Main Menu

editor

 

ব্রুনাইয়ে বাংলাদেশ দিবস উদযাপন

নিউজ ডেস্ক: বাংলাদেশ হাইকমিশন, ব্রুনাই দারুসসালাম এবং ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালামের যৌথ আয়োজনে বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৭ সে‌প্টেম্বর) ব্রুনাইয়ের ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালামে বাংলাদেশ দিবস পালন করা হয়। বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা এবং ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালামের সহকারী ভাইস চ্যান্সেলর (গ্লোবাল অ্যাফেয়ার্স) ড. জয়েস তেও সিউ ইয়ান নিজ নিজ পক্ষের প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার তার বক্তব্যে বাংলাদেশের সঙ্গে ব্রুনাইয়ের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। হাইকমিশনার বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের চিত্র উপস্থাপন করার পাশাপাশি ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালামে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বঙ্গবন্ধু ফেলোশিপ নিয়ে বক্তব্য দেন।Read More


সিলেটে ধর্মীয় নানা আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) পালিত

নিউজ ডেস্ক: সিলেটেও ভাবগম্ভীর পরিবেশ ও ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে মা আমিনার কোলে জন্মনেন বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ)। পবিত্র এদিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সিলেটের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি উদ্যোগে মসজিদ,মাদ্রাসা, ব্যাবসা প্রতিষ্ঠান, বিপণী বিতানে খতমে কোরআন, দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা,মোবারক র‌্যালী, ওয়াজ ও দোয়া মাহফিল ও শিরণী বিতরণের আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) ছিলেন বিশ্বমানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ উপহার।Read More


প্রিয় নবী (সা.)-এর বিচার যেমন ছিল

জাওয়াদ তাহের: ইনসাফ এমন এক মহৎ গুণ, যা মানুষকে প্রিয়ভাজন করে তুলতে সাহায্য করে। প্রিয় নবী (সা.)-এর মাঝে ইনসাফ ছিল সর্বোচ্চ পর্যায়ের। তিনি ছিলেন ন্যায় ও ইনসাফের প্রতীক। আল্লাহ তাআলা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। তাই তিনি তাঁর পুরো জীবনে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন। নবুয়তপ্রাপ্তির পূর্বে এবং নবুয়তপ্রাপ্তির পরেও রাসুল সমাজে ইনসাফ ও নিষ্ঠা বাস্তবায়ন করে দেখিয়েছেন। স্বয়ং মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফের নির্দেশ প্রদান করেছেন।’ (সুরা : নাহল, আয়াত : ৯০) অন্য আয়াতে এসেছে, ‘হেRead More


ইতালি প্রবাসী কবি দেলোয়ার মোহাম্মদ আর নেই

নিউজ ডেস্ক: ইতালি প্রবাসী কবি ও সংগঠক দেলোয়ার মোহাম্মদ আর নেই । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে ইতালিতে হার্ট এট্যাক করে তিনি ইন্তেকাল করেন। তাঁর গ্রামের বাড়ি গোলাপগঞ্জের চন্দরপুরে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কবি দেলোয়ার মোহাম্মদ এর অকাল মৃত্যুতে ইতালি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।


হাওরাঞ্চলের পর্যটনে চাঙা হচ্ছে সুনামগঞ্জের অর্থনীতি

নিউজ ডেস্ক: পর্যটনে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে হাওরের জেলা সুনামগঞ্জ। এরইমধ্যে জেলার টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রি লেক, যাদুকাটা নদীসহ বেশ কয়েকটি পর্যটনস্পট ভ্রমণপিপাসুদের নজর কেড়েছে। আর সেই সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। ফলে পর্যটনকে কেন্দ্র করে চাঙা হচ্ছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জের অর্থনীতি। আঁকাবাঁকা নদী, হাওর, পাহাড় বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জ। তিন হাজার ৭৪৭ বর্গকিলোমিটারের এই জেলায় প্রায় ২৫ লাখ মানুষের বসবাস। একসময় হাওরের অর্থনীতির চালিকাশক্তি ছিল ধান ও মাছ। বর্তমান সময়ে এই অঞ্চলের পর্যটন স্পটগুলো অর্থনীতিতে নতুন গতি এনেছে। সুনামগঞ্জ জেলা সদরRead More


