Main Menu

editor

 

লিবিয়ায় বাংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলীসহ তিনজন নিখোঁজ

নিউজ ডেস্ক: ঢাকা থেকে লিবিয়ায় যাওয়া এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান ও লিবিয়ার বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলামের খোঁজ মিলছে না। তাদের সাথে নিখোঁজ হয়েছেন গাড়িচালক মোহাম্মদ খালেদও। গত ৫ দিন ধরে তাদের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে তাদের পরিবার। সাংবাদিক জাহিদুর রহমান ঢাকার সাভার এলাকার বাসিন্দা (৪৮)। তিনি এনটিভির বিশেষ প্রতিনিধির পাশাপাশি সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালেরও পরিচালক। জাহিদের পরিবার জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে, লিবিয়ায় থাকা প্রকৌশলী সাইফুল ইসলামের পরিবারের ধারণা, ত্রিপলিতে যেহেতু মিলিশিয়াদের নিয়ন্ত্রণ কম কাজেই ক্ষমতাসীনRead More


মায়ের সঙ্গে সদ্ব্যবহারের ফজিলত

ইসলাম ডেস্ক: বাবা-মার অধিকার হলো তাদের সঙ্গে সদাচারণ করা এবং তাদের পরিপূর্ণ দেখাশুনা করা। এটি মহান আল্লাহর নির্দেশ। কোরআনুল কারিমে এসেছে, ‘দুনিয়ায় তাদের সঙ্গে সদ্ভাবে বসবাস করবে।’ নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে তাদের প্রতি অধিকার প্রশ্নে গুরুত্ব সহকারে দিকনির্দেশনা দিয়েছেন। কী সেই দিকনির্দেশনা? হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলো- يا رسول الله، مَنْ أحقُّ الناس بِحُسن صَحَابَتِي؟ قال أمك قال: ثم مَنْ ؟ قال: أمك، قال: ثم مَنْ؟ قال: أمك، قال: ثم مَنْ؟ قال: أبوكRead More


কুলাউড়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহত

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছেন। রোববার (২৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান ফাহিম আহমদ (২২) নামের ওই তরুণ। ফাহিম উপজেলার মনসুর এলাকার শহরু মিয়ার ছেলে। জানা যায়, রোববার রাত ৮টার দিকে ফাহিম উপজেলার রবিরবাজার থেকে মোটরসাইকেলযোগে কুলাউড়ায় আসছিলেন। রাউৎগাঁও এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন ফাহিম। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালেRead More


সারাদেশের ন্যায় সিলেটে ও চলছে ঢিলেঢালা হরতাল

নিউজ ডেস্ক: নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেটসহ সারাদেশে আজ অর্ধদিবস হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। হরতালে সিলেটে তেমন কোনো প্রভাব পড়তে দেখা যায়নি। আজ সোমবার সকাল থেকে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেকটা ঢিলেঢালাভাবেই সিলেটে এই অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। সড়কে যানবাহনের কমতি দেখা যায়নি। দোকানপাট, শপিংমল সবই ছিল খোলা। সাধারণ মানুষের আনাগোনাও ছিল স্বাভাবিক। বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, হরতালের বিষয়টি তারা জানতেনই না! কেউ কেউ বলেন, ‘জনগুরুত্বপূর্ণ ইস্যুতে এই হরতালের বিষয়টি আমাদের জানা ছিল না। হরতালের সমর্থনে কোনো প্রচার, প্রচারণা চোখে পড়েনি।Read More


সিলেট শামসুদ্দিন হাসপাতালে চালু হয়েছে আউটডোর সেবা

নিউজ ডেস্ক: করোনার নিম্নগতি থাকায় আবার চালু হচ্ছে সিলেট শহীদ ডা.শামসুদ্দিন আহমদ হাসপাতালের আউটডোর ( বহিঃবিভাগ) সেবা।২০মার্চ সকাল হতে বহিঃবিভাগে রোগী দেখা শুরু হয়েছে।করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা কমে যাওয়ার ফলে পূর্বের ন্যায় সকল বিভাগে চিকিৎসা সেবা চালু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আউটডোর সেবা চালু হওয়ায় প্রতিদিন সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত রোগী দেখছেন কর্তব্যরত চিকিৎসকগণ। শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা.মিজানুর রহমান বার্তা বাজারকে জানিয়েছেন,আগামি মাস থেকে রোগী ভর্তি,অটি সহ অন্যান্য সকল কার্যক্রম শুরু করবেন।তিনি আরও জানান,হাসপাতালে আজ ৬জন রোগী ভর্তি রয়েছেন,এদের মধ্যে ১জন সন্দেহজনক।তাই বর্তমানে করোনা সংক্রমণেRead More


বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট বিতরণ করছে মালয়েশিয়া হাইকমিশন, প্রবাসীদের ঢল

