editor
পুরুষ অভিভাবক ছাড়া হজ ও ওমরাহ পালনের অনুমতি বাতিল করল সৌদি
ইসলাম ডেস্ক: পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই নারীদের হজ ও ওমরাহ পালনের যে অনুমতি দেয়া হয়েছিল তা বাতিল করেছে সৌদি আরব। মিশরীয় সংবাদমাধ্যম মাসরায়িকে এ কথা জানিয়েছেন এক সৌদি কর্মকর্তা। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য সায়িদ বাহাশওয়ান বলেন, ৪৫ বছরের কম বয়স্ক নারীদের মাহরাম ছাড়া ওমরা পালনের অনুমোদনের বিষয়টি ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত করা হয়েছে। তবে কেনো সিদ্ধান্ত বাতিল করলো সৌদি আরব তা তিনি জানাননি। এ খবর দিয়েছে দ্য নিউ আরব। মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছিল যে, নারীরা চাইলে কোনো পুরুষ অভিভাবক ছাড়াই মক্কা গিয়ে হজ ওRead More
আফগানিস্তানে সরকারি চাকরিজীবীদের দাড়ি বাধ্যতামূলক, পশ্চিমা পোশাক নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পোশাকবিধি জারি করেছে তালেবান সরকার। এখন থেকে সরকারি চাকরিজীবীদের দাড়ি রাখতে হবে। সোমবার তালেবান সরকার এ সংক্রান্ত বিধিনিষেধ জারি করে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার তালেবান সরকারের ‘পূণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়’ এক বিবৃতিতে সরকারি চাকরিজীবীদেরকে দাড়ি রাখা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে। পাশাপাশি শার্ট-প্যান্ট-স্যুটের মতো পশ্চিমা পোশাক পরিহার করে লম্বা ঢোলা জামা-পাজামা ও মাথায় পাগড়ি পরার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া চাকরিজীবীদের ঠিক সময়ে নামাজ পড়ার আহ্বানও জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন নির্দেশনা চাকরিজীবীরা ঠিকমতো মেনে চলছেন কিনাRead More
আরবের ‘সাম্মাম’ চাষে স্বপ্ন দেখছেন তিন কৃষক
নিউজ ডেস্ক: মরু অঞ্চলের ফসল হিসেবে পরিচিত ‘রক মেলন বা সাম্মাম’। মরুর এই ‘রক মেলন বা সাম্মাম’ এর চাষ শুরু করেছেন ঠাকুরগাঁও জেলার তিন কৃষি উদ্যোক্তা। জেলার সুগার মিলের তেঁতুলতলা এলাকায় ভাতারমারি ফার্মের পশ্চিম পাশে ৩ একর জমি লিজ নিয়ে এই ‘রক মেলন’ চাষ শুরু করেন তারা। পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ি গ্রামের এই তিন উদ্যোক্তা হলেন— মুনজুর আলম, সরিফুল ইসলাম ও নুর মোহাম্মদ। আর এই ‘রক মেলন’ দেশের মাটিতে চাষ করে সফল হবার স্বপ্ন দেখছেন এই তিন কৃষি উদ্যোক্তা। ‘রক মেলন’ নামটি হয়তো অনেকের কাছে অপরিচিত। ‘রক মেলন’কে আবার অনেকেই ‘সাম্মাম’Read More
যুক্তরাজ্যের সিটি অব লন্ডের কাউন্সিলম্যান হলেন সুনামগঞ্জের শাহনান বখত
নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের সিটি অব লন্ডন করপোরেশন নির্বাচন গত ২৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে দ্বিতীয় বাঙালি হিসেবে কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন বৃহত্তর সিলেটের কৃতিসন্তান শাহনান বখত (৩৯)। যুক্তরাজ্যে জন্ম ও বেড়ে ওঠা শাহনান বখতের পৈতৃক বাড়ি সুনামগঞ্জ পৌরশহরের আরপিননগর এলাকায়। শাহনান বখতের বাবা যুক্তরাজ্যপ্রবাসী শাহাগীর বখত ফারুক গণমাধ্যমকে জানান, ২৫টি ওয়ার্ড নিয়ে গঠিত সিটি অব লন্ডন করপোরেশনের নীতিনির্ধারক হিসেবে কাজ করেন কাউন্সিলম্যানরা। শাহনান বখত এই পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। চার বছর আগে প্রথমবার এক বাঙালি এই পদে নির্বাচিত হয়েছিলেন। শাহনান বখতের ওয়ার্ড হচ্ছে ব্রড স্ট্রিট। তিনি সেখানকার ইনভেস্টমেন্ট ব্যাংকেরRead More
কবরস্থান থেকে তোলা আবর্জনায় মিলছে মাথার খুলি, দেহাবশেষ
নিউজ ডেস্ক: সিলেট বিভাগের সর্ববৃহৎ ও ৬শত বছরের পুরনো গোরস্তান হযরত মানিকপীর (রাহ.) নগর গোরস্তানে গত ২০১৯ সালের এপ্রিল থেকে উন্নয়ন কাজ শুরু করে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। প্রায় ৩ বছর ধরে চলছে কাজ। দীর্ঘদিন ধরে কাজ শেষ না হওয়াতে এক নোংরা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । সবমিলিয়ে মানিকপীর টিলা এলাকার অবস্থা হ-য-ব-র-ল । অপরিকল্পিত ও অপবিত্রতার সাথে সিলেট সিটি কর্পোরেশন নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান চালাচ্ছে কাজ। এক্সেভেটরের আঘাতে ক্ষতবিক্ষত করা হচ্ছে নগরবাসীর প্রিয়জনদের পরম শ্রদ্ধার শেষ ঠিকানা। এতে ক্ষোভে ফেটে পড়ছে গোটা সিলেট। মানুষের আবেগ-অনুভূতিকে মূল্য না দিয়ে সিসিকের এমনRead More
রাজনগরে এইড ইউকের রমজানের খাদ্য সামগ্রী বিতরণ
