editor
আল্লাহ সব ভাষাই বোঝেন
মাহমুদ আহমদ , ইসলামি গবেষক ও কলামিস্ট: আল্লাহ সব ভাষাই বোঝেন। প্রত্যেক জাতির কাছে তাদের স্বীয় মাতৃভাষার মর্যাদা যেমন অপরিসীম; তেমনি আল্লাহ তাআলার কাছে কোনো ভাষাই ছোট নয়। তিনি সব ভাষা জানেন, বোঝেন। যে যেভাবেই তাকে ডাকে না কেন। তিনি বোঝেন, উত্তর দেন, তার সাথে কথা বলেন। পবিত্র কোরআনে আল্লাহপাক বলেন, ‘আর আমরা প্রত্যেক রসূলকে তার জাতির ভাষাতেই ওহিসহ পাঠিয়েছি। যাতে সে স্পষ্টভাবে আমাদের কথা তাদের বুঝিয়ে দিতে পারে।’ (সুরা ইবরাহিম: আয়াত ৪) সব জাতিকে হেদায়াতের জন্য যেমন আল্লাহপাকের পয়গম্বর এসেছেন; তেমনি সব জাতির স্ব-স্ব ভাষাতেই আল্লাহ তাআলার ওহি-ইলহাম নাজিলRead More
সিলেটে বেড়েই চলছে নৃশংস হত্যাকান্ড
নিউজ ডেস্ক: সিলেটে হঠাৎ করে বেড়েছে খুনোখুনি। একেকটি হত্যাকান্ডের বর্ণনা শুনে শিহরে ওঠছেন মানুষ। নৃশংস এই হত্যাকান্ডগুলো ঘটছে তুচ্ছ ঘটনা নিয়ে। কোথাও সন্তানের হাতে প্রাণ হারিয়েছেন মা, আবার কোথাও ঘটছে বিপরীতটি। প্রভাব বিস্তার নিয়ে হত্যাকরে পা কেটে নেয়া কিংবা ধর্ষনের পর লাশ ৬ টুকরো করে গুম করার চেষ্টাও ঘটেছে সম্প্রতি। চলতি বছরের দেড় মাসে সিলেট বিভাগে এরকম লোকহর্ষক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে ৭টি। পুলিশ ও সমাজসচেতনরা বলছেন নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে মানুষের মানসিকতার এমন অধঃপতন ঘটেছে। গত ১৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাইয়ে বিরোধপূর্ণ জমিতে গাছ কাটা নিয়েRead More
ইতালির বন্দরে ২৪৭ অভিবাসনপ্রত্যাশী
নিউজ ডেস্ক: সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করার প্রায় এক সপ্তাহ পর ইতালির সিসিলিতে নামানো হলো প্রায় আড়াইশ অভিবাসনপ্রত্যাশীকে৷ বেসরকারি উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিং গত সপ্তাহে পাঁচটি আলাদা অভিযানে ভূমধ্যসাগর থেকে ২৪৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে৷ শনিবার বিকেলে উদ্ধারকৃত এ অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ইতালির সিসিলির দ্বীপের পাজ্জালো বন্দরে ভিড়ে জাহাজটি৷ উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের বন্দরে নামানো হয়৷ খবর ইনফোমাইগ্রেন্টসের জানা গেছে, উদ্ধার অভিযানের পর বন্দরে ভিড়ার অনুমতি চেয়ে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সমুদ্রে ভাসছিল জাহাজটি৷ উদ্ধারকৃতদের মধ্যে ১০ থেকে ১২ জন অপ্রাপ্তবয়স্কও ছিল বলে জানা গেছে৷ এদিকে, বেসরকারি উদ্ধারকারী আরেক জাহাজ সি-ওয়াচ ৪ শনিবার দুটি আলাদাRead More
অস্ট্রেলিয়ায় বহু ভাষা-ভাষীদের অংশগ্রহণে একুশ উদযাপন
নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ায় বহু ভাষা-ভাষীদের অংশগ্রহণে উদযাপিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের এসব আয়োজনে ক্যানবেরার মন্ত্রী, রাষ্ট্রদূত-কূটনৈতিকসহ প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রভাতফেরীসহ গত তিন বছরের মত এবারও ক্যানবেরার তেলোপিয়া পার্কে মানুকা সার্কিট ও নিউ সাউথ ওয়েলস স্ট্রিটের ক্রসরোডে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রভাতফেরী সকাল ৬ টা ২০ মিনিটে শুরু হয়ে মানুকা ওভাল ঘুরে অস্থায়ীভাবে স্থাপিত শহিদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন এসিটি গভর্নমেন্টের স্বাস্থ্যমন্ত্রী রাসেল স্টিফেন স্মিথ, অ্যাটর্নি জেনারেল ও এসিটি গ্রিন দলের নেতা শেন রাতেনবারি,Read More
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ: ৫দিনে ১ লাখ ১১ হাজার আবেদন
