editor
প্রবাসীদের নাগরিকত্ব দেবে আমিরাত: কারা যোগ্য, যেভাবে আবেদন করবেন
বিদেশবার্তা২৪ ডেস্ক: বিদেশীদের আকর্ষণে নাগরিকত্ব ও পাসপোর্ট দিতে নতুন নীতিমালা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত।দেশের উন্নয়ন এবং সমৃদ্ধি ঘটানোর পাশাপাশি আমিরাত সম্প্রদায়ে বিদেশীদের গ্রহণযোগ্য করে তুলতে প্রবাসীদের নতুন ভিসা দেবে দেশটি। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত নাগরিকত্ব আইনের সংশোধনী অনুমোদন করেছে, যা বিনিয়োগকারী, পেশাদার, বিশেষ প্রতিভা এবং তাদের পরিবারকে কিছু শর্তে আমিরাতের সিটিজেনশিপ এবং পাসপোর্ট অর্জনের অনুমতি দিয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে প্রতিভার সাক্ষর রেখে আমিরাতি সম্প্রদায়ের কাছে প্রবাসীদের আকর্ষণীয় করে তোলা। যা দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখে। যেসব প্রবাসী আবেদন করতে পারবেন? ১.বিনিয়োগকারী ২.ডক্টর ৩.বিশেষজ্ঞRead More
যাদের জন্য আসমানের দরজা খোলা হয়
জাওয়াদ তাহের, অতিথি লেখক: আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আবার তাদের প্রার্থনা করার জন্য আদেশ করেছেন। আর বান্দা যেকোনো সময়ে আল্লাহর কাছে যেকোনো জিনিস চাইতে পারে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি ও আনন্দিত হন। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা মুমিন, আয়াত : ৬০) এমন কিছু আমল আছে, যার দ্বারা সরাসরি আসমানের দরজা খুলে যায়। এখানে সেগুলো উল্লেখ করা হলো— এক. গভীর রাতে যে আল্লাহকে স্মরণ করে গভীর রজনীতে পুরো দুনিয়া যখন ঘুমের ঘোরে হারিয়ে যায়; ঠিক সে সময়ে কোনোRead More
রমজানের আগেই ৮০০ পণ্যের দাম কমালো কাতার
নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাসে ৮০০টিরও বেশি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এসব পণ্যের তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলেছে, ‘পবিত্র রমজান উপলক্ষ্যে ৮ শতাধিক পণ্যের দাম কমানো হয়েছে। আগামী ২৩ মার্চ থেকে রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের সবাই এই সুবিধা ভোগ করবেন। কাতারের সব বাজার ও সুপারশপে সরকারের এই আদেশ কার্যকর থাকবে।’ মূল্যছাড়ের এসব ভোগ্যপণ্যের তালিকায় পবিত্র মাসে প্রয়োজনীয় পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। যার মধ্যে রয়েছে ময়দা, চিনি, চাল, পাস্তা, মুরগির মাংস,Read More
তিন লাখ নতুন বিদেশী কর্মীকে স্বাগত জানাতে প্রস্তুত মালয়েশিয়া
নিউজ ডেস্ক: তিন লাখ নতুন কর্মীকে স্বাগত জানাতে মালয়েশিয়া প্রস্তুত উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় (বিশেষ কাজ) বিভাগের মন্ত্রী আবদুল লতিফ আহমেদ জানিয়েছেন, আগামী কয়েক মাসে পর্যায়ক্রমে আরও বেশি শ্রমিক নেওয়া হবে। বিদেশ থেকে আসা অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করার কথাও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২২ মার্চ) সমঝোতা স্মারক সইয়ের পরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, আমরা শ্রমিকদের প্রতিশ্রুতিকে স্বাগত জানাই। নিশ্চিত করতে চাই কোয়ারেন্টাইন প্রক্রিয়া ও পরীক্ষাগুলো যেন নিয়ন্ত্রিত হয়। এছাড়া বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী শ্রমিকদের দেশব্যাপী ৪০০টি হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে।Read More
২৫০ কোটি টাকাসহ দেশ ছেড়ে পালাচ্ছিলেন সুন্দরী
নিউজ ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যে কয়েক লাখ মানুষ দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নগদ সমেত পালাতে গিয়ে হাঙ্গেরি সীমান্তে ধরা পড়ে গেলেন প্রাক্তন সাংসদের স্ত্রী। এই ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে গোটা ইউক্রেন জুড়ে। জানা গেছে প্রাক্তন ইউক্রেন সাংসদ কোভিতস্কির স্ত্রী ২৮ মিলিয়ন ডলার ও ১.৩ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ২২৫ কোটি টাকা) স্যুটকেসে ভরে দেশ ছেড়ে পালাতে গিয়েছিলেন। ওই মহিলার গন্তব্য ছিল জাকারপাট্টিয়া প্রদেশ হয়ে হাঙ্গেরিতে প্রবেশ করা। কিন্তু হাঙ্গেরি সীমান্ত আধিকারিকদের হাতে তিনি ধরা পড়েন। নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়।Read More
লুনি নদীর উপর ৩৪ কোটি টাকায় হচ্ছে সেতু
নিউজ ডেস্ক: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন ভোলাগঞ্জ (আরএইচডি)-দোয়ারাবাজার-ভাটরাই-হাদারপাড় জিসি সড়কের ৬৫৪ মিটার চেইনেজে লুনি নদীর উপর (আনফরের ভাঙ্গায়) ৩৪ কোটি টাকায় সেতু নির্মাণ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার (২২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভায় এ প্রকল্পের ব্যয় বাড়িয়ে চূড়ান্ত অনুমোদন হয়। ২০০ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি টাকা। ৫০০ মিটার সংযোগ সড়ক নির্মাণে আরো ৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সেতুটি নির্মাণ হলে সিলেটের গুরুত্বপূর্ণ পর্যটন স্পট বিছনাকান্দির পর্যটকরা এই সেতু ব্যবহার করে স্বাচ্ছন্দে ভ্রমণ করতেRead More
তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
তথ্যপ্রযুক্তি ডেস্ক: তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ পরিবর্তন আসছে সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি তরুণদের নানান উদ্যোগ আর প্রচেষ্টায় ।বর্তমান প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রাজধানীর আইসিটি টাওয়ারে ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে বলেন, ‘ডিজিটাল সেবার বিস্তৃতি ও উন্নতি ঘটিয়ে বাংলাদেশ আগামী পাঁচ বছরে জাতিসংঘের ই-গভর্ন্যান্স উন্নয়ন সূচকে সেরা ৫০টি দেশের তালিকায় থাকবে। ই-গভর্ন্যান্সের জাতীয় ইনডেক্সে আমরা এখন ১১৫ নম্বরে আছি। আগামী পাঁচ বছরে আমরা আরও ৫০ ধাপ উন্নতি করে দুই অঙ্কের সংখ্যায় আসব, এমন লক্ষ্যমাত্রা আমাদের। ১০ বছর আগে আমরা ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ্যেRead More
প্রবাসী বাংলাদেশীদের স্বার্থে রোম পৌরসভায় বৈঠক
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালির রাজধানী ঐতিহাসিক রোমে প্রায় অর্ধলক্ষাধিক বাংলাদেশি অধিবাসীদের নিয়ে গঠিত বাংলাদেশ কমিউনিটির বয়স প্রায় ৪০ বছর। তবে দেরিতে হলেও বাংলাদেশ কমিউনিটির সাথে নতুন করে, নতুন আঙ্গিকে সম্পর্কিত হতে যাচ্ছে এদেশের স্থানীয় প্রশাসন এবং মূল ধারার রাজনৈতিক মঞ্চ গুলো। বাংলাদেশ ইমিগ্র্যান্টস এসোসিয়েশন (বিমাস) এর প্রেসিডেন্ট এবং চেম্বার অফ কমার্স এন্ড ল-সিসিএল এর চেয়ারম্যান ডঃ মোঃ মুক্তার হোসেন এরই পথ পরিক্রমায় বাংলাদেশ কমিউনিটির উপস্থাপনাকে আরো সাবলীল করা এবং ইদানীংকালে উত্থিত কিছু সমস্যার সমাধানের পথ খোঁজার লক্ষ্যে রোম সিটি কর্পোরেশনের মেয়র রর্বেতো গুয়ালতিয়েরি সাথে সাক্ষাৎকার এর একটি উদ্যোগ গ্রহণ করেন। রোমেরRead More
ইউক্রেনে মাত্র ৩ দিন টিকবে রুশ সেনারা!
নিউজ ডেস্ক : ইউক্রেনে অভিযান চালানো রুশ সেনাদের কাছে যে গোলাবারুদ আর খাবারের মজুত আছে, তা দিয়ে আর তিন দিনের বেশি চলবে না বলে দাবি করেছে কিয়েভ। মঙ্গলবার (২২ মার্চ) নিয়মিত বিবৃতিতে এ দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুধু গোলাবারুদ ও খাবার নয়, রাশিয়ান বাহিনীর কাছে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নেই। তারা সেনা সংগ্রহের চাহিদা মেটাতেও হিমশিম খাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের বিমানবাহিনী ৯টি রুশ বিমান লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে একটি বিমান, ৬টি মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) এবংRead More
যুক্তরাষ্ট্রে দাবানলে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক বাড়িঘর
নিউজ ডেস্ক : ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কয়েকটি অঞ্চল। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার অর্ধশতাধিক বাড়িঘর। স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ। এদিকে, আগুন নেভাতে গিয়ে টেক্সাসের হুড কাউন্টিতে এক দমকলকর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার (১৮ মার্চ) থেকে শুরু হওয়া এ দাবানল নতুন করে গ্রাস করেছে টেক্সাসের ৩৩০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা। কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে চারপাশ। দাবানলে এ অঞ্চলের অর্ধশতাধিক বাড়িঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানল থেকে বাঁচাতে অঙ্গরাজ্যটির ইস্টল্যান্ড কাউন্টির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।Read More


