Main Menu

editor

 

সিলেটে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

নিউজ ডেস্ক: সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ ২জন নিহত হয়েছেন। শনিবার রাত ১টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের সালুটিকর মিত্রিমহল নামক স্হানে এদুর্ঘটনা ঘটে,এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহতরা হলেন,সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ওবায়দুল্লাহ ইসহাক (৩০) ও অপরজন তার বন্ধু সিলেট স্টেডিয়াম মার্কেটের ব্যাবসায়ী সিলেট নগরীর ষ্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী ও মিরের ময়দান নিবাসী এম হাফিজুর রশীদ (২৮) গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান,শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত অনুমান ১ টার দিকে সিলেট জেলারRead More


চায়ের সবুজ পাতায় ভারী ধাতু নিয়ে গবেষণায় অপু বিশ্বাসের পিএইচডি লাভ

শ্রীমঙ্গল প্রতিনিধি: বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অপু বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় এর মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গত ১৬ জুলাই অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অপু বিশ্বাসকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। তাঁর গবেষণার শিরোনাম ছিল “Assessment of Geochemical Variabilities in Tea Garden Soils and their Effects on the Quality of Tea in Bangladesh.” মূলত ড. বিশ্বাস বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত চা বাগানের মাটি, চা গাছের সবুজ পাতা ও কারখানাতে উৎপাদিত তৈরী চায়ে ভারী ধাতুর উপস্থিতি নিয়ে গবেষণা করেন। বাংলাদেশের চা একটিRead More


শ্রম আইন অমান্য করায় মালয়েশিয়ার ৪০০ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় বেআইনি মজুরি কর্তনসহ শ্রম আইন লঙ্ঘনের দায়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৪০০ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। ডিপার্টমেন্ট অফ লেবার পেনিনসুলার মালয়েশিয়া জানিয়েছে, বেআইনি মজুরি কর্তনসহ বিভিন্ন শ্রম অপরাধের জন্য চল ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৬৪৫ নিয়োগকর্তার বিরুদ্ধে ১ হাজার ৩২১টি তদন্ত করা হয়। তাদের মধ্যে ২৭২ নিয়োগকর্তাকে সর্বমোট ২১ লাখ ৭০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে। এছাড়া আরও ১২৮ নিয়োগকর্তাকে ২ লাখ ৪২ হাজার রিঙ্গিত জরিমানা করেছে স্থানীয় আদালত। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির মানবসম্পদ মন্ত্রী ভি. শিবাকুমারে উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থাRead More


হেদায়াত লাভের উপায়

আ.স.ম আল আমীন, অতিথি লেখক: হেদায়েত আল্লাহ প্রদত্ত বিশেষ অনুগ্রহ ও দয়া। অহংকারীদের আল্লাহ তায়ালা হেদায়েতের আলো থেকে বঞ্চিত রাখেন। অহংকারের কারণে পৃথিবীতে সর্বপ্রথম হেদায়েত বঞ্চিত হয়েছিলো ইবলিস। জ্ঞান-গরিমা যোগ্যতায় সে ফেরেশতাদের ছাড়িয়ে গিয়েছিলো, কিন্তু অহংকারের কারণে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে আসে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘তিনি (আল্লাহ) বললেন, ‘কিসে তোমাকে বাধা দিয়েছে যে, সিজদা করছ না, যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি’? সে বলল, ‘আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে।’ (সুরা আরাফ, আয়াত, ১২) তবে যারা আন্তরিকতা নিয়েRead More


ওমরাহ পালনে নারীদের পোশাক নির্ধারণ করে দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরীফে ওমরাহ করতে যাওয়া নারীরা কী ধরণের পোশাক পরতে পারবেন সেটি নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয় এ সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ করেছে। খবর গালফ নিউজের খবরে বলা হয়েছে, ওমরাহ পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবেন। তবে সেটি অবশ্যই নির্ধারিত নিয়ম-নীতির মধ্যে হতে হবে। নারীরা যে পোশাকই পরেন না কেন, সেটি অবশ্যই ঢিলেঢালা হতে হবে, শরীরে কোনো ধরনের অলংকার থাকতে পারবে না এবং শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে। প্রসঙ্গত, পবিত্র হজের সময় ব্যতিতRead More


