editor
বাংলাদেশিসহ ২০০ অভিবাসীকে ডিপোর্ট রোমানিয়ার
বিদেশবার্তা২৪ ডেস্ক: চলতি বছরের জুলাই মাসে প্রায় ২০০ জন অনিয়মিত অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে রোমানিয়ার অভিবাসন পুলিশ। তাদের মধ্যে ৫১ জন বাংলাদেশি রয়েছেন। রোমানিয়ার জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন এর তথ্য ও জনসংযোগ কার্যালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সারা দেশে অনিয়মিত অবস্থায় থাকা মোট ১৯৩ জন ব্যক্তিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৮৯ জনকে রোমানিয়া থেকে বিমানযোগে পাঠানো হয়েছে এবং চার ব্যক্তিকে রোমানিয়া সীমান্ত পুলিশের উপস্থিতিতে সরাসরি তাদের নিজ দেশে পৌঁছে দিয়ে বিতাড়ন বাস্তবায়ন করা হয়েছে। আইজিআই আরও জানিয়েছে, বেআইনিভাবেRead More
মৃত ব্যক্তিকে চুমু দেওয়া যাবে?
নিউজ ডেস্ক: কেউ মারা গেলে তার স্বজনদের জন্য প্রিয়জন হারানোর ব্যথা সহ্য করা কষ্টকর হয়ে পড়ে। মনের বেদনা অশ্রু হয়ে ঝরে। ইসলাম এ ধরনের শোক প্রকাশের অনুমতি দেয়, তবে শোক প্রকাশ করতে গিয়ে চিৎকার করা, বুক চাপড়ানো নিষিদ্ধ। এক হাদিসে হজরত ওমর (রা.) বর্ণনা করেন, নবী কারিম (সা.) বলেছেন, ‘আপনজনের কান্নাকাটির কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়।’ তবে আপনজনের মৃত্যুতে অনিচ্ছায় চোখের পানি গড়িয়ে পড়লে কোনো অসুবিধা নেই। এর অনুমতি আছে। অপর এক হাদিসে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘যে শোকে গালে চপেটাঘাত করে, জামার অংশবিশেষ ছিঁড়ে ফেলেRead More
পরিবারের দায়িত্ব নিয়ে বিদেশে পাড়ি, ফিরল প্রাণহীন দেহ
নিউজ ডেস্ক: পরিবারে দায়িত্ব কাঁধে এসে পড়ায় ভিটামাটি বন্ধক রেখে ঋণ নিয়ে চাচার সহযোগিতায় বিদেশ পাড়ি জমান দিলবার মিয়া (৩২)। মা-বাবা, চার ভাই, এক বোন ও স্ত্রী সন্তান নিয়ে বেশ সুখেই চলছিল তাঁদের সংসার। হঠাৎ করে বাবা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ায় বড় ছেলে হিসেবে পরিবারের হাল ধরতে তাঁকে পাড়ি জমাতে হয় উমানে। কিছুদিন যেতে না যেতে একটি দুর্ঘটনায় লাশ হয়ে ফিরতে হয়েছে দেশে। দিলবার মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামের আইবুল মিয়ার ছেলে। গত বুধবার দিলবারের মরদেহ গ্রামে এলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। পরিবারের সদস্যদের কান্নাRead More
এক বৈঠকে পুরো কোরআন শোনালেন দেড় হাজার হাফেজ (ভিডিওসহ)
ধর্ম ডেস্ক: এক বৈঠকে সম্পূর্ণ কোরআন মুখস্ত শোনালেন ফিলিস্তিনের গাজা উপত্যকার ১ হাজার ৪৭১ জন হাফেজ। পুরো কোরআন শোনাতে তাদের প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় লেগেছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মুগ্ধকর এ পরিবেশনা চলে ফজর থেকে মাগরিব পর্যন্ত। এতে অংশ নিয়েছেন গাজার বিভিন্ন এলাকা থেকে আগত নবজাতক সন্তানের মা, শিশু ও বয়স্ক হাফেজদের একটি দল। গত মঙ্গলবার (১৫ আগস্ট) গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দারুল কোরআন আল-করিম ওয়াস সুন্নাহ আয়োজিত এক বৈঠকে কোরআন খতমের বিশেষ প্রকল্প ‘সাফওয়াতুল হুফফাজ-২’ অনুষ্ঠিত হয়। এটিতেই অংশ নেন গাজার বিভিন্ন এলাকা থেকে সমাগত কোরআনের হাফেজ-হাফেজারা। মঙ্গলবারRead More
দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন
নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। সোমবার (১৪ আগস্ট) রাত আটটা ৪০ মিনিটের সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, রোববার রাত ১০টা ৪০ মিনিটে তাকে বিএসএমএমইউয়ে আনা হয়। তারও আগে কাশিমপুর কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন আমৃত্যু কারা দণ্ডাদেশ পাওয়া এই জামায়েত নেতা। কাশিমপুর কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই একাত্তরেরRead More
