editor
অস্ট্রেলিয়ায় চাকরির জন্য গমনেচ্ছুক বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা
নিউজ ডেস্ক: চাকরির জন্য ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় গমনেচ্ছুদের প্রতি সতর্কবার্তা দিয়েছে ক্যানবেরাস্থ বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার হাইকমিশন অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি বলা হয়েছে, বাংলাদেশ হাইকমিশন লক্ষ্য করেছে, কতিপয় অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ পেতে আগ্রহীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেদেশে চাকরি পেতে আগ্রহীদের কাজের ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরার ৎধৎু ঝশরষষ ঝযড়ৎঃধমব ঝঁনপষধংং ৪৮২ নামে একটি ভিসা চালু রয়েছে। এই ভিসার ক্ষেত্রে বয়সেরRead More
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৩
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন (৪১) নামে এক প্রবাসী বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। বুধবার স্থানীয় সময় ভোরে কুয়ালা লিপিস শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে পাহাং রাজ্যের কাম্পুং কুবাং রুসার কাছে কেএম৮১ জালান লিপিস-মেরাপোহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি কামাল হোসেন নির্মাণ শ্রমিক ছিলেন। এ দুর্ঘটনায় নিহত অন্যরা হলেন বাসচালক আব আজিজ দাউদ (৬৩) ও বাসযাত্রী মোহাম্মদ সিউকরি মাত নূর (৫৫)। তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে পাঠানো হয়েছে। লিপিস জেলা পুলিশ প্রধান সুপার আজলি মোহম্মদ নুর জানিয়েছেন, কুয়ালালামপুরগামী ডাবল ডেকারRead More
মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা
নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মালদ্বীপ শাখার কমিটি গঠন করার লক্ষ্যে রাজধানী মালের ফুড ব্যাংক রেস্টুরেন্টে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন,বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোঃ খলিলুর রহমান, অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। কর্মী সমাবেশের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপি সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আন্তর্জাতিক বিষয়Read More
বিয়ের ২দিন পর থেকে নিখোঁজ প্রবাসী
নিউজ ডেস্ক: সিলেটে বিয়ে করার ২দিন পর থেকে এক সৌদি প্রবাসী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ প্রবাসীর নাম হাফিজ ক্বারী মোঃ মিরাজুল ইসলাম (৩৮)। তিনি চলতি মাসের ১০ সেপ্টেম্বর সকাল ১০ টার পর থেকে নিখোঁজ রয়েছেন ,তার ব্যাবহৃত মোবাইল ফোনটিও বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরথেকে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এর দুইদিন আগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) তিনি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের মৃত মানিক মিয়া মেয়া হাফছা বেগমের সাথে তার বিয়ে হয়। এর প্রায় দেড়মাস আগে টানা প্রায় ৬ বছর সৌদিআরবে প্রবাসে থেকে তিনি দেশে আসেন। তিনি সিলেটRead More
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে একসাথে কাজ করবে এফবিসিসিআই-বিএমসিসিআই
নিউজ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ায় দক্ষ শ্রমশক্তি রপ্তানিতে এক সাথে কাজ করবে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স (বিএমসিসিআই)। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)’র সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। চতুর্থ শিল্প বিপ্লব এবং খাতভিত্তিক চাহিদাকে বিবেচনায় রেখে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। বাংলাদেশের দক্ষ কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সাথে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি মালয়েশিয়া থেকে বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির বিষয়ে বিএমসিসিআইকেRead More
সৌদি জাতীয় দিবস উদযাপনে বাংলাদেশী কমিউনিটির অংশগ্রহণ
