editor
ইউরোপে যাচ্ছে জৈন্তাপুরের ‘নাগা মরিচ’
নিউজ ডেস্ক: নাগামরিচের নাম শুনলেই ঝাল প্রিয় ভোষন রশিকদের আগ্রহ বেড়ে যায়। সেই নাগামরিচের বাম্পার ফলন হয়েছে এবার সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায়। শুধু তাই নয় দেশের গন্ডি পেরিয়ে জৈন্তাপুরের নাগা মরিচ রপ্তানী হচ্ছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুরের দেয়া তথ্য অনুযায়ী চলতি মৌসুমে রপ্তানিযোগ্য এই ফসলটি চাষ করে হাসি ফুটেছে উপজেলার কৃষকদের মাঝে। এ মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নে ১২৫ হেক্টর জমিতে নাগামরিচের চাষ করা হয়েছে। তার মধ্য সিংহভাগই দরবস্ত ইউনিয়ন এলাকায়। এখন পর্যন্ত কৃষকদের দেয়া তথ্য অনুযায়ী চলতি মৌসুমে ৯ কোটি ৩৬ লক্ষ টাকার মত নাগামরিচRead More
ভালো মানুষের সংস্পর্শে থাকলে যে উপকার
ধর্ম ডেস্ক: ভালো মানুষ বা আল্লাহওয়ালা লোকের সোহবত বা সংস্পর্শে থাকার অনেক উপকার রয়েছে। এতে কল্যাণমুখী শিক্ষা ও সদুপদেশ লাভ হয়। সৎ কাজ করা ও অসৎ কাজ থেকে দূরে থাকা অভ্যাসে পরিণত হয়। এসবের প্রভাব পড়ে ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক জীবনে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘হে ঈমানদারগণ! (চলা-ফেরা ও সব কাজে) তোমরা আল্লাহকে ভয় করো এবং (যারা দ্বীনের ব্যাপারে অটল এরূপ) সত্যবাদীদের সংসর্গ গ্রহণ কর।’ (সুরা তাওবা: ১১৯) অপরদিকে চরিত্রহীন ও মন্দলোকের সংশ্রব গ্রহণ করলে আল্লাহর আদেশ-নিষেধগুলোর প্রতি উদাসীনতা তৈরি হয়। একপর্যায়ে নিজের মধ্যেই মন্দ দিকগুলো ঢুকেRead More
বাংলাদেশির কাছ থেকে ২ কোটি টাকা ধার নিয়ে উধাও আরেক প্রবাসী
নিউজ ডেস্ক: কুয়েতে ধার দেয়া দুই কোটি টাকা ফেরত না দেয়ায় এক প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আরেক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রবাসী ব্যবসায়ী হাজী আব্দুল মন্নান অভিযোগ করেন, কুয়েত প্রবাসী শামিম আহমদ নিজের অর্থ সংকটে অমানবিক পরিস্থিতি, ছেলেদের লেখাপড়া করানোর খরচ, আইনি ঝামেলা থেকে মুক্ত, রেসিডেন্স ইস্যু ও ব্যাংক এর ট্রানজেকশন সম্পন্নসহ নানান সমস্যার কথা বলে গত প্রায় দেড় বছরে ৪১ হাজার কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা) অর্থ ঋণ হিসেবে নেন। পরে সেই ঋণ নেওয়া টাকা পরিশোধRead More
৩১ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোর সব স্টেশন
নিউজ ডেস্ক: আগামী ৩১ ডিসেম্বর মেট্রো রেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হবে। এর মাধ্যমে পূর্ণতা পাবে দেশের প্রথম মেট্রো রেল। এদিন থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের সব স্টেশনে থামবে মেট্রো। তবে এখনই সময়সূচির কোনো পরিবর্তন আসবে না। বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর মেট্রো রেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলন বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি জানান, কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর মধ্য দিয়ে মেট্রো রেলের সব স্টেশন চালু হলো। পর্যায়ক্রমে ট্রেন চলাচলের সময় বাড়ানো হবে। বর্তমানেRead More
রাগ বাড়াতে পারে নানা রোগ, নিয়ন্ত্রণ করবেন যেভাবে
নিউজ ডেস্ক: ক্রোধ বা রাগ একটি স্বাভাবিক তীব্র মানসিক অবস্থা, যা অনুভূতিতে আঘাত প্রাপ্তির ফলে একটি শক্তিশালী অস্বস্তিকর এবং অসহযোগী প্রতিক্রিয়া হয়ে থাকে মানুষ । ক্রোধের সম্মুখীন একজন ব্যক্তি মানসিক অবস্থার পাশাপাশি প্রায়ই শারীরিক প্রভাবও অনুভব করেন। যেমন: হৃদ্স্পন্দন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ এবং অ্যাড্রেনালিন ও নোরাড্রেনালিনের মাত্রা বৃদ্ধি পায়। ভালোবাসা, দুঃখ-বেদনার মত রাগও একটি আবেগ। ছোট কিংবা বড় বিভিন্ন ঘটনায় আমরা রাগ প্রকাশ করি। কিন্তু এই আবেগটি বেশি প্রকাশ পেলে নানা বিপত্তি তৈরি হয়। অনেকেই রেগে গেলে ভাঙচুর করেন, উচ্চস্বরে চিৎকার করেন, এমনকি গায়ে হাতও তুলে ফেলেন। অতিরিক্ত রাগের প্রভাবRead More
আমল থেকে মনোযোগ উঠে যায় যেসব কারণে
