editor
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সেচ্ছায় রক্তদান কর্মসূচী
নিউজ ডেস্ক: মুজিব শতবর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে আজ শনিবার (২৬ মার্চ) মানিকদী ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসায় এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এস এম মান্নান কচি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াকিল উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল (অবঃ) ডাঃ কানিজ ফাতেমা, কার্যকরী সদস্য অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক,Read More
সুনামগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ইয়াহিয়া আর নেই
নিউজ ডেস্ক: ছাতক-দোয়ারাবাজার সুনামগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ ইয়াহিয়া আর নেই। তিনি আজ শনিবার সকাল সাড়ে ৯টায় লন্ডনস্হ একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য তিনি ১৯৮৬, ১৯৯১ এবং সর্বশেষ ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০৫ (ছাতক-দোয়ারা বাজার) থেকে নির্বাচন করে স্বল্প ভোটে পরাজিত হয়েছিলেন।
স্বাধীনতা দিবসে মুরারিচাঁদ কবিতা পরিষদে‘র শ্রদ্ধা
মইনুল হাসান আবির: আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত হামলা চালালে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। যে ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির জন্য নতুন একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ শুরু হয়। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র লড়াই শুরু করে এ দেশের মুক্তিকামী জনতা। সেই সূর্যসন্তানদের প্রতি মুরারিচাঁদ কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাRead More
কুলাউড়ায় টিলার গর্তে প্রাণ গেলো ৩ শিশুর
নিউজ ডেস্ক: কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে মাটিচাপায় ৩ পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুরে ভাটেরার রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ৩ শিশুর মধ্যে ভাটেরার পশ্চিম ইসলামনগরের তছিবুর রহমানের ছেলে, সুমন মিয়া (১৫), আব্দুস ছালামের ছেলে নাহিদ আহমদ (১৪) ও আব্দুল করিমের ছেলে আব্দুল কবির (৯)। পশ্চিম ইসলামনগরের পঞ্চায়েত প্রধান মো. সফর উদ্দিন জানান, রাবার বাগানের ভিতরে ঘাগরাছড়া টিলায় ৩ শিশু পাখির বাসা দেখতে পেয়ে টিলার গর্তে ঢুকে যায়। সেখানে ঢুকা মাত্রই মাটি ধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলাRead More
আমেরিকায় সেবামূলক সংগঠন গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অব নিউজার্সি’র আত্মপ্রকাশ
নিউজ ডেস্ক: “আমরা থাকব ঐক্য আমরা করব জয়” এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে বসবাসরত সিলেট জেলার ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দাদের সেবামূলক সংগঠন “গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অব নিউজার্সি”। ফোরাম গঠনের লক্ষ্যে গত ২০ মার্চ রোববার নিউজার্সির প্যাটার্রসনের জাইরো সিটিতে এডভোকেট আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এবং মাসুম রহমান ও সুমন আহমেদের যৌথ পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মালেক । সভায় সর্বসম্মতিক্রমে মাসুম রহমানকে সভাপতি ও সুমন আহমেদকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ২০২২-২৩ সালের কার্যকরী পরিষদ গঠন করা হয়। কার্যকারিRead More
দেশের জনগণের উন্নতি করতে সরকারের পাশাপাশি রোটারিও কাজ করে যাচ্ছে
