Main Menu

editor

 

বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার মেয়াদ বাড়াল মালয়েশিয়া

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। কর্মরত কোম্পানির মালিকদের মাধ্যমে রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় আবারও বৈধ হওয়ার সুযোগ নিতে পারবেন বাংলাদেশিসহ বিদেশী শ্রমিকরা। মঙ্গলবার (১০ জানুয়ারি) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুওন ইসমাইল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। খুব শিগগিরই মালয়েশিয়া সরকার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করবে বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি কর্মীরা ‘রিক্যালিব্রেশন লেবার’ প্রোগ্রামের মাধ্যমে বৈধকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণের পাশাপাশি ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ প্রোগ্রামের মাধ্যমে অবৈধরা জরিমানা দিয়ে দেশে ফিরে যেতে পারবেন। তিনি বলেন, অভিবাসী কর্মীদের দেশে ফিরে যাওয়া ওRead More


ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে ‘উসকানিমূলক’ ও ‘হিংসাত্মক’ বিবৃতি দেওয়ার অভিযোগে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) পাকিস্তানের নির্বাচন কমিশনার নিসার দুররানির নেতৃত্বাধীন ৪ সদস্যের একটি বেঞ্চ এই ইমরানের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে। ইমরান খান ছাড়াও যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) জেষ্ঠ্য দুই নেতা ফাওয়াদ চৌধুরী ও আসাদ ওমরও আছেন পরোয়ানার তালিকায়। সূত্র: ডন


জগন্নাথপুরে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক এলাকার বাড়ি থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় পলাতক সাদিকুর রহমান আফজালকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার ভোরে তাকে জগন্নাথপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ। এর আগে সোমবার আফজলের বাবা ও ভাইকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত রোববার সকাল থেকে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক এলাকার সাদিকুর রহমান আফজালের বাড়িতে বোমা তৈরির সরঞ্জাম আছে এমন সন্দেহে বাড়িটি ঘিরে রেখে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওইদিন বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরিরRead More


চলতি বছর হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি

নিউজ ডেস্ক: চলতি বছর (২০২৩ সাল) সম্ভাব্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। রবিবার (৮ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য (এমপি) এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী এ কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালে হজযাত্রীর সম্ভাব্য কোটা বেড়েছে। এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। এটি ২০০৯ সালের তুলনায় ১৪৮ শতাংশ বেড়েছে, যা সরকারের সাফল্যের একটি মাইলফলক। উল্লেখ্য, বিগত ২০০৯ সালে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজারRead More


টাকায় প্রবাসীদের হিসাব খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক: দেশে প্রবাসী বিনিয়োগকারীদের টাকায় ব্যাংক হিসাব খোলা আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও বিনিয়োগ বিভাগ (এফইআইডি) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রবাসীরা ব্যাংকগুলোতে সাধারণত ‘নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট (নিটা)’ নামের হিসাব খুলতে গিয়ে নানান বিড়ম্বনার শিকার হন। তবে এখন থেকে শুধু ছবি, পাসপোর্টের মতো কয়েকটি নথি দিলেই হিসাব খোলা যাবে। বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা টাকায় নিটা হিসাব খুলতে বৈধ পাসপোর্টের কপি, ছবি, ঠিকানার প্রমাণ, আয়ের নির্ভরযোগ্য উৎস, মনোনীত বা অনুমোদিতRead More


প্রবাসীকর্মীদের সুখবর দিল ফরাসী সরকার

নিউজ ডেস্ক: চলতি বছরে অভিবাসী কর্মীদের বেতন বাড়ানো, অবৈধ অভিবাসীদের বৈধকরণসহ বেশ কিছু পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে ফরাসী সরকার। অভিবাসী কর্মীদের বেতন বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ বিলে সহায়তা এবং কাজের মাধ্যমে অবৈধদের বৈধকরণের কথা জানিয়েছে ফ্রান্স সরকার। এ ছাড়া ঘর গরম রাখতে ইলেক্ট্রিক হিটারের পরিবর্তে কাঠ ব্যবহার করলেও সহায়তার ঘোষণা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সলিডারিটি এসাই ফ্রান্সের (সাফ) সভাপতি নয়ন এনকে বলেন, যেসব পরিবারে তিনজনের অধিক শিশু রয়েছে, তাদের একটা কার্ড করে দেয়া হবে। এর মাধ্যমে যানবাহনের ক্ষেত্রে তারা ছাড় পাবে।যদি কোনো পরিবার ইলেক্ট্রিসিটি না ব্যবহার করে কাঠের মাধ্যমে হিটারRead More


