editor
বিদেশে বাংলাদেশি প্রবাসী কর্মীর সংখ্যা ১ কোটি ৫৫ লাখ
নিউজ ডেস্ক: সরকারি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি কর্মীর সংখ্যা ১ কোটি ৫৫ লাখ ১৩ হাজার ৪৬০ জন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে শহিদুজ্জামান সরকারের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশন চলছে। অধিবেশনে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, চলতি বছরের জুলাই পর্যন্ত বিভিন্ন দেশে কর্মীর সংখ্যা ১ কোটি ৫৫ লাখ ১৩ হাজার ৪৬০ জন। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি তথা অধিক পরিমাণে জনশক্তি পাঠানোর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বদা কাজ করেRead More
আল্লাহ তায়ালা বান্দার প্রার্থনা শোনা পছন্দ করেন
ধর্ম ডেস্ক: সুরা আল আনয়ামের ৬৩-৬৪ আয়াতে বলা হয়েছে, ‘বলুন, কে তোমাদের ত্রাণ করেন যখন তোমরা স্থলভাগের ও সমুদ্রের বিপদে কাতরভাবে এবং গোপনে তাঁর কাছে অনুনয় কর এভাবে- আমাদের এ বিপদ থেকে উদ্ধার করলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। বলুন, আল্লাহই তোমাদের বিপদ ও সমস্ত দুঃখ-কষ্ট থেকে পরিত্রাণ করেন। এ সত্ত্বেও তোমরা তাঁর শরিক কর!’ মহান আল্লাহর করুণা পেতে তাগিদ- ‘তোমরা বিনীতভাবে এবং গোপনে তোমাদের প্রতিপালককে ডাকো… তাঁকে ভয় ও আশার সঙ্গে ডাকবে।’ (সুরা আরাফ : ৫৫-৫৬)। ‘তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেউ অব্যাহতি পেতে নাRead More
প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা
নিউজ ডেস্ক: দুবাই প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়ার জেরে কানিজ ফাতেমা(২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় খিলগাঁও থানা পুলিশ। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) মোছাম্মৎ সোনিয়া পারভীন বলেন, মধ্যরাতে আমরা খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। খিলগাঁও থানার উপ-পরিদর্শক আরও জানান, প্রাথমিকভাবে তারRead More
উপশহর থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি
নিউজ ডেস্ক: সিলেট নগরের শাহজালাল উপশহর থেকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট জেলা প্রতিনিধি শুয়াইবুল ইসলাম হাসানের গ্লামার ১২৫ সিসি মডেলের মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার দিনগত রাত সোয়া ৮টা উপশহর ‘বি’ ব্লক মসজিদে নামাজ পড়ার সময় ফটকের সামনে রাখা বাইকটই খোয়া যায়। এ বিষয়ে শুয়াইব হাসান সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়েরি করেছেন। তবে, ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বাইকটি এখনও উদ্ধার হয়নি। শুয়াইব হাসান জানান, সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ পড়তে তিনি মসজিদে যান। তিনি উপশহর মূল সড়কের পাশে মসজিদের ফটকে গাড়ি তালা দিয়ে রাত ৮টাRead More
জেলা প্রেসক্লাবের সভাপতির মায়ের মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর মাতা বেগম রোকেয়া হেনা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ক্লাব সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক শোক বার্তায়, মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার সময় নগরীর হাউজিং স্টেট আবাসিক এলাকার নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
প্রবাসীদের সাথে পর্তুগীজ ইয়ং সোসালিস্ট পার্টির মতবিনিময়
নিউজ ডেস্ক: পর্তুগালের লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মের সাথে পর্তুগালের ক্ষমতাসীন দল সোসালিস্ট পার্টির (পিএস) যুব শাখা ইয়ং সোসালিস্টের সাথে মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশী তরুণ সাজিন আহমেদ কৌশিকের নেতৃত্বে পর্তুগালে বেড়ে উঠা নতুন প্রজন্মের একঝাঁক বাংলাদেশী পর্তুগালের মূলধারার রাজনীতির এই যুব দলে যোগদান উপলক্ষে আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৬ থেকে ২৯ বছর বয়সের পর্তুগীজ নাগরিক বা পর্তুগালে বৈধভাবে বসবাসকারী বিদেশী যেকোন নাগরিকগণ এই দলে অন্তভূক্ত হতে পারে। সাজিন আহমেদ কৌশিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেদ্রো আনাস্তাসিও (এমপি) লিসবন অঞ্চলের সমাজতান্ত্রিক যুব দলেরRead More
যুক্তরাষ্ট্রে শীর্ষ অ্যাটর্নি নির্বাচিত প্রবাসী বাংলাদেশি মোহাইমিনা
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে দুর্দান্ত আইনি সাফল্যের কারণে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ টপ প্রফেশনালস’ (আইএওটিপি) দ্বারা ২০২৩ সালের শীর্ষ অ্যাটর্নি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি মোহাইমিনা হক। তিনি ওয়াশিংটন ডিসিতে ‘দ্য ল অফিস অব মোহাইমিনা হক-পিএলএলসি’ এর প্রতিষ্ঠাতা। জানা গেছে, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ টপ প্রফেশনালস (আইএওটিপি) প্রতি বছরই বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ কৃতিত্বের জন্য এই সম্মাননা প্রদান করে থাকে। পেশাগত কৃতিত্ব, একাডেমিক কৃতিত্ব, নেতৃত্বের ক্ষমতাসহ অন্যান্য অনুষঙ্গ এবং তাদের সম্প্রদায়ে অবদানের ওপর ভিত্তি করে এই সম্মাননা দিয়ে আসছে সংস্থাটি। প্রবাসী মোহাইমিনা হক একজন দক্ষ উকিল এবং একজন প্রতিভাধর সমস্যা সমাধানকারী। তিনি পরামর্শ থেকে শুরুRead More
মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটি’র শিক্ষা ও সাংস্কৃতিক মেলা
নিউজ ডেস্ক: বাংলাদেশী স্টুডেন্টস কমিউনিটি অব মালয়েশিয়ার (বিএসসিএম) উদ্যোগে এক শিক্ষামেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার কুয়ালালামপুর হোটেল জি টাওয়ারের গ্রান্ড বলরুমে এ শিক্ষামেলা অনুষ্ঠিত হবে। নারী-পুরুষ সকলের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা। রোববার (১০ সেপ্টেম্বর) বুকিত বিনতাং এ এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান বিএসসিএম-এর নেতারা। এসময় প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো: রমজান, প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক মো: মওদুদ মোল্লা, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ব্যবসায়িক নেতা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উপস্থিত ছিলেন। বাংলাদেশী স্টুডেন্টস কমিউনিটি অব মালয়েশিয়ার সভাপতি এ কে এ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনেRead More
সৌদিতে বাংলাদেশিসহ ১৬ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
নিউজ ডেস্ক: সৌদি আরবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে ধরপাকড় অব্যাহত রয়েছে। সর্বশেষ গত এক সপ্তাহে বাসস্থান, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘন করায় বাংলাদেশিসহ ১৬ হাজার ২৫০জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তবে কোন দেশের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি। একইসঙ্গে দেশটির আইন লঙ্ঘনকারীদের জন্য আরও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। জানা যায়, আবাসিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৯ হাজার ৩৪৩ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় ৪ হাজার ৫৫৫ জন ও শ্রম আইনে আরও ২ হাজার ৩৫২ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টাRead More
লাল সবুজের পতাকায় ইন্টারলাকেন আন্তর্জাতিক ম্যারাথনে শিব শংকর
নিউজ ডেস্ক: আবারো দেশের পতাকা হাতে সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে ৩০ তম আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে দৌড়ালেন জার্মানির মিউনিখে বসবাসরত বাংলাদেশী প্রবাসী সৌখিন দৌড়বিদ শিব শংকর পাল। বরাবরের মত গেল শনিবার গোটা বিশ্বের ৬৫টিরও বেশী দেশের প্রায় ৪ হাজার অ্যাথলেটদের সঙ্গে পৃথিবীর সবচেয়ে অপার সৌন্দর্য্যের মহিমা খ্যাত সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে অনুষ্ঠিত ইয়ুংফ্রাউ দূরপাল্লার এই ম্যারাথন। ৪২.২ কিলোমিটার পাহাড় পর্বত ঘেরা উঁচুনিচু পথ সাফল্যের সঙ্গে শেষও করেছেন শিব শংকর। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার অন্যতম একটি উচ্চতম পর্বত হলো ইয়ুংফ্রাউ যার উচ্চতা চার হাজার মিটারেরও বেশী। ম্যারাথনটি লাউটারব্রুনেন থেকে শুরু করে আইগারগ্লেটশার নামক স্থানে এসে শেষ করতেRead More


