editor
আমিরাতের ফুজাইরার শাসকের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের প্রদেশ ফুজাইরার শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার আল রুমাইলাহ প্রাসাদে স্থানীয় সময় দুপুর ১২টায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনাকালে দুই নেতা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় হতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে আলোকপাত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকি। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীRead More
সম্পদ লাভের দোয়া ও আমল
ধর্ম ডেস্ক: সুখ-শান্তি, সমৃদ্ধি-সাফল্য ও পার্থিব সৌন্দর্য-সম্পদ আল্লাহ তাআলার বিশেষ অনুকম্পা। অনেক মানুষ আছে, যাদের জীবনে অর্থ-বিত্ত ও সম্পদ-বৈভব থাকলেও সুখ-শান্তি নেই। ফলে সম্পদ-সম্পত্তি চরম আকাঙ্ক্ষিত না হলেও অমুখাপেক্ষী জীবনযাপনের জন্য কখনো কখনো তা গুরুত্বপূর্ণ। দুনিয়াতে উত্তম জীবনযাপন ও আখিরাতে সর্বোচ্চ সাফল্য লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই। কারণ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী অনুগত বান্দা ও তার অনুগ্রহ প্রত্যাশী হওয়ার বিকল্প নেই। আল্লাহর কাছে কামনা করলে ও অমুখাপেক্ষিতা চাইলে কোনো ব্যক্তি লোভী-নাশোকর বান্দাদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহর অনুগ্রহে সম্পদ-বরকত লাভের দোয়া আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন,Read More
মৃত্যুঝুঁকি জেনেও থামছে না ইউরোপযাত্রা, কী ঘটে তারপর
নিউজ ডেস্ক: প্রায় ছয় বছর আগে চুক্তিভিত্তিক নিয়োগে লিবিয়া যান সিরাজগঞ্জের মানিক মিয়া। সেখানকার একটি নির্মাণ প্রতিষ্ঠানে প্রায় দেড় বছর কাজ করেন তিনি। তবে পরিশ্রমের তুলনায় যথেষ্ট আয় না হওয়ায় অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন এ অভিবাসী। পরে আরো অনেকের সঙ্গে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তিনি সক্ষম হন ইতালি পৌঁছতে। কিন্তু ধরা পড়ে যান সীমান্তে। ফলে কয়েক মাস কাটাতে হয় কারাগারে। শিগগিরই বৈধ হওয়ার আশা নিয়ে বর্তমানে একটি রেস্টুরেন্টে চুক্তিভিত্তিক কাজ করছেন মানিক। যদিও ইতালি যাওয়ার পর থেকে পরিবারের কাছে কোনো অর্থ পাঠাতে পারেননি তিনি। যোগাযোগ করা হলে মানিক মিয়া জানান, সিরাজগঞ্জেরRead More
বিপিএলে তৃতীয়বারের মতো শিরোপা কুমিল্লার
নিউজ ডেস্ক: নাটকীয় এক জয়ের ফলে বিপিএলের আট আসরে তৃতীয়বার শিরোপার স্বাদ পেল কুমিল্লা। ম্যাচের শেষ অংশটুকু বাদ দিলে পুরো ম্যাচই প্রভাব বিস্তার করে খেলেছে বরিশাল। তবে ওই যে প্রচলিত কথায় যে আছে, শেষ ভালো যার, সব ভালো তার। শেষটাই তো ভালো করতে পারলো না ফরচুন বরিশাল। শেষ ১৮ বলে ১৮, শেষ ওভারে ১০ এবং শেষ বলে ৩ রানও যে করতে পারলো না তারা। দিন শেষে শিরোপার হাসি ইমরুল কায়েসের, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ম্যাড়মেড়ে এক আসরের ফাইনালটাই হলো সবচেয়ে নাটকীয়! শিরোপা নির্ধারণ হলো সম্ভাব্য সবচেয়ে ছোট ব্যবধানে। বিপিএল ২০২২ এর ফাইনালRead More
গোলাপগঞ্জে পাশের ঘরের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই
নিউজ ডেস্ক: গোলাপগঞ্জে এক ঘরের শট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো বসতবাড়ি পুড়ে ছাই গেছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের ফয়েজ মাস্টার ও তার ভাই আব্দুল আজিজের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফয়েজ মাস্টারের বসতঘরে হঠাৎ বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুনে পুরো ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এক পর্যায়ে ফয়েজ মাস্টারের ভাই আব্দুল আজিজের ঘরেও আগুন ছড়িয়েRead More
জগন্নাথপুরের লোমহর্ষক শাহনাজ হত্যা: রহস্য বের করতে মরিয়া পুলিশ!
