editor
আমল ছাড়া সওয়াব লাভ হয় যেভাবে
ধর্ম ডেস্ক: ঈমানের পর সওয়াব মুমিনের জীবনে সবচেয়ে বড় সম্পদ। সওয়াবের মাধ্যমেই পরকালে সম্মান-মর্যাদা ও সুখ-শান্তি নির্ধারণ করা হবে। সওয়াব মানুষকে পৌঁছে দেবে জান্নাতের সর্বোচ্চ শিখরে। জেনে রাখা জরুরি যে, কোনো আমলের সওয়াব লাভের জন্য বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। নিয়ত ছাড়া কোনো কিছুতে সওয়াব পাওয়া যাবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তাদের কেবল এই আদেশই করা হয়েছিল যে, তারা আল্লাহর ইবাদত করবে; খালেস ও একনিষ্ঠভাবে তারই আনুগত্য করবে এবং নামাজ কায়েম করবে ও জাকাত দেবে। আর এটাই সরল-সঠিক দ্বীন।’ (সুরা বায়্যিনাহ, আয়াত : ০৫) আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘সবRead More
অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে সোনাগাজীর যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক: তুরস্ক সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে নিখোঁজ বাংলাদেশি যুবক আমিন উল্লাহ সুমন (২৬) মারা গেছেন। তীব্র শীতে অসুস্থ হয়ে ইস্তাম্বুলের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সুমনের মৃত্যুর বিষয়টি জানা গেছে। এর আগে গত ৩১ জানুয়ারি গ্রিসে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছিল পরিবার। সুমন ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরশাহাভিকারী গ্রামের আবুল কাশেমের ছেলে। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, চরচান্দিয়া ইউনিয়নের পূর্ববড়ধলী গ্রামের আব্দুর রহমান ইস্তাম্বুলের হাসপাতালে সুমনের মরদেহ শনাক্ত করেছেন। এরপরই তিনিRead More
চাঁদপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে: নিহত ৫
নিউজ ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তিতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগরRead More
অধ্যাপক বেলাল আহমদ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
নিউজ ডেস্ক: সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নে সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, র্যালি, গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং শিক্ষার্থীদের কোভিড ১৯ সচেতনতামুলক আলোচনা ও মাস্ক বিতরণ অনুষ্টান হয়েছে। ২১শে ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ ঘটিকায় সিরাজ বেগ বাজারস্থ সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুল হলরুমে অনুষ্টান হয়। সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ লিটন বেগ সাহেবের সভাপতিত্বে সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলের সহকারি শিক্ষক আব্দুল কুদ্দুছ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্টাতা ও সভাপতি আলহাজ্বRead More
ভূমধ্যসাগরে ঠাণ্ডায় ৭ বাংলাদেশি নিহতের ঘটনায় পাচারকারী গ্রেপ্তার
নিউজ ডেস্ক: সমুদ্রপথে লিবিয়া থেকে ইতালি লাম্পেদুসায় যাওয়ার পথে ঠাণ্ডায় জমে নিহত সাত বাংলাদেশি মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সন্দেহভাজন পাচারকারী মিশরীয় নাগরিক। তাকে ইতালির সিসিলি থেকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ। চলতি বছরের ২৫ জানুয়ারি নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছাতে গিয়ে প্রচণ্ড ঠান্ডায় হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান সাত বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী। মর্মান্তিক এই দূর্ঘটনায় জড়িত মানব পাচার চক্রের হোতাদের খুঁজতে তদন্ত শুরু করে ইতালি পুলিশ। এরই ধারাবাহিকতায় ১৯ ফেব্রুয়ারি শনিবার ৩৮ বছর বয়সি এক মিশরীয় নাগরিককে মানবপাচারে জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে ইতালিRead More
এক মাস পর খুললো শিক্ষাপ্রতিষ্ঠান
