editor
বাঙালির গৌরবদীপ্ত স্বাধীনতার দিন আজ
নিউজ ডেস্ক: আজ ২৬ মার্চ। বাঙালির সেই গৌরবদীপ্ত দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এ দিনে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের বাংলাদেশ নামে দেশটি স্বগৌরবে স্থান পায়। বাঙালি জাতির জীবনে ২৬ মার্চ দিনটি একইসঙ্গে গৌরব ও শোকের। একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সামরিক জান্তা বাঙালির ওপর চালায় ইতিহারের নৃশংসতম হত্যাযজ্ঞ। ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। যে ঘোষণা বাংলাদেশসহ বিশ্ব গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়। স্বাধীনতারRead More
বার্মিংহামে সেন্ট্রাল মসজিদে নন মুসলিমদের জন্য বিশেষ উদ্যোগ
বিদেশবার্তা২৪ রিপোর্ট: বার্মিংহামের মাসজিদ গুলা ইস্টার সময়ে বিধর্মীদের নিয়ে ব্যস্ত সময় কাটাবে , আজকে গামকুল শরিফ এর দায়িত্ব শীল জনাব সিদ্দিক সাহেব এর সাথে একান্ত আলাপে জানা গেল এই সন তথ্য , তিনি বলেছেন সেন্ট্রাল মাসজিদে ও নন মুসলিম দের জন্য রয়েছে নানা তৎপরতা , ইস্টার এর সময়ে ছুটি থাকায় তাহাদের জন্য এই সব কাজ করতে সুবিদা বেশী , নন মুসলিম দের জন্য রয়েছে বিশেষ দাওয়াতি প্রোগ্রাম – এতে শুধু বক্তব্য ই নয় দেয়া হবে খাবার সহ নানা উপহার সামগ্রী , বাচ্ছাদের জন্য ইস্টার এগ এর মধ্যে থাকবে আকর্ষণীয় সত্যRead More
রাজধানীতে গুলিতে আ.লীগ নেতা টিপুসহ কলেজছাত্রী নিহত
নিউজ ডেস্ক: রাজধানীর শাহজাহানপুর আমতলা রেলগেটে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু (৫৫) ও সামিয়া আফনান প্রীতি (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্না। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সম্পাদক। তার স্ত্রী ফারহানা ইসলাম ডলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১-১১-১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর। রাজধানীর গুলশানে ২০১৩ সালের ২৯ জুলাই যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় জড়িতদের সঙ্গে টিপুর নামও এসেছিল। সে সময় র্যাব টিপুকে গ্রেপ্তার করেRead More
২ বছর পর মক্কা-মদিনায় ইতিকাফের সুযোগ
ইসলাম ডেস্ক: রমজান মাস প্রায় এসে গেছে। প্রতি বছর রমজানে মসজিদুল হারাম ও মসজিদে নববি শেষ দশ দিন হাজার হাজার মানুষ ইতিকাফ করেন। কিন্তু করোনা মহামারির কারণে গত দুই বছর পর ইতিকাফ-ব্যবস্থা স্থগিত ছিল। এবার রমজানের শেষ ১০দিন মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববিতে ইতিকাফের অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২৩ মার্চ) সৌদি গেজেটে প্রকাশিত খবরে এমন তথ্য পাওয়া গেছে। পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস জানিয়েছেন, স্বাস্থ্যবিধি ও নির্দেশনা পালন করে ইতিকাফের অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে, নির্দিষ্ট শর্ত ও মানদণ্ড পূরণের ভিত্তিতেRead More
গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ যুবক আটক
নিজস্ব প্রতিনিধিঃ সিলেট গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বানিগাজী গ্রাম থেকে ইয়াবা সহ তিন যুবককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ২৫ মার্চ(শুক্রবার) গভীর রাতে। পুলিশ সূত্রে জানা যায়, এসময় তাদের কাছ থেকে ১৩পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এছাড়া তাদের নিকট আরোও ইয়াবা ছিল, যা তারা কৌশলে অন্যত্র ফেলে দেয় বলে জানা যায়। আনুমানিক রাত ৩ টার সময় এস.আই পার্থ সারথী দাসের নেতৃত্বে ওই ৩ যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। এসময় সাথে ছিলেন এ.এস.আই শাহী্নুল ইসলাম, পুলিশ সদস্য মুর্শালিন, শায়হান, আনোয়ার হোসেন বাবলু ও আলী আহসান। আটককৃতরা হলেন,Read More
সিলেট অনলাইন প্রেসক্লাবের অধিকাংশ সদস্যরাই নিবন্ধিত পোর্টলে কাজ করছেন: মুহিত চৌধুরী
নিউজ ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী তাঁর ক্লাবের সিংহভাগ সদস্যরাই নিবন্ধিত নিউজ পোর্টলে কাজ করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় ও স্থানীয় নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে ক্লাবের অধিকাংশ সদস্যরা কর্মরত আছেন। মুহিত চৌধুরী বৃহস্পতিবার (২৪মার্চ) রাতে সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় বার্তা সংস্থা বাসস’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক খন্দকার আব্দুর রহিম সাবলু, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদRead More
সিলেটে জাল টাকার ছড়াছড়ি!