মাওলানা ওমর ফারুক, অতিথি লেখক: মুসলমানের জীবনে ইবাদত ও নেক আমল খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া পরকালে মুক্তির আশা করা যায় না। ফরজ, ওয়াজিব কিংবা সুন্নত, মুস্তাহাব যা-ই হোক প্রতিটি ইবাদতের আলাদা গুরুত্ব রয়েছে। আল্লাহ তায়ালার সন্তুষ্ট অর্জন করে চিরস্থায়ী সুখময় জান্নাত লাভের জন্য ঈমানের সঙ্গে নেক আমলও অপরিহার্য। এরপরও নেক আমলের ব্যাপারে আমরা অনেকে চরম অবহেলা প্রদর্শন করি। নেক আমলে বিশেষ সময় দিতে অনেকের কাছে একদম ভালো লাগে না। এ অনীহাবোধ জীবনে অপূরণীয় ক্ষতি ডেকে আনে। এর অনেক কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দশটি কারণ এবং আমলে আগ্রহ সৃষ্টির উপায়Read More
নেক আমলের কারণে দুনিয়ায় যে উপকার পাবেন
ধর্ম ডেস্ক: মানুষকে পরকালে আল্লাহ তায়ালার শাস্তি থেকে মুক্তি দেবে তার নেক আমল ও ভালো কাজ। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তায়ালা নেক আমলকারীদের জন্য জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। এ বিষয়ে বর্ণিত হয়েছে, اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمۡ جَنّٰتُ النَّعِیۡمِ – خٰلِدِیۡنَ فِیۡهَا ؕ وَعۡدَ اللّٰهِ حَقًّا ؕ وَ هُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ‘যারা ঈমান আনে ও নেক কাজ করে, তাদের জন্য আছে নেয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ (সুরা লোকমান, আয়াত, ৮-৯) অপর আয়াতে আরও বলা হয়েছে, اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُواRead More
বিদেশি মুসল্লিদের ২০২৪ সালের হজ নিবন্ধন শুরু
নিউজ ডেস্ক: বিদেশি মুসল্লিদের জন্য পবিত্র হজের নতুন মৌসুম- ২০২৪ সালের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব। দেশটির আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র (সিআইসি) সোমবার (২৫ ডিসেম্বর) এই তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে,‘বিশ্বের সকল মুসল্লিরা তাদের পরিবারসহ এখন নুসুক অ্যাপের মাধ্যমে ১৪৪৫/২০২৪ সালের হজের নিবন্ধন করতে পারবেন।’ খবর সৌদি গ্যাজেট। হজের জন্য এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া অঞ্চলের মানুষ নুসুক হজ অ্যাপসের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে hajj.nusuk.sa এই ওয়েবসাইটে। প্রতিবেদনে বলা হয়েছে, অত্যাধুনিক ও ওয়ান-স্টক সেবাদানকারী নুসুক অ্যাপে হজবিষয়ক যাবতীয়Read More
মালদ্বীপে সাগরে মাছ ধরতে গিয়ে প্রবাসীর মৃত্যু
নিউজ ডেস্ক: মালদ্বীপের (গাফু আলিফ অ্যাটল) এর ভিলিংগিলি আইল্যান্ড নিকটবর্তী সাগরে মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে তলিয়ে গেছেন মো. সাইদুল ইসলাম (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশি। সোমবার ২৫ ডিসেম্বর দিবাগত রাত ১২টার দিকে রাজধানী মালে থেকে ৩০ ঘন্টা দুরবর্তী সমুদ্র সৈকতে দুর্ঘটনায় তিনি মারা যান। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেন। নিহত সাইদুল কুমিল্লার মুরাদনগর উপজেলার মো. আলাউদ্দিনের ছেলে। নিহতের নিকটবর্তী চাচাতো ভাই মালদ্বীপ প্রবাসী মো. কাইয়ুম ও সহপাঠী মো. শাহ আলম জানান, আট বছর আগে মালদ্বীপে এসেছিলেন সাইদুল। দীর্ঘদিন তিনি অবৈধভাবে উক্ত আইল্যান্ডটিরRead More
পররাষ্ট্রমন্ত্রীর বাসায় ইইউ প্রতিনিধি দলের বৈঠক
নিউজ ডেস্ক: সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবব্দুল মোমেনের সিলেটস্থ বাসায় হাজির হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী কারিগরি দল। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দলের সদস্যরা সিলেট নগরীর ধোপাদিঘীর পাড়ায় পররাষ্ট্রমন্ত্রীর নিজ বাসভবন হাফিজ কমপ্লেক্সে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন তারা। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী কারিগরি দলের সঙ্গে বৈঠক করেছে সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধি দল। দুপুর ১২টায় সিলেটের স্থানীয় এক হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতেRead More