নবীজী (সা.) যাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন

নিউজ ডেস্ক: রাসুল (সা.) সাহাবিদের মধ্যে ১০ জনের নাম উল্লেখ করে তাঁদের দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাঁদের বলা হয় আশারায়ে মুবাশশারাহ। তাঁরা হলেন নবীদের পর উম্মতের সবচেয়ে উত্তম লোক। এই ১০ জন ছাড়াও রাসুল (সা.) আরো অনেক সাহাবির নাম উল্লেখ করে, আবার কারো জন্য ইঙ্গিতবাচক কথা বলে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বলে হাদিসে উল্লেখ আছে। তা ছাড়া তিনি একটি পরিবার, সাহাবিদের কিছু জামাতকেও জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জনের তালিকা বেশ কিছু হাদিসে এসেছে। একটি হাদিসে এসেছে, আবদুর রহমান ইবনু আওফ (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, আবু বকর জান্নাতি, ওমরRead More


সৌদিতে দুর্ঘটনায় সিলেটের কবিরসহ ৩ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক: সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে মদিনা থেকে মক্কা ফেরার পথে তারা নিহত হন। নিহতদের তিনজনই কাতার প্রবাসী বাংলাদেশি বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। নিহত তিনজন হলেন চট্টগ্রামের হাটহাজারীর শাহ আলম, নোয়াখালীর জাকির হোসেন ও সিলেটের কবির আহমদ। তারা কাতার থেকে মক্কায় ওমরাহ পালন ও মদিনা জিয়ারত করতে গিয়েছিলেন। নিহতদের মরদেহ কাতার সীমান্তের একটি সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ১০টায় সৌদি আরব থেকে ওমরাহ করে কাতার ফেরার পথে সৌদিRead More


কুশিয়ারা নদী পারের মানুষের দূর্দশার শেষ কোথায়?

আবুজার বাবলা, বিয়ানীবাজার ফিরে: জমি-জমা, বাড়ি-ঘর, গোয়ালে গরু, পুকুর ভরা মাছ- কোন কিছুরই অভাব ছিল না। জমির ফসল সারা বছর খেয়ে পরে উদ্বৃত্ত ফসল বিক্রি করা যেত। এভাবেই কুশিয়ারা নদী পারের কয়েক গ্রামের মানুষের স্বচ্ছল জীবন চলছিল। অভাব কখনও তাদের স্পর্শ করেনি। সেই মানুষ গুলো সব হারিয়ে এখন পথের ভিখেরি। এমন হাজারো মানুষের দীর্ঘশ্বাস নিয়ে আজো বয়ে চলেছে কুশিয়ারা। ক্রমাগত নদী ভাঙ্গনে শেওলা ইউনিয়ন এখন হারাতে বসেছে তার অস্তিত্ব। নদী ভাঙ্গনের কবলে পড়ে অনেক স্বচ্ছল মানুষ হারিয়েছে জমি, বাড়ি ঘর। অনেকটা নিঃস্ব হয়ে অন্যত্র চলে গেছে। শুধু বাড়ি ঘর নাRead More


মৃত্যুর ৫ দিন পর দেশে এলো দুবাই প্রবাসী মামুনের মরদেহ

নিউজ ডেস্ক: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পাঁচ দিন পর দুবাই প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আল মামুনের (৩০) মরদেহ দেশে এসেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়। মামুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের পুলিশ সদস্য আব্দুল হামিদের ছেলে। তার স্ত্রী এবং আড়াই বছরের একটি ছেলেসন্তান রয়েছে। নিহতের চাচা ব্যাংক কর্মকর্তা আব্দুল হালিম জানান, মামুন দুবাইয়ের তালাবার নামে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করতেন। গত ১৬ সেপ্টেম্বর মোটরসাইকেলে ফুড ডেলিভারি দিতে যাওয়ার সময় দুবাইয়ের আজবান শহরের গ্র্যান্ডমোড়ের ফ্লাইওভারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। পরেRead More


বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে ডিপ্লোম্যাটিক ও সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারী ব্যক্তিগণের ক্ষেত্রে ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি সই হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে কাজাখস্তানের স্থায়ী মিশনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুরাত নার্তলেউর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর এ চুক্তি সই হয়। নিজ নিজ দেশের পক্ষে উভয় মন্ত্রী এ চুক্তিতে স্বাক্ষর করেন। বৈঠকে বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র আরো প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়। ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরে বলেন, কৃষি, তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালসহRead More