Main Menu

editor

 

ব্যাংক হিসাবের জাকাত বাধ্যতামূলক

মুফতি তানজিল আমির: ব্যাংক হিসাবের জাকাত বাধ্যতামূলক প্রশ্নেপ উত্তর দিয়েছেন মুফতি তানজিল আমির, আলেম ও গণমাধ্যমকর্মী , শাহেদ কারীম ইমরুল, মুরাদনগর, কুমিল্লা। প্রশ্ন: ব্যাংকের ব্যক্তি মালিকানাধীন অ্যাকাউন্টের জাকাত দিতে হবে? উত্তর : ব্যাংকের ব্যক্তি মালিকানাধীন সব ধরনের অ্যাকাউন্ট জাকাতযোগ্য। অ্যাকাউন্ট হোল্ডার নেসাবের মালিক হলেই তাকে ব্যাংকে গচ্ছিত টাকাগুলোর জাকাত প্রদান করতে হবে। চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, দীর্ঘ মেয়াদি ও ডিপিএস হিসাবসহ সব অ্যাকাউন্ট এ হুকুমের আওতাভুক্ত হবে। ব্যাংক হিসাবের স্টেটমেন্ট দেখে জাকাত প্রদান করা যেতে পারে। জাকাতদাতার হিসাব বর্ষের শেষে স্টেটমেন্টে যত টাকা পাওয়া যাবে তার জাকাত সে প্রদান করবে।Read More


ইউক্রেন সংকট: যেকোনো ‘শর্তে’ পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যেকোনো সময়, যেকোনো শর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন জানিয়েছেন। একই সঙ্গে রাশিয়া তার প্রতিবেশী দেশকে আক্রমণের দ্বারপ্রান্তে বলেও সতর্ক করেছেন তিনি। খবর এএফপির। ব্লিঙ্কেন রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে একটি টকশোতে বলেছেন, যা দেখতে পাচ্ছি তাতে বিষয়টি ভীষণ গুরুতর বলেই ইঙ্গিত দিচ্ছে। আমরা একটি যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। তবে ট্রাংকের চাকা না ঘোরা এবং বিমান না উড়া পর্যন্ত আমরা কূটনৈতিক উপায়ে প্রেসিডেন্ট পুতিনকে এ ব্যাপারে নিরুৎসাহিত করতে প্রতিটি সুযোগ ওRead More


আজ বাঙালির শোক ও গৌরবের দিন

নিউজ ডেস্ক: অমর একুশে ফেব্রুয়ারি আজ। প্রতিটি বাঙালির শোক ও গৌরবের দিন। বোধ শানিত করে বাংলাকে সঙ্গী করে দৃপ্ত পায়ে এগিয়ে যাওয়ার সংকল্পের দিন। এই দিনটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। মর্যাদার একুশ একাধারে শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলার কোটি মানুষের মুখের ভাষা ‘বাংলা’কে মুছে ফেলার পাকিস্তানি ষড়যন্ত্রকে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ধূলিষাৎ করে দিয়েছিলেন দামাল ছেলেরা। বুকের তাজা রক্ত ঢেলে বাংলা ভাষার মর্যাদা রক্ষার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় চিরঅম্লান হয়ে আছেন তারা। বাঙালি আজ শ্রদ্ধাভরে স্মারণ করছে তাদের। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওRead More


উমদারপাড়া ক্রিকেট টিমের ২য় টুর্নামেন্ট সম্পন্ন

নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার উমদারপাড়া ক্রিকেট টিম কর্তৃক আয়োজিত ২য় দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে আজ ২০ ফেব্রুয়ারি ২০২২ রোজ রবিবার উমদারপাড়া স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়৷ উক্ত টুর্নামেন্ট পরবর্তী পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা সৈয়দ রবিউল হাসান শেরওয়ান৷ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ইউক্রেনে হামলা চালাতে যাচ্ছে রাশিয়া: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইউক্রেনে হামলা করতে যাচ্ছে রাশিয়া। এদিকে ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মস্কোকে সতর্ক করে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর সিএনএনের। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালাতে পারে রাশিয়া। আমরা এ সংকট সমাধানে রাশিয়াকে উত্তেজনা কমানোর জন্য নতুন করে আহ্বান জানাচ্ছি। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আগামী দিনে’ ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। এ জন্য মস্কোকে উত্তেজনাRead More


একুশে পদকপ্রাপ্তদের রাষ্ট্রপতির শুভেচ্ছা

নিউজ ডেস্ক: একুশে পদক- ২০২২ প্রাপ্তদের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ভাষাশহীদদের গৌরবদীপ্ত আত্মত্যাগের স্মৃতিবাহী দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সরকার বাংলাদেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট নাগরিকদের প্রতিবছর একুশে পদক দিয়ে আসছে। রোববার (২০ ফেব্রুয়ারি) ‘একুশে পদক-২০২২’ উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ভাষা-সাহিত্য-সংস্কৃতি, শিল্প, সমাজ, গণমাধ্যম প্রভৃতি ক্ষেত্রে নিবেদিতপ্রাণ যেসব খ্যাতিমান বিশিষ্ট নাগরিক ‘একুশে পদক ২০২২’ পেয়েছেন, তাদের আমি আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, মহান ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসে একRead More


