editor
স্মার্ট নাগরিক হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হবে: ডা.স্বপ্নীল
নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান সিলেট শহরের ছড়ারপার এলাকার সন্তান অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল এর উদ্যোগে সিলেটের দক্ষিন সুরমা এলাকায় স্বপ্নের বিদ্যানিকেতন নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) সিলেট নগরীর বরইকান্দি এলাকায় পলিটেকনিক্যাল গেইট সংলগ্নে স্বপ্নের বিদ্যা নিকেতন স্কুলে এ শিক্ষা সামগ্রী বিতরণ করেন ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল। এসময় তিনি নিজেই উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। শিক্ষা সামগ্রী বিতরণ কালে তিনি বলেন,স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক হতে হবে। স্মার্ট নাগরিক হতে হলে সুশিক্ষায় শিক্ষিতRead More
“ইন্টারনেট আসক্তি কমিয়ে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে”
নিউজ ডেস্ক: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়’র সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, জ্ঞানের দুইটি দিক আছে, একটি দ্বীনি জ্ঞান, যার অর্জন আমাদের উপর ফরয। আরেকটি জ্ঞান হচ্ছে জাগতিক জ্ঞান, যা প্রয়োজনীয়। জ্ঞানার্জনের উদ্দেশ্য ভালো হলে উভয় প্রকার জ্ঞানের মাধ্যমে মানুষ সম্মান ও সওয়াব লাভ করতে পারে। উদ্দেশ্য সফল হলে যেমন, একজন ব্যবসায়ী ব্যবসায় লাভের সাথে মানবসেবার জন্য সওয়াব অর্জন করতে পারে। ভালো ফলাফলের মাধ্যমে যারা কৃতিত্ব অর্জন করেছেন তারা নিজেরা সম্মানিত হয়েছেন এবং তাদের পরিবারকে সম্মানিত করেছেন। আমাদের কাগজি সাফল্যে বিভোর না হয়েRead More
মার্কিন ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশির চিঠি
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের কাছে লেখা মার্কিন কংগ্রেসের ৬ সদস্যকে পাল্টা চিঠি পাঠিয়েছে কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকান ইনকরপোরেশন। মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া ৬ কংগ্রেসম্যানের চিঠিটি অসত্য বলে দাবি করে ওই চিঠির তথ্যের সত্যতাও চ্যালেঞ্জ করা হয়েছে। কংগ্রেসের যে ৬ সদস্যকে চিঠি দেওয়া হয়েছে তারা হলেন–ব্যারি মুর, টিম বার্চেট, ওয়ারেন ডেভিডসন, বব গুড, স্কট পেরি ও কিথ সেলফ। গত ২৬ আগস্ট চিঠিটি দেয় আমেরিকায় স্থায়ীভাবে বসবাসরত বাঙালিদের সংগঠন কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকান ইনকরপোরেশন। সেখানে সই করেছেন ২৬৭ জন সদস্য। কংগ্রেসম্যানদের জবাব দেওয়া উক্ত চিঠিতে সই করা বাংলাদেশি আমেরিকানদের মধ্যে রয়েছেন মার্কিনRead More
অবৈধ প্রবাসীদের আশ্রয়দাতাকেও বিতাড়িত করবে কুয়েত
নিউজ ডেস্ক: অবৈধ অভিবাসীদের আশ্রয় ও সহায়তা দিলে কুয়েত থেকে বিতাড়িত করার ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, কুয়েতে অবৈধভাবে বসবাসরত প্রবাসীর সংখ্যা কমাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় কমিটি প্রবাসী অধ্যুষিত এলাকায় প্রায়ই অভিযান পরিচালনা করছে। অবৈধ প্রবাসীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের আটকের জন্য ধরপাকড়ও অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে চলতি বছরের প্রথম সাত মাসে বিভিন্ন দেশের প্রায় ২০ হাজার প্রবাসীকে কুয়েত থেকে বিতাড়িত করা হয়েছে। এর মধ্যে প্রায় চার হাজার ভারতীয় নাগরিক, ১ হাজার ৮০০ বাংলাদেশি, ১ হাজার ১০০ মিশরীয়, ১ হাজার ৬০০ শ্রীলঙ্কানসহ বিভিন্ন দেশের অভিবাসী ছিলেন।Read More
সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ বাংলাদেশি কর্মী
নিউজ ডেস্ক: সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় গেলেন ৩১ জন বাংলাদেশি কর্মী। সোমবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টায় এই কর্মীদের বহন করা মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে। এই কর্মীদের বিমান টিকিট, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ইন্স্যুরেন্স ও বাসস্থানসহ সকল খরচ বহন করছে মালয়েশিয়ার নিয়োগদাতা কোম্পানি। এর আগে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার নিয়োগকর্তা ‘রেড উড’ ফির্নিচার এসডিএন বিএইচডি কোম্পানির পক্ষ থেকে এই কর্মীদের কর্মক্ষেত্রে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের সহকারী ম্যানেজার মোঃ একরামুল হক মিশু। তিনি বলেন, নিয়োগদাতা কোম্পানিরRead More
