Main Menu

editor

 

সৌদি আরবে উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে রিয়াদে প্রদর্শনী

নিউজ ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে রিয়াদে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদুতও কূটনীতিকগণ যোগ দেন। অনুষ্ঠানে সৌদি শিক্ষা মন্ত্রী ইউসুফ বিন আবদুল্লাহ আল বেনিয়ান জানান, সৌদি আরবে ৩০ টি পাবলিক ও ১৪ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশ্বমানের উচ্চ শিক্ষা প্রদান করে আসছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও ডিপ্লোমা কোর্স পরিচালনা করে থাকে, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তিসহ অধ্যয়নের সুযোগ রয়েছে। তিনি উপস্থিত কূটনীতিকদের সৌদি আরবে উচ্চশিক্ষার এ সুযোগ গ্রহণের জন্য তাঁদের স্ব-স্ব দেশের সংশ্লিষ্টRead More


শ্রীমঙ্গলে বাইক্কাবিল ও পরিবেশ সুরক্ষায় ২দিনব্যাপী উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: মৌলভীবাজার শ্রীমঙ্গলে সরকার ঘোষিত দেশের একমাত্র মৎস্য অভয়ারণ্য বাইক্কাবিল ও জল ও বনভূমির পরিবেশ সুরক্ষায় উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এ সংলাপ আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে শেষ হয়। সংলাপটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের একটি অভিজাত কনফারেন্স হলে দুইদিনব্যাপী সংলাপ মোট ৩টি সেশনে অনুষ্ঠিত হয়। ‘বাইক্কা বিল স্হায়ী জলাভূমি অভয়ারণ্যের সমতা ও সহ-ব্যবস্থাপনা বিষয়ক নীতি নির্ধারণী’ শীর্ষক এ সংলাপ আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সহায়ক সংস্হা USID, Chemonic ও Protibesh। এতে সভাপতিত্ব করেন ক্যাপিটাল মার্কেটিং স্টেবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর চেয়ারম্যানRead More


স্বামী-স্ত্রী পরস্পরকে কীভাবে ডাকবেন?

নাঈমুল হাসান তানযীম, অতিথি লেখক: স্বামী-স্ত্রী একে অপরের অর্ধাঙ্গ। জীবন চলার সারথি। দুজনের ওপরই দুজনের কিছু হক রয়েছে। যা পালন করা আবশ্যক। এর মধ্যে একটি হচ্ছে, তারা পরস্পর কীভাবে ডাকবে? এ বিষয়টির সমাধান ফিকহার বিভিন্ন কিতাবে রয়েছে। এখানে স্বামী-স্ত্রীর পরস্পরের সম্বোধন বিষয়ে কিছু আলোচনা তুলে ধরা হলো- >>স্বামী-স্ত্রীর পরস্পরের জন্য সুন্নত হলো, একে অপরের সঙ্গে উত্তম আচরণ করা, নরম ভাষায় কথা বলা…। (আল ফিকহুল ইসলামিয়্যু ওয়া আদিল্যাতুহু, ৭/৩৪২) >> স্ত্রীর জন্য মাকরুহ হলো, স্বামীকে নাম ধরে ডাকা। বরং এমন শব্দে ডাকবে যা সম্মান ও মর্যাদা বোঝায়। যেমন, হে সরদার, ইত্যাদি।Read More


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ পরিষদের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক: প্রবাসী সংগঠন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেন দক্ষিণ আফ্রিকার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধায় জোহার্সবার্গের মেফিয়ারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। আলী হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মিরাজ মিয়া, সিনিয়র সহসভাপতি আনিস রহমান, সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিন, রেজাউল করিম ফারুক, মোস্তাফিজুর রহমান, মোমিনুল হক মোমিন, মোশারফ হোসেন, আবু নাসের হাজারী, কাজী ফরহাদ কামাল, আব্দুল মতিন, আব্দুল খালেক,আব্দুল মতিন ভূঁইয়া, জাকির হোসেন, শৈবাল বড়ুয়া, হাজী লোকমান হোসেন, একেএম লোকমান হোসেন আপুসহ অনেকে। মুক্ত আলোচনায় বক্তারা, দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন সম্ভবনার তথ্য তুলেRead More