নিউজ ডেস্ক: ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রুহেলা খান চৌধুরী বলেছেন, বিশ^ব্যাপী রোটারি বিভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। সমাজ ও রাষ্ট্রের মানুষের জীবনকে আরো সহজতর করার জন্য রোটারিয়ানরা কাজ করছেন। সংঘবদ্ধ রোটারিয়ানরা সমাজের পিছিয়ে পরা মানুষদের এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন বা নিচ্ছেন। ডিস্ট্রিক্ট ট্রেইনিং অ্যাসেম্বলিতে রোটারিয়ানদের সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন করে তোলার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার দীক্ষা দেয়া হয়। নারীর ক্ষমতায়ন, স্বাক্ষরজ্ঞান উন্নয়ন, কোভিড সতর্কতা, পরিবেশ রক্ষাসহ আরো অনেক কমিউনিটি সার্ভিসের লক্ষ্য নিয়ে আমরা ২০২২-২৩ সেশন শুরু করতে চাই। রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এরRead More
স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলী
নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়েছে। শনিবার (২৬শে মার্চ) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী,সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল,কার্যকরী পরিষদের সদস্য মাহমুদ হোসেন খান, সদস্য এম. এ ওয়াহিদ চৌধুরী,আবু জাবের, মো: জসিম উদ্দিন, লোকমান হাফিজ, আব্দুল হাসিব, মো: আলমগীর আলম, শাহীন আহমদ প্রমূখ।
হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা, অভিযোগ বাইডেনের বিরুদ্ধেও
নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ডেমোক্র্যাটিক পার্টির আরও কয়েকজন নেতা এবং সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। এ মামলায় ট্রাম্পের মামলায় সাবেক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা ক্রিস্টোফার স্টিলিকেও আসামি করা হয়েছে। ২০১৬ সালের নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের সঙ্গে রাশিয়ার সঙ্গে যোগসাজশ রয়েছে বলে ডেমোক্র্যাট শিবির থেকে যে অভিযোগ তোলা হয়েছিল, তা নিয়েই বৃহস্পতিবার হিলারি ক্লিনটন, ২০১৬ নির্বাচনে তার প্রচার দলের চেয়ারম্যান জন পোডেস্টা, সাবেক এফবিআই পরিচালক জেমস কোমে, পারকিনস কোয়ি ল’ ফার্ম ও ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটিরRead More
যুক্তরাজ্যে আশ্রয় পাচ্ছে ২০ হাজার ইউক্রেনীয় শরণার্থী
নিউজ ডেস্ক: ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনটাই দেখা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে। মানবিক সহায়তা প্রদান, ইউক্রেন সরকারের সঙ্গে সংহতি এবং রাশিয়ার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও সামনের কাতারেই তার অবস্থান। তবে তার পরিকল্পনায় একটি বিষয়ের অনুপস্থিতি লক্ষ্যণীয়। সেটি হচ্ছে ইউক্রেন থেকে বাস্তুচ্যুত লোকজনের আশ্রয়ের বিষয়টি। তাদের দাবি, ইউক্রেন থেকে কারা যুক্তরাজ্যে ঢুকছে, তা পরখ করে দেখা জরুরি। শুক্রবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০ হাজারের বেশি ইউক্রেনীয় শরণার্থীকে পারিবারিক ভিসা দিয়েছে যুক্তরাজ্য। চলতি মাসের শুরুতে ইউক্রেনীয়দের জন্য পারিবারিক ভিসা প্রকল্প চালু করে বরিসের প্রশাসন।Read More
ফ্রান্স-ব্রিটেনে মানবপাচারে সহায়তা, ২৪ ইরাকি নাগরিকের কারাদণ্ড
নিউজ ডেস্ক: ফ্রান্স ও ব্রিটেনে মানবপাচাররে সহায়তা করার দায়ে ২৪ ইরাকি কুর্দি নাগরিককে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে উত্তর-পশ্চিম ফ্রান্সের শহর রেনের আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্তদের উপর ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে৷ মানবপাচারের অভিযোগে এসব ইরাকি নাগরিকের বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে চলা দীর্ঘ তদন্ত কার্যক্রম শেষে অভিযুক্তদের সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়েছে। গত ১০ মার্চ থেকে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। ২৪ মার্চ বৃহস্পতিবার অভিযুক্তদের তিন থেকে পাঁচ বছরের কারাণ্ড দেওয়া হয়৷ একই সাথে সাজা ভোগের পর দণ্ডপ্রাপ্তদের উপর ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে বলে আদালত জানায়৷Read More


