editor
নারী ও পুরুষের জন্য মাহরাম যে ১৪ ব্যক্তি
ধর্ম ডেস্ক: নারী পুরুষ সবাইকে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন নিজ অনুগ্রহ ও কুদরতে। ঈমান-বিশ্বাস, কালিমা, নামাজ, এক কথায় ইসলামের মৌলিক বিষয়গুলোতে নারী-পুরুষ সবার জন্য একই বিধান। নারী-পুরুষের সৃষ্টিগত ভিন্নতা ও বৈশিষ্ট্যের কারণে ক্ষেত্র বিশেষে কিছু কিছু পার্থক্য অবশ্যই রয়েছে। তবে মৌলিক বিশ্বাস ও বিধান পালনের ক্ষেত্রে সবাই সমান। এতে কোনও ছাড় বা গড়িমসির অবকাশ নেই। নারী-পুরুষের মাঝে দূরত্ব ও নিরাপদ সম্পর্ক পৃথিবীতে চলাফেরা ও বসবাসের শৃঙ্খলা দিক থেকে আল্লাহ তায়ালা যেসব বিধান দিয়েছেন তার একটি নারী-পুরুষের একে অপর থেকে দূরত্ব ও নিরাপদ সম্পর্ক বজায় রাখা। সম্পর্কের ক্ষেত্রে বাড়াবাড়ি সীমালঙ্ঘনের বিষয়টিRead More
কাজ না পেয়ে থানায় অভিযোগ দিতে গিয়ে আটক ১৭১ বাংলাদেশি
নিউজ ডেস্ক: সম্প্রতি বৈধভাবে মালয়েশিয়ায় গিয়েছিলেন কয়েকশ বাংলাদেশি কর্মী। তবে প্রত্যাশা অনুযায়ী কাজ পাচ্ছিলেন না তারা। তাই থানায় যাচ্ছিলেন অভিযোগ জানাতে। তবে তার আগেই তাদের আটক করেছে দেশটির পুলিশ। গত ২০ ডিসেম্বর জহুর রাজ্যের কোতা তিঙ্গি জেলার বায়ুদামাই থানায় যাওয়ার পথে তাদের আটক করে পুলিশ। এসব কর্মী গত তিনমাস ধরে প্রত্যাশা অনুযায়ী কাজ না মেলার পাশাপাশি থাকা-খাওয়ার সমস্যাসহ নানা দুর্ভোগে পড়েন। এ বিষয়ে অভিযোগ জানাতে দলবেঁধে তারা থানার দিকে যাচ্ছিলেন। তবে তাদের দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) কোতাRead More
নারী-পুরুষের শরীরের যে অংশ ঢেকে রাখতেই হবে
ধর্ম ডেস্ক: ‘সতর’ শব্দটি আরবি ‘আস-সাতরু’ ধাতুমূল থেকে এসেছে। এর আভিধানিক অর্থ ঢেকে রাখা। অর্থাৎ শরীরের যেসব অঙ্গ লজ্জার কারণে ঢেকে রাখা হয় তাকে সতর বলা হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা বলেন, ‘হে আদমসন্তান, আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, যা তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দূষণীয় তা আবৃত করে এবং যা শোভাস্বরূপ। বস্তুত তাকওয়ার যে পোশাক, সেটাই সর্বোত্তম। এসব মহান আল্লাহর নিদর্শনাবলির অন্যতম, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে।’ (সুরা আরাফ: ২৬) পুরুষের সতর ইসলামের পরিভাষায়, পুরুষের সতর বা ঢেকে রাখতে হয়- এমন অংশ হলো নাভি থেকে হাঁটুRead More
ইউরোপে অনিয়মিত অভিবাসনে শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশিরা
নিউজ ডেস্ক: ইউরোপে অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে গত কয়েক বছর ধরেই শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছেন বাংলাদেশিরা। বলকান, ভূমধ্যসাগর কিংবা ইরান-তুরস্ক হয়ে বাংলাদেশিদের ইউরোপমুখী যাত্রা অব্যাহত ছিল এ বছরও। অনেকে কাঙ্ক্ষিত দেশে পৌঁছালেও আটক, ডিপোর্টের শিকারও হয়েছেন অনেকে। ঘটেছে প্রাণহানির ঘটনাও। রোমানিয়ায় আটক ও ডিপোর্ট রোমানিয়ায় আসার পর অনিয়মিত উপায়ে দেশটির সীমান্ত পাড়ি দিয়ে শেঙ্গেনভুক্ত দেশে প্রবেশের চেষ্টা করেন অনেক অভিবাসী। ২০২৩ সালে এ কারণে বারবার সংবাদ শিরোনাম হয়েছেন বাংলাদেশিরা। গত ১২ নভেম্বর একটি মালবাহী লরিতে লুকিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার সময় ২৪ বাংলাদেশিকে আটক করে রোমানিয়া পুলিশ। বিভিন্ন সময়ে এমন আটকদের অনেককেRead More
বিধবা নারীকে ইসলাম যে অধিকার-মর্যাদা দিয়েছে
নিউজ ডেস্ক: ইসলামপূর্ব জাহেলি সমাজে বিধবা ও তালাকপ্রাপ্ত নারীরা বিভিন্ন অবিচার ও বৈষম্যের শিকার ছিল। কিন্তু ইসলাম স্বামীহারা নারীদের মানবিক সম্মান ও অধিকার দিয়েছে। মহানবী (সা.) বিধবা নারীদের সামাজিক ও ধর্মীয় সম্মান প্রতিষ্ঠা করেছেন। আমাদের সমাজে বিধবা ও স্বামীহারা নারীরা শুধু পরিবারে অবহেলিত নয়; বরং অনেকে তাদের অপয়া মনে করে। অথচ তারা কখনো অপয়া, অচ্ছুৎ ও অস্পৃশ্য নয়। বিধবা নারীকে সম্মানজনক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব অধিকার দিয়েছে ইসলাম। বিধবাকে দেওয়া ইসলামের প্রধান প্রধান অধিকারগুলো হলো— এক. সম্পদের উত্তরাধিকার ইসলাম বিধবা নারীকে স্বামীর সম্পদের উত্তরাধিকারী করেছে। বিধবা নারী সন্তান ও সন্তানেরRead More
প্রবাসী আয়ে আশার আলো!
