Main Menu

editor

 

চীনে ১৩৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় ১৩৩ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ মার্চ) সকালের দিকে দেশটির গুয়াংশি অঞ্চলের পাহাড়ে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিমানের আরোহীদের ভাগ্যে কী ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আসা ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই সেটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনা গণমাধ্যমের খবরের বলা হয়েছে, দুর্ঘনার শিকার বোয়িং ৭৩৭ বিমানটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের। সেটি গুয়াংশি অঞ্চলের পাহাড়ে বিধ্বস্ত হয়েছে।Read More


ঢাকা থেকে দার্জিলিং : মিতালি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও ভাড়া

ট্যুরিজম ডেস্ক: ঢাকা থেকে দার্জিলিং ভ্রমণ খরচ নিয়ে চিন্তিত? ঢাকা থেকে দার্জিলিং ভ্রমণ অল্প খরচে সেরে আসুন। খুব শিগগিরই ঢাকা ক্যান্টনমেন্ট (বাংলাদেশ) – নিউ জলপাইগুড়ি (ভারত) এর মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস চালু হচ্ছে। আর এই ট্রেনে করেই আপনি ঢাকা থেকে সহজে ও স্বল্প খরচে দার্জিলিং ঘুরে আসতে পারেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ থেকে দুই দেশের মধ্যে দীর্ঘ ২৫ মাস পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম দিকে ঢাকা-কলকাতা ট্রেন চলবে। তবে সম্প্রতি আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা ক্যান্টনমেন্ট – নিউRead More


অজুর সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে কি?

ধর্ম ডেস্ক: রমজানে আমি একদিন দিনের বেলা রোজার কথা ভুলে গিয়ে ওযুর সময় স্বাভাবিকভাবে গড়গড়া করে কুলি করছিলাম। তখন গলার ভেতরে অল্প পানি চলে যায়। এখন জানতে চাই, আমার কি ওই দিনের রোজা ভেঙে গিয়েছে? যদি ভেঙে গিয়ে থাকে তাহলে কি আমার ওপর ওই দিনের কাজা-কাফফারা উভয়টি আবশ্যক হবে, নাকি শুধু ওই দিনের রোজার কাজা আদায় করতে হবে? এই প্রশ্নের উত্তর হলো- প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনার রোজার কথা স্মরণ ছিল না, তাই গড়গড়া করে ওযু করার সময় গলার ভেতরে পানি চলে যাওয়াতে আপনার রোজা ভাঙেনি। সুতরাং আপনাকে ওই দিনের রোজারRead More


চট্টগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। সোমবার (২১ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হারুন। তিনি আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন বলেন, দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। নিহত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, লোহাগাড়ায়Read More


সুনামগঞ্জে ‘সোনালী জীবনের’ পথ দেখিয়ে ৭০ শিশুকে মুক্তি

নিউজ ডেস্ক: সুনামগঞ্জে পরিবারিবারি সহিংসতা, মারামারি এবং ছোটখাটো চুরির অভিযোগে আছে এমন ৫০ মামলায় ৭০ জনকে শিশুকে নয়টি শর্তে মুক্তি দিয়েছেন আদালত। সোমবার (২১ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যানের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। এসময় শিশুদের হাতে জাতীয় পতাকা, ফুল ও ডায়রি তুলে দেন বিচারক। আদালত সূত্রে জানা যায়, এসব শিশুদের পারিবারের অন্যান্য সদস্যদের সাথে মামলায় জড়ানো হয়েছিলো যাদের বিরুদ্ধে মারামারিতে জড়িত এবং ছোটখাটো কিছু চুরির অভিযোগ আনা হয়েছিল। ক্ষুদ্র একটি অভিযোগে তাদের আদালতে হাজিরা দিতে হতো, এর ফলে শিশুদের ভবিষ্যত এক অনিশ্চিয়তারRead More


১৪ দিন পর যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

বিদেশবার্তা২৪ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরের বিলগাথুয়া সীমান্তে গুলিতে নিহত লিটন হোসেনের মরদেহ ১৪ দিন পরে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে জয়পুর সীমান্তের ১৫১/১৪এস সীমান্ত পিলারের কাছে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে লিটনের মরদেহ হস্তান্তর করা হয়। পতাকা বৈঠকে ভারতের পক্ষে করিমপুর থানার অফিসার ইনচার্জ উমর ফারুখ, মেঘনা কোম্পানি কমান্ডার (এসি) রাজেশ টিকে লাকরা এবং বাংলাদেশের পক্ষে প্রাগপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আমজাদ হোসেন ও দৌলতপুর থানার এসআই জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। লিটনের মরদেহ তার পরিবারের পক্ষ থেকে ছোট ভাই শিপনের কাছে হস্তান্তর করা হয়।Read More


ঢাকা-টরন্টো ফ্লাইট, বিক্রির ঘোষণার আগেই টিকিট নেই!