ক্যালিফোর্নিয়ায় ৩ লাখ ৩০ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক: ভারি বর্ষণ এবং বাতাসের কারণে ক্যালিফোর্নিয়ায় রবিবার কয়েক হাজার বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাওয়ার আউটেজ ডট ইউএস-এর তথ্য অনুসারে, রবিবার স্থানীয় সময় রাত ৩টা ৮ মিনিট পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ৩ লাখ ৩০ হাজারের বেশি বাড়ি এবং ব্যবসা বিদ্যুৎবিহীন ছিল। উত্তর ক্যালিফোর্নিয়ায় একটি রেডউড গাছ একটি মোবাইল হোমের ওপর পড়লে মোবাইল হোমটি পিষে একজন শিশু নিহত হয়। নববর্ষের শুরু থেকে সপ্তাহান্তে তীব্র আবহাওয়ায় কমপক্ষে ৬ জন মারা গেছে। পূর্বাভাষকারীরা ইতোমধ্যে সতর্ক করেছেন যে, সোমবার ক্যালিফোর্নিয়ায় ঘন, আর্দ্র বায়ুর আরেকটিঝাপটা বৃষ্টি এবং তুষারপাতের সাথে প্রবাহিত হবে। এরRead More


৬০০ ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি রাশিয়ার, যা বলছে কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা চালিয়ে ছয় শতাধিক ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার এমন দাবিকে প্রত্যাখ্যান করে ইউক্রেন বলছে, হামলায় এই সেনাদের হত্যার দাবি অপপ্রচার। রবিবার ক্রামাটর্স্ক শহরে দুটি ভবনে হামলা চালিয়ে এসব ইউক্রেনীয় সেনাকে হত্যা করার দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে তবে রুশ দাবির বিষয়ে রবিবার রাতে এক সাক্ষাৎকারে ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র সেরহিই চেরেভাতি বলেন, এটি রাশিয়ার আরেকটি অপপ্রচার। এর আগে মস্কো কোনো প্রমাণ দাখিল ছাড়াই দাবি করে, পশ্চিমের শহর ক্রামাতোরস্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ৬০০ সেনা হত্যা করাRead More


ইতালিতে সিএসএন কাফ অপারেটর ট্রেনিং সম্পন্ন

নিউজ ডেস্ক: প্রবাসীদের ইমিগ্রেশন ও আইনি সহযোগিতার জন্য কাফ সেক্টরে কাজ করার আগ্রহীদের নিয়ে কাফ অপারেটিং ট্রনিং এর আয়োজন করেছে সিএসএন বাংলা। ইতালির আনকোনা শহরে আয়োজিত কাফ সেক্টরে কাজ করার আগ্রহীদের কে নিয়ে বিশেষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফেনাপি প্রেসিডেন্ট জুসেপ্পে ডি লুকা, সি এস এন প্রতিষ্ঠাতা পলাশ হাওলাদার, মার্কেটিং ডিরেক্টর সারফারাজ দিন, রেস্পন্সাবিলে আবদুল্লাহ আল কাফি, রেস্পন্সাবিলে আনকোনা ব্রাঞ্চ মান্নান পেদা,‌ রেস্পন্সাবিলে মিলানো ব্রাঞ্চ পেদ্রো কুসি। এসময় উপস্থিত সকল সি এস এন রিপ্রেজেন্টেটিভদের প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ধরনের সরকারী সুযোগ সুবিধা দিতে দক্ষ কাফ অপারেটর তৈরির জন্য ও যে কোনRead More


প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট দেয়ার তাগিদ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সাংসদ ড. এ.কে. আব্দুল মোমেন বলেছেন, সিলেটের বিরাট সংখ্যক মানুষের দ্বৈত্য নাগরিকতত্ব আছে তাদের দ্রুত পাসপোর্ট প্রদান করা দরকার। তাদের নো ভিসা সার্ভিস আরো বেগবান করতে হবে । রোববার (৮জানুয়ারি) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের বর্তমান পাসপোর্ট অফিস যেখানে আছে সেখানে সেবাপ্রত্যাশীদের নানা ধরণের সমস্যার সম্মুখিন হতে হয়। চাহিদার তুলনায় সেবা কম পাওয়ায় অভিযোগ উঠেছে পাসপোর্ট অফিসের বিরুদ্ধে। কিন্তু শেখ হাসিনার সরকার মানুষকে সেবা দেয়ার জন্য সবকিছু সহজ করে দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন,Read More