Main Menu

editor

 

ভারতে ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ১৬ বাংলাদেশি

নিউজ ডেস্ক: ভারতে ৩ বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ১৬ বাংলাদেশি। রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর এসব বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ কামরুজ্জামান ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ভালো কাজের সন্ধানে চোরাই পথে দালালদের মাধ্যমে সাড়ে ৩ বছর আগে ভারতের তামিলনাড়ু গিয়েছিলেন ওই বাংলাদেশিরা। সেখানে বিভিন্ন দোকান ও হোটেলে কাজ করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে আদালত তাদের ৩ বছরের সাজা দিয়ে জেলে পাঠায়। সাজার মেয়াদ শেষেRead More


জাবেদ আহমদকে হত্যার হুমকিতে অনলাইন প্রেসক্লাবের উদ্বেগ

নিউজ ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রবাসী সদস্য জাবেদ আহমদকে সিলেটের জনৈক এমপি প্রার্থী ও তার নিউইর্য়কের সহযোগীরা ফোনে হত্যার হুমকি দেয়ায় সিলেট অনলাইন প্রেসক্লাব গভীর উদ্বেগ, নিন্দাও তীব্র প্রতিবাদ জানিয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক বিবৃতিতে বলেন, এধরনের হুমকি একজন মানুষের নিরাপত্তা ও মানব অধিকারের পরিপন্থি। তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য নিউইয়র্ক পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।


মানিক ছিলেন বহু গুণে গুণান্বিত সফল একজন মানুষ: মেয়র আরিফুল

নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আজিজুল হক মানিক ছিলেন বহু গুণে গুণান্বিত সফল একজন মানুষ। কাউন্সিলর হিসেবে তিনি আমার সহকর্মী ছিলেন। সিলেটের অনেক উন্নয়নমূলক কাজে তাঁর অবদান অপরিসীম। তিনি ছিলেন আপন আলোয় উদ্ভাসিত। শিক্ষক হিসেবে ছিলেন জনপ্রিয়, সাংবাদিকতায় স্বচ্ছ, জনপ্রতিনিধি হিসেবে মানুষের খুব কাছের একজন ছিলেন। তাঁর বর্ণ্যাঢ্য জীবন নিয়ে আলোচনা দরকার, যাতে করে আগামী প্রজন্ম তাঁকে জানতে পারে। তাকে খুব কাছে থেকে দেখেছি। নিজের ফায়দা হাসিলের কথা কখনোই চিন্তা করেননি। সমাজ ও মানুষের কল্যাণে অত্যন্ত নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন তিনি। তাঁর শূন্যতা সহজে পূরণ হবারRead More


ইসলামি ব্যাংক মানুষের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে : রাব্বি কামাল চৌধুরী

নিউজ ডেস্ক: ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি সাহেবের বাজার এজেন্ট আউটলেট শাখা কর্তৃক গ্রাহক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১সেপ্টেম্বর) বিকালে সিলেটের সাহেবের বাজার এজেন্ট আউটলেট শাখা বিল্ডিংয়ে গ্রাহক সুধী সমাবেশ সম্পন্ন হয়েছে।সাংবাদিক মো: সাইফুল ইসলাম এর সঞ্চালনায় ও হাফিজ আজিম উদ্দিন এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে এবং বিশিষ্ট ব্যবসায়ী মো: শাহাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি আম্বরখানা শাখার ভাইস চেয়ারম্যান ও শাখা প্রধান মো: রাব্বি কামাল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্ট বিভাগে কর্মরত ব্যাংক অফিসার মো:আব্দুর রাজ্জাক ও মাহফুজুর রহমান,সাহেবের বাজার স্কুলRead More


“বিশ্বমানের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ইবনে সিনা কাজ করছে”

নিউজ ডেস্ক: ইবনে সিনা ট্রাস্টের এডিশনাল ডিরেক্টর ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এ এন এম তাজুল ইসলাম বলেছেন,আধুনিক ও বিশ্বমানের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সারাদেশে ইবনে সিনা কাজ করছে।তিনি বলেন,চিকিৎসা মানুষের মৌলিক অধিকার।অর্থাভাবে তা থেকে এদেশের মানুষ যাতে বঞ্চিত না হয়,সেদিকে আমরা খেয়াল রাখছি। তাজুল ইসলাম রোববার (১০ সেপ্টেম্বর) রাতে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দের সাথে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।ইবনে সিনা হাসপাতাল সিলেট এর চেয়ারম্যান(HMC) মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন,সিলেট অনলাইন প্রেসক্লাবেরRead More


বাংলাদেশি ও ভারতীয় অভিবাসী পাচার: রোমানীয় নাগরিকের কারাদণ্ড

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ভারত থেকে আসা অভিবাসীদের পাচারে জড়িত থাকার দায়ে রোমানিয়ার এক নাগরিককে ৬ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। অভিযুক্ত ব্যক্তিকে অভিবাসী পাচার ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে দোষী সাব্যস্ত করে আদালত। ১ সেপ্টেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রোমানিয়া সীমান্ত পুলিশ৷ বিবৃতিতে বলা হয়, মানবপাচারের দায়ে আরাদ কাউন্টির আদালতের দেয়া সর্বোচ্চ সাজা এটি৷আরাদ রোমানিয়া-হাঙ্গেরি সীমান্তের গুরুত্বপূর্ণ শহর৷ অভিবাসীরা এ অঞ্চল হয়ে শেঙেন সীমান্তে প্রবেশের চেষ্টা করেন৷ ৪৮ বছর বয়সি রোমানীয় এই নাগরিককে ২০২২ সালের সেপ্টেম্বরে আরাদ কাউন্টির নাদলাক ২ বর্ডার পয়েন্ট থেকে আটকRead More


বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট

নিউজ ডেস্ক: বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করল যুক্তরাষ্ট্র। দেশটির হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কিরবি বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো নড়চড় হয়নি। বুধবার (৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসিয়ান সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের যোগদান এবং আসন্ন জি-টুয়েন্টি সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেনের অংশগ্রহণ উপলক্ষে ফরেন প্রেস সেন্টারে এই বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। জন কিরবি বলেন, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করি। আমরা বাংলাদেশি জনগণকে সমর্থন করি। আমরা অবাধ ওRead More


পোল্যান্ডের এমপি প্রার্থী বাংলাদেশি মাহবুব

নিউজ ডেস্ক: পোল্যান্ডের জাতীয় নির্বাচনে দেশটির বিরোধী দল ‘প্ল্যাটফর্মা অবিভাতেসকা’ (নাগরিক প্ল্যাটফর্ম) থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহবুব সিদ্দিকী। দেশটিতে এই প্রথম বিদেশি প্রার্থীকে রাজধানী ওয়ারশরের গুরুত্বপূর্ণ কোনো আসন থেকে এমপি পদে মনোনয়ন দেয়া হয়েছে। আগামী ১৫ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে রাজধানীর সিটি কাউন্সিলর নির্বাচিত হয়ে দেশটিতে নতুন ইতিহাস সৃষ্টি করেন মাহবুব সিদ্দিকী। ১৯৭৬ সালে চট্টগ্রামের আগ্রাবাদে জন্ম নিলেও দীর্ঘ ১৮ বছর পোল্যান্ডের রাজধানী ওয়ারশরতে বসবাস করছেন মাহবুব। ২০০৯ সালে তিনি ‘প্ল্যাটফর্মা অবিভাতেসকা’ দলে যোগ দেন। এরপর মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে এ পর্যন্ত দলটির স্বাস্থ্য ও পরিবারRead More


বাহরাইন প্রবাসীদের জন্য আইনি সহায়তা কেন্দ্র চালু

নিউজ ডেস্ক: বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান কার্যক্রম চালু হয়েছে। বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বাহরাইনের স্থানীয় সময় বিকাল ৩.৩০মিনিটে দূতাবাসের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রবাসী বাংলাদেশীদের ভাল আইনি সেবা এবং সঠিক আইনগত পরামর্শ প্রদানের উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহে মঙ্গলবার সকাল ১১ থেকে দুপুর ২ পর্যন্ত দূতাবাস প্রাঙ্গনে অভিজ্ঞ আইনজীবী দ্বারা বিনামূল্যে প্রবাসীRead More


রোমে মানিকগঞ্জ জেলা সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশীদের মৃতদেহ দেশে প্রেরণ, আইনি সহায়তা দেওয়া, প্রবাসীদের বিভিন্ন সমস্যার পাশে থাকার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেছে মানিকগঞ্জ জেলা সমিতি ইতালি। সৌহার্দ্য ও সম্প্রীতির প্রত্যয়ে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সংগঠন মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সুনাম অক্ষুণ্ণ রেখে আগামী দিনে সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করার আশাবাদ ব্যক্ত করেছেন সমিতির নেতৃবৃন্দ। অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেয়র অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ তসলিম মিয়া, মানিকগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন মোল্লা সাবেক সাধারণRead More