Main Menu

editor

 

বিশ্বে দূষিত দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ

নিউজ ডেস্ক: বিশ্বে বায়ু দূষণের মাত্রার বিচারে সবার ওপরে রয়েছে বাংলাদেশের নাম। আর রাজধানী হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। মঙ্গলবার (২২ মার্চ) সুইজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বিশ্বের ১১৭টি দেশ, ৬ হাজার ৪৭৫টি অঞ্চল এবং স্থলভিত্তিক বায়ুর গুণমান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বায়ু দূষণ ডেটার ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে সবচেয়ে দূষিত বায়ু ছিল এমন তালিকায় ১১৭ দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ। এরপরই রয়েছে চাদ। তৃতীয়স্থানে রয়েছে পাকিস্তান, চতুর্থস্থানে রয়েছে তাজিকিস্তান। আর পঞ্চমস্থানে রয়েছে ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, একটিRead More


বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক: বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম। রোববারের (২০ মার্চ) সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। এসময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণের একটি কপি দেন রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণপত্রটি আন্তরিকভাবে নেন ও শিগগির ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত করোনা মহামারির সময় বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা অর্জন ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সক্ষমতা অর্জনসহ বাংলাদেশের অগ্রযাত্রার কথা তুলে ধরেন। এছাড়া তিনি করোনা মোকাবিলায়Read More


গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক: এবি পার্টি

নিউজ ডেস্ক: গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক ও জুলুম বলে অভিযোগ করেছে এবি পার্টি। মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও গরিব, দুঃখী, মধ্যবিত্তের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখার বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। এ দিন পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মঞ্জু বলেন, ‘একদিকে তেল, গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলা হয়েছে, অন্যদিকে সরকারি দলের নেতা-মন্ত্রীরা তামাশা ও উপহাস করছেন। তারা বলছেন, দেশে নাকি ভিক্ষুক দেখা যায় না। মানুষের আয়Read More


কানাইঘাটিদের মিলনমেলা: লন্ডনে গাছবাড়ী ডেভোল্যাপম্যান্ট এসোসিয়েশনের সভা

নিউজ ডেস্ক: গাছবাড়ী ডেভোল্যাপম্যান্ট এসোসিয়েশন (জিডিএ) আয়োজিত কানাইঘাট তথা গাছবাড়ী এলাকার ইউকেতে বসবাসরত বাসিন্দাদের নিয়ে এক মত বিনিময় সভা গত সোমবার (২১ মার্চ) অনুষ্ঠিত হয়। “জিডিএ হসপিটাল” কার্যক্রমের সর্বশেষ তথ্য নিয়ে আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত। এটা যেন গাছবাড়ী তথা কানাইঘাটিদের এক মহা মিলনমেলায় পরিণত হয়। জিডিএ সভাপতি আবুল ফাতেহ’র সভাপতিতে অনুষ্টিত এ সভা পরিচালনা করেন সেক্রেটারি সুলাইমান আহমদ পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান ফারুক চৌধুরী ও সহ সেক্রেটারী মোস্তফা কামাল। পুর্ব লন্ডনের একটি অভিজাত অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কাওসারুলRead More


সিলেট জেলা বিএনপির সভাপতি প্রার্থীতা প্রত্যাহার করলেন মেয়র আরিফ

নিউজ ডেস্ক: সিলেট জেলা কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশন, বিএনপি’র কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী। পরে কেন্দ্রীয় নির্দেশে তিনি সভাপতি পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২২ মার্চ) নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন। এসময় মেয়র বলেন, বিএনপি দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেই দলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমার কাছে তানবারণ। বহু জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় একজন ব্যাক্তির চেয়ে অবশ্যম্ভাবী ভাবে অতীব গুরুত্বপূর্ণ। আমাদের এ নেতা প্রেসিডেন্ট জিয়া বলে গেছেন -“ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ” তাই সেই মতো। বাইরেRead More


আমাদের ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে উপস্থাপন করতে হবে: আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী

নিউজ ডেস্ক: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট লেখক ফোরাম এর উদ্যোগে পিঠা ও ঘুড়ি উৎসব, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ সোমবার বিশ্বনাথের কামাল বাজার এলাকার আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবি মোঃ আজম আলীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক এম.পি, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে রকমারি পিঠা তৈরী করে সকলে মিলে উৎসবমুখরRead More


উবার চালাচ্ছেন আফগান সাবেক অর্থমন্ত্রী খালিদ

বিদেশবার্তা২৪ ডেস্ক: আফগানিস্তানের অর্থমন্ত্রী হিসেবে এক সময় দেশটির সংসদে ৬ বিলিয়ন ডলারের বাজেট উপস্থাপন করেছিলেন খালিদ পায়েন্দা। গত বছরের মাঝের দিকে দেশটির ক্ষমতায় তালেবান আসার পর কাবুল ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বর্তমানে পরিবারের সদস্যদের ব্যয়ভার মেটানোর জন্য ওয়াশিংটন ডিসিতে উবারের চালক হিসেবে কাজ করছেন সাবেক এই আফগান অর্থমন্ত্রী। মার্কিন দৈনিক ওয়াশিংট্ন পোস্টের সঙ্গে আলাপকালে খালিদ পায়েন্দা বলেন, গত সপ্তাহে একরাতে ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে ১৫০ ডলারের কিছু বেশি উপার্জন করেছেন তিনি। গত বছরের আগস্টে মার্কিন-সমর্থিত সরকারকে উৎখাত করে কাবুলের ক্ষমতায় আসে তালেবান। বিশ্বের অনেক দেশ এখনও তালেবান সরকারকে স্বীকৃতিRead More


জেনে নিন রোজা ভঙ্গের কারণ কী কী?

ধর্ম ডেস্ক: রোজা পবিত্র রমজানের গুরুত্বপূর্ণ ফরজ বিধান। তাই রোজা রাখার পর সতর্ক থাকতে হয় যেন এমন কিছু না হয়, যেটার কারণে রোজা ভেঙে যায়। প্রথমত ও সাধারণত তিনটি কারণে রোজা ভেঙে যায়। সেগুলো হলো- খাওয়া, পান করা ও স্ত্রী-সম্পর্ক। তবে এগুলো ছাড়াও কিছু কারণে রোজা ভেঙে যায়। যেগুলো জেনে রাখা প্রত্যেক রোজাদারের জন্য জরুরি। সংক্ষেপে সেসব কারণ হলো— এক. ভুলে খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা। (ফাতওয়া শামি, খণ্ড : ০৩, পৃষ্ঠা : ৩৭৫) দুই. বিড়ি-সিগারেট বা হুঁকা সেবনRead More


এবারের হজ কেমন হবে, শিগগিরই জানাবে সৌদি

নিউজ ডেস্ক: আগের দুই বারের মতো সীমিত পরিসরে হবে এবারের হজ, নাকি স্বাভাবিক সময়ের মতো হবে সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে সৌদি আরব। এ বিষয়ে দ্রুত ডিক্রি জারি করা হবে বলে জানিয়েছেন সৌদি আরব সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তাওফিক বিন ফাওজান বিন মোহাম্মদ আল রাবিয়াহ। রবিবার সফররত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে বৈঠকে এ কথা জানান সৌদি মন্ত্রী। সাক্ষাতে ধর্ম প্রতিমন্ত্রী আসন্ন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অগ্রগতি জানতে চান। এ সময় সৌদি মন্ত্রী জানান, রাজকীয় সৌদি আরব সরকারের পক্ষ থেকে শিগগিরই এ বিষয়ে ফরমান (ডিক্রি) জারিRead More


স্কুলে পিকআপ ঢুকে শিক্ষিকাসহ নিহত ২

নিউজ ডেস্ক: মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকার আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলে একটি পিকআপ ঢুকে শিক্ষিকা ও প্রথম শ্রেনীর ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার (২১ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী শিবালয় উপজেলার টেপড়া গ্রামের সহিদুল ইসলামের মেয়ে জারিন তাসনিম (৭) ও একই বিদ্যালয়ের শিক্ষিকা উপজেলার ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা নাসরিন (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই কোম্পানির একটি গাড়ি স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখা হতো। সকালে শিক্ষার্থীরাRead More