নিউজ ডেস্ক: প্রায় সাড়ে তিন বছর পর সর্বোচ্চ রেমিট্যান্স আসতে পারে চলতি মাসে। এমনই ইঙ্গিত দিয়েছে প্রবাসী আয়ের প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি ডিসেম্বরের প্রথম ২২ দিনে এসেছে প্রায় ১৫৭ কোটি ডলার। রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে এর পরিমাণ দাঁড়াবে ২২১ কোটি ডলারে। যা হবে ২০২০ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। চলতি বছর এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ ২১৯ কোটি ৯১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে জুন মাসে। দেশের রিজার্ভ নিয়ে নানা সমালোচনার মধ্যেই দেশের অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে প্রবাসী আয়ের প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি মাসের ২২ ডিসেম্বর পর্যন্ত দেশেRead More
তওবা কবুল হয়েছে কি না বুঝবেন যেভাবে
ধর্ম ডেস্ক: মানুষ সবসময় ভুল করে বসে। শয়তানের ধোকায় পড়ে প্রতিনিয়ত গুনাহের কাজে লিপ্ত হয়। গুনাহ হয়ে গেলে মানুষের উচিত তাৎক্ষণিক তওবা করে নেওয়া। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদাররা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা কর; তবেই তোমরা নিঃসন্দেহে সফলতা লাভ করবে। (সূরা নূর, আয়াত, ৩১) আরেক আয়াতে আল্লাহ তায়ালা বলেন, আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, অতঃপর সৎ পথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। (সূরা ত্বহা, আয়াত, ৮২) মনে রাখা উচিত, মানুষ কোনো ময়লা আবর্জনার গর্তে পড়ে গেলে যত দ্রুত সম্ভব সেখান থেকেRead More
চীনে প্রবাসী বাংলাদেশিদের বার্ষিক বনভোজন
নিউজ ডেস্ক: চীনের সেনজেন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন সেনজেন বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বার্ষিক বনভোজন ও বিজয় দিবস উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। একইসঙ্গে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয় মাসব্যাপী ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০২৩। গত শনি ও রোববার সাপ্তাহিক ছুটির দিনে বার্ষিক বনভোজন ও বিজয় দিবসের অনুষ্ঠান সেনজেন শহরের হুইঝু সী বিচে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাহারি খাবার, বড় ও ছোটদের খেলাধুলা, নাচ-গান, র্যাফেল ড্র, সুইমিং, পুরস্কার বিতরণী ও বিজয় দিবসের আলোচনা সভা। ইয়াসির আরাফাত ও মো. নাজমুল হাছানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ইরফানুর রব জিন্নাহ,Read More
ইউরো বাংলা বিজনেস ওয়ার্কশপে “নিজের একটি গল্প” বললেন ৭ উদ্যোক্তা
নিউজ ডেস্ক: ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল ইউরো বাংলা বিজনেস ওয়ার্কশপ ২০২৩। গত শনিবার বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য প্রশিক্ষণমূলক এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। শাহ গ্রুপের সহযোগিতায় ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের আয়োজনে এ ওয়ার্কশপ সঞ্চালনা করেন ওমর ফারুক। প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বরণ করে নেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের দ্বিতীয় সচিব শারহাদ শাকিল। স্পিকার প্যানেলে ছিলেন, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, ইউরো বাংলা টেলিভিশনের চিফ কোর্ডিনেটর আবু তাহির , ইন্টারন্যাশনাল ডায়াস্পোরা নেটওয়ার্কের নির্বাহী প্রেসিডেন্ট গিলবার্ট ডেপে, বিজনেস লিগ্যাল অফিসার হাজ্বি দিয়াল্লো,Read More
গিবত থেকে বেঁচে থাকলে যে উপকার পাবেন
ধর্ম ডেস্ক: ইসলামের দৃষ্টিতে গিবত বা পরনিন্দা মারাত্মক গুনাহগুলোর একটি। গিবতের ভয়াবহতা সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আর তোমরা একে অপরের গিবত করো না। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে, সে তার মৃত ভাইয়ের গোশত খাবে। নিশ্চয়ই তোমরা এটাকে অপছন্দ করবে। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চই আল্লাহ তায়ালা সিমাহীন ক্ষমাকারী এবং দয়ালু।’ ( সূরা হুজরাত, আয়াত, ১২) হাদিসে গিবতের ভয়াবহতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘ব্যভিচার করার পর মানুষ আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তায়ালা তওবা কবুল করেন। কিন্তু গিবতকারী ব্যক্তিকে যে পর্যন্ত ওই ব্যক্তি (যারRead More