নিউজ ডেস্ক: “আমরা স্বপ্ন দেখি এবং তা অর্জন করি” স্লোগানে ৯৩তম সৌদি জাতীয় দিবস আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে উদযাপিত হবে। উক্ত দিবস উদযাপনে সৌদি সরকারের বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সৌদি আরবের পুর্বাঞ্চল এলাকার আল খোবার শহর একটি অন্যতম বাণিজ্যিক শহর। এই শহরে প্রায় লক্ষাধিক বাংলাদেশী প্রবাসী বসবাস করেন। এই উপলক্ষে গত ১৭ই সেপ্টেম্বর ২০২৩ তারিখে আল খোবার সী-ফ্রন্টে আল খোবার শ্রম অফিস কর্তৃক “লাওহাতুল ওতান_৩” নামে একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচী পালন করে। উক্ত কর্মসূচীতে দুই হাজার পুরুষ-নারী স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন দেশের ১০টি কমিউনিটি অংশগ্রহণ করে। বাংলাদেশRead More
বিশ্বনাথে বাসিয়া নদীর অবৈধ দখল উদ্ধারে পৌরসভা
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে অবৈধ দখলমুক্ত করে বাসিয়া নদীর তীর উদ্ধারের জন্য কাজ শুরু করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান প্যানেল মেয়র রফিক হাসান। তিনি জানান অবৈধ স্থাপনা উচ্ছেদ ঠেকাতে যে মামলা রয়েছে এই মামলার খরচও তাদের পৌরসভার পক্ষ থেকে বহন করা হবে। বুধবার দুপুরে (২০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ বিষয়টি উত্তাপন করে সভার সভাপতির কাছে মামলার কাগজপত্র চান। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার বলেন, মামলায় বিবাদী হচ্ছে সরকার পক্ষ। এসব কাগজপত্র উর্ধতম কর্তৃপক্ষের নিকটRead More
শাহপরান (রহ.) মাজারে গিলাফ দিলেন ডা.স্বপ্নীল
নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান (রহ.) মাজারে বার্ষিক ওরস উপলক্ষে গিলাফ চড়িয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব (স্বপ্নীল)। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মাজারে গিয়ে ডা.স্বপ্নীল এই গিলাফ চড়ান। বুধবার থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী বার্ষিক ওরস শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাত ও পরে শিরনী বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হবে। এতে দেশ-বিদেশের দলবেঁধে আসা লাখো লাখো ভক্তদের উপস্থিতি ও হাতে হাতে নানা রঙয়ের গিলাফ দেখা গেছে। মুখে মুখে উচ্চারণ হচ্ছে পবিত্র কালেমা ও ‘লালে লাল– বাবা শাহপরান ’! এসময় ডা.স্বপ্নীলRead More
কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি নির্বাচন
নিউজ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে কুয়েতে প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সুয়েখ শিল্প এলাকায় প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কুয়েতে প্রায় ২ লাখ ৮০ হাজার প্রবাসী বিভিন্ন কাজে নিয়োজিত। প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশ প্রেস ক্লাব, কুয়েতের সংবাদকর্মীরা। সম্মেলনে বাংলাদেশ প্রেস ক্লাব, কুয়েতের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নির্বাচিতরা হলেন—সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন (সময় টিভি), সহ-সভাপতি মো. জালাল উদ্দিন (আরটিভি) ও আল আমিন রানা (মাই টিভি), সাধারণ সম্পাদক আ হ জুবেদ (বাংলা টিভি), যুগ্মRead More
মালয়েশিয়ায় নদী থেকে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক: মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের কুচিংয়ের জালান গম্বিরের ভাসমান মসজিদের পাশের নদীতে মিললো বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ। ইরফান সাদিক (২১) নামে এই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সাদিকের নদীতে পড়ে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ার বেরিতা হারিয়ানের খবরে বলা হয়েছে, সোমবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পাদুঙ্গান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) এবং পিপিডিএ বাটু লিন্টাং-এর বেশ কয়েকজন কর্মী। সারাওয়াক ফায়ার অপারেশনস সেন্টার সূত্রে জানা গেছে, সারওয়াক রাজ্যের কুচিংয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ইরফান সাদিক। বিকেল ৫টা ৫৬ মিনিটে ওয়াটারRead More