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে পাসপোর্ট বিতরণ শুরু করেছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন। পাসপোর্ট বিতরণের খবরে দূতাবাস চত্ত্বরে ঢল নেমেছে বাং প্রবাসী বাংলাদেশিদের। রবিবার (২৭ মার্চ) পাসপোর্ট নিতে আসা প্রবাসীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে দূতাবাস কর্তৃপক্ষ। জানা যায়, গত ১৫ মার্চ এক নোটিশে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশেষ ব্যবস্থায় সরাসরি পাসপোর্ট ডেলিভারি দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ হাইকমিশন। এরই মধ্যে গত সপ্তাহে বিশেষ ব্যবস্থায় সরাসরি পাসপোর্ট বিতরণ করা হয়েছে প্রায় দুই হাজারেরও বেশি। আরও প্রায় ১৬ শ পাসপোর্ট বিতরণ করা হবে বলে জানান পাসপোর্ট ও ভিসা শাখার প্রথমRead More


প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাল অস্ট্রেলিয়ার উইমেনস কাউন্সিল

নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে অস্ট্রেলিয়ার উইমেনস কাউন্সিল। একইসাথে দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের। এতে যোগ দেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশার প্রবাসীরা ছাড়াও মূলধারার রাজনীতির সরকারি ও বিরোধীদলের নেতাকর্মীরা । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উইমেনস কাউন্সিলের সভাপতি ও স্থানীয় সিটি কর্পোরেশনের সদ্য-নির্বাচিত কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা। বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও পরবর্তীতে দেশটির নানান উন্নয়নমূলক কাজের তালিকা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন কনস্যুলেট জেনারেল খন্দকার মাসুদুল আলম, স্থানীয় আদিবাসী নেতা ফিল দত্তি, সংসদ সদস্য ও মন্ত্রী ডেভিড কোলম্যান, কাজী শ্রাবন্তী, জাহাঙ্গীর আলম, সপ্তকRead More


প্রথমবারের মতো কানাডার উদ্দেশে ছেড়ে গেল বিমান

নিউজ ডেস্ক: প্রথমবারের মতো বহুলপ্রত্যাশিত ঢাকা-টরন্টো রুটে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট উদ্‌বোধন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ফ্লাইটের উদ্‌বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, কানাডাপ্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল বাংলাদেশ থেকে কানাডায় বিমানের সরাসরি ফ্লাইট চালু। সে লক্ষ্যে সব বিধিগত প্রক্রিয়া সম্পন্ন করে আজ প্রথম বারের মতো বহুল প্রত্যাশিত ঢাকা টরন্টো রুটে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। বিমান তার বহরে থাকা অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে এ ফ্লাইট পরিচালনা করছে। প্রতিমন্ত্রী বলেন, আরও কিছু কারিগরিRead More


মালয়েশিয়ার শ্রমবাজার: বাধা রিক্রুটিং এজেন্সি

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় শ্রমবাজার খোলার পর সব কিছু স্বাভাবিক গতিতে সম্পন্ন করে যাচ্ছে। এরই মধ্যে প্রায় দেড় লাখ ভিসাও প্রস্তুত রাখা হয়েছে। অথচ এসংক্রান্ত সমঝোতা স্মারক সইয়ের তিন মাস অতিবাহিত হলেও কর্মী পাঠানো শুরু করতে পারেনি বাংলাদেশ সরকার। অথচ এ সংক্রান্ত সমঝোতা স্মারক সইয়ের তিন মাস অতিবাহিত হলেও কর্মীদের পাঠানো শুরু করতে পারেনি বাংলাদেশ সরকার। তথ্য বলছে, এ ঘটনার নেপথ্যে কলকাঠি নাড়ছে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেট। বিশেষ করে অভিযোগের তীর বায়রার একজন প্রভাবশালী নেতার দিকে। যিনি নানাভাবে মালয়েশিয়ার শ্রম বাজারটি যেন খুলতে না পারে সেই তৎপরতাRead More


লোভী চক্রের কাছে জিম্মি কুলাউড়ার পুষাইনগরের সিটিএস মন্দির

নিউজ ডেস্ক: একটি লোভী চক্রের কাছে জিম্মী হয়ে পড়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পুষাইনগরের সিটিএস মন্দির।সনাতনী সম্প্রদায়ের অতি পরিচিত শ্রী চৈতন্য অপ্রাকৃত সংঘ (সিটিএস) মন্দিরটি তার চিরাচরিত রূপে ফিরে আসার জন্য ভক্তরা দাবী জানান। তারা অবিলম্বে সকল ষড়যন্ত্রের জাল ছিহ্ন করে গুরুমহারাজকে মন্দিরে ফেরাতে প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, না হলে হাজার হাজার ভক্তরা প্রাণ বিসর্জন দিতেও পিছপা হবে না। রবিবার (২৭ মার্চ) সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সিটিএস মন্দির গুরুমহারাজের শিষ্যরা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,সিটিএস মন্দির গুরুমহারাজের সকল শিষ্যদের পক্ষে অনীলা ঘোষ।Read More