবে সৌদি, সুযোগ রয়েছে বাংলাদেশেরও

বিদেশবার্তা২৪ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১১ হাজার ৫৫১ জন স্কুল শিক্ষক নেয়ার পরিকল্পনা করেছে সৌদি আরব। শুক্রবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সৌদি শিক্ষা মন্ত্রণালয়। খবর গালফ নিউজের। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন স্কুলে গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি ভাষা, কম্পিউটার শিক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষক নেয়া হবে। আগ্রহী প্রার্থীরা যে বিষয়ে শিক্ষকতা করতে ইচ্ছুক, তাদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী এবং শিক্ষাদানে দক্ষ হতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুলাই সকাল ৯টা (সৌদি সময়) থেকে ৩০ জুলাই সকাল ১১টা পর্যন্ত যে কোনো সময় সরকারেরRead More


আইটি প্রকৌশলীসহ বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগ করবে জাপান

বিদেশবার্তা২৪ ডেস্ক: আইটি প্রকৌশলীসহ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহের কথা জানিয়েছে জাপান। একই সঙ্গে বাংলাদেশে স্টার্টআপ ও গবেষণা উন্নয়ন প্রশিক্ষণ খাতে বিনিয়োগও করতে চায় দেশটি। গতকাল রবিবার (২৩ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে এই আগ্রহের কথা জানান। জাপানের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের আইসিটি রপ্তানি থেকে ৩০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে অর্জিত ১২০ মিলিয়ন ডলারের বাজারকে বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মত প্রকাশ করেন। মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৈঠকে তথ্যRead More


হকার উচ্ছেদে ফের অভিযানে মেয়র আরিফ

নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত সিলেট সিটি কর্পোরেশন (সিকি) নির্বাচনের পর অনেকটা নিরব হিয়ে গিয়েছিলে টানা দুই দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। স্তব্ধ হয়ে পড়েছিল সিকি প্রশাসন। আর এ সুযোগে পুরো নগর দখল করে নিয়েছিল হকার ব্যবসায়ী চাঁদাবাজরা। জন ও যানচলাচলে ঘটতে শুরু করে বিঘ্ন। নাভিশ্বাস হয়ে ওঠে নগরবাসীর। সোমবার থেকে হঠাৎ করে আবার ঝলসে ওঠেন মেয় আরিফ। আগামী নভেম্বর পর্যন্ত চলতি মেয়াদের দায়িত্ব থাকায় ফের সক্রিয় হয়ে ওঠতে হয়েছে তাকে। নগরবাসী দুর্ভোগ লাঘবে শৃঙ্খলা রক্ষায় ফের সময় দিতে শুরু করেছেন তিনি।ফুটপাত থেকে হকার উচ্ছেদে ফের আচমকা অভিযানে নেমে দিয়েছেনRead More


নির্বাচন সুষ্ঠ না হওয়া কম্বোডিয়ার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক: কম্বোডিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়ায় দেশটির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কম্বোডিয়ার সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই রবিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র বলেছে, তারা কম্বোডিয়ায় কিছু বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করছে এবং গণতন্ত্রকে দুর্বল করেছে এমন ব্যক্তিদের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের দল সিপিপি কার্যকর কোনো বিরোধী দলের মুখোমুখি না হওয়ায় ওয়াশিংটন উদ্বিগ্ন। বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র বলেছে, কম্বোডিয়ার সাধারণ নির্বাচন ফ্রি ও ফেয়ার কোনোটাই হয়নি। এমনকি নির্বাচনRead More


কাজের লোকদের সঙ্গে আপনার আচরণ যেমন হবে

ধর্ম ডেস্ক: মানুষ নিজের প্রয়োজনেই একে অপরের মুখোপেক্ষী। একা, একাকী স্বয়ংসম্পন্ন হয়ে উঠা মানুষের স্বভাবজাত নয়। বিভিন্ন কাজে অন্যের সাহায্য নিতে হয়। বাসার কাজের জন্য অনেক সময় গৃহকর্মী, কাজের লোক রাখতে হয়। আমাদের সমাজে বেশির ভাগ সময় গৃহকর্মীদের সঙ্গে অসদাচারণ ও নির্যাতনের কথা শোনা যায়। অধীনস্থ এই কর্মীদের সঙ্গে বাজে আচরণে কঠোর নিষেধাজ্ঞা জানানো হয়েছে ইসলামে। তাদের সঙ্গে কোমল আচরণের কথা বলা হয়েছে। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘তারা তোমাদের ভাই। আল্লাহ তায়ালা তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। অতএব তোমরা যা খাও তাদেরকেও তা খাওয়াও আর তোমরা যা পর তাদেরকেও তাRead More


