Main Menu

editor

 

মাত্র ৯৪ দিনেই হাফেজ হলেন ১১ বছরের জাকারিয়া

নিউজ ডেস্ক: মাত্র ৯৪ দিনে পবিত্র আল-কোরআন শরীফের ৩০ পারা মুখস্ত করেছেন ১১ বছরের শিশু মোহাম্মদ জাকারিয়া বাবু। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে আল-কোরআনের শেষ ছবক গ্রহণের মাধ্যমে তিনি ৩০ পারার হাফেজ হন। হাফেজ জাকারিয়া ধুনট উপজেলার গোপালনগর গ্রামের মুহাব্বত আলীর ছেলে। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে অবস্থিত ‘কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া (মাদরাসা)’ থেকে হেফজ সম্পন্ন করেছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ওই মাদরাসায় অনুষ্ঠিত হেফজ অনুষ্ঠানে শেষ ছবক নেন মোহাম্মদ জাকারিয়া। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষা সচিব মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ, হল সুপার মুফতি আবু হোরায়রা, হাফেজ জাকারিয়ার ভাইRead More


কুমিল্লায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৫ যাত্রীর

নিউজ ডেস্ক: কুমিল্লায় ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত আটেরিকশার চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টায় জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজন হলেন- সিএনজিচালিত অটোরিকশা চালক জুলহাস মিয়া (৬০), যাত্রী জহিরুল ইসলাম (৩৫), মো. জালাল (৩৭), সাইফুল (৩৫) এবং আলমগীর (৩৪)। এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, ড্রাম ট্রাক ও অটোরিকশা কুমিল্লামুখী ছিল। ট্রাক দ্রুত ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫ জন মারা যায়। নিহতরা সবাই পুরুষ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।Read More


এক মিনিটেই যেসব আমল করতে পারেন

মুফতি আসিম নাজিব, অতিথি লেখক: আমলহীন জীবন মরুভূমির মতো। আমলের মাধ্যমে জীবন সবুজ-সজীব হয়ে ওঠে। আর ইসলাম নিতান্ত সহজ ও জীবনঘনিষ্ঠ ধর্ম। ফলে কেউ চাইলে সহজে এবং অল্প সময়ে বহু আমল করতে পারে। এতে আল্লাহ তাআলা বিপুল সওয়াব দেবেন। উপরন্তু মুমিনের জীবনযাপনই ইবাদত ও বন্দেগি হিসেবে গণ্য— যখন সবকিছু আল্লাহর হুকুম ও রাসুল (সা.)-এর তরিকা অনুযায়ী হবে। অনেক সময় দেখা যায়— কেউ কেউ অফিস বা কর্মস্থলে ইবাদত-বন্দেগি ও নেক আমলের সময়-সুযোগ কম পেয়ে থাকেন। তারা চাইলে অফিসে কাজের ফাঁকে অল্প সময়ে অনেক ফজিলতপূর্ণ আমল করতে পারেন। কাজের ফাঁকে এক মিনিটেRead More


সিলেটে ৫ বছর ধরে মাটির নিচ থেকে ওঠছে না পাথর

রেজাউল হক ডালিম, অতিথি প্রতিবেদক: সিলেটে স্থানীয় অর্থনীতির অন্যতম উৎস পাথর। কিন্তু পরিবেশ বিপর্যেরর কারণ দেখিয়ে দীর্ঘ প্রায় ৬ বছর যাবত সিলেটের কোয়ারিগুলোতে বন্ধ রাখা হয়েছে পাথর উত্তোলন। এতে করে চরম বিপর্যয়ে পড়েছেন সিলেট ও সুনামগঞ্জের ৫ উপজেলার ১০ লক্ষাধিক পাথর সংশ্লিষ্ট জনগোষ্ঠী। একইসাথে প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সর্বশেষ গত বছর সিলেটের ৩টি কোয়ারি ৬ ম সের জন্য যন্ত্রের ব্যবহার ছাড়া সনাতন পদ্ধতিতে পথর উত্তোলনের শর্তে খুলে দেন হাইকোর্ট। কিন্তু জেলা প্রশাসনের অসহযোগিতায় ওইসময় খুব একটা পাথর উত্তোলন করতে পারেননি শ্রমিকরা। এখন পুরোপুরিRead More


বার্মিংহামে বঙ্গবীর ওসমানীসহ গুনীজনদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিদেশবার্তা২৪ প্রতিবেদক: বার্মিংহামে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর ওসমানীসহ সকল শ্রদ্ধেয় গুনীজনদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মরহুম আতাউল গনী ওসমানী সাহেব সহ , শায়খুল মুহাদ্দিসিন আল্লামা মুহাদ্দিস হাবিবুর রাহমান , উসতাদুল উলামা আল কোরআনের তাফসিরের অনলবর্ষী বক্তা প্রিন্সিপাল আব্দুল ক্কাইউম সিদ্দিকী সাহেব সহ যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যের অসংখ্য উলামায়ে কিরামদের মাগফিরাতের উদ্দেশ্যে ১৬ ফেব্রুয়ারি বুধবার আলোচনা সভা ও দুআ মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুম দের ব্যাপারে আলোচনা করেন সৈয়দ লুতফুর রাহমান , শাহ রফিক , হুমায়ুন আহমদ ,বিদেশ বার্তা ২৪ এর সম্পাদক চৌধুরী হাফিজ আহমদ , কাউন্সিলর আব্দুলRead More


