Main Menu

editor

 

হাওরে ভাসছে যুবকদের স্বপ্ন

বিদেশবার্তা২৪ ডেস্ক: সুনামগঞ্জের ১২টি উপজেলার বিস্তৃর্ণ হাওর এলাকায় অসংখ্য খালবিল হাওর জলাশয়ে হাঁস পালনের জন্য বিপুল সম্ভাবনাময় স্থানে সুযোগ রয়েছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে বেকার যুবকরা ধার-দেনা করে স্বপ্ন নিয়ে হাঁস পালনে আগ্রহী হচ্ছে কোনো প্রশিক্ষণ ছাড়াই। অনেক যুবক এই হাসেঁর খামার করে সফল হয়েছেন। আর অনেক যুবকের খামারের হাসঁ এখন হাওরের পানিতে ভাসছে, ভাসছে খামারীদের আগামীর সম্ভাবনা স্বপ্ন। জেলার সচেতন মহল বলেন, ধান মাছ চাষের চেয়েও হাঁস পালনে লাভ বেশি। তাই সরকারিভাবে হাওরাঞ্চলে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে হাঁসের খামার করাতে পারলে তাদের ভাগ্য বদলে দেয়া সম্ভব হবে। হাঁসRead More


‘যুক্তরাষ্ট্রসহ কোনো দেশের কূটনীতিকদের নিরাপত্তার সমস্যা নেই’

বিদেশবার্তা২৪ ডেস্ক: ঢাকা: যুক্তরাষ্ট্রসহ কোনো দেশের কূটনীতিকদের বাংলাদেশে নিরাপত্তার সমস্যা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো টানাপড়েন হলে কূটনৈতিকভাবে আলোচনা করে সমাধান করা হবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের বিজ র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনের সামনের রাস্তায় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিজয়র‌্যালি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে যেয়ে শেষ হয়। সমাবেশে সড়ক ওবায়দুল কাদের বলেন,Read More


মদপানে ৬৫ জনের মৃত্যু, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

বিদেশবার্তা২৪ ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের সরন জেলার চাপরায় বিষাক্ত মদপানে ৬৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দেশটির সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের রাজধানী পাটনার সরন জেলায় গত মঙ্গলবার মদপানের পর ভুক্তভোগীরা বমি করতে শুরু করেন। এরপরই অবস্থা বেগতিক হয়েছে তাদের। অনেকে হাসপাতালে যাওয়া পথে মারা যান এবং অন্যরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেশটির কর্মকর্তারা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রাজ্যটির দুই গ্রামে বিষাক্ত মদপানে এই মৃত্যুর ঘটনা ঘটে। যদিও ২০১৬ সালের পর থেকে এই অঞ্চলে মদ বিক্রি ও পানRead More


ট্রাম্পের ‘মাইগ্রেন্ট প্রোটেকশন প্রোটোকল নীতি’: বদলাতে পারলেন না বাইডেন

বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকো থেকে বেআইনি পথে অনুপ্রবেশ করা শরণার্থীর লাগাম টানতে কঠোর হয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চালু করেছিল ‘রিমেন ইন মেক্সিকো’ নীতি। তবে ক্ষমতায় আসার পর থেকেই এই বিতর্কিত নীতি বদলানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু বারবারই রিপাবলিকান বিচারপতিদের দ্বারা চালিত আমেরিকার বিভিন্ন আদালতে বাধার সম্মুখীন হচ্ছেন তিনি। এ বিষয়ে সাম্প্রতিক রায়টি দিলেন টেক্সাসের বিচারপতি ম্যাথু ক্যাক্সমারিক। তিনিও ট্রাম্পের পক্ষেই রায় দিয়ে জানালেন, এখনই এই নীতিটি বাতিল করা যাবে না। ‘রিমেন ইন মেক্সিকো’ নামে প্রচলিত হলেও সরকারি নথিপত্রে ‘মাইগ্রেন্ট প্রোটেকশন প্রোটোকল’ নামেই পরিচিতRead More


বিয়ে বৈধ হওয়ার জন্য কতজন সাক্ষী প্রয়োজন?

