editor
যুক্তরাষ্ট্রে ফ্লাইট সূচিতে জট, তদন্ত চান বাইডেন
নিউজ ডেস্ক: বিমান পরিচালনা নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিভ্রাটে কয়েক ঘণ্টার অচলাবস্থা কাটিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ফের উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। তবে লেগেছে ভয়াবহ জট। ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ৫ হাজার ৮শ’রও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বাতিল হয়েছে আটশ’রও বেশি ফ্লাইট। ফ্লাইটের এই জট কাটিয়ে সবকিছু সম্পূর্ণ স্বাভাবিক হতে শুক্রবার পর্যন্ত সময় লেগে যেতে পরে বলে জানিয়েছেন অ্যালাইড পাইলট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন ক্রিস টরেস। তিনি রয়টার্সকে বলেন, ‘‘স্থানীয় সময় সকাল ৯টায় গ্রাউন্ড স্টপ তুলে নেওয়া হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে ৯টাRead More
যুক্তরাষ্ট্রে ৬ প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে ‘ফোবানা’র সতর্কবার্তা জারি
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ৬ প্রবাসী সম্পর্কে নতুন সতর্কবার্তা জারি করেছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)। একই সাথে তাদের সম্পর্কে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। গত রবিবার সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এই সতর্কবার্তা জারি করা হয়। ফোবানার বর্তমান কমিটির চেয়ারপারসন ড. আহসান চৌধুরী হিরো ও নির্বাহী সম্পাদক নাহিদুল খান সাহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোবানার কর্মকর্তারা উল্লেখ করেন, সম্প্রতি কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত ফোবানা সম্পর্কিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্পর্কে সৃষ্ট যেকোনো বিভ্রান্তি দূর করারRead More
যেভাবে প্রবাসী বাংলাদেশিরা রোম দূতাবাসের ফরমে নিবন্ধন করবেন
নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের অনলাইন ডাটাবেজের উদ্যোগ নিয়েছে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ইতালি, সার্বিয়া এবং মন্টেনেগ্রোতে বসবাসরত সকল বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীদের জন্য এ উদ্যোগ নিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ দূতাবাস রোম প্রবাসী নাগরিকদের ডাটাবেজ সংরক্ষণের কার্যক্রম এখন থেকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ দূতাবাসের সেবার মান আরও দ্রুত, উন্নত এবং অধিকতর সহজলভ্য করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কাছে তথ্য প্রদান সহজ ও কার্যকর করা, দেশের স্বার্থ সংরক্ষণে ও ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ আরও বেগবান করা, সর্বোপরি প্রবাসীদের সাথে যোগাযোগ সহজীকরণেরRead More
জেনে নিন, কোনো রাকাতে ভুলে তিন সিজদা করলে করণীয়
নিউজ ডেস্ক: কোনো রাকাতে যদি মুসল্লি দুই সিজদার বদলে সিজদা তিনটি করে ফেলেন, তাহলে করণীয় কী? সাহু সিজদা করলে কি তার নামাজ শুদ্ধ হবে? আসুন জেনে নিই। উত্তর হচ্ছে, দুইটির জায়গায় সিজদা তিনটি আদায় করলে, তখন সাহু সিদজা আদায় করা ওয়াজিব হয়ে যায়। কেননা তিনটি সিজদা আদায় করার কারণে পরবর্তী রুকন আদায় করতে বিলম্ব হয়। আর নামাজের রুকন বিলম্বে আদায় করলে সাহু সিজদা ওয়াজিব হয়। তাই সাহু সিজদা আদায় না করলে নামাজ আবার পড়তে হবে। হযরত আতা রাহ. বলেন, ‘যদি তুমি নিশ্চিত হও যে কোনো রাকাতে তিনটি সিজদা করেছ, তবেRead More
স্মার্ট বাংলাদেশ গড়তে টেকনিক্যাল শিক্ষার গুরুত্ব দিতে হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
