Main Menu

editor

 

ইতালির নাপলিতে ‘প্রবাসে বন্ধু’র উদ্যোগে আনন্দভ্রমণ

নিউজ ডেস্ক: ইতালির রাজধানী রোমের রেইনবো ম্যাজিক ল্যান্ডে গ্রীষ্মকালীন আনন্দভ্রমণ করেছে নাপলির প্রবাসী বাংলাদেশিরা। ‘প্রবাসে বন্ধু’র উদ্যোগে গত রোববার আয়োজিত এ আনন্দভ্রমণে অংশ নেন সাঞ্জুসেপ, অত্তাবিয়ানো, তেসরিনো, কাসেল্লিতে বসবাসরত প্রবাসীরা। প্রবাসীরা জানান, তাদের শত ব্যস্ততা ফেলে আনন্দভ্রমণ কিছুটা সময়ের জন্য প্রশান্তি এনেছে। সামান্য সুযোগ হলেই পরিবারসহ ইতালি প্রবাসী বাংলাদেশিরা মিলিত হন আনন্দ উপভোগের জন্য। আনন্দভ্রমণের মধ্য দিয়ে দারুণ একটি দিন পার করেছে পরিবারগুলো। দেশীয় খাবারের আয়োজনসহ দিনভর উৎসবে কাটে সবার। পুরো আয়োজনস্থল পরিণত হয় যেন মিনি বাংলাদেশে। আয়োজকরা জানান, বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে একটি সুন্দর বন্ধন তৈরি করতে এ আয়োজন। কোনোRead More


শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্টে পর্যটক খুন

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্ট থেকে অজ্ঞাত এক (৪৮ বছর) পর্যটকের লাশ উদ্বার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার ডলুছড়া এলাকার লেমন গার্ডেন রিসোর্টে একটি রূমে ওই পর্যটকের সঙ্গীরা তাকে হত্যা করে পালিয়ে যায় । শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ মরদেহ উদ্বার করা মর্গে প্রেরণ করেছে। রিসোর্ট কর্তৃপক্ষ ও শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট সকালে চাঁদপুর জেলার শাহারাস্তি থানার খাসের বাড়ি এলাকার পরিচয় দিয়ে নুরুল আমিন রাব্বি ও তার সাথে আরো তিনজন পর্যটক লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টি বিলাসের রুম এরRead More


১১ মাস ধরে স্কুলে ঢুকতে পারছে না শ্রীমঙ্গলের বাডস স্কুলের শিশু শিক্ষার্থী

নিউজ ডেস্ক: শ্রীমঙ্গলে সন্তানের শিক্ষার দাবীতে মানুষের দ্বারে দ্বারে ঘুড়ে বেড়াচ্ছেন এক পিতা। ভর্তির কয়েক দিনের মাথায় ‘ক্লাসের উপযোগী নয়’ -এমন কথা বলে শিশুটির পড়ালেখা বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। একই সাথে ছাড়পত্র না দেয়ায় ১১ মাস ধরে পড়ালেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশুটি। অনিশ্চিত ভবিষ্যত নিয়ে এখন উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিশুটির পিতা । জানা গেছে, ২০২২ সালের জুলাই মাসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দি বাডস রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ইংলিশ মিডিয়াম শাখায় ভর্তি পরীক্ষা নিয়ে নাঈম উর-রহমান নামে ওই শিশু ভর্তি হয়। ভর্তির পর থেকে শিশুটির সাথে শ্রেণী শিক্ষকদের নানাRead More


সৌদিতে বাংলাদেশিসহ ১৫২৪৫ জন প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে ধরপাকড় অব্যাহত রয়েছে। সর্বশেষ গত এক সপ্তাহে বাসস্থান, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘন করায় বাংলাদেশিসহ ১৫ হাজার ২৪৫জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তবে কোন দেশের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মতে, গত ১০ থেকে ১৬ আগস্ট এক সপ্তাহে সৌদিআরব জুড়ে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট দ্বারা পরিচালিত যৌথ মাঠ অভিযানের সময় এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ হাজার ৫৩৯ জন রেসিডেন্সি সিস্টেম (আকামা) লঙ্ঘনকারী, ৪ হাজার ২৫৩ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী এবং ২ হাজার ৪৫৩Read More


শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠছে নবীগঞ্জ

নিউজ ডেস্ক: বিবিয়ানা গ্যাসক্ষেত্রকে সামনে রেখে শিল্পাঞ্চল উপজেলা হিসেবে গড়ে উঠছে হবিগঞ্জের নবীগঞ্জ। এরই মধ্যে এখানে নির্মিত হয়েছে দুটি ৯০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্লান্ট। নবীগঞ্জের পানিউমদায় প্রাণ-আরএফএল, আর কে কোংসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠিত কোম্পানি কার্যক্রম শুরু করেছে। এ ছাড়া সার প্লান্ট, গার্মেন্টস নির্মাণের কাজ চলছে পুরোদমে। স্থানীয়রা বলছেন, নবীগঞ্জের শেরপুর অর্থনৈতিক জোনের কাজ চলমান। এখানকার শিল্পাঞ্চল সমৃদ্ধ হলে স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিবিয়ানা নবীগঞ্জসহ বৃহত্তর সিলেট বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ জোন। বিবিয়ানা পাল্টে দিয়েছে নবীগঞ্জের চিত্র। ঢাকা-সিলেট মহাসড়ক এবং প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে নবীগঞ্জের বুক চিরে নির্মিত হয়েছে। বিশেষRead More


রোমে জালালাবাদ এসোসিয়েশনের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক: ইতালির রোমে তরপিনাত্তাস্ত রসই রেস্টুরেন্ট মিলনায়তনে জালালাবাদ এসোসিয়েশন ইতালির বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল ১৯শে আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়েছে। জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ শেখ মোহাম্মদ কামরুল রশিদের যৌথ পরিচালনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী। সভায় বক্তব্য পেশ করেন, রোম মাদানিয়া ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মাওলানা সাইফুল আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশন সিনিয়র সহ সভাপতি আরমান উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক,কাওছার আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক, হাফিজ মিছবাহRead More


সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসায় ৯০ শতক জায়গা দান করলেন প্রবাসী

নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ আলীম মাদ্রাসায় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৯০শতক জমি দান করেছেন ভাটিপাড়ার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বশির মিয়া ও তার ছেলে রুহেল ফখরুল আলম। গত বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সিংগেরকাছ বাজার সংলগ্ন (সিংগেরকাছ-টুকেরবাজার সড়কের পাশে) ওই ৯০ শতক জায়গা আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এসময় এলাকার বিশিষ্টজনসহ নামফলক উন্মোচন করে জমি চিহ্নত করে তা হস্তান্তর করেন প্রবাসীরা।   জমি হস্তান্তর ও মাদ্রাসায় আগমন উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী সামজসেবক বশির মিয়া ও রুহেল ফখরুল আলমের সম্মানে মাদ্রাসা প্রাঙ্গণে এক সবংর্ধনা সভার আয়োজন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।  Read More


জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুরে ৫ হাজারের বেশি রোগী পেলেন ফ্রি চিকিৎসা

নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে প্রায় ৫ হাজারের বেশি রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ আগষ্ট) সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত জগন্নাথপুর পৌর শহরের ইকরছই মাদ্রাসা প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্যাম্প’ নামে সাধারন মানুষকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু স্মরণে ফ্রি এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এতে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারগণ জগন্নাথপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত গরিব,Read More


প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন না করলে যে শাস্তি

ধর্ম ডেস্ক: একান্ত প্রাকৃতিক প্রয়োজনে প্রতিদিন প্রস্রাব করতে হয় একজন মানুষকে। চিকিৎসকদের মতে, একদিন অর্থাৎ ২৪ ঘণ্টায় একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির অন্তত ২ লিটার পানি পান করা উচিত। সে অনুযায়ী সুস্থ ও প্রাপ্তবয়স্ক কারও জন্য দিনে ৬ থেকে ৮ বার প্রস্রাব করা স্বাভাবিক। প্রতিদিন ৪-১০ বার প্রস্রাব করাও স্বাস্থ্যকর ধরে নেওয়া যায়। কারণ এতে দৈনন্দিন কার্যকলাপে ব্যাঘাত ঘটে না। কিন্তু এর বেশি হলে তা নিয়ে চিন্তা করতে হবে। আর প্রস্রাব করার পর প্রত্যেকবার পবিত্রতা অর্জন করা জরুরি। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘আমি তোমাদের পিতার মতো। আমি তোমাদের সব কিছুRead More


ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে ২৩ বস্তা টাকা 

নিউজ ডেস্ক; কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলোতে জমা হয়েছে ২৩ বস্তা টাকা। একইসঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ। শনিবার (১৯ আগস্ট) সকাল সোয়া ৮টা থেকে শুরু হয় টাকা গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ২০০ জনের একটি দল। প্রতি তিন মাস পরপর খোলা হয় দানবাক্সগুলো। এবার তিন মাস ১৩ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৬ মে রমজানের কারণে চার মাস পর দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৯টিRead More