Main Menu

editor

 

‘নিউইয়র্ক রুটেও বিমানের ফ্লাইট চালু হবে’

নিউজ ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ঢাকা-টরন্টো রুটে বিমানের ফ্লাইট চালু হয়েছে, যথাসময়ে নিউইয়র্ক রুটেও বিমানের ফ্লাইট চালু হবে। তিনি বলেন, এ বিষয়ে আমাদের কাজ অনেক দূর এগিয়েছে। এছাড়াও নারিতা, মালে, সিডনি, চেন্নাই ও কলম্বো রুটেও ফ্লাইট চালু করা হবে। সোমবার (২৮ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, রোববার (২৭ মার্চ) রাতে টরন্টোর ডাউন টাউনে মেরিয়ট হোটেলে ঢাকা- টরেন্টো ফ্লাইট চালু উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রীRead More


গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল দুই কলেজছাত্রসহ ৩ জনের

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৮ মার্চ) সকাল ৯টায় উপজেলার গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের সিকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন, রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লাবু শেখের ছেলে রুদ্র মাহামুদ (২০), কোটালীপাড়া পৌরসভার উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী (২২) ও একই উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের নওশের হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২)। নিহতদের মধ্যে রুদ্র মাহামুদ কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও মুরাদ গাজী একই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্তRead More


বাংলাদেশে রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

নিউজ ডেস্ক: আসন্ন রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এবার রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভা সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোজার মাসের এ অফিস সূচি নির্ধারণ করে দিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল শুরু হবে রমজান। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেনRead More


মিলানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়। অতঃপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। মিলানে বিদ্যমান করোনা পরিস্থিতি বিবেচনায় দিবসের আলোচনা পর্বটি ZOOM PLATFORM-এ সম্পন্ন করা হয়। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পড়ে শোনানো হয়। এরপর মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘১৯৭১’ প্রদর্শন করা হয়। আলোচনাপর্বে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন। তাঁরা জাতির পিতাRead More


প্রবাসীর হারানো ১০ লাখ টাকা উদ্ধার করে ফেরত দিল পুলিশ

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পুলিশের তৎপরতায় হারানো ১০ লাখ ৩৫ হাজার টাকা ফেরত পেয়েছেন সৌদি প্রবাসী লোকমান মিয়া (২৮)। টাকা হারিয়ে ফেলায় নিজ কর্মস্থলে ফেরা অনিশ্চত হয়ে পড়েছিল তার। অবশেষে টাকা ফেরত পেয়ে খুশি তিনি। জানা গেছে, সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের বাসিন্দা লোকমান চার বছর ধরে বিদেশে থাকেন। তিনি মূলত কয়েক মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে এসে ছোট ভাই সুমন মিয়া, ভগ্নিপতি শাহজাহান মিয়া, চাচাতো ভাই সাইফুল ইসলাম ও ভাতিজা মমিন মিয়াকে সৌদি আরবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। গতকাল শনিবার দুপুরে তিনি ওই ৪ জনের ভিসারRead More


কঠিন সময় পার করছে মার্কিন ক্ষুদ্র ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে বিশ্বে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। করোনায় দেশের গোটা অর্থনীতিতে প্রভাব ফেললেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। করোনার প্রকোপ কমে এলেও গত দুই বছরের ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেনি তারা। এরই মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে ট্যাক্স। মহামারী, মুদ্রাস্ফিতি এবং শিপিং দুর্ভোগের পর খুচরা ব্যবসায়ীদের আরও একটি সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। সেটি হল ট্যাক্স। করোনার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই এসেছে ট্যাক্স সিজন। এ নিয়ে সবাই কঠিন সময় পার করছে। কারণ ট্যাক্স প্রদানের শেষ তারিখ আসছে ১৮ এপ্রিল। এRead More


লিবিয়ায় বাংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলীসহ তিনজন নিখোঁজ

নিউজ ডেস্ক: ঢাকা থেকে লিবিয়ায় যাওয়া এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান ও লিবিয়ার বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলামের খোঁজ মিলছে না। তাদের সাথে নিখোঁজ হয়েছেন গাড়িচালক মোহাম্মদ খালেদও। গত ৫ দিন ধরে তাদের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে তাদের পরিবার। সাংবাদিক জাহিদুর রহমান ঢাকার সাভার এলাকার বাসিন্দা (৪৮)। তিনি এনটিভির বিশেষ প্রতিনিধির পাশাপাশি সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালেরও পরিচালক। জাহিদের পরিবার জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে, লিবিয়ায় থাকা প্রকৌশলী সাইফুল ইসলামের পরিবারের ধারণা, ত্রিপলিতে যেহেতু মিলিশিয়াদের নিয়ন্ত্রণ কম কাজেই ক্ষমতাসীনRead More


মায়ের সঙ্গে সদ্ব্যবহারের ফজিলত

ইসলাম ডেস্ক: বাবা-মার অধিকার হলো তাদের সঙ্গে সদাচারণ করা এবং তাদের পরিপূর্ণ দেখাশুনা করা। এটি মহান আল্লাহর নির্দেশ। কোরআনুল কারিমে এসেছে, ‘দুনিয়ায় তাদের সঙ্গে সদ্ভাবে বসবাস করবে।’ নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে তাদের প্রতি অধিকার প্রশ্নে গুরুত্ব সহকারে দিকনির্দেশনা দিয়েছেন। কী সেই দিকনির্দেশনা? হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলো- يا رسول الله، مَنْ أحقُّ الناس بِحُسن صَحَابَتِي؟ قال أمك قال: ثم مَنْ ؟ قال: أمك، قال: ثم مَنْ؟ قال: أمك، قال: ثم مَنْ؟ قال: أبوكRead More


কুলাউড়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহত

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছেন। রোববার (২৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান ফাহিম আহমদ (২২) নামের ওই তরুণ। ফাহিম উপজেলার মনসুর এলাকার শহরু মিয়ার ছেলে। জানা যায়, রোববার রাত ৮টার দিকে ফাহিম উপজেলার রবিরবাজার থেকে মোটরসাইকেলযোগে কুলাউড়ায় আসছিলেন। রাউৎগাঁও এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন ফাহিম। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালেRead More


সারাদেশের ন্যায় সিলেটে ও চলছে ঢিলেঢালা হরতাল

নিউজ ডেস্ক: নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেটসহ সারাদেশে আজ অর্ধদিবস হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। হরতালে সিলেটে তেমন কোনো প্রভাব পড়তে দেখা যায়নি। আজ সোমবার সকাল থেকে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেকটা ঢিলেঢালাভাবেই সিলেটে এই অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। সড়কে যানবাহনের কমতি দেখা যায়নি। দোকানপাট, শপিংমল সবই ছিল খোলা। সাধারণ মানুষের আনাগোনাও ছিল স্বাভাবিক। বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, হরতালের বিষয়টি তারা জানতেনই না! কেউ কেউ বলেন, ‘জনগুরুত্বপূর্ণ ইস্যুতে এই হরতালের বিষয়টি আমাদের জানা ছিল না। হরতালের সমর্থনে কোনো প্রচার, প্রচারণা চোখে পড়েনি।Read More