editor
দক্ষিণ আফ্রিকায় মিরসরাই অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন
নিউজ ডেস্ক: নানা আয়োজনের মধ্যদিয়ে দক্ষিণ আফ্রিকায় চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী ‘মিরসরাই অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকা’র প্রথম বর্ষপূর্তি উপযাপন করেছেন প্রবাসীরা। প্রবাসীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় মিনি বাংলাদেশে। রবিবার (৮ জানুয়ারি) প্রিটোরিয়ার বেটার বয়েজ ভিলেজে দিনব্যাপী নানা ইভেন্টের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠান শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মিরসরাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শাখাওয়াত হোসাইন, উপদেষ্টা টিপু চৌধুরী, মোহাম্মেদ রাসেল, মো. ববি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফ, ধর্ম বিষয়কRead More
ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক আব্দুল মুমিন (২৩)কটালপুর গ্রামের রেখন মিয়ার ছেলে। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার সকালে পাশের বাড়িতে গাছের ঢাল কাটতে গাছে উঠলে সিলেট ফিডারের ১১ হাজার ভোল্টের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হোন তিনি।পরে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাফায়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তুরস্কে যাওয়ার পথে সুনামগঞ্জের যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক: অল্প বয়সে নিজের ভবিষ্যৎ ও পরিবারের হাল ধরতে আর স্বপ্ন পূরণে ইরানে গিয়েছিলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার তানিল আহমদ (২২)। কিন্তু ভাগ্য তার পক্ষে রইল না। নিহত তানিল উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তুরস্কে যাওয়ার পথে বরফের মধ্যে তীব্র ঠাণ্ডায় অসুস্থ হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত সোমবার ইরানে থেকে তুরস্কে যাওয়ার পথে তীব্র শীত আর প্রচণ্ড ঠাণ্ডায় মৃত্যু হয় তানিল আহমদের। নিহরের পরিবার জানান, সংসারে ৫ ভাইয়ের মধ্যে তানিল আহমদ সবার বড়। সংসারের হাল ধরতে ও নিজের ভবিষ্যতের কথা চিন্তা করেRead More
হোটেল বিল পরিশোধ জটিলতা: ভুয়া খবর ছড়ানোর প্রতিবাদ ফোবানা’র
আন্তর্জাতিক ডেস্ক: আর্থিক অনিয়ম ও হোটেল বিল না মিটিয়ে গা ঢাকা দেয়ার ভুয়া খবর প্রকাশের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)। উত্তর আমেরিকার বাংলাদেশি প্রবাসীদের প্রভাবশালী সংস্থা ফোবানা’র চেয়ারম্যান আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ড. রফিক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। গণমাধ্যমে পাঠানো ফোবানা’র চেয়ারম্যান আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ড. রফিক খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি “যুক্তরাষ্ট্রে ৮ বাংলাদেশীকে খুঁজছে ম্যারিয়ট হোটেল” শিরোনামে যে খবরটি প্রকাশিত হয়েছেRead More
মিলানে মাদ্রাসায়ে আল হেরা নাদিয়াতুল কোরআনে পুরস্কার বিতরণ
নিউজ ডেস্ক: ইতালির মিলানে বাংলাদেশ ইসলামিক সেন্টারে মাদ্রাসায়ে আল হেরা নাদিয়াতুল কোরআন এর আয়োজনে বার্ষিক পরীক্ষার ফলাফল পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার মসজিদে অনুষ্ঠিত মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও নুরল আফসার বাবুল এর তত্ত্বাবধানে এবং খিরাত হোসাইন ও বেলাল হোসাইন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা হামদ নাত ইসলামিক গজল ও কোর্ আন তেলাওয়াত করেন। প্রবাসে এই প্রজন্মের শিশুকিশোরদের এমন সুন্দর পরিবেশে ইসলামিক শিক্ষার পাশাপাশি নামাজ আদায় সহ ইসলামিক রীতিনীতি শিক্ষার প্রশংসা করেন অভিবাবকরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদের সহ সভাপতি শাহজাহান খান , সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রাশিদ, ইউরো মন্দ গ্রুপRead More
অরতে প্রবাসীদের সহায়তায় Dream Caf Servizio Orte Scalo উদ্বোধন