দরুদ পাঠে গুরুত্ব দেবেন যে কারণে

মুফতি আইয়ুব নাদীম, অতিথি লেখক: মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘(হে নবী!) আমি তোমাকে বিশ্বজগতের জন্য কেবল রহমত করে পাঠিয়েছি’। (সূরা আম্বিয়া, আয়াত,১০৭) এমন রহমতের নবীর প্রতি প্রেম-ভালোবাসা, প্রদর্শন ও তার অনুসরণ-অনুকরণ ঈমানের অন্যতম দাবি। এ ব্যাপারে পবিত্র কোরআন ইরশাদ হয়েছে, ‘হে নবী! মানুষকে বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তবে আমার অনুসরণ কর, তাহলে আল্লাহ তায়ালা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপরাশি ক্ষমা করবেন, আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু।’ (সূরা আল ইমরান, আয়াত, ৩১) অপর একRead More


প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ১৫ সুপারিশ

নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ১৫ সুপারিশ করেছে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। শনিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত এ সুপারিশ তুলে ধরেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান। সংবাদ সম্মেলনে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি থাতেইয়ামা কবির, সহসভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম আর খান শাহিন ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় মাহতাবুর রহমান বলেন, একজন রেমিট্যান্স যোদ্ধা যখন চিকিৎসার অভাবে বিদেশে মৃত্যুবরণ করেন তাকে দেশে পাঠানোর জন্য প্রবাসীদের দুয়ারে দুয়ারে গিয়ে চাঁদা কালেকশনRead More


সিলেটে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

নিউজ ডেস্ক: সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ ২জন নিহত হয়েছেন। শনিবার রাত ১টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের সালুটিকর মিত্রিমহল নামক স্হানে এদুর্ঘটনা ঘটে,এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহতরা হলেন,সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ওবায়দুল্লাহ ইসহাক (৩০) ও অপরজন তার বন্ধু সিলেট স্টেডিয়াম মার্কেটের ব্যাবসায়ী সিলেট নগরীর ষ্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী ও মিরের ময়দান নিবাসী এম হাফিজুর রশীদ (২৮) গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান,শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত অনুমান ১ টার দিকে সিলেট জেলারRead More


চায়ের সবুজ পাতায় ভারী ধাতু নিয়ে গবেষণায় অপু বিশ্বাসের পিএইচডি লাভ

শ্রীমঙ্গল প্রতিনিধি: বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অপু বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় এর মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গত ১৬ জুলাই অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অপু বিশ্বাসকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। তাঁর গবেষণার শিরোনাম ছিল “Assessment of Geochemical Variabilities in Tea Garden Soils and their Effects on the Quality of Tea in Bangladesh.” মূলত ড. বিশ্বাস বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত চা বাগানের মাটি, চা গাছের সবুজ পাতা ও কারখানাতে উৎপাদিত তৈরী চায়ে ভারী ধাতুর উপস্থিতি নিয়ে গবেষণা করেন। বাংলাদেশের চা একটিRead More


শ্রম আইন অমান্য করায় মালয়েশিয়ার ৪০০ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় বেআইনি মজুরি কর্তনসহ শ্রম আইন লঙ্ঘনের দায়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৪০০ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। ডিপার্টমেন্ট অফ লেবার পেনিনসুলার মালয়েশিয়া জানিয়েছে, বেআইনি মজুরি কর্তনসহ বিভিন্ন শ্রম অপরাধের জন্য চল ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৬৪৫ নিয়োগকর্তার বিরুদ্ধে ১ হাজার ৩২১টি তদন্ত করা হয়। তাদের মধ্যে ২৭২ নিয়োগকর্তাকে সর্বমোট ২১ লাখ ৭০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে। এছাড়া আরও ১২৮ নিয়োগকর্তাকে ২ লাখ ৪২ হাজার রিঙ্গিত জরিমানা করেছে স্থানীয় আদালত। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির মানবসম্পদ মন্ত্রী ভি. শিবাকুমারে উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থাRead More


হেদায়াত লাভের উপায়

আ.স.ম আল আমীন, অতিথি লেখক: হেদায়েত আল্লাহ প্রদত্ত বিশেষ অনুগ্রহ ও দয়া। অহংকারীদের আল্লাহ তায়ালা হেদায়েতের আলো থেকে বঞ্চিত রাখেন। অহংকারের কারণে পৃথিবীতে সর্বপ্রথম হেদায়েত বঞ্চিত হয়েছিলো ইবলিস। জ্ঞান-গরিমা যোগ্যতায় সে ফেরেশতাদের ছাড়িয়ে গিয়েছিলো, কিন্তু অহংকারের কারণে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে আসে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘তিনি (আল্লাহ) বললেন, ‘কিসে তোমাকে বাধা দিয়েছে যে, সিজদা করছ না, যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি’? সে বলল, ‘আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে।’ (সুরা আরাফ, আয়াত, ১২) তবে যারা আন্তরিকতা নিয়েRead More