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের পবিত্র রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) দুপুর ১২টায় রাজনগরে গোবিন্দপুর দাখিল মাদরাসায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজনগর এলাকার সমাজসেবক ও মুক্তিযুদ্ধের সংগঠক মোঃ মোসাহিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সামাজিক সংগঠক আলীম আল মুনিমের সমন্বয়ে ও সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ ফজলুল আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি তদন্ত মোঃ ফরিদ উদ্দিন, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান,Read More
পর্তুগালের সর্ব বৃহৎ পর্বত ‘সেরা দা এস্ট্রেলায়’ বাংলাদেশিদের শিক্ষা সফর
নিউজ ডেস্ক: করোনা মহামারি কাটিয়ে প্রবাস জীবনের সকল কর্মব্যস্ততাকে ছুড়ে ফেলে, পর্তুগালের বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সংগঠন লিসবন শিল্পীগোষ্ঠীর নানা আয়োজনের মধ্য দিয়ে এক দু:সাহসিক কর্মপ্রচেষ্টা! ভূপৃষ্ঠের সমতল ভূমি থেকে ৬৫৩৯ ফুট উপরে পর্তুগালের সর্ব বৃহৎ পর্বত ‘সেরা দা এস্ট্রেলা। যেখানে হাত বাড়ালেই মেঘ আর মেঘের ছোটা ছুটি খেলা, বরফের চাদরে ডাকা চারদিকে। ঠিক সেখানেই অনুষ্ঠিত হয় ‘লিসবন শিল্পীগোষ্ঠীর শিক্ষা সফর’২০২২। সকাল ৮টা ৩০মিনিটে সংগঠনের নবিউল হকের পরিচালনায় সোহেল আহমেদ খানের ব্যবস্থাপনায় সি.আর.সি.পিটির সভাপতি নাইম মোহাম্মাদ শহীদুল্লাহ, পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম সিকদার, মাতৃমুনিজ জামে মসজিদের সেক্রেটারি মোশাররফ হোসেন, সিআরসিপিটিRead More
মালয়েশিয়ার আলবুখারী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডিগ্রি প্রদান করলেন ইউনূস
নিউজ ডেস্ক: মালয়েশিয়ার আলবুখারী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ছাত্রদের মধ্যে ডিগ্রী সনদ প্রদান করেছেন নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি মালয়েশিয়ার কেদাহ রাজ্যের আলর সেতার-এ অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর। ২৬ মার্চ ২০২২ বিশ্ববিদ্যালয়টির জাঁকজমকপূর্ণ কনভোকেশন হলে আয়োজিত এই ডিগ্রি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন কুটনৈতিক মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তারা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উচ্চ শিক্ষার ব্যয়ভার বহনে অসমর্থ এমন ছাত্রদেরকে ভর্তি করে থাকে এই বিশ্ববিদ্যালয়। তাদের ভ্রমণ খরচসহ যাবতীয় খরচ বহন করে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়টি একটি “ইউনূসRead More
লিবিয়ায় নিখোঁজ হওয়া সাংবাদিক জাহিদ উদ্ধার
নিউজ ডেস্ক: লিবিয়ায় গিয়ে নিখোঁজের পাঁচদিন পর উদ্ধার হয়েছেন এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টায় জাহিদুর রহমানের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন তার পরিবার। বর্তমানে তিনি লিবিয়ার ত্রিপোলি পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। জাহিদুর রহমানের স্ত্রী তাসনিমা রহমান (মুক্তি) জানান, সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এনটিভিকে জাহিদুর রহমানের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর এনটিভি থেকে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়। এর আগে গত ৩ মার্চ জাহিদুর রহমান তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পারিবারিক ভিসা নিয়ে লন্ডনে যান। সেখান থেকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ঘুরে ২১ মার্চ লিবিয়ায় পৌঁছানRead More
বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতা দেবে যুক্তরাজ্য
নিউজ ডেস্ক: বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্যের সরকার। এছাড়া, বিভিন্ন সরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্পেও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। সোমবার (২৮ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদল। বৈঠকে যুক্তরাজ্য সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত ও সংসদ সদস্য বাংলাদেশে বংশোদ্ভূত রুশনারা আলী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনসহ হাইকমিশনের অন্যান্য প্রতিনিধিরা, বিএসইসির পক্ষে এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার আব্দুল হালিম, কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান, ঢাকাRead More