ইস্তেগফারের ফজিলত

নিউজ ডেস্ক: প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে-বুঝেই শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তায়ালা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সবসময়। তাই মানুষ যতো ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। কোরআনে কারিমে আল্লাহ তায়ালা বলেন, ‘এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি, যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে।’ (সূরা ত্বহা, আয়াত, ৮২) আরেক আয়াতে এসেছে, ‘যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজেরRead More


জাগরণ জার্মান বাংলাদেশ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: নানা কর্মসূচীর মধ্য দিয়ে জার্মানির বন্দর নগরী হামবুর্গে অনুষ্ঠিত হয়ে গেল জাগরন জার্মান বাংলাদেশ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এদিন সংগঠনের সদস্যদের ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হোন সংগঠনের শীর্ষ নেতা এ্যাপলো এলাহী। এছাড়া সমাজকর্মী স্বরনা আহাম্মেদকে সহ-সভাপতি ও ঈমন রহমানকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচন বাংলাদেশ সমিতি হামবূর্গের সাবেক সভাপতি শাহ আলম খান ছাড়াও আজহার হোসেন, মহসিন শাহ, খোকন খান, রাজীয়া এ্যাপলো এলাহী, সিমু শাহ, আশিষ কুমার ও ভুট্র আহাম্মেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। নবনির্বাচিতরা আসছে দুবছরের জন্য জার্মানিতে বসবাসরত প্রবাসীদের সুখ দুঃখে কাছে থাকার পাশাপাশি যেকোন দূর্যোগRead More


এনার্জি বাড়ানোর কয়েকটি টিপস

স্বাস্থ্য ডেস্ক: আমাদের শরীর হঠাৎ নিস্তেজ হয়ে পড়ে। তখন সবসময় ঘুম পায়? মাঝেমধ্যে শরীরে এনার্জির ঘাটতির ফলে ক্লান্ত লাগে? অফিসে কাজের মাঝে ঝিমুনি ভাব? কিংবা অফিস থেকে বাড়ি ফেরার সময় পা যেন আর সামনের দিকে এগোতে চায় না? শরীরে এনার্জির অভাবে এমন ঘটনা তো হামেশাই দেখা যায়। শরীরে এনার্জির মাত্রা বাড়িয়ে তুলতে আমরা অনেকেই ওষুধের সাহায্য নিই। কয়েকটি স্বাভাবিক পদ্ধতিতেই শরীরে এনার্জির ঘাটতি বাড়িয়ে তোলা যায়। এনার্জি বাড়িয়ে তোলার কয়েকটি টিপস দেওয়া হলো, যা মেনে চললে দেখবেন সমস্যা অনেকটা কমে গেছে। সকালের নাস্তা: ব্রেকফাস্ট সারা দিন ধরে আপনার শরীরের এনার্জিRead More


মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় ২ হাজারেরও বেশি পাসপোর্ট বিতরণ

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় দুই হাজারেরও বেশি পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। গত ৭ সেপ্টেম্বর অনলাইনে এপয়েন্টমেন্টের মাধ্যমে যারা পাসপোর্ট পেতে আবেদন করেছেন এমন ২০৪১ জনের পাসপোর্ট ৯ ও ১০ সেপ্টেম্বর বিতরণ করেছে হাইকমিশন কর্তৃপক্ষ। সোমবার (১১ সেপ্টেম্বর) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইং-এর প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একই স্থান, কুয়ালালামপুরের সিটি ব্যংক লিঃ (সিবিএল) মানি ট্রান্সফার হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেনRead More


সৌদির হাসপাতাল মর্গে বাংলাদেশির মরদেহ, দেশে ফিরিয়ে আনার আকুতি

নিউজ ডেস্ক: সৌদি আরবের একটি বেসরকারি হাসপাতালে লাইভ সাপোর্টে থাকা অবস্থায় গত ২২ জুন মারা যান হুমায়ুন বেপারী নামের এক প্রবাসী বাংলাদেশি। প্রায় তিন মাস ধরে দেশটির হাসপাতালের মর্গে পড়ে আছে তার মরদেহ। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় মরদেহ দেশে আনতে পারছে না তার পরিবার। তাই মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদি আরব ও বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন নিহতের স্বজনরা। মৃত হুমায়ুন বেপারী বাংলাদেশের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা বাজার উদয়পুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, হুমায়ুন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভাগ্য ফেরাতে সৌদি আরব যাওয়ার কয়েক দিনের মধ্যেRead More