ভারতের দক্ষ কর্মীদের কাছে টানছে জার্মানি

বিদেশবার্তা২৪ ডেস্ক: শিল্পখাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে অভিবাসীদের নিজেদের শ্রমবাজারে যুক্ত করতে চায় ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি৷ তারই ধারাবাহিকতায় বিভিন্ন খাতে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের দক্ষ কর্মীদের কাছে টানতে চাইছেন জার্মানির শ্রমমন্ত্রী হুবার্টুস হাইল৷ শুধু তাই নয়, দীর্ঘ মেয়াদে ভারত থেকে আসা অভিবাসী কর্মীদের জার্মান সমাজে একীভূত করার পরিকল্পনার কথাও অকপটে জানালেন তিনি৷ জার্মানির পাবলিক ব্রডকাস্টার ডয়চে ভেলের দিল্লি ব্যুরোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমরা একটি উইন-উইন-উইন অবস্থা প্রতিষ্ঠিত করতে চাই৷’’ হাইল বলেন, আমরা এমন একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই ‘‘যে দেশের কর্মীদের আমরা নিয়ে আসব, সেইRead More


কুদৃষ্টি যেভাবে মানুষের ক্ষতি করে

ধর্ম ডেস্ক: মানুষের চোখ লাগা (কুদৃষ্টি) এবং এর ফলে অন্য মানুষ বা জন্তু-জানোয়ারের ক্ষতি হওয়া সত্য। এটা মূর্খতাসুলভ কুসংস্কার নয়। কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘কাফিররা যখন কোরআন শোনে, তখন তারা যেন তাদের তীক্ষ দৃষ্টি দিয়ে তোমাকে আছড়িয়ে ফেলবে…।’ (সুরা : ক্বলম, আয়াত : ৫১) রাসুলুল্লাহ (সা.)ও বদনজরের প্রভাবকে সত্য বলে উল্লেখ করেছেন। এক হাদিসে এসেছে : ‘অশুভ দৃষ্টির প্রভাব সত্য। যদি কোনো কিছু ভাগ্যের লিখনকে অতিক্রম করত, তাহলে অশুভ দৃষ্টিই তা করতে পারত।’ (মুসলিম শরিফ, হাদিস : ৫৮৩১; ইবনে মাজাহ, হাদিস : ৩৬৩৯) নবী করিম (সা.) আরো ইরশাদ করেছেন, ‘অশুভRead More


সিলেটে ভয়াবহ দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৭

নিউজ ডেস্ক: সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ভোলাগঞ্জের খগাইল নামক স্থানে সিএনচালিত অটোরিকশা ও নোহা মাইক্রোবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাতটার দিকে খগাইল এলাকায় পিয়াইনগুল কাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে রয়েছেন সিএনজি অটোরিকশার ৬ জন, অপরজন নোহা মাইক্রোবাসের চালক। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, ৬ জন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আর পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। হাসপাতালে একজন মারা গেছেন। নিহত ৭ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. ইদ্রিসRead More


স্বর্ণের ভরি লাখ টাকা ছাড়াল

নিউজ ডেস্ক: বাংলাদেশে স্বর্ণের ভরি প্রথমবারের মতো লাখ টাকা ছাড়িয়েছে। ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে এক লাখ ৭৭৭ টাকা। বৃহস্পতিবার (২০ জুলাই) স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছে। আর এতেই স্বর্ণের ভরি লাখ টাকা ছাড়িয়ে গেছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের স্বর্ণের ভরি দাম পড়বে ১ লাখ ৭৭৭ টাকা। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিতRead More