Main Menu

editor

 

সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসায় ৯০ শতক জায়গা দান করলেন প্রবাসী

নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ আলীম মাদ্রাসায় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৯০শতক জমি দান করেছেন ভাটিপাড়ার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বশির মিয়া ও তার ছেলে রুহেল ফখরুল আলম। গত বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সিংগেরকাছ বাজার সংলগ্ন (সিংগেরকাছ-টুকেরবাজার সড়কের পাশে) ওই ৯০ শতক জায়গা আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এসময় এলাকার বিশিষ্টজনসহ নামফলক উন্মোচন করে জমি চিহ্নত করে তা হস্তান্তর করেন প্রবাসীরা।   জমি হস্তান্তর ও মাদ্রাসায় আগমন উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী সামজসেবক বশির মিয়া ও রুহেল ফখরুল আলমের সম্মানে মাদ্রাসা প্রাঙ্গণে এক সবংর্ধনা সভার আয়োজন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।  Read More


জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুরে ৫ হাজারের বেশি রোগী পেলেন ফ্রি চিকিৎসা

নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে প্রায় ৫ হাজারের বেশি রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ আগষ্ট) সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত জগন্নাথপুর পৌর শহরের ইকরছই মাদ্রাসা প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্যাম্প’ নামে সাধারন মানুষকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু স্মরণে ফ্রি এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এতে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারগণ জগন্নাথপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত গরিব,Read More


প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন না করলে যে শাস্তি

ধর্ম ডেস্ক: একান্ত প্রাকৃতিক প্রয়োজনে প্রতিদিন প্রস্রাব করতে হয় একজন মানুষকে। চিকিৎসকদের মতে, একদিন অর্থাৎ ২৪ ঘণ্টায় একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির অন্তত ২ লিটার পানি পান করা উচিত। সে অনুযায়ী সুস্থ ও প্রাপ্তবয়স্ক কারও জন্য দিনে ৬ থেকে ৮ বার প্রস্রাব করা স্বাভাবিক। প্রতিদিন ৪-১০ বার প্রস্রাব করাও স্বাস্থ্যকর ধরে নেওয়া যায়। কারণ এতে দৈনন্দিন কার্যকলাপে ব্যাঘাত ঘটে না। কিন্তু এর বেশি হলে তা নিয়ে চিন্তা করতে হবে। আর প্রস্রাব করার পর প্রত্যেকবার পবিত্রতা অর্জন করা জরুরি। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘আমি তোমাদের পিতার মতো। আমি তোমাদের সব কিছুRead More


ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে ২৩ বস্তা টাকা 

নিউজ ডেস্ক; কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলোতে জমা হয়েছে ২৩ বস্তা টাকা। একইসঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ। শনিবার (১৯ আগস্ট) সকাল সোয়া ৮টা থেকে শুরু হয় টাকা গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ২০০ জনের একটি দল। প্রতি তিন মাস পরপর খোলা হয় দানবাক্সগুলো। এবার তিন মাস ১৩ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৬ মে রমজানের কারণে চার মাস পর দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৯টিRead More


প্রস্তুত হচ্ছেন সিলেটের নতুন মেয়র

নিউজ ডেস্ক; আগামী ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর। স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা মোতাবেক ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন আনোয়ারুজ্জামান। একইসঙ্গে মেয়রের চেয়ার ছাড়ার মুহূর্তে মেয়র আরিফকে ‘ বড় আয়োজন’ করে বিদায় সংবর্ধনা জানানোরও প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোববার (৬ আগস্ট) নগরভবনে সিসিক পরিষদের এক বৈঠকে নবনির্বাচিত মেয়রকে বরণ ও বিদায়ী মেয়রকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানোর বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। প্তাহের জন্য যুক্তরাজ্য সফরে যান। গত শনিবারRead More


ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে দেশবিদেশে বেটাগিরি আমরা হক্কল সিলেটি গ্রুপের মানববন্ধন

