editor
দারুল আজহারে ‘বিজয়ের ৫১ বছরে নতুন প্রজন্মের অঙ্গীকার` শীর্ষক আলোচনা সভা
নিউজ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টায় ডিএএমএম হলে ‘বিজয়ের ৫১ বছরে নতুন প্রজন্মের অঙ্গীকার` শীর্ষক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়৷ বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির স্টুডেন্ট এফেয়ার এডভাইজার অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল । সিলেট ক্যাম্পাসের প্রিন্সিপাল অধ্যক্ষ মনজুরে মাওলা’র সভাপতিত্বে এবং এডমিন ইনচার্জ মাওলানা আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থী হাফিজ কাশিম আহমদ৷ অনুষ্ঠানে আলোচনা রাখেন দারুলRead More
বিজয় দিবসে মুমিন যে আমল করবেন
আমিনুল ইসলাম হুসাইনী, অতিথি লেখক: ১৬ ডিসেম্বর। আমাদের মহান বিজয়ের দিন। শৌর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় দিন। এ দিনেই আমরা পরিত্রাণ পেয়েছিলাম পাকিস্তানি শোষণ থেকে, পরাধীনতার শৃঙ্খল থেকে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে এক সাগর রক্তের বিনিময়ে দেশের আকাশে উদিত হয়েছিল— বিজয়ের রক্তিম সূর্য। দীর্ঘ ২৪ বছরের পাকিস্তানি শাসন-শোষণকে কবর দিয়ে এ দেশের দামাল সন্তানেরা ছিনিয়ে এনেছিলেন— বাঙালি জাতির আকাঙ্ক্ষিত স্বপ্ন-হরিণ স্বাধীনতা। জন্ম হয়েছিল আমাদের স্বাধীন সত্তা ও স্বাধীন রাষ্ট্রের। প্রতি বছর ১৬ ডিসেম্বর আমাদের জীবনে ফিরে আসে। সংগ্রামী সেই সব ইতিহাস নিয়ে, যে ইতিহাসের প্রতিটি অক্ষর লেখা এRead More
বাংলাদেশের স্বাধীনতায় আলেমরা যে অবদান রেখেছেন
নুরুদ্দীন তাসলিম: ১৯৭১ সালে বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে একটি লাল সবুজের মানচিত্র প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাঙালি জাতি, পেয়েছে নিজস্ব পরিচয়। তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে একটি স্বাধীন মানচিত্র অর্জনের সংগ্রামে নেমেছিলেন দেশের সব শ্রেণীর মানুষ। উচ্চ শিক্ষিত থেকে শুরু করে গ্রামের দিন-মজুর, কৃষক, সবাই অংশ নিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। এক্ষেত্রে দেশের আলেম সমাজেরও রয়েছে উল্লেখযোগ্য অবদান। পাকিস্তানের পূর্ব অংশের মানুষের ওপর চালানো জুলুম নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এদেশের আলেম সমাজ। তারা মুক্তির এই সংগ্রামকে জালেমেরRead More
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিউজ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এ শ্রদ্ধা জানান তারা। রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথমে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়। মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীরRead More
“সিলেটকে ইউরোপে তুলে ধরছে এনটিভি”
নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসে সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে মূল্যবান অবদান অবদান রাখছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল- এনটিভি ইউরোপ। টিআরপিতে অন্যান্য চ্যানেলকে পেছনে ফেলে এই চ্যানেলটি দ্রত এগিয়ে যাচ্ছে। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশের মানুষের মুখপাত্রে পরিণত হয়েছে এনটিভি ইউরোপ। এই চ্যানেলটিতে সিলেট অঞ্চলের উন্নয়ন তৎপরতা অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। এতে দেশের ভাবমুর্তি আরও উজ্জ্বল হচ্ছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় এনটিভি ইউরোপের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেটের একটি অভিজাত হোটেলেরRead More