বিদেশবার্তা২৪ ডেস্ক: ঢাকা-টরন্টোতে আগামী ২৬ মার্চ সরাসরি ‘পরীক্ষামূলক বাণিজ্যিক’ ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর যাত্রীদের জন্য এই ফ্লাইটের টিকিট বিক্রির কথা জানিয়ে গতকাল শনিবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বিজ্ঞপ্তি প্রকাশ করে বিমান কর্তৃপক্ষ। তবে তার ৫ মিনিটের মাথায় বিমানের ওয়েবসাইটে দেখা গেলো টিকিট নেই। আর বিমানের কল সেন্টার বলছে, ওই গন্তব্যের টিকিট ‘সাধারণ যাত্রীদের জন্য নয়’। শনিবার টিকিট বিক্রির বিজ্ঞপ্তিটি পাঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। সেখানে বলা হয়, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কানাডার টরন্টো রুটে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইটRead More


তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীর স্বর্ণপদক জয়

বিদেশবার্তা২৪ ডেস্ক: ‘অটোমেটিক মাস্ক ফেস ডিটেকশন সিস্টেম’ উদ্ভাবনের জন্য তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মাসুম শাহ জুনায়েদ আন্তর্জাতিক স্বর্ণপদক জয় করেছেন। ইস্তাম্বুলের বাহসিহির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম শাহ জুনায়েদ ইন্টারন্যাশনাল ইনভেনশন, ইনোভেশন অ্যান্ড টেকনোলজি কমপিটিশন- আইটেক্স প্রতিযোগিতায় আইসিটি ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করেন। গত ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইটেক্সের ৩২তম আসরে গাইড সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ বাহারুল ইসলাম ও সহযোগী আরেজু সাদেগজাদসহ প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন জুনায়েদ। সম্প্রতি প্রকাশিত জুরি বোর্ডের ফলে মাসুম শাহ জুনায়েদের অটোমেটিক মাস্ক ফেস শনাক্তকরণের সিস্টেম উদ্ভাবন ক্ষেত্রে স্বর্ণপদক জিতে নেয়। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে ৭২টি দেশের ৫০০টি আন্তর্জাতিক উদ্ভাবন অংশRead More


গরমে যেসব অভ্যাসে পরিবর্তন করবেন

লাইফস্টাইল ডেস্ক: গরমের শুরুতেই তাপমাত্রার ঊর্ধ্বগতি চোখে পড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের মাত্রাও। ঘাম খুব বেশি না হলেও গরমের কারণে অস্বস্তি বাড়ছেই। এসময় অতিরিক্ত রোদ ও গরমের কারণে পেটে সমস্যা, হঠাৎ সর্দি লেগে যাওয়ার মতো সমস্যা হচ্ছে অনেকেরই। শুধু শীতের সময়েই নয়, গরমেও হতে পারে ত্বকের নানা সমস্যা। বিশেষ করে গুমোট গরমে সূর্যের প্রখর তেজের কারণে ত্বকের ভাগ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। তাই এসময় শরীরের ভেতর এবং বাইরে থেকে নিতে হবে যত্ন। গরমে কিছু অভ্যাসে আনতে হবে পরিবর্তন। নিজেকে সতেজ ও শান্ত রাখতে হবে। কীভাবে?Read More


ইউক্রেনে আটকে পড়া শিবির থেকে মুক্ত আরও দুই বাংলাদেশি

নিউজ ডেস্ক: ইউক্রেনের ভেলিনের ডিটেনশন সেন্টারে আটকে পড়া চার বাংলাদেশির আরও দু’জনকে শনিবার ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডয়েচে ভেলে। এ নিয়ে ওই ডিটেনশন সেন্টারে আটকে থাকা চার বাংলাদেশিকেই ছেড়ে দেওয়া হলো। তারা বর্তমানে পোল্যান্ডে রয়েছেন। আটকেপড়া অভিবাসীরা জানান যে মানবঢাল হিসেবে ব্যবহার করতে সহস্রাধিক ইউক্রেনীয় সেনার সঙ্গে একই শিবিরে বিভিন্ন দেশের শতাধিক অভিবাসীকে একসঙ্গে রাখা হয়েছিল। এরপর নানা পর্যায় থেকে তাদের মুক্ত করতে উদ্যোগ শুরু হয়। শনিবার যে দু’জন বাংলাদেশি মুক্ত হয়েছেন তারা হলেন- রিয়াদ মালিক এবং নূর মোহাম্মদ। ইউক্রেনে বাংলাদেশ অনরারি কনস্যুলেটের উপদেষ্টা মাহবুবুল আলম ডয়েচে ভেলেকে বলেছেন,Read More