৩০০ ভরি স্বর্ণ চুরি: ৯ লাখ টাকাসহ মাস্টারমাইন্ড গ্রেফতার

নিউজ ডেস্ক: রাজধানীর কচুক্ষেত এলাকায় রজনীগন্ধা টাওয়ারে রাঙাপরী জুয়েলার্সের দুটি দোকানে তালা ভেঙে ৩০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত চোরচক্রের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম। এডিসি সাইফুল ইসলাম বলেন, রাজধানীর কচুক্ষেত এলাকায় রজনীগন্ধা টাওয়ারে রাঙাপরী জুয়েলার্সের দুটি দোকানে তালা ভেঙে চুরি হওয়া যাওয়া স্বর্ণ বিক্রির ৯ লাখ টাকা ও ইমিটেশন গহনাসহ চোরচক্রের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তবে গ্রেফতার আসামির নাম নাRead More


একসঙ্গে সারা জীবন থাকার জন্যই আমরা বিয়ে করেছি: পরীমনি

বিনোদন ডেস্ক: শরিফুল রাজ ও পরীমনি বিয়ের পর এবারই প্রথম ভালোবাসা দিবস উদ্‌যাপন করছেন। শরিফুল রাজ চিত্রনায়িকা পরীমনিকে বিয়ে করবেন, এটা স্বপ্নেও চিন্তা করেননি। পরীমনিও কখনো ভাবেননি যে রাজকে বিয়ে করবেন। তবে রাজকে শুটিংয়ে দেখার পর নাকি মনে হয়েছে, একে বিয়ে করা যায়। ভালোবাসা দিবস উপলক্ষে ‘সিবিএল মাঞ্চি চাংকি চক ভালোবাসার দিনে ভালোবাসার গল্প সিজন-৪’ অনুষ্ঠানে এসব গল্প শুনিয়েছেন রাজ ও পরীমনি। অনুষ্ঠানে পরীমনি বলেন, ‘রাজের সঙ্গে দেখা হওয়ার পর মনে হয়েছে, তার রাজ্যে তো রানি হওয়াই যায়। আমিই প্রথম রাজকে প্রেমের প্রপোজ করেছি।’ প্রেমের প্রস্তাবের পর বেশি দিন প্রেমRead More


ঝগড়া শেষে শাশুড়ির আত্মহত্যা, অন্তঃসত্ত্বা পুত্রবধূ হাসপাতালে

নিউজ ডেস্ক: বউ ডানে বলেন তো শাশুড়ি বলেন বামে। শাশুড়ির পছন্দ এক, বউয়ের আরেক। শাশুড়ি-বউয়ের মধ্যকার সম্পর্কের কথা বললে অনেক সংসারে এমন সব দৃশ্যই চোখে ভাসে। এমন সাপে-নেউলে সম্পর্ক পরিবারে আনে অশান্তি। তেমনি ময়মনসিংহের গফরগাঁওয়ে সামান্য নূপুর নিয়ে শ্বাশুড়ি হেনা আক্তারের (৫০) সঙ্গে পুত্রবধূ শিফা আক্তারের মধ্যে ঘটে যায় হাতা-হাতি ও চুলাচুলির লড়াই। লড়াইয়ের একপর্যায়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ শিফা আক্তার পড়ে গেলে প্রচণ্ড রক্তপাত হয়। এ অবস্থায় শিফাকে উদ্ধার করে গফরগাঁও হাসপাতালে নিয়ে আসেন তার শ্বশুরবাড়ির লোকজন। পরে উন্নত চিকিৎসার জন্য শিফাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।Read More


অন্যরকম ভালোবাসার গল্পে সেই সোহেলের সংসার বাঁচাতে স্ত্রীর আকুতি

নিউজ ডেস্ক: অন্যরকম ভালোবাসার গল্পের উদাহরণ হিসেবে আলোচনায় উঠে এসেছিলেন তারা। প্রতিবন্ধী স্ত্রী রওশন আক্তারকে পিঠে করে ১৫ বছর ধরে সোহেল মিয়ার সংসার চালিয়ে যাওয়ার গল্প স্পর্শ করেছিল সারা দেশের মানুষকে। এ নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশের পর তাদের সাথে যোগাযোগ করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও, একটি বাড়ি তৈরি করে দেয়ারও প্রতিশ্রুতি দেয়া হয়। মানুষ যখন মুদ্রার একটি পিঠ দেখে সোহেলের তারিফে মেতে উঠে, তখনি সোহেলের আগের বিয়ের কথা সামনে আসে। শুধু তাই নয়, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নানা বিষয়েই মিথ্যা কথা বলেছিলেন সোহেল! আর তাতেই পাল্টে গেছে পরিস্থিতি।Read More