সিলেটে ভূমিকম্প অনুভূত
নিউজ ডেস্ক: সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষনিক সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। এশার নামাজের সময় এ ভূমিকম্প অনুভূত হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ সময় আতঙ্কে বিভিন্ন বহুতল ভবন থেকে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। গুগল হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলে সিলেটের কানাইঘাট এলাকার আশপাশে। উৎপত্তিস্থলে ভূমিকম্প ছিল পাঁচ মাত্রার। সর্বশেষ গেল জুন মাসের ১৬ তারিখ সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্প ছিল ৪.৫ মাত্রার। বাংলাদেশের সিলেট অঞ্চলকে এমনিতেই ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবেRead More
তারেক রহমানের গুলশানের ঠিকানায় নোটিশ পাঠানোর নির্দেশ হাইকোর্টের
নিউজ ডেস্ক: গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রশ্নে জারি করা রুলের নোটিশ রিটে উল্লেখিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ঠিকানায় পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করতে বলা হয়েছে আদালত থেকে। রোববার (১৩ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল ইসলাম, আইনজীবী সানজিদা খানম ও আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা। অন্যদিকে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিচারপতিRead More
সৌদিতে এক বছরে ডিভোর্স সাড়ে তিন লাখের বেশি নারীর
নিউজ ডেস্ক: পশ্চিমা দেশগুলোর মতো সৌদি আরবেও আশঙ্কাজনক হারে বাড়ছে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের ঘটনা। মুসলিম প্রধান দেশ হলেও গত এক বছরে সৌদি আরবে রেকর্ড সংখ্যক বিচ্ছেদের ঘটনা ঘটেছে। সম্প্রতি সৌদির সরকারি পরিসংখ্যান সংস্থার প্রকাশিত ‘নারী প্রতিবেদন-২০২২’ থেকে জানা গেছে, গত বছর দেশটিতে সাড়ে তিন লাখের বেশি নারীর ডিভোর্স হয়েছে। সৌদির বিভিন্ন জরিপ, রেজিস্টারের তথ্য এবং ২০২২ সালের আদমশুমারির তথ্য গবেষণা করে দেখা গেছে বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি দেখা গেছে ৩০ থেকে ৩৪ বছর বয়সী নারীদের মধ্যে। এই বয়সী মোট ৫৩ হাজার নারীর গত বছর সংসার জীবনের ইতি ঘটেছিল। এরRead More
৪৪ হজযাত্রীর টাকা আত্মসাৎ, এজেন্সি মালিক গ্রেপ্তার
নিউজ ডেস্ক: ৪৪ জন হজযাত্রীর টাকা আত্মসাৎকারী সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়াকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। রবিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ আগস্ট) সকালে র্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, ২০২৩ সালে হজ পালনে সৌদি আরবে পাঠানোর জন্য রাজধানীর কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম ৪৪ জন হজযাত্রীর কাছ থেকেRead More
ওমরাহ করতে গিয়ে সৌদিতে বাংলাদেশি নিখোঁজ
নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র ওমরাহ পালন করতে এসে আব্দুল হাই (৮৬) নামে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। তার কোন খোঁজ পেলে নিম্নোক্ত ফোন নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে তার পরিবার। নিখোঁজ আব্দুল হাই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা। নিখোঁজ আবদুল হাইয়ের ভাতিজা সৌদি প্রবাসী সরোয়ার আলম রুবেল বলেন, ‘আব্দুল হাই গত ৩ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে মক্কায় বাংলাদেশ হজ অফিস ও স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।’ আব্দুল হাই গত ২ আগস্ট পবিত্রRead More