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে শাহনাজ পারভিনের লোমহর্ষক হত্যা কান্ডের ঘটনায় স্তম্ভিত জগন্নাথপুর বাসী। এত বিভৎস দৃশ্য আগে দেখেনি কেউ। এই নির্মম নৃশংস ঘটনায় এলাকা বাসী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী কিলারদের গ্রেফতারে সাড়াশি অভিযান শুরু করেছে। একই সাথে হত্যার কারণ খোঁজে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার শাহনাজ হত্যার মূল ঘাতক অভি মেডিকেলের মালিক জিতেশ গোপকে ঢাকা থেকে সিআইডির একটি টিম গ্রেফতার করেছে। এই নৃশংসতম হত্যাকান্ডের ঘাতক দের দ্রুত বিচার ট্রাইব্যুনালেরর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন করে ফায়ারিং স্কোয়াডে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন এলাকাবাসী । শুক্রবার বিকেলে জগন্নাথপুর থানার ওসি মিজানুরRead More
গোল্ডেন ভিসা বাতিল, দুর্নীতিবাজ অভিজাত ঠেকাতে কঠোর হচ্ছে ব্রিটেন
নিউজ ডেস্ক: অবৈধ অর্থ ও জালিয়াতির বিরুদ্ধে নতুন করে কঠোর ব্যবস্থা নিচ্ছে ব্রিটিশ সরকার। এরই অংশ হিসেবে ‘গোল্ডেন ভিসা’ নামে পরিচিত বিতর্কিত টায়ার ওয়ানের আওতাধীন ‘ফরেন ইনভেস্টর্স ফাস্ট ট্র্যাক রেসিডেন্সি ভিসা’ বন্ধ করা হয়েছে। এই ভিসার আওতায় ব্রিটেনে মোটা অঙ্কের বিনিয়োগ করে সপরিবারে স্থায়ী হওয়ার সুযোগ দেয়া হয়েছিল। বৃহস্পতিবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বিবিসিকে বলেছেন, গোল্ডেন ভিসা বাতিলের এই সিদ্ধান্ত অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে। স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটেল বলেছেন, আমাদের অভিবাসন ব্যবস্থার অপব্যবহারকারীদের প্রতি আমার জিরো টলারেন্স রয়েছে। নতুন অভিবাসন পরিকল্পনায় ব্যবস্থাটির প্রতি ব্রিটিশ মানুষের আস্থা নিশ্চিত করতে চাই। দেশে দুর্নীতিবাজRead More
ভারতে হিজাবকাণ্ডে চাকরি থেকে ইস্তফা দিলেন মুসলিম শিক্ষিকা
নিউজ ডেস্ক: ভারতের কর্ণাটকে হিজাবকাণ্ডে এবার চাকরি থেকে ইস্তফা দিয়েছেন এক কলেজ শিক্ষিকা। সম্প্রতি কলেজে প্রবেশ করার জন্য মুসলিম ওই শিক্ষিকাকে হিজাব খুলতে বলা হয়। এরপরই তিনি ইস্তফা দেয়ার সিদ্ধান্ত নেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, আত্মমর্যাদায় আঘাতের কথা উল্লেখ করে ইস্তফা দিয়েছেন রাজ্যের জৈন পিইউ কলেজের ইংরেজি শিক্ষিকা চাঁদিনী। চাঁদিনী জানান, তিনি প্রায় তিন বছর কলেজে শিক্ষকতা করছেন। এই সময়ের মধ্যে কখনো এমনটি ঘটেনি। প্রথমবারের মতো তাকে হিজাব খুলে ফেলতে বলা হয়। তিনি বলেন, ‘আমি গত তিন বছর ধরে জৈন পিইউ কলেজে কাজ করছি। আমি এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীনRead More
যেসব নারীকে বিয়ে করা জায়েজ নেই
মুফতি মাহমুদ হাসান, অতিথি লেখক: বিয়ের বিধান সৃষ্টির শুরুলগ্ন থেকেই পালন হয়ে আসছে। বিয়ে মহান আল্লাহপ্রদত্ত বিশেষ এক নেয়ামত। রাসুল (সা.)-এর গুরুত্বপূর্ণ সুন্নত। ঈমানের পূর্ণতার সহায়ক। বিয়ে প্রতিটি মানুষের স্বভাবজাত চাহিদাও পূরণ করে। ফলে চাহিদা পূরণার্থে ও চারিত্রিক আত্মরক্ষার জন্য ইসলাম শরিয়ত বিয়ের বিষয়াদি সহজ করেছে। এছাড়াও বিয়ে আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্তি মানসিক প্রশান্তি ও বংশ বৃদ্ধির প্রধান উপকরণ। তবে বিয়ে যেহেতু শরিয়তের নিয়ম ও বিধি— তাই এক্ষেত্রে শরিয়তের নিয়ম অবশ্যই মান্য করতে হয়। শরিয়ত যেসব নিয়ম-বিধি নির্ধারণ করে দিয়েছে, সেগুলো অনুসরণ না করলে বিয়েRead More
কুয়েতের রিয়েল স্টেটে মালিকানা ফিরে পাচ্ছেন প্রবাসীরা!
নিউজ ডেস্ক: কুয়েতের রিয়েল স্টেটে প্রবাসীদের মালিকানার বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে তার দ্রুত সংশোধনী আনা হতে পারে। সূত্রের বরাত দিয়ে এখবর দিয়েছে কুয়েতের সংবাদমাধ্যম দৈনিক আল নাহার। খবরে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে এই খাত ৩০০ মিলিয়ন কুয়েতি দিনার ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতি কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, একই কারণে প্রবাসীদের জন্য আবাসিক আইনও সংশোধন করা হতে পারে। এই সংশোধনীগুলো করা হলে, রিয়েল এস্টেট সেক্টরে একটি বড় পুনরুদ্ধার অর্জন সম্ভব হবে। সূত্রগুলো জোর দিয়ে বলেছে যে প্রবাসীদের রেসিডেন্সি আইনের আইনী এবং আইনগত সংশোধনী অবশ্যইRead More