নিউজ ডেস্ক: হযরত মোহাম্মদ (সাঃ) কে ব্লগার আসাদ নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও কুরুচিপূর্ণ অশ্লীল ভাষা ব্যবহার করার প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে এতিমখানা শিশুদের নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দেশ বিদেশে বেটাগিরি আমরা হক্কল সিলেটি ফেইসবুক গ্রুপ। শুক্রবার ( ১৮ আগস্ট) বাদ জুম্মা বাদারঘাট একটি এতিমখানার গ্রুপের উদ্যােগে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও দেশবিদেশে বেটাগিরি আমরা হক্কল সিলেটি গ্রুপের এডমিন শহীদুর রহমান জুয়েল,মাদ্রাসা প্রিন্সিপাল কারী মাওলানা আজিজুল ইসলাম সিরাজী,ভাইস প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুজাহিদুল ইসলাম,জুবাইদ ইসলাম রুবেল গ্রুপের মডেট্রর সোহাগ আহমদRead More


সর্বজনীন পেনশনে প্রবাসীদের জন্য বাড়তি সুবিধা, যেভাবে যুক্ত হবেন

বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশে আজ থেকে চালু হচ্ছে সর্বজনীন পেনশন কর্মসূচি। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার ‘সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। শুরুতে চার শ্রেণির ব্যক্তি পেনশন কর্মসূচির আওতায় আসছেন। তারা হচ্ছেন- প্রবাসী বাংলাদেশি, বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী এবং অসচ্ছল ব্যক্তি। ১৪ আগস্ট অর্থ বিভাগ থেকে জারি হওয়া এই বিধিমালায় ‘প্রবাস’ ‘প্রগতি’, ‘সুরক্ষা’ ও ‘সমতা’ নামে পেনশন স্কিম চালুর কথা বলা হয়েছে। চার ধরনের স্কিমে আলাদা আলাদা সুবিধা রয়েছে। বিধিমালা মেনে যে যার সুবিধামতো স্কিমে অংশ নিতে পারবেন। চার ধরনের পেনশন স্কিমের মধ্যে প্রবাসী বাংলাদেশিRead More


ইতালির নাপলীতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালির নাপলীতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি রুবেল আহমেদ। সাধারণ সম্পাদক মিনহাজ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে অংশগ্রহণ করেন সংগঠনের‌ প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সভাপতি অলি উদ্দিন শামীম, প্রধান‌ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা জয়নাল আহমেদ। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বাংলা প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সহ‌সভাপতি রফিকুল ইসলাম সজিব,Read More


লন্ডনে যে কারণে বেকার কেয়ার ভিসায় আসা বাংলাদেশিরা

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন সিলেট শহরের ফাতেমা-রিপন দম্পতি বাংলাদেশ থেকে ৩০ লাখ টাকা দিয়ে দালালের সঙ্গে স্ট্যাম্পে চুক্তি করে কেয়ার ভিসায় ব্রিটেনে এসেছেন। ফুলটাইম (পূর্ণকালীন) কাজ দেওয়ার কথা থাকলেও, নিয়োগদাতা গত ছয় মাসে এক ঘণ্টাও কাজ দেয়নি। ফলে দুর্বিষহ জীবন পার করছেন তারা। এমন উদাহরণ একটি নয়, দেশটিতে এখন শত শত উদাহরণ।     কেয়ার বা ওয়ার্ক পারমিট ভিসার মূল শর্ত হলো কাজ থাকতে হবে। কিন্তু কাজে যোগ দিতে না পারায় গত দুই সপ্তাহে কেয়ার ভিসায় আসা ব‌্যক্তিদের সর্বশেষ অবস্থা জানতে চিঠি দিয়েছে হোম অফিস। এ অবস্থায় ভিসা বাতিলের শঙ্কায়Read More


দুবাইয়ে স্ট্রোক করে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

বিদেশবার্তা২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্ট্রোক করে মুহাম্মদ মোহসিন (৪১) নামে এক প্রবাসী মারা গেছেন। স্থানীয় সময় গত বুধবার (১৬ আগস্ট) দিনে তিনি মারা যান। মৃত মোহসিনের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মৈশাইদ রামপুর-নওহাটা গ্রামে। তিনি সে গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। এ বিষয়ে প্রবাসী মোহাম্মদ হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে নিজ বাসার বাইরে এলে রাস্তায় অচেতন হয়ে পড়ে যান প্রবাসী মোহসিন। এরপর নাখিল সিকিউরিটি পুলিশকে খবর দেওয়া হয়। তারা সেখান থেকে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোহসিন প্রায়Read More