নিউজ ডেস্ক: বিদেশি কর্মী নিয়োগের জন্য নিয়োগকর্তাদের থেকে আবেদন জমা পড়েছে মালয়েশিয়ার মন্ত্রণালয়ে। মাত্র ৫ দিনে আবেদন জমা পড়েছে ১ লাখ ১১ হাজার ১০৭টি। দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন। ১৫ ফেব্রুয়ারি অনলাইনে আবেদন চালু করা হয়। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এসব আবেদন জমা পড়েছে। দাতুক সেরি এম সারাভানান জানান, আবেদনগুলোর মধ্যে ৭৭ হাজার ৮৪৮টি আবেদন উৎপাদন খাতের শ্রমিকদের জন্য, ১৩ হাজার ১১৯টি বৃক্ষরোপণ খাতে, ১০ হাজার ৬১১টি পরিষেবা খাতে, ৮ হাজার ৫৩০টি নির্মাণ খাতে এবং ১হাজার ৬৯৯টি কৃষি খাতে। এছাড়া বিশেষ ও অতিরিক্ত কোটাসহ এইRead More
সিলেট আসছেন মাওলানা মাহমুদ আসআদ মাদানী
নিউজ ডেস্ক: শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.) এর পৌত্র, জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় সভাপতি আওলাদে রাসূল মাওলানা মাহমুদ আসআদ মাদানী সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। সফরকালে তিনি সিলেটের দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার মাহফিলে যোগদান করবেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয়। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল আটটায় আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী বিমানযোগে সিলেট আগমন করবেন এবং দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার মাহফিলে যোগদান করবেন। ওইদিন রাতেই ঢাকা ফিরবেন তিনি। পরদিন বৃহস্পতিবারRead More
নগরীর মেট্রোসিটি উইমেন্স কলেজে ভাষা দিবস পালিত
নিউজ ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজ। আজ সোমবার অধ্যক্ষ আহমদ সালেহ বিন মালিক এর সভাপতিত্বে নগরীর শাহজালাল উপশহরস্থ কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আয়কর আইনজীবি ও কলেজের নির্বাহী পরিচালক বাহা উদ্দিন বাহার। এতে আরো বক্তব্য রাখেন, কলজের অর্থনীতি বিভাগের সিনিয়র প্রভাষক মাজহারুল হক সালমান, বিক্রম দে,মোস্তফা শাহাদাত আদনান,রাকিবুল হাসান মিলন, নাফিসা তাবাসসুম দিলরুবা এমি। সভায় বক্তারা বলেন, একুশের ধারাবাহিকতায় আমাদের আজকের স্বাধীনতা। স্বাধীনতার পেছনে বায়ান্নর ভাষা আন্দোলনেরRead More
ভাষা শহীদদের প্রতি সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা
নিউজ ডেস্ক: মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। সোমবার সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল,সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম ও মাহমুদ হোসেন খান। ক্লাব সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আফরোজ খান, এম.এ ওয়াহিদ চৌধুরী,জসিম উদ্দিন,আবু জাবের,আব্দুল হাসিব,আলমগীর হোসেন প্রমুখ।
দাফনের পর মৃতের জন্য সম্মিলিতভাবে দোয়া করা যাবে?
মুফতি মুহাম্মদ ইমদাদুল্লাহ, অতিথি লেখক: আমাদের দেশে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন হওয়ার পর উপস্থিত লোকজন সুরা কেরাত পড়ে সম্মিলিতভাবে মৃতের জন্য দোয়া করার প্রচলন রয়েছে। কেউ কেউ এই রীতিকে বিদআত বলে আখ্যায়িত করে থাকে। কিন্তু আসলেই কি এটা বিদআত? হাদিস ও আছারে কি এর কোনো প্রমাণ আছে? এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে থেকে কিছু সময় পর্যন্ত তার জন্য দোয়া ও ইস্তিগফার করা মুস্তাহাব। এটি একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। হজরত উসমান ইবনে আফফান রা. থেকে বর্ণিত আছে। তিনি বলেন- ‘নবী করীম সাল্লাল্লাহুRead More
ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিউজ ডেস্ক: আজ অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একইসঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহিদদের স্মরণ করছে। এ উপলক্ষে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিবRead More