কুয়েতে খেলা দেখতে প্রতিদিন বাড়ছে প্রবাসীদের ভিড়
ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। চার বছর পর পর বিশ্বকাপ এলেই শুরু হয় বিভিন্ন দল, দেশ ও তারকা ফুটবলারদের প্রতি ভক্তদের উপচেপড়া ভালোবাসা এবং বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে ফুটবল প্রেমী ও সমর্থকদের মধ্যে উন্মাদনা বেড়ে চলেছে। কাতারে গিয়ে গ্যালারিতে লাখ লাখ দর্শনার্থীদের সঙ্গে খেলা দেখার সুযোগ না পেলেও কুয়েতের সালমিয়া কুয়েত ফ্যানবক্স বড় স্ক্রিনে খেলা দেখতে প্রতিদিন স্থানীয় কুয়েতিদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীসহ বিভিন্ন দেশে ফুটবল প্রেমী প্রবাসীদের ভিড় বেড়েই চলেছে। সমুদ্রের পাড়ে কন্ট্রিনার দিয়ে বিশেষভাবে নির্মিত পার্ক। কন্টেইনার পার্কে বিভিন্ন ক্রীড়া সামগ্রীর দোকান এবং রয়েছে নানা ধরনেরRead More
বিশ্বনবী (সা.)-এর বিজয়ী ভাষণ
অতিথি লেখক, মুফতি মুহাম্মদ মর্তুজা: বিজয় মহান আল্লাহর দান। পবিত্র কোরআনে বিজয় শিরোনামে নাসর ও ফাতহ নামে দুটি সুরাও রয়েছে। আল্লাহ না চাইলে কোনো ক্ষেত্রেই বিজয় অর্জন সম্ভব নয়। বিজয় উদযাপন করা উচিত আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বিজয় উদযাপনে দুটি করণীয় বাতলে দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘যখন আল্লাহর সাহায্যে বিজয় আসবে, তখন মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে। তখন তোমার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করো। আর তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ’ (নাসর, আয়াত : ১-৩) এ সুরায় বিজয় উদযাপনের দুই দফা কর্মসূচি ঘোষণাRead More
বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ
নিউজ ডেস্ক: আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখ-ের নাম জানান দেওয়ার দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬৬-এর ছয় দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়Read More
পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন যে ১০জন সাহাবি রা:
ধর্ম ডেস্ক: পার্থিব এই জীবন শেষে অনন্ত এক জীবন আসবে সবার জীবনে। এই জীবনে মানুষ যে আয়ু পেয়ে থাকে তা একেবারে সামান্য মনে হবে অনন্ত সেই জীবনের কাছে। কোরআনের ভাষায়, ‘যেদিন তারা তা দেখবে, সেদিন তাদের মনে হবে, যেন তারা (দুনিয়ায়) এক সন্ধ্যা বা এক সকালের বেশী অবস্থান করেনি।’ -(সুরা নাযিয়াত, আয়াত, ৪৬) পৃথিবীর পরে যে জীবন আসবে তাতে সফল হবেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষেরা। অনিবার্যভাবে জান্নাত কে পাবেন একথা বলা কঠিন। হতে পারে অসংখ্য আমল করেও ছোট্ট একটি খারাপ আমলের কারণে জীবনের সব নেক কাজ ধূলোয় মিলিয়ে যাবে। নেক আমলেরRead More
মক্কার আকাশে বর্ণিল সাজে কোরআনের আয়াত প্রদর্শন
ধর্ম ডেস্ক: সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর ঐতিহাসিক জাবালে নুরে লেজার লাইটে পবিত্র কোরআনের কিছু আয়াতের প্রদর্শন করা হয়। লেজার লাইটের এসব দৃশ্য মুগ্ধ করছে দর্শনার্থী ও পর্যটকদের। এর মধ্যে আছে কোরআনে বর্ণিত পাহাড়সংশ্লিষ্ট সুরা নাবার পাহাড় সাত নম্বর আয়াত। আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে এই প্রদর্শনী কর হয়। গত ১২ ডিসেম্বর মক্কার ‘হিরা কালচারাল ডিস্ট্রিক’ এক টুইট বার্তায় দৃষ্টিনন্দন এই প্রদর্শনীর চারটি দৃশ্যের ছবি প্রকাশ করে। সুরা নাবার ৭ নম্বর আয়াতটির অর্থ হলো, ‘এবং আমি কি পাহাড়কে পেরেক হিসেবে করিনি?’ আরেকটি দৃশ্যে আছে পবিত্র কোরআনের সুরা আলাকের প্রথম আয়াত যারRead More


