Main Menu

editor

 

আসাম থেকে সিলেট হয়ে ত্রিপুরা যাচ্ছে তেল ও গ্যাস

নিউজ ডেস্ক: আসাম থেকে সিলেট হয়ে ত্রিপুরা যাচ্ছে তেল ও গ্যাস। সিলেট ও মৌলভীবাজারের সড়ক ব্যবহার করে আসাম থেকে মেঘালয় হয়ে ত্রিপুরায় জ্বালানি তেল ও তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিতে শুরু করেছে ভারত। চলতি বছর ভারী বর্ষণে উত্তর-পূর্ব ভারতে রাস্তার অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার ফলে আসামের মধ্য দিয়ে পেট্রোলিয়াম পণ্য সরবরাহে ব্যাঘাত ঘটছে। এতে ভারতের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরা, দক্ষিণ আসাম এবং মিজোরামে পেট্রোলিয়াম পণ্য সরবরাহ অব্যাহত রাখার জন্য একটি জরুরি বিকল্প পথের প্রয়োজন হয়। বৃহস্পতিবার সকালে তামাবিল স্থল বন্দর দিয়ে ১০টি পেট্টোলিয়ামবাহী যান তাদের কার্যক্রম শেষ করে একত্রে একটিRead More


রোহিঙ্গাদের নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক: রোহিঙ্গাদের নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। মিয়ানমারে সেনাবাহিনীর গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমন অভিযানের পাঁচ বছর পূর্তিতে দেওয়া বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ঘোষণা দিয়েছেন। তবে কবে থেকে কত সংখ্যক রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘আন্তর্জাতিক সম্মিলিত মানবিক সহায়তার অত্যাবশ্যক পদক্ষেপ হিসেবে আমরা বাংলাদেশসহ ওই অঞ্চল থেকে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন উল্লেখযোগ্যভাবে বাড়াতে কাজ করছি। যাতে তারা যুক্তরাষ্ট্রে তাদের জীবনকে নতুনভাবে গড়তে পারে।’ রোহিঙ্গাদেরRead More


ওসমানীনগরে ‘রহস্যজনক ও অজ্ঞাতকারণে’ তিন প্রবাসীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট : ওসমানীনগরে ‘রহস্যজনক ও অজ্ঞাতকারণে’ তিন প্রবাসীর মৃত্যু। ওসমানীনগরে একটি বাসা থেকে এক প্রবাসী পরিবারের ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধার ও ৩ জনের মৃত্যুর ঘটনা অনুসন্ধানে গঠিত মেডিকেল বোর্ড বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দিয়েছে। মারা যাওয়া ৩ জন ও অসুস্থ হওয়া আরও দুজনের শরীরের কোনো চেনতানাশক বা খাদ্য বিষক্রিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার মেডিকেল বোর্ডের প্রতিবেদন পাওয়ার তথ্য নিশ্চিত করে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ বলেন, মৃত ও অসুস্থদের কারও শরীরে কোনো বিষয়ক্রিয়া বা চেনতানাশক ব্যবহারের প্রমাণ মেলিনে বলেRead More


যেসব শর্তে কানাডা প্রবাসী দুই বোনকে মুক্তি দেবেন হাইকোর্ট

বিদেশবার্তা২৪ ডেস্ক: যেসব শর্তে কানাডা প্রবাসী দুই বোনকে মুক্তি দেবেন হাইকোর্ট। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) সাবেক পরিচালক খবির উদ্দিন নিজে ও তার পরিবারের সদস্যদের মাধ্যমের ঋণ নিয়ে প্রায় দুইশ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এরমধ্যে তার দুই মেয়ে শারমিন আহমেদ ও তানিয়া আহমেদের নামে ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন ৬৪ কোটি টাকা। বুধবার (২৪ আগস্ট) ভোরে খবির উদ্দিনের দুই মেয়েকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা মুক্তি পাবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে এর জন্য কয়েকটি শর্ত দিয়েছেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ। বুধবার (২৪ আগস্ট) খবির উদ্দিনেরRead More


গ্রিসে বাংলাদেশি কর্মী নিয়োগে শিথিল হতে পারে শর্ত

নিউজ ডেস্ক: গ্রিসে বাংলাদেশি কর্মী নিয়োগে শিথিল হতে পারে শর্ত। এথেন্স ও ঢাকার চুক্তির অধীনে গ্রিসে মৌসুমি কাজের অনুমতি পাবেন এমন বাংলাদেশিদের নয় মাস পর চলে যাওয়া বা পাঁচ বছর পর একবারে ফেরত যাওয়ার শর্তগুলোতে ভবিষ্যতে পরিবর্তন আসতে পারে৷ সেই সঙ্গে কর্মীরা একাধিক মালিকের অধীনেও কাজের সুযোগ পাবেন৷ ইনফোমাইগ্রেন্টসকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এথেন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ৷ গ্রিসে ৩০ হাজার বাংলাদেশি আছেন তাদের মধ্যে সাড়ে ১২ হাজার জনের বসবাসের বৈধতা রয়েছে৷ বাকিরা নথিভুক্ত নন বা অনিয়মিত৷ এদের মধ্যে ১৫ হাজার জন গ্রিস-বাংলাদেশ সরকারের চুক্তির অধীনে দেশটিতে নির্দিষ্ট সময়Read More