নিউজ ডেস্ক: ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা শুধুমাত্র ইতালিয়ান ভাষা সংক্রান্ত কারণে অনেক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন। বর্তমানে ইতালিয়ান সরকারের অধিনে বিভিন্ন শহরে অন্যান্য ভাষাবাসীর পাশাপাশি বাংলাদেশিরাও কাফ অফিসের মাধ্যমে অনেক ধরণের সুযোগ সুবিধা পাচ্ছেন। ইতালি রাজধানী রোমের সন্বিকটে অরতে প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের লক্ষে শুভ উদ্বোধন করা হয়েছে Dream Caf Servizio Orte Scalo. প্রতিষ্ঠানের ফাউন্ডার ও সিইও আশিক মজুমদারের পরিচালনায় উপস্থিত আমন্ত্রিত অতিথি ন্যাশনাল কাফের আক্তারুজ্জামান লাল ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে অফিসের যাত্রা শুরু করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্সি আইমু বিলিয়ারি জুলিয়া আলেক্সচান্দ্র,Read More
বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার মেয়াদ বাড়াল মালয়েশিয়া
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। কর্মরত কোম্পানির মালিকদের মাধ্যমে রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় আবারও বৈধ হওয়ার সুযোগ নিতে পারবেন বাংলাদেশিসহ বিদেশী শ্রমিকরা। মঙ্গলবার (১০ জানুয়ারি) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুওন ইসমাইল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। খুব শিগগিরই মালয়েশিয়া সরকার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করবে বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি কর্মীরা ‘রিক্যালিব্রেশন লেবার’ প্রোগ্রামের মাধ্যমে বৈধকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণের পাশাপাশি ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ প্রোগ্রামের মাধ্যমে অবৈধরা জরিমানা দিয়ে দেশে ফিরে যেতে পারবেন। তিনি বলেন, অভিবাসী কর্মীদের দেশে ফিরে যাওয়া ওRead More
ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে ‘উসকানিমূলক’ ও ‘হিংসাত্মক’ বিবৃতি দেওয়ার অভিযোগে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) পাকিস্তানের নির্বাচন কমিশনার নিসার দুররানির নেতৃত্বাধীন ৪ সদস্যের একটি বেঞ্চ এই ইমরানের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে। ইমরান খান ছাড়াও যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) জেষ্ঠ্য দুই নেতা ফাওয়াদ চৌধুরী ও আসাদ ওমরও আছেন পরোয়ানার তালিকায়। সূত্র: ডন
জগন্নাথপুরে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার
নিউজ ডেস্ক: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক এলাকার বাড়ি থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় পলাতক সাদিকুর রহমান আফজালকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার ভোরে তাকে জগন্নাথপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ। এর আগে সোমবার আফজলের বাবা ও ভাইকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত রোববার সকাল থেকে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক এলাকার সাদিকুর রহমান আফজালের বাড়িতে বোমা তৈরির সরঞ্জাম আছে এমন সন্দেহে বাড়িটি ঘিরে রেখে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওইদিন বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরিরRead More
চলতি বছর হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি
নিউজ ডেস্ক: চলতি বছর (২০২৩ সাল) সম্ভাব্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। রবিবার (৮ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য (এমপি) এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী এ কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালে হজযাত্রীর সম্ভাব্য কোটা বেড়েছে। এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। এটি ২০০৯ সালের তুলনায় ১৪৮ শতাংশ বেড়েছে, যা সরকারের সাফল্যের একটি মাইলফলক। উল্লেখ্য, বিগত ২০০৯ সালে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজারRead More