ছাতকে যুবলীগ নেতার লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে মিজান খাঁ (২৫) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রাম সংলগ্ন লাফার্জ-হোলসিম কলোনির সামনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিজান খাঁ নোয়ারাই ইউনিয়নের বন্দেরগাঁও গ্রামের মনির খাঁর পুত্র ও লাফার্জ-হোলসিম সিমেন্ট কোম্পানির অস্থায়ী শ্রমিক। ইউনিয়নের ২ নং ওয়ার্ডে যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন তিনি। বুধবার বিকেলে সে কোম্পানিতে ডিউটি করতে যায়। রাতে ডিউটি শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা রাস্তায় তাকে খুন করে ডোবার পানিতে ফেলে দিয়েছে এমন ধারণা করছেন স্থানীয়রা। তার গায়ে লাফার্জ-হোলসিমRead More


তালাবদ্ধ ফার্মেসির ভেতর মিললো প্রবাসীর স্ত্রীর ৬ টুকরো লাশ!

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের মির্জা আব্দুল মতিন মার্কেটের অভি মেডিকেল হল নামের তালাবদ্ধ ফার্মেসী থেকে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শাহনাজ পারভিন জোস্না (৩৫) নামের তিন সন্তানের জননীর ছয় খণ্ড লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। জানা যায়, বুধবার বিকেলে জগন্নাথপুর পৌরসভার পিছনের আবাসিক এলাকার দুতলা বাসা থেকে শাহনাজ পারভিন বেরিয়ে যাওয়ায় পর থেকে অনেক খোঁজাখুঁজি করে তাঁকে পাওয়া যায়নি।   নিহত শাহনাজ পারভিনের ছেলে উদয় জানান, গতকাল (বুধবার) সকালে অভি মেডিকেল হলের মালিক জিতেন্দ্র গোপ আমাদের বাসায় আসেন। এসময় তিনি আমার আম্মুর পেশার মাপেন। পরে তিনি আম্মুকে দোকানে যাওয়ারRead More


অনলাইন প্রেসক্লাবের সহযোগিতায় “এন আর বি” ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের সহযোগিতায় নগরীর বন্দরবাজারস্থ মধুবন মার্কেটের কর্মচারীদের মাঝে “এন আর বি” ব্যাংকের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল বুধবার রাতে শীতার্ত কর্মচারীদের মাঝে এ শীতবস্ত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী,সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেট এর নির্বাহী সম্পাদক গোলজার আহমদ হেলাল, একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ,দৈনিক আমাদের অর্থনীতি ও নিরাপদ নিউজের সিলেট ব্যুরো প্রধান জহিরুল ইসলাম মিশু, সিলেট প্রতিদিন এর সম্পাদকr সাজলু লস্কর,দৈনিক শ্যামল সিলেট এর মফস্বল ইনচার্জ দেবব্রত রায় দীপন,নিউজ চেম্বার এর নির্বাহী সম্পাদক এম এ ওয়াহিদ চৌধুরী,সিলেট নিউজ ওয়ার্ল্ডেরRead More


যুক্তরাষ্ট্রে ১০০ বাড়ির মালিক তালহা বখত

নিউজ ডেস্ক: তালহা বলেন, “আপনি যদি মানি চেজ করতে চান তবে ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু যদি কোনো উদ্দেশ্য সামনে রেখে পরিশ্রম করতে থাকেন তবে আপনি ক্লান্ত হবেন না, টাকা আপনাকে ধরা দেবে।” আট বছর বয়সে ১৯৯১ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান তালহা। তালহা পড়াশোনা শুরু করেছিলেন বাণিজ্য বিষয়ে তারপর তথ্যপ্রযুক্তি বিষয়ে পড়েছেন। শেষে হিউলেট প্যাকার্ড মানে এইচপিতে চাকরি নেন। তিনি চেয়েছিলেন, এমন কিছু করতে যাতে তার পরিবার গর্বিত হয়। ইংরেজীতেই তিনি সড়গড় তবে সিলোটি ভাষাও পারেন। বলছিলেন, তার আসলে ‘গ্রোয়িং মেন্টালিটি’ ছিল মানে এগোনোর ইচ্ছা ছিল। “প্রথমে চাইছিলাম জব দিয়াইRead More


চলতি বছর ৪ লাখ ৩২ হাজার অভিবাসী নেবে কানাডা

নিউজ ডেস্ক: কানাডা সরকার সম্প্রতি ২০২২-২৪ সালের ইমিগ্রেেশন লেভেল প্ল্যান ঘোষণা করেছে। এই ঘোষণায় অভিবাসী গ্রহণের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে দেশটি। এর আগে ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার অভিবাসী গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছিল কানাডা। সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৪ লাখ ৩২ হাজার করা হয়েছে। কানাডার সিআইসি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নতুন ঘোষণায় আগামী তিন বছরে কত অভিবাসীকে স্বাগত জানানো হবে তা জানিয়েছে কানাডা। সেগুলো হলো- – ২০২২ সালে ৪ লাখ ৩১ হাজার ৬৪৫ জন। – ২০২৩ সালে ৪ লাখ ৪৭ হাজার ৫৫ জন। – ২০২৪ সালে ৪ লাখ ৫১ হাজারRead More