ইতালির রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের প্রভাব

নিউজ ডেস্ক: ইতালির রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের প্রভাব। ইতালির মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের প্রভাব বেড়ে চলেছে। গত কয়েক বছরে দেশটির সিটি করপোরেশনগুলোতে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। তারই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার ইউরোপীয় কোটায় সিনেটর পদে প্রার্থী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিক গোলাম মাওলা টিপু। রোমের পার্লামেন্টে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নতুন প্রার্থীকে মর্যাদা দেয়ার কথা বলা হয় সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেঞ্জির দলের পক্ষ থেকে। সংসদ সদস্য মাস্সিমো উংগারো বলেন, আমরা ইউরোপকে ঐক্যবদ্ধ দেখতে চাই, ঐক্যবদ্ধ রাখতে চাই। পাশাপাশি নতুন ইতালিয়ানদের মর্যাদা দিয়ে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতেRead More


অবৈধ প্রবাসী সন্তানদের স্কুলে লেখাপড়ার সুযোগ দেবে সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ প্রবাসী সন্তানদের স্কুলে লেখাপড়ার সুযোগ দেবে সৌদি সরকার। সৌদি আরবে অবৈধভাবে বসবাসকারী প্রবাসী সন্তানদের স্থানীয় স্কুলগুলোতে ভর্তির সুযোগ দিচ্ছে দেশটির সরকার। যেসব প্রবাসী তাদের সন্তানদের ভ্রমণ ভিসায় সৌদি আরবে নিয়ে এসেছেন তারাও দেশটিতে পড়াশুনার সুযোগ পাবেন। মঙ্গলবার সৌদি আরবের প্রভাবশালী ইংরেজি দৈনিক সৌদি গেজেটের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সৌদি শিক্ষা মন্ত্রণালয় জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৌদি আরবের নতুন শিক্ষাবর্ষে অবৈধ প্রবাসী সন্তানদের ভর্তির অনুমতি দেওয়া হবে। তবে এক্ষেত্রে অভিভাবকদের কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যেমন পাসপোর্ট, রেসিডেন্ট পারমিট (ইকামা), অনুযায়ী ছাত্র এবং পিতা ওRead More


বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের নগদ অর্থ বিতরণ

নিউজ ডেস্ক: বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের নগদ অর্থ বিতরণ। বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেছেন, প্রবাসীরা দেশের সব দূর্যোগে মানুষের পাশে দাঁড়ান। তারা তাদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানবকল্যাণে কাজ করেন। প্রবাসীদেরকে আমরা সঠিক মূল্যায়ন করলে তারা দেশের উন্নয়নে আরো এগিয়ে আসবেন। তিনি মঙ্গলবার (২৩ আগস্ট) বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে দি ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ একশত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দি ওয়ান পাউন্ড হসপিটালের ট্রাস্টি ও লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর সাবেক কাউন্সিলর কবি শাহ সোহেল আমিনেরRead More


তরুণ আলেমদের উদ্যোগে সিলেটে ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল’

নিউজ ডেস্ক: তরুণ আলেমদের উদ্যোগে সিলেটে ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল’। সিলেট অন্যরকম এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে আজ। সিলেটে এই প্রথম তরুণ আলেমদের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমী এক অনুষ্ঠান, আয়োজকরা যার নাম দিয়েছেন ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল’। রাত পোহালেই এ মাহফিল শুরু হচ্ছে সিলেটে। শীলিত সৃজনের ছায়ানীড় স্লোগানে পথচলা সাহিত্য-সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘সৃজনঘর’র উদ্যোগে তরুণদের জন্য বিশেষায়িত আয়োজন ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল-২০২২’ আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সিলেট মহানগরীর পূর্ব শাহী ঈদগাহের (আরামবাগ) আমান উল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। দ্বিনকে পিছটান এই দুঃসময়ে আজ দিনভর সিলেটে তরুণদের সম্মোহিত করে রাখবেন ইলমে ওহির দাঈ-Read More


বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহের কথা জানাল কাতার

নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহের কথা জানাল কাতার। কাতারের অর্থনীতির উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকায় সফররত দেশটির শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন আল সামিক আল মারি। একই সাথে চিকিৎসা, আতিথেয়তা, ড্রাইভিং ও আইটি খাতে বাংলাদেশ থেকে দক্ষ-আধা দক্ষ কর্মী নেয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। রবিবার (২১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন আল সামিক আল মারি এ আগ্রহের কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন অভ্যন্তরীণ ও বিদেশে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দক্ষতা উন্নয়নেRead More