Main Menu

editor

 

কোন নারী-পুরুষকে বিয়ে অবৈধ?

ইসলাম ডেস্ক: ইসলাম ধর্মে বিয়ের আইনগত, সামাজিক ও ধর্মীয় মর্যাদা রয়েছে। ছেলে ও মেয়ের একসঙ্গে জীবন-যাপন ও সংসারধর্ম পালনকে ধর্মীয়, সামাজিক ও আইনগত সুরক্ষা দিতেই বিবাহপ্রথার জন্ম। ইসলামে বিয়ের জন্য খুব বেশি আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। অন্যান্য চুক্তির মতই এতে দুইটি পক্ষ থাকে। সাক্ষীদের উপস্থিতিতে একপক্ষ বিয়ের প্রস্তাব করলে এবং অন্যপক্ষ তা গ্রহণ করলে বিয়ে সম্পন্ন হয়ে যায়। সব নারী-পুরুষ একে অন্যের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারে না। কাকে বিয়ে করা যায় আর কাকে বিয়ে করা যায় না, এ ক্ষেত্রে ইসলামে একটি মৌলিক নীতি আছে। এখানে সংক্ষেপে আলোচনাRead More


ইলিশ রপ্তানি করতে চায় সরকার: শ ম রেজাউল

নিউজ ডেস্ক: সরকার ইলিশের উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চায় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ইলিশ সম্পদ উন্নয়নের মধ্যে আমরা বাংলাদেশের সব মানুষের হাতের নাগালে ইলিশ মাছ পৌঁছে দিতে চাই। এ লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২ উদযাপন করবে সরকার। বুধবার (৩০ মার্চ) সকালে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিতRead More


জুড়ীতে সড়কে পানি জমে দুর্ভোগ

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের চৌমুহনী থেকে খাদ্যগোদাম সড়কের ভবানীগঞ্জ বাজার এলাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলছে। পানিনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন রাস্তাদিয়ে চলাচলকারী মানুষ। এ সড়কটির চৌমুহনী থেকে খাদ্যগোদাম এলাকা পর্যন্ত ১ কিলোমিটার আরসিসি ঢালাই কাজের টেন্ডার হয়েছে গত বছরের অক্টোবর মাসে। জামিল ইকবাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ১১ কোটি টাকার এই কাজ পেয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তারা কার্যাদেশ পায়। কিন্তু প্রতিষ্ঠানটি এখনো সড়কে কাজ শুরু করেনি। এতে গতRead More


প্রস্রাব-পায়খানার চাপ নিয়ে নামাজ পড়া যাবে কি?

ইসলাম ডেস্ক: অনেকে প্রস্রাব-পায়খানা ও বায়ু চাপ রেখে নামাজ আদায় করেন। এটি কোনোভাবেই কাম্য নয়। প্রস্রাব-পায়খানা এবং বায়ুর চাপ নিয়ে নামাজ পড়া মাকরূহ। কেননা এতে নামাজের খুশু-খুজু (একাগ্রতা) বিঘ্নিত হয় এবং পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে হৃদয় মন নিবিষ্ট করে নামাজ আদায় হয় না। তাই এসব চাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ তৃপ্তি ও স্থীরতার সঙ্গে নামাজ আদায় করা কর্তব্য। হাদিস ও ফেকাহের কিতাবে প্রস্রাব-পায়খানা ও বায়ুর চাপ নিয়ে নামাজ আদায় করতে নিষেধ করা হয়েছে। এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, হজরত আবদুল্লাহ ইবনে আরকাম রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেRead More


রমজানে দিনে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশনগুলো

নিউজ ডেস্ক: রমজানে দেশের সব সিএনজি স্টেশন আরও এক ঘণ্টা বেশি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এখন থেকে সারাদেশে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে। রমজানে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা। এর আগে ১ মার্চ প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা সারাদেশের সব সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান জানান, সরকার আসন্ন পবিত্র রমজান মাসেরRead More