নিউজ ডেস্ক: টানা এক মাস পর শুরু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান। করোনা পরিস্থিতি নিম্নমুখী হওয়ায় স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে প্রতিষ্ঠানগুলোতে। শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক। গড়ে প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে কেবল করোনা টিকার দুটি ডোজ নেওয়া ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিত থাকতে বলা হয়েছে। ঢাকা মহানগরের বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হচ্ছে। টানা একমাস বন্ধ থাকায় প্রথমদিনের ক্লাসে পাঠ্য বইয়ের পাশাপাশি স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন শিক্ষকরা।Read More
আল্লাহ সব ভাষাই বোঝেন
মাহমুদ আহমদ , ইসলামি গবেষক ও কলামিস্ট: আল্লাহ সব ভাষাই বোঝেন। প্রত্যেক জাতির কাছে তাদের স্বীয় মাতৃভাষার মর্যাদা যেমন অপরিসীম; তেমনি আল্লাহ তাআলার কাছে কোনো ভাষাই ছোট নয়। তিনি সব ভাষা জানেন, বোঝেন। যে যেভাবেই তাকে ডাকে না কেন। তিনি বোঝেন, উত্তর দেন, তার সাথে কথা বলেন। পবিত্র কোরআনে আল্লাহপাক বলেন, ‘আর আমরা প্রত্যেক রসূলকে তার জাতির ভাষাতেই ওহিসহ পাঠিয়েছি। যাতে সে স্পষ্টভাবে আমাদের কথা তাদের বুঝিয়ে দিতে পারে।’ (সুরা ইবরাহিম: আয়াত ৪) সব জাতিকে হেদায়াতের জন্য যেমন আল্লাহপাকের পয়গম্বর এসেছেন; তেমনি সব জাতির স্ব-স্ব ভাষাতেই আল্লাহ তাআলার ওহি-ইলহাম নাজিলRead More
সিলেটে বেড়েই চলছে নৃশংস হত্যাকান্ড
নিউজ ডেস্ক: সিলেটে হঠাৎ করে বেড়েছে খুনোখুনি। একেকটি হত্যাকান্ডের বর্ণনা শুনে শিহরে ওঠছেন মানুষ। নৃশংস এই হত্যাকান্ডগুলো ঘটছে তুচ্ছ ঘটনা নিয়ে। কোথাও সন্তানের হাতে প্রাণ হারিয়েছেন মা, আবার কোথাও ঘটছে বিপরীতটি। প্রভাব বিস্তার নিয়ে হত্যাকরে পা কেটে নেয়া কিংবা ধর্ষনের পর লাশ ৬ টুকরো করে গুম করার চেষ্টাও ঘটেছে সম্প্রতি। চলতি বছরের দেড় মাসে সিলেট বিভাগে এরকম লোকহর্ষক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে ৭টি। পুলিশ ও সমাজসচেতনরা বলছেন নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে মানুষের মানসিকতার এমন অধঃপতন ঘটেছে। গত ১৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাইয়ে বিরোধপূর্ণ জমিতে গাছ কাটা নিয়েRead More
ইতালির বন্দরে ২৪৭ অভিবাসনপ্রত্যাশী
নিউজ ডেস্ক: সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করার প্রায় এক সপ্তাহ পর ইতালির সিসিলিতে নামানো হলো প্রায় আড়াইশ অভিবাসনপ্রত্যাশীকে৷ বেসরকারি উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিং গত সপ্তাহে পাঁচটি আলাদা অভিযানে ভূমধ্যসাগর থেকে ২৪৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে৷ শনিবার বিকেলে উদ্ধারকৃত এ অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ইতালির সিসিলির দ্বীপের পাজ্জালো বন্দরে ভিড়ে জাহাজটি৷ উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের বন্দরে নামানো হয়৷ খবর ইনফোমাইগ্রেন্টসের জানা গেছে, উদ্ধার অভিযানের পর বন্দরে ভিড়ার অনুমতি চেয়ে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সমুদ্রে ভাসছিল জাহাজটি৷ উদ্ধারকৃতদের মধ্যে ১০ থেকে ১২ জন অপ্রাপ্তবয়স্কও ছিল বলে জানা গেছে৷ এদিকে, বেসরকারি উদ্ধারকারী আরেক জাহাজ সি-ওয়াচ ৪ শনিবার দুটি আলাদাRead More
অস্ট্রেলিয়ায় বহু ভাষা-ভাষীদের অংশগ্রহণে একুশ উদযাপন
নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ায় বহু ভাষা-ভাষীদের অংশগ্রহণে উদযাপিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের এসব আয়োজনে ক্যানবেরার মন্ত্রী, রাষ্ট্রদূত-কূটনৈতিকসহ প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রভাতফেরীসহ গত তিন বছরের মত এবারও ক্যানবেরার তেলোপিয়া পার্কে মানুকা সার্কিট ও নিউ সাউথ ওয়েলস স্ট্রিটের ক্রসরোডে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রভাতফেরী সকাল ৬ টা ২০ মিনিটে শুরু হয়ে মানুকা ওভাল ঘুরে অস্থায়ীভাবে স্থাপিত শহিদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন এসিটি গভর্নমেন্টের স্বাস্থ্যমন্ত্রী রাসেল স্টিফেন স্মিথ, অ্যাটর্নি জেনারেল ও এসিটি গ্রিন দলের নেতা শেন রাতেনবারি,Read More


