Main Menu

editor

 

পাঁচ সৌদি প্রবাসী ফিরলেন লাশ হয়ে

নিউজ ডেস্ক: সৌদি আরবের হাম্মাম শহরের আসবাবপত্র তৈরির দোকানে আগুনে পুড়ে নিহত সাত বাংলাদেশির মধ্যে পাঁচজনের লাশ রাজশাহী ও নাটোরে পৌঁছেছে। লাশবাহী কফিনগুলো পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পুরো গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। প্রবাসীদের শেষবারের মতো দেখতে ভিড় জমান আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ আশপাশের গ্রামের মানুষ। বুধবার (৯ আগস্ট) রাজশাহীর বাগমারা উপজেলার বারইপাড়া ও বড়মাধাইমুড়ি গ্রামে চারজনের ও নাটোরের নলডাঙ্গার চানপুর গ্রামে আসে লাশবাহী কফিনগুলো। এর আগে দুপুরে বাগমারা উপজেলার প্রবাসী গ্রাম নামে পরিচিত বারইপাড়া গ্রামের রুবেল হোসাইন, মোহাম্মদ সাজেদুল ইসলাম, মো. আরিফ হোসেন রুবেল, বড়মাধাইমুরি গ্রামের ফিরুজ আলী সরদারRead More


নিউইয়র্কে হার্ট অ্যাটাকে বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক: নিউইয়র্কে কমিউনিটি একটিভিস্ট ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পরিচিত মুখ বি এম বাদশাহ (৬২) হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে—রাজেউন)। স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় কুইন্সের কুইন্স বুলেভার্ডস্থ একটি মোটেলে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। তার আগ থেকেই হার্টে সমস্যা ছিল। বাদশাহ যুক্তরাষ্ট্র স্টেট যুবদলের সহসভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনার বাগের হাটে। ব্যক্তিগত জীবনে বিবাহিত। ২৩ বছরের একটি ছেলে রয়েছে। তিনি ম্যানহাটনে একটি গিফট শপে কাজ করতেন। আগে উডসাইডে বসবাস করতেন। সম্প্রতি তিনি জামাইকায় মুভ হয়েছেন। তার মৃত্যুও খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।


অনলাইনেই ব্যাংক একাউন্ট খুলতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা

নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা এখন অনলাইনেই দেশের যে কোনো ব্যাংকে হিসাব খুলতে পারবেন। একই সাথে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে আমানতও জমা করা যাবে। বৃহস্পতিবারের এক পরিপত্রে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক হিসাব খোলা ও তা পরিচালনা করার নিয়মে পরিবর্তন এনে বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, বাংলাদেশে কার্যরত যে কোনো ব্যাংকের এডি (অথরাইজড ডিলার) শাখার মাধ্যমে খোলা এ ব্যাংক হিসাবে টাকায় লেনদেন করা যাবে। বিদেশি লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি পাওয়া শাখাই এডি হিসেবে পরিচিত। এ শাখা আমদানি-রপ্তানিসহ বিদেশি মুদ্রার লেনদেন করতে পারে। এর আগে বিদেশি মুদ্রার সরবরাহ বাড়াতে গত জুনেRead More


শনিবার নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক: শনিবার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ৬ ঘণ্টা সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের উন্নয়ন কাজের জন্য সররাহ বন্ধ রাখা হবে বণলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান- সিলেট মহানগরের চালিবন্দর, কাস্টঘর, সোবাহানীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দরবাজার, মাদানি সিটি, ট্রেড সেন্টার, নির্বাচন অফিস ও সিমান্তিক এলাকায় শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণRead More


আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে কানাইঘাট-চতুল-দরবস্ত সড়ক সংস্কার

নিউজ ডেস্ক: সরকারী তিন দফতরের আমলাতান্ত্রিক জটিলতার কারণে কানাইঘাটে চার মাস ধরে সড়ক সংস্কার কাজ বন্ধ। সরকারি দফতরগুলোর এমন জটিলতায় ভোগান্তি পোহাচ্ছেন উপজেলার কয়েক লাখ মানুষ। এর পাশাপাশি কানাইঘাটের জনপ্রিয় পর্যটন স্পট লোভাছড়া যেতেও সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন পর্যটকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কানাইঘাট টু চতুল দরবস্ত সড়কের দুই কিলোমিটার আরসিসি ঢালাই ও বাকি ৭ থেকে ৮ কিলোমিটার সড়কের কাজ শুরু করে সিলেট সড়ক বিভাগ। কিন্তু ৩০০ মিটার আরসিসি ঢালাইয়ের পর থেমে যায় কাজ। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, সড়কের পাশে থাকা বিশাল আকারের গাছ ও সড়কের মাঝেRead More


হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে ৩ বাংলাদেশির জয়

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে কাউন্সিলর পদে ৩ জন বাংলাদেশি-আমেরিকান বিজয়ী হয়েছেন। এর মাধ্যমে তারা আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় সাধারণ বা চূড়ান্ত নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন। নির্বাচিতরা বাংলাদেশি-আমেরিকানরা হলেন—হ্যামট্রামিক সিটির বর্তমান মেয়র প্রোটেম ও কাউন্সিলর কামরুল হাসান, কাউন্সিলর নাইম লিয়ন চৌধুরী ও মুহতাসিন সাদমান। ওয়েইন কাউন্টি নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৮ আগস্ট সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ফলাফল ঘোষণা করা হয় রাত প্রায় ১১টার দিকে। বর্তমান কাউন্সিলর বাংলাদেশি-আমেরিকান নাইম চৌধুরী ৫ ভোটের ব্যবধানে প্রথম হয়ে নির্বাচিত হয়েছেন। তারRead More


দক্ষিণ আফ্রিকায় আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার উমাডাঙ্গা শহরে সন্ত্রাসীদের গুলিতে মাজেদুল হাসান লাকী (৪৮) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বাংলাদেশি সময় সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুলিতে প্রাণ হারান তিনি। এ নিয়ে মাত্র চারদিনের ব্যবধানে দুই বাংলাদেশি দেশটিতে গুলিতে নিহত হলেন। নিহত মাজেদুল হাসান লাকী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকার আব্দুল লতিফ মেম্বারের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাজেদুল হাসান লাকীর স্ত্রীর বড় ভাই মফিজ হোসেন মজু এ তথ্য নিশ্চিত করেছেন। মফিজ হোসেন মজু বলেন, মাজেদুল হাসান লাকী ২০০৭ সালে সাউথ আফ্রিকায় জীবিকার তাগিদে পাড়ি জমান। সেখানেই স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন।Read More


মক্কার গ্র্যান্ড মসজিদে ঘুমানো ও বসা নিয়ে মুসল্লিদের সৌদির নির্দেশনা

নিউজ ডেস্ক: মক্কার গ্র্যান্ড মসজিদে না ঘুমাতে হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা দিয়েছে সৌদি আরব। একই সাথে মসজিদে না বসতেও মুসল্লিদের নির্দেশনা দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতেই এই নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক টুইটে মন্ত্রণালয় জানিয়েছে,‘আল্লাহর মেহমান হিসেবে আপনারা সকলেই গ্র্যান্ড মসজিদে শুয়ে থাকা থেকে বিরত থাকবেন। বিশেষ করে বারান্দা, প্রার্থনার স্থান, জরুরি কার্ট পরিবহনের ট্র্যাক কিংবা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য বরাদ্দকৃত রাস্তায় এই নির্দেশনা মেনে চলবেন।’ একইসাথে চলাচলের ক্ষেত্রে নারী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়ার বিষয়েও অনুরোধ জানিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সব নিয়মকানুন মেনে চলতেRead More


সৌদি আরবে সড়ক দুর্ঘটনা প্রবাসী বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রুটি গ্রামের বাড়িতে চলছে আহাজারি। তার মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। জানা গেছে, এক বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন জুনায়েদ মিয়া। দাম্মাম শহরের আল ফাহাদ নামে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন তিনি। রবিবার সৌদি আরবের সময় সকাল ১০টার দিকে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। দুর্ঘটনার একঘণ্টা পর এক প্রবাসী সহকর্মীর মাধ্যমে গ্রামের বাড়িতে খবরটি পৌঁছে। এর পর থেকে জুনায়েদের পরিবারে শুরু হয়Read More


ইয়েমেনে অপহৃত বাংলাদেশি সুফিউল আনাম উদ্ধার

নিউজ ডেস্ক: ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মকর্তা ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামকে উদ্ধার করা হয়েছে। তাকে অপহরণের দেড় বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় উদ্ধার করা হয়েছে। সুফিউল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে আছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে অপহরণের শিকার হন বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা সুফিউল আনামসহ জাতিসংঘের পাঁচ কর্মী। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ধারণা করা হয়েছিল, জাতিসংঘে কর্মরত এই কর্মকর্তাকে অপহরণের পর জঙ্গি গোষ্ঠী তাকে হত্যা করেছে। তবে অপহরণের প্রায় সাতRead More