ধর্ম ডেস্ক: প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষদের বিয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিয়ে সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যারা বিয়েতে সামর্থ্য নয়, তারা যেন সংযম অবলম্বন করে— যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেন। (সুরা নুর, আয়াত : ৩২-৩৩) আল্লাহর রাসুল (সা.) যুবকদের বিয়ের প্রতি গুরুত্ব দিয়ে বলেন, ‘হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যেRead More


হাওরের ফসল রক্ষায় ১৯৩ প্রকল্পের মাত্র ২৫টির কাজ শুরু

নিউজ ডেস্ক: আগাম বন্যা থেকে হাওরের একমাত্র ফসল বোরো রক্ষার জন্য অস্থায়ী বেড়িবাঁধ নির্মাণ শুরুর নির্ধারিত দিনে মাত্র ২৫টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার নির্ধারিত দিনে ১২টি উপজেলায় এসব প্রকল্পের কাজ শুরু হয়। অথচ মোট প্রকল্প ১৯৩টি। সে ক্ষেত্রে প্রাক্কলন শেষ করে চলতি মাসে সব প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন হাওর আন্দোলনের নেতারা। কাবিটা নীতিমালা-২০১৭ অনুসারে ৩০ নভেম্বরের মধ্যে প্রাক্কলন শেষ করে ১৫ ডিসেম্বর বাঁধের কাজ শুরু এবং ২৮ ফেব্রুয়ারি শেষ করার কথা। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জেলা প্রশাসন ও হাওর বাঁচাও আন্দোলনRead More


৭১’র গণহত্যার স্বীকৃতির দাবিতে টরন্টোতে অনুষ্ঠান

বিদেশবার্তা২৪ ডেস্ক: কানাডায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংঘটিত গণহত্যার জাতিসংঘের স্বীকৃতির দাবিতে এক আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে বুধবার সন্ধ্যায় টরন্টোর ২৫৫০ ড্যানফোর্থ অ্যাভিনিউ’র ইউনাইটেড হোপ চার্চ অডিটোরিয়ামে ‘কানাডিয়ান কোয়ালিশন ফর রিকগনিশন অব বাংলাদেশ জেনোসাইড ইন ১৯৭১’ নামের সংগঠন এ আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর ধারণ করা বিভিন্ন টেলিভিশনের ফুটেজ এবং মুক্তিযুদ্ধের ওপর নির্মিত বিভিন্ন প্রামাণ্য চলচ্চিত্রের গণহত্যা সম্পর্কিত অংশের সম্পাদিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। ৩০ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রটি সম্পাদিত করেন চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিমRead More


কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক: কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের সুরে সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এসময় উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, ডিফেন্স এটার্সি বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান উজ জামান, শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিবRead More


মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক: বিজয় দিবসের দিনে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার জুমআ’র নামাজের পর দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের দক্ষিণ কুড়িগ্রামে ঘটেছে। পরে খবর পেয়ে কামালবাজার তদন্তকেন্দ্র ও দক্ষিণ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত)Read More


আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীরা যা করবেন

ক্রীড়া ডেস্ক: ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিতে যায়, উপলক্ষটা কীভাবে উদ্‌যাপন করবেন লিওনেল মেসিরা? বাকি জীবন মনে রাখার মতো কিছু কি করবেন? হয়তো করবেন, হয়তো করবেন না। মেসিরা আপাতত ব্যস্ত ফাইনালের পরিকল্পনা আর প্রস্তুতিতে। আর্জেন্টাইন ফুটবলারদের ক্যারিয়ারের মাইলফলকময় এই সময়ে কাতারে অবস্থান করছেন তাঁদের স্ত্রী-বান্ধবীরাও। এরই মধ্যে সেমিফাইনালের আগে স্বামী-প্রেমিকদের সঙ্গে দেখাও হয়েছে তাঁদের। তবে খেলোয়াড়রা ব্যস্ত থাকায় সঙ্গীদের সময় দেওয়ার সুযোগ কম। এই ফাঁকে আর্জেন্টিনা থেকে আসা স্ত্রী-প্রেমিকাদের একত্রে ওঠা-বসার সুযোগটা হচ্ছে বেশি। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালের রাতে কাতারের একটি রেস্তোরাঁয় ডিনার পার্টিও করেছেন এমিলিয়ানো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজের স্ত্রী-বান্ধবীরা।Read More