নিউজ ডেস্ক: সিলেটজুড়ে চষে বেড়াচ্ছেন জাল টাকার কারবারিরা। সুযোগ বুঝেই সহজ-সরল মানুষের হাতে জাল টাকা গুজে দিয়ে করছেন প্রতারণা। দিন দিন সিলেটে বাড়ছে জাল টাকার কারবারিদের অপতৎপরতা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে তৎপর। গত কিছুদিনের মধ্যে সিলেটে র্যাব ও পুলিশের জালে ধরা পড়েছেন জাল টাকার ৪ কারবারি। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্র জানিয়েছে, এ বিষয়ে নজরদারি বাড়িয়ে বিশেষ তৎপরতা চালাচ্ছে পুলিশ। জাল টাকার কারবারিদের ঘিরে জাল গুটিয়ে আনা হচ্ছে। শীঘ্রই আরও অভিযান চালিয়ে এমন কারবারিদের গ্রেফতার করা হবে এবং এইRead More
আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক মধুর: পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক মধুর। সুখে-দুঃখে তারা আমাদের পাশে আছে। সিঙ্গেল দেশ হিসেবে আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে এক নাম্বারে যুক্তরাষ্ট্র। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, নিষেধাজ্ঞার পর থেকে দেশটির প্রতিনিধিদের সঙ্গে আলাপ হলেই নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ জোর দিচ্ছে।Read More
বিদেশী কর্মী নিয়োগে খরচ পর্যালোচনার আহ্বান মালয়েশিয়া এমপ্লয়ার্স ফেডারেশনের
নিউজ ডেস্ক: বিদেশী কর্মী নিয়োগের খরচ খুবই ব্যয়বহুল উল্লেখ করে বিদেশী কর্মী নিয়োগে যাবতীয় খরচের নীতি প্রবর্তনের জন্য মালয়েশিয় সরকারকে অনুরোধ করেছেন দেশটির এমপ্লয়ার্স ফেডারেশনের (এমইএফ) সভাপতি দাতুক ডঃ সৈয়দ হুসেইন সৈয়দ হুসমান। একই সাথে সে দেশে প্রবেশকারী বিদেশী কর্মীদের জন্য কোয়ারেন্টাইন এবং বাসস্থানের খরচ নতুন করে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২১ মার্চ) এক বিবৃতিতে মালয়েশিয়ার সরকারের প্রতি তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে দাতুক ডঃ সৈয়দ হুসেইন সৈয়দ হুসমান বলেন, ‘বিদেশী কর্মী নিয়োগের খরচ খুবই ব্যয়বহুল। উদাহরণস্বরূপ, বাংলাদেশে এজেন্টের ফি দেওয়াসহ একজন বাংলাদেশি কর্মী নিয়োগের খরচ প্রায় ২০ হাজারRead More
বইতে হবে না, দেশে ফিরে জমজমের পানি পাবেন হাজীরা
নিউজ ডেস্ক: প্রতিবছর হজ ও ওমরাহ শেষে বিভিন্ন দেশের লাখো মুসলমান জমজমের পানি সংগ্রহ করলেও এবার পাসপোর্ট ছাড়া পানি পাওয়া যাবে না বলে জানিয়েছে সৌদি আরবের এভিয়েশন কর্তৃপক্ষ। তাও ওই পানি হাজিরা হাতে পাবেন দেশে ফেরার পর। সৌদি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, এবার থেকে পবিত্র জমজমের পানি হাজীদের মক্কা থেকে বহন করে আনতে হবে না। সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষই বিমানবন্দরে হাজীদের জমজমের পানি সংরক্ষণের ব্যবস্থা করবেন। সেখান থেকেই সোজা বিমানে উঠবে জমজমের পানি। হাজীরা ওই পানির বোতল পাবেন দেশে ফেরার পর। সম্প্রতি আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, জমজমের পানি নিতে ধর্মপ্রাণRead More