বাংলা‌দে‌শি‌দের নি‌খোঁজের কারণ লিবিয়ার কাছে জান‌তে চাইবে সরকার

নিউজ ডেস্ক: লিবিয়ায় বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমানসহ তার সঙ্গীরা কেন নিখোঁজ হ‌য়ে‌ছেন, এ বিষয়ে লি‌বিয়া সরকা‌রের কাছে তার কারণ জান‌তে চাইবে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ‌রিয়ার আলম এসব তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, লিবিয়ায় নিখোঁজ বাংলাদেশের সাংবাদিক জাহিদুর রহমান ও একজন প্রকৌশলীকে সে দেশের সরকারের সহ‌যোগিতায় নিখোজের ৫ দিন পর উদ্ধার করা সম্ভব হ‌য়ে‌ছে। তারা এখন লি‌বিয়ার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজ‌তে আছেন। তারা সেখানে নিরাপদে আছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা সে দেশের সরকারের কাছে তাদের নি‌খোঁজের কারণ জান‌তে চাইবো। মঙ্গলবার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবেRead More


মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের দুই মন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরি হামযা বিন জয়নুদিনের সাথে বৈঠক করেছেন দেশটিতে সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে রাজধানী কুয়ালালামপুরে ‘মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্র’ মাইটেক ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন উভয় দেশের মন্ত্রীরা। এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার বন্ধুত্ব, বাণিজ্য ও শ্রমবাজার সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এর আগে ২৭ মার্চ মালয়েশিয়া সরকারের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের আমন্ত্রণে চার দিনের সরকারিRead More


ট্যুরিস্ট ভিসায় সড়ক পথে ভারতে যাওয়া যাবে

নিউজ ডেস্ক: সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারতে যাওয়া যাবে। আগামী ৩০ মার্চ থেকে এ কার্যক্রম চালু হবে। এ ছাড়া এখন থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফার্মেশন প্রয়োজন হবে না। ভারতীয় ভিসা অ্যাপলিকেশন সেন্টার সূত্র জানায়, যাদের ভারতে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসায় শুধু বাই এয়ার (আকাশপথে ভ্রমণ) অনুমোদন ছিল, তারা সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারত যেতে পারবেন। এ ছাড়া এখন থেকে নতুন করে বাই রোডে ট্যুরিস্ট ভিসা নেওয়া যাবে। তবে, এক্ষেত্রে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে হবে। যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথেRead More


মালয়েশিয়ায় ১ এপ্রিল থেকে প্রবেশ করা যাবে

নিউজ ডেস্ক: শর্তসাপেক্ষে আগামী পহেলা এপ্রিল থেকে মালয়েশিয়ায় যেতে পারবেন বাংলাদেশিসহ বিদেশিরা। দেশটিতে প্রবেশের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যেকোনো টিকার পূর্ণ ডোজ নেয়া থাকতে হবে। সোমবার (২৮ মার্চ) ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, প্রবাসী (কর্মী ভিসা, প্রফেশনাল, রেসিডেন্ট, ডিপেন্ডেন্টস ভিসা) এবং মেডিকেল ভিসাধারীরা মালয়েশিয়া প্রবেশের সুযোগ পাবেন। এক্ষেত্রে পূর্ণ ডোজ টিকা নেয়া যাত্রীদের কোয়ারেন্টিন লাগবে না। তবে টিকা না নেয়া যাত্রীদের ৫ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এছাড়া সকল যাত্রীকে ফ্লাইটের আগের ৪৮Read More


হিজাব পরে ঢুকতে বাধা দেওয়ায় বাহরাইনে ভারতীয় রেস্টুরেন্ট বন্ধ

নিউজ ডেস্ক: হিজাব পরিহিত মহিলাকে ঢুকতে বাধা দেওয়ায় বাহারিনের রাজধানী মানামা’র এক ভারতীয় রেস্টুরেন্টে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। জানা যায়, তারা এক নারীকে হিজাব পরার কারণে রেস্টুরেন্টে ঢুকতে দেয়নি। ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে দেশটির নেটিজেনদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ঘটনাটি কর্তৃপক্ষের নজরে এলে তারা ওই রেস্টুরেন্টটি বন্ধ করার নির্দেশ দিয়েছে। মিডল ইস্ট মনিটরের খবরে জানানো হয়েছে, গত শুক্রবার ওই নারীর এক বন্ধু ভিডিওটি সামাজিক মাধ্যমে আপলোড করে। তিনি জানান, ল্যানটার্নস নামের একটি রেস্টুরেন্ট তার বন্ধুকে প্রবেশ করতে দেয়নি কারণ তিনি হিজাব পরেRead More