Main Menu

editor

 

ভারতে জেল খেটে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি

নিউজ ডেস্ক: ভালো কাজের আশায় সীমান্তপথ দিয়ে ভারতে পাচার হওয়া আট বাংলাদেশি যুবক দেশটিতে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিট প্রক্রিয়ার মাধ্যমে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে। আটক যুবক হলেন- পিরোজপুরের হেলাল (২২), জামালপুরের আজাদ মিয়া (২৩), রাজশাহীর মাহফুজ হাসান (২৪), পাবনার মনোয়ার হাসান (৩৯), নোয়াখালীর মুজাহীদুর রহমান (২৪), নেত্রকোনার আনোয়ার হাসান (২৭), পিরাজপুরর আমিনুল ইসলাম (৩৯) ও একই এলাকার ফয়জুল ইসলাম (৪৩)। ফেরত আসা যুবকরা জানান, দুই থেকে আড়াই বছর আগে পাচারকারীর খপ্পরে পড়ে তারাRead More


কারো সঙ্গে কথা বন্ধ রাখা নিষেধ যে কারণে

ধর্ম ডেস্ক: কোনো মুসলমান অন্য মুসলমানের সঙ্গে তিন দিনের অধিক কথা বন্ধ রাখা নিষেধ। এতে পরস্পরে হিংসা-বিদ্বেষ ও জিঘাংসা বৃদ্ধি পায়। নিজেদের ক্ষতি ছাড়া কোনো উপকারই হয় না। যারা এভাবে কথা বন্ধ করে এবং তিন দিনের ভেতর পরস্পরে বোঝাপড়া না করে আল্লাহ তাদের ওপর অসন্তুষ্ট হন। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা পরস্পর সম্পর্কছেদ করো না, একে অন্যের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন হয়ো না, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না, পরস্পর হিংসা করো না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। কোনো মুসলিমের জন্য তার ভাইয়েরRead More


কোরআন-হাদিসে মহানবী সা.-এর গুণবাচক নামসমূহ

আতাউর রহমান খসরু, অতিথি লেখক: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লমের মূল নাম ‘মুহাম্মদ’। জন্মের পর দাদা আবদুল মুত্তালিব এই নাম রাখেন। পবিত্র কোরআনের একাধিক স্থানে আল্লাহ তাকে মুহাম্মদ নামেই সম্বোধন করেছেন। এর বাইরেও আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লমের একাধিক গুণবাচক নাম আছে। তবে নামের পরিমাণ বিষয়ে একাধিক মতামত থাকায় সুনির্দিষ্ট কোনো সংখ্যায় সীমাবদ্ধ করা সম্ভব নয়। মুহাম্মদ নামের বাইরে বাকি নামগুলো আল্লাহর রাসূলের গুণবাচক নাম, যার মাধ্যমৈ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লমের প্রশংসা ও গুণাবলি বর্ণনা করাই উদ্দেশ্য। মুহাম্মদ নামের বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য নামগুলো সম্পর্কে জেনে নেওয়া যাকRead More


আমলনামায় ভালো-মন্দ কাজের ফলাফল লেখা হয় যেভাবে

ধর্ম ডেস্ক: মানুষ পাপ-পুণ্য সবধরনের কাজই করে। তবে নফসের ধোঁকায় পড়ে পাপেই লিপ্ত হয় বেশি। কারণ, পাপের কাজগুলো এমনভাবে সামনে উপস্থাপন করা হয়, যা মানুষ সহজেই পছন্দ করে ফেলে। আর নেক ও পুণ্যের কাজগুলো এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করা হয় যা কঠিন মনে হয়। জান্নাত-জাহান্নাম এ বিষয়ে বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম প্রবৃত্তি দিয়ে বেষ্টিত। আর জান্নাত বেষ্টিত দুঃখ-ক্লেশ দিয়ে। (বুখারী, ৬৪৮৭ ও মুসলিম, ২৮২২, ২৮২৩)। আমলনায় পাপ-পুণ্য তবে মানুষ প্রবৃত্তির অনুসরণ করে পাপে জড়িয়ে পড়লে আল্লাহ তায়ালা মানুষেরRead More


বাংলাদেশিকে ৫ হাজার ইউরো ক্ষতিপূরণ দিল মাল্টা

নিউজ ডেস্ক: একজন নির্যাতিত সাংবাদিক সজীব হোসাইনের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করায় ক্ষতিপূরণ হিসেবে ৫ হাজার ইউরো প্রদান করতে হবে মাল্টা সরকারকে। গত ২০ডিসেম্বর এ নির্দেশ দিয়েছেন ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর)। সজীব আল হোসাইন দুবাই, মিশন ঘুরে লিবিয়া হয়ে ২০১৯ সালের ১৭সেপ্টেম্বর মাল্টায় পৌঁছান। পৌঁছেই তিনি আশ্রয়ের আবেদন করেন। ওই সময় তার আবেদন গ্রহণ না করে মাল্টা ডিন্টেশন সেন্টারে ২২মাস আটকে রাখা হয়। তার সঙ্গে থাকা মরক্কো, মিশর, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানুষজনকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেন। এদিকে ডিটেনশন সেন্টারে প্রায় ১৯০জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ২০২১সালের ১৯আগস্ট বৃহস্পতিবার সকালে এনজিও প্রতিষ্ঠানRead More


ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

নিউজ ডেস্ক: জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা পরিণত হয়েছে মিনি বাংলাদেশে। সম্প্রতি ফ্রাঙ্কফুর্ট শহরের স্থানীয় একটি অডিটোরিয়ামে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নামে নতুন একটি সংগঠন এই মিলনমেলার আয়োজন করে। এতে বিপুল প্রবাসী বাংলাদেশি সপরিবারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। জার্মানি প্রবাসী শিল্পী মুনিম একের পর এক গান মাতিয়ে রাখে প্রবাসীদের। মীর জাবেদা ইয়াসমিন ইমির আবৃতি মুগ্ধ করেছে সকলকে। এছাড়াও ছোট শিশু কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে। অনুষ্ঠানে নারীদের চেয়ার খেলা, ছোটদের বিভিন্ন খেলাধুলা ও সবার জন্য লাটারি খেলার আয়োজন ছিলো। এছাড়া বিভিন্ন খেলায় বিজয়ীদেরRead More


লিবিয়ার আটককেন্দ্রে বন্দি নারীর মরদেহের ভিডিও প্রকাশ

নিউজ ডেস্ক: লিবিয়ার একটি আটককেন্দ্রের ভেতর থেকে প্রায় বিবস্ত্র এক অভিবাসী নারীর মৃতদেহের ভিডিও প্রকাশ হয়েছে৷ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পর মঙ্গলবারে যুক্তরাজ্যের সংবাদপত্র গার্ডিয়ানে প্রকাশিত ওই ভিডিওর মধ্য দিয়ে লিবিয়ার অভিবাসী আটককেন্দ্রের পরিস্থিতি নিয়ে আবারো আলোচনা শুরু হয়েছে৷ ত্রিপোলির আবু সালিম ডিটেনশন সেন্টারের ভিতরে এক নাইজেরিয়ান নারী ভিডিওটি ধারণ করেছেন বলে জানা গেছে৷ ডিটেনশন সেন্টারের ভেতরে গুদামের মতো দেখতে একটি খোলা জায়গায় দিয়ে হাঁটছিলেন ওই নারী৷ ওই সময় আরো অনেক নারীকণ্ঠ শুনতে পান তিনি৷ তারা চিৎকার করে সাহায্য চাইছিলেন৷ ওই ডিটেনশন সেন্টারটিকে সেখানে থাকা নারীরা ‘কারাগার’-এর সঙ্গে তুলনা করছিলেন বলেওRead More


ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক সেক্রেটারি

নিউজ ডেস্ক: আগামী সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিকবিষয়ক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কিত উপ-সহকারী সেক্রেটারি মিরা রেসনিক। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে নিরাপত্তা সংলাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে তার এ সফর বলে জানা গেছে। আগামী সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় আসার কথা রয়েছে মিরার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নিরাপত্তা সংলাপে কৌশলগত অগ্রাধিকার ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, প্রতিরক্ষা সহযোগিতা, বেসামরিক নিরাপত্তা সহযোগিতা, জাতিসংঘ শান্তিরক্ষা, সন্ত্রাস দমন এবং সহিংস চরমপন্থা মোকাবিলাসহ দুই দেশের মধ্যে অংশীদারত্ব সম্পর্কিত বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।  


নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্যারিস বিজনেস নাইটস-২০২৩’

নিউজ ডেস্ক: আগামী ৫ নভেম্বর ২০২৩ তারিখ রবিবার, ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্যারিস বিজনেস নাইটস ২০২৩ এওয়ার্ড ও কালচারাল শো’। ইউরোবাংলা বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এছাড়াও এই এওয়ার্ড ও কালচারাল অনুষ্ঠান আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে থাকছে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশ (ট্রাব)-ইউরোপ কমিটি। অনুষ্ঠানটি সফল ও খ্যাতনামা ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন ভিআইপি ও বিশিষ্ট ব্যবসায়ী ব্যাক্তিবর্গ। অ্যাওয়ার্ড প্রদান করা হবে সফল বিজনেস নাইটসদের তথা সফল ব্যবসায়ীদের। এছাড়াও নতুন ব্যবসায়ীদের পথচলা সহজ করার লক্ষ্যে সফল ব্যবসায়ী ও ব্যবসাRead More


আমিরাতে হৃদরোগে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ ফারুক মনজু (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার (২৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে তিনি মারা যান। জানা গেছে, কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ ফারুক মনজু। পরে তার সহকর্মীরা তাকে আল আইন সিটির জিমি হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফারুক মনজু ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল ওহাব খলিফার বাড়ির মাওলানা ফয়জুল হকের ছেলে। তিনি এখনো অবিবাহিত। পরিবারে ৩ ভাই, ১ বোনেরRead More