editor
সামাজিক মাধ্যমে ভিসা বিক্রি ও চাকরি, সতর্ক করেছে কুয়েত সরকার
নিউজ ডেস্ক: রেসিডেন্সি পারমিট খোঁজা এবং ওয়ার্ক পারমিট স্থানান্তর করার জন্য সামাজিক মাধ্যমে তৎপরতা বেড়েছে কুয়েতে। গত দুই বছর ধরে জনবলের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে সামাজিক মাধ্যমে শ্রমিক খোঁজার পরিমাণ বেড়েছে। একটি চক্র এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছেন এবং শ্রমিকদের অবৈধভাবে কাজ করার জন্য উৎসাহিত করছেন। আল-কাবাস দৈনিকের রিপোর্টে এমন কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, রেসিডেন্সি পারমিট বিক্রির বিজ্ঞাপনের ধরণ আলাদা। একটি চক্র বিভিন্ন অনামী ও ভৌতিক কোম্পানির নামে সামাজিক মাধ্যমে কর্মী নিয়োগসহ বিভিন্ন বিজ্ঞাপন দেয়া হয়। সেখান থেকে বিভিন্ন শর্তে শ্রমিকদের নিয়োগের কথা বলা হয়। অনেক সময় নিয়োগেরRead More
কানাডায় প্রবেশে লাগবে না করোনা পরীক্ষা
নিউজ ডেস্ক: সম্পূর্ণ টিকাপ্রাপ্তদের কানাডায় প্রবেশে আর করোনা পরীক্ষা করতে হবে না। আগামী পহেলা এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে। নতুন নিয়মে কানাডায় প্রবেশকারীদের যাত্রা আরও সুন্দর হবে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে এলোমেলোভাবে এখনো কানাডার সরকার যাত্রীদের করোনা পরীক্ষা করতে পারে। করোনার ধরন শনাক্ত ও এর পরিমাণ ট্র্যাক করতে এমনটি করা হতে পারে। কানাডায় ভ্রমণ শিল্প সংশ্লিষ্টরা এই নিয়ম বাতিলের দাবি করেছেন। তাদের যুক্তি- কিছু দেশ ইতিমধ্যে তাদের পরীক্ষার প্রয়োজনীয়তা বাদ দিয়েছে, যেমন যুক্তরাজ্য, ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং আয়ারল্যান্ড। এছাড়া করোনা পরীক্ষার ফি বেশি হওয়ায় অনেক ভ্রমণকারী দেশটি এড়িয়ে যেতেRead More
দুই সপ্তাহে লিবিয়ান উপকূলে ৭০ অভিবাসীর প্রাণহানি: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক: চলতি মাসের গত দুই সপ্তাহে লিবিয়ান উপকূলে কমপক্ষে ৭০ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছে অথবা নিখোঁজ হয়েছে বলে জানিছে জাতিসংঘের মাইগ্রেশন এজেন্সি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার লিবিয়া প্রধান ফেডরিকো সোডা বলেন, আমি মধ্য ভূমধ্যসাগরে ক্রমাগত জীবনহানি এবং এই চলমান ট্র্যাজেডি মোকাবেলায় পদক্ষেপের অভাব দেখে আতঙ্কিত। মধ্য সাগরীয় এলাকায় ক্রমাগত প্রাণহানির সংখ্যা বৃদ্ধি এবং এটি নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতির কারনে আপিল করেছিলাম। গত ১২ মার্চ লিবিয়ার টোব্রুক উপকূলে ২৫ জন নাবিক বহনকারী একটি নৌকা ডুবে যায়। পুলিশ ৬ জনকে জীবিত এবং ৭ জনের লাশ উদ্ধার করে বাকি ১২ জন এখনোRead More
আমেরিকার ট্যুরিষ্ট ভিসা (B1/B2) সংক্রান্ত কিছু পরামর্শ
নিউজ ডেস্ক: অনেকেরই ধারনা আমেরিকার ভিসা পাওয়া সবচেয়ে বেশি কঠিন?হ্যা,অনেক কঠিন।তবে আপনি যদি নিখুত ভাবে ফাইল প্রসেসিং করতে পারেন তাহলে আমেরিকার ভিসা পাওয়া খুবই সহজ।কারন আমেরিকার টুরিষ্ট ভিসার ক্ষেএে কোন প্রকার ডকুমেন্টস জমা দিতে হয় না।ফাইনাল ইন্টাভিউর সময় ভিসা অফিসার হয়তো কিছু ডকুমেন্টনস দেখতে চাইতে পারেন অথবা নাও দেখতে চাইতে পারেন। সবকিছুই র্নিভর করবে ভিসা অফিসারের উপর। আমার ক্ষেএে ভিসা অফিসার কোন প্রকার ডকুমেন্টস দেখতে চায়নি। আমেরিকার ভিসার ক্ষেএে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। ১/আমেরিকার ভিসার ক্ষেএে DS-160 একটা অনলাইন ফর্ম ফিলআপ করতে হয়।এই ফর্মটি খুবই গুরত্বপূর্ন।কারন আমেরিকার টুরিষ্টRead More
বানিয়াচং থানা পরিদর্শনে হবিগঞ্জ জেলা বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট
নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হারুন অর রশিদ’র বানিয়াচং থানা পরিদর্শন করেন। ১৯ মার্চ শনিবার বিকাল ৩টায় বানিয়াচং থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাকির হোসেন, বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন, সুজাতপুর ও বিথঙ্গল পুলিশ ফাড়ীর ইনচার্জসহ বানিয়াচং থানায় কর্মরত সকল ফোর্সদের সাথে থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার পত্র, তদন্তাধীন মামলার কার্যক্রম পর্যবেক্ষণ ও পরামর্শ মূলক মতবিনিময় সভাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হারুন অর রশিদ।
মালদ্বীপে বঙ্গবন্ধুর জন্মবাষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
নিউজ ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশন উদ্যোগে সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে দূতাবাসের প্রাঙ্গণে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। সান্ধ্যকালীন আলোচনাসভার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত হাই কমিশনার মোঃ সোহেল পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উদ্দিন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার পর পবিত্রRead More
লিসবনে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
নিউজ ডেস্ক: যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ ব্যানার, পোস্টার এবং বিভিন্ন রঙ্গিন ফেস্টুনের সমন্বয়ে দূতাবাসকে বর্নিল সাজে সজ্জিত করা হয়। কনসুলেট প্রধান দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল রাজী দূতাবাসের সকল কর্মকর্তাবৃন্দদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন। এরপর দিবসটি উপলক্ষে দূতাবাসের হল রুমে আলোচনা সভার শুরুতে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পর্তুগাল আওয়ামী লীগ, যুবলীগ জাতির পিতাRead More
ওমরাহ ভিসার মেয়াদের চেয়ে বেশি থাকলে জরিমানা প্রায় ৬ লাখ
নিউজ ডেস্ক: হজ এবং ওমরাহ ভিসায় সৌদি গিয়ে মেয়াদের চেয়ে বেশি অবস্থান করলে প্রত্যেককে ২৫ হাজার রিয়াল (প্রায় ৬ লাখ টাকা) জরিমানা দিতে হবে। মক্কার পাসপোর্ট অধিদপ্তরের (জাওয়াজত) মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ক্যাপ্টেন আবদুল রহমান আল-কাথামি বলেন, হজ ও ওমরাহ কোম্পানিগুলোর ওপর এই জরিমানা আরোপ করা হবে। কারণ হজযাত্রীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের ফেরত পাঠানোর দায়িত্ব তাদের। খবর সৌদি গেজেটের আল-এখবারিয়া চ্যানেলে “প্রথম বুলেটিন” শিরোনামের একটি প্রোগ্রামে যোগদান করে আল-কাথামি বলেন, হজ এবং ওমরাহ ভিসার নিয়মগুলো কঠোরভাবে প্রয়োগ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনাভাইরাসের স্বাস্থ্যবিধির বেশিরভাগই এরইRead More
রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫
নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শঠিবাড়ি -বড়দরগার মধ্যবর্তী স্থানে মির্জাপুর স্কুল এন্ড কলেজের বিপরীতে ভাবনা পেট্রল পাম্প সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও মিঠাপুকুর থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় আহত অন্তত চার-পাঁচজনকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনায় নিহত দুজনের নাম-পরিচয়Read More
সিলেটে ‘চাকরি মেলা’ ২৪ মার্চ
নিউজ ডেস্ক: সিলেটে ‘চাকরি মেলা’র আয়োজন করেছে দীর্ঘদিন ধরে কাজ করা প্রতিষ্ঠান জার্নিমেকারজবস। আগামী ২৪ মার্চ সিলেট নগরীর ইউনাইটেড কমিউনিটি সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী/চাকরিপ্রার্থীদের চাকরি প্রদানের লক্ষে এই মেলায় দেশের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান উপস্থিত থাকবে। এক দিনব্যাপী এই আয়োজনে অনলাইনে আবেদন করা চাকরিপ্রার্থীদের মধ্য থেকে বাছাইকৃতদের ইন্টারভিউ নেওয়া হবে এবং যোগ্য প্রার্থীদের শূন্য পদে চাকরিতে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন করা যাবে ২২ মার্চ ২০২২ (রাত ১২ টার মধ্যে)। চাকরিপ্রার্থীরা জার্নিমেকার জবস এর ওয়েবসাইট www.journeymakerjobs.com ভিজিট করে চাকরিতে আবেদন করতে পারবে। আবেদন করার জন্যে জার্নিমেকার জবসে প্রার্থীদের একটিRead More