তিন মানবপাচারকারীসহ জার্মানিমুখী ৫৩ অভিবাসী আটক
নিউজ ডেস্ক: ট্রাকে করে জার্মানি যাওয়ার সময় ৫৩ জন অনিয়মিত অভিবাসীকে আটকে দিয়েছে অস্ট্রিয়া পুলিশ৷রোববার ছোট্ট একটি ট্রাকে করে ঠাসাঠাসি অবস্থায় অস্ট্রিয়ান শহর লিনৎসে এসব অভিবাসীকে দেখতে পায় পুলিশ৷ পরে সকালে গাড়িটি যখন থামানো হয়, তখন এটির কেবিনে চার জন ব্যক্তি ছিলেন৷ আর ট্রাকটির কার্গো অংশে ছিলেন শিশুসহ ৫৩ জন অনিয়মিত অভিবাসী৷ খরব: ইনফোমাইগ্রেন্টসের। অষ্ট্রিয়া পুলিশ জানিয়েছে, অভিবাসীদের বেশিরভাগই তুরস্কের নাগরিক৷ কেবিনের থাকা চার ব্যক্তিকে মানব পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে৷ তারাও তুরস্কের নাগরিক। কিন্তু তাদের মধ্যে একজন পালিয়ে গেছে৷ মানব পাচারকারী সন্দেহে আটক তুরস্কের তিন নাগরিকের বয়স ১৮ থেকেRead More
নিউইয়র্ক সিটিতে আজান মাইকে প্রচারের অনুমতি
নিউজ ডেস্ক: নিউইয়র্ক সিটির মসজিদগুলোতে ৫ ওয়াক্ত নামাজের আজান মাইকে প্রচারের অনুমতি দেয়া হয়েছে। মিনেসোটা স্টেটের মিনিয়েপলিস সিটি কাউন্সিলের পর এবার নিউইয়র্ক সিটিতে মাইকে আজান প্রদানের অনুমতি পাওয়া গেল। গত ২৪ আগস্ট এক সার্কুলারে সিটির কম্যুনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর ডেপুটি কমিশনার মার্ক টি স্ট্যুয়ার্ট এক সার্কু লারে মুসলিম আমেরিকানদের জন্য বিশেষ এই খুশির বার্তা দেন। সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সংবিধানে সকল ধর্মের আচার-অনুষ্ঠানকে সংহত করার কথা রয়েছে। সে তাগিদেই এটি করা হলো। সরকারের এই সিদ্ধান্তকে মুসলিম কম্যুনিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ‘স্যাফেস্ট’ (সাউথ এশিয়ান আমেরিকান ফান্ড ফর স্কলারশিপ অ্যান্ডRead More
কানাডায় বাংলাদেশি রেস্তোঁরা ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
নিউজ ডেস্ক: কানাডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অন্টারিও’র ওয়েন সাউন্ড শহরে দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশি শরীফ রহমান নামে এক রেস্তোরাঁ ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর সিবিসি নিউজের। প্রতিবেদনে বলা হয়, গত ১৭ আগস্ট রাতে শরীফের ‘কারি হাউসে’ খেতে গিয়েছিলেন তিন ব্যক্তি। কিছুক্ষণ পর কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। তখন রেস্তোরাঁর পাশেই শরীফকে বেধড়ক মারধর করে পালিয়ে যায় ওই তিনজন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সিবিসি নিউজ জানিয়েছে, রেস্তোরাঁয় খাবারের বিল পরিশোধ না করায় তাদের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন শরীফRead More
ডা.স্বপ্নীলের উদ্যোগে সিলেটে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা আগামীকাল
নিউজ ডেস্ক: মানবিক চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান , জালালাবাদ লিভার ট্রাস্ট এর চেয়ারম্যান, অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল, এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে। ২৯ আগস্ট মঙ্গলবার জালালাবাদ লিভার ট্রাস্ট ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়া এলাকায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত হবে। মজুমদার পাড়া মসজিদ সংলগ্নে এ দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবার উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবায় চিকিৎসা প্রধান করবেন সিলেট শহরের ছড়ারপার এলাকার কৃতিRead More
তারেক রহমানের বক্তব্য সরাতে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ
নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে সব বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ দেওয়া কেন্দ্র করে হাইকোর্টের এজলাস কক্ষে বিএনপিপন্থি এবং আওয়ামীপন্থি আইনজীবীদের মধ্যে টানা ৩০ মিনিটের মতো হইচই ও হট্টগোলের ঘটনা ঘটেছে। একপর্যায়ে বিচারপতিরা এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। সোমবার (২৮ আগস্ট) সকালে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে। এ সময় কোর্টে অচলাবস্থার সৃষ্টি হয়। বিচারপতিরা চলে যাওয়ার সময় বিএনপিপন্থি আইনজীবীরা শেইম শেইম বলে চিৎকার করতেRead More