নিউজ ডেস্ক: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছেন মানচিত্র, পতাকা এবং একটি দেশ। বঙ্গবন্ধুর সেই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে হলে টেকনিক্যাল শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বৃহষ্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার ইমরান আহমদ কারিগরী কলেজে ১২ জানুয়ারি, বৃহস্পতিবার গরীব দুস্থ্য নারীদের জীবনমান উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থানের লক্ষ্য জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ এবং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল ২০৪১ বাস্তবায়ন করতে গরিব দুঃখী মানুষকে এগিয়ে নিতে হবে।Read More
বিশ্ব ইজতেমায় জৈন্তাপুরের মুসল্লীর মৃত্যু
নিউজ ডেস্ক: টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা নুরুল হক (৬০) নামে এক মুসল্লি মারা গেছেন। তিনি শ্বাসকষ্ট রোগে ভোগছিলেন। মারা যাওয়া নুরুল হক জৈন্তাপুর উপজেলার হেমু ভাটপাড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি ইজতেমার মাঠে মারা যান। মরহুমের ভাতিজা মাওলানা সালমান বিন বেলাল জানান, ইজতেমা ময়দানে তাঁর নামাজে জানাযা শেষে লাশ সিলেট নিয়ে আসা হবে।
নামাজে সিজদার সংখ্যা নিয়ে সন্দেহ হলে যা করবেন
ধর্ম ডেস্ক: নামাজে একাগ্র থাকা নামাজের প্রাণ। এমনভাবে নামাজ পড়তে হবে, যেন আল্লাহ আমাকে দেখছেন। হাদিসে এসেছে, ‘আল্লাহর ইবাদত করো এমনভাবে, যেন তাঁকে তুমি দেখতে পাচ্ছ। আর যদি দেখতে না পাও, তবে তিনি যেন তোমাকে দেখছেন।’ (বুখারি, হাদিস : ৫০; মুসলিম, হাদিস : ৮) তবে অনেক সময় নামাজি ব্যক্তির মনোযোগ ছুটে যায় নামাজ থেকে। বিক্ষিপ্ত বিভিন্ন চিন্তা-ভাবনা চলে আসে মনে। তখন অনেক সময় নামাজের রাকাত সংখ্যা এবং সিজদার সংখ্যা নিয়ে সন্দেহে পড়ে যায়। তখন নামাজ কিভাবে শেষ করবেন এনিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান নামাজিরা। এ বিষয়ে আলেমরা বলেন, নামাজে কারো যদিRead More
গোসল ফরজ হয় যেসব কারণে
ধর্ম ডেস্ক: মানুষ পরিস্কার-পরিচ্ছন্ন ও পবিত্র থাকতে ভালোবাসে। আল্লাহ তায়ালাও পবিত্র মানুষদের ভালোবাসেন। কোরআনে বর্ণিত হয়েছে, ‘সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ -(সুরা তাওবা, আয়াত: ১০৮) প্রাকৃতিক বেশ কিছু কারণে মানুষ অপবিত্র হয়ে যায়। তখন পবিত্র হতে হয় অজু অথবা গোসলের মাধ্যমে। যেসব কারণে একজন মানুষের ওপর গোসল ফরজ হয় এবং গোসল ছাড়া পবিত্রতা অর্জন হয় না এমন কারণ পাঁচটি। এখানে তুলে ধরা হলো- ১. স্বামী-স্ত্রী সহবাস করলে কিংবা পুরুষের স্বপ্নদোষ হলে। হজরত আয়েশা (রা) থেকে বর্ণিত, এক হাদীসে রাসূলুল্লাহ (স)Read More
যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনা বিষয়ে যা বললেন ওয়াসার এমডি
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান। একই সাথে তিনি দাবি করেছেন, এ পর্যন্ত একটা টাকাও অসৎ উপায়ে উপার্জন করেননি তিনি। প্রকৌশলী তাকসিম এ খান বলেছেন, ‘আমার যা উপর্জন তা সবার কাছে স্পট। আয়কর নথিতে আমার সব উপার্জনের তথ্য স্পষ্ট করে উল্লেখ করা আছে। এর বাইরে একটা টাকাও আমি অসৎভাবে আয় করেনি।’ মঙ্গলবার (১০ জানুয়ারি) কারওয়ান বাজার ওয়াসা ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ওয়াসার এমডি বলেন, আমার যে বেতন তা সবার কাছেই ওপেন একটিRead More
বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নির্বাচনের তফশিল ঘোষণা
মতিউর রহমান মুন্না, গ্রিস থেকে: গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’ এর নির্বাচন দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে প্রার্থী নির্ধারণের জন্য প্রতিটি বিভাগীয় ও আঞ্চলিক কমিটি দফায় দফায় বৈঠক করছে। এ নির্বাচন ঘিরে দীর্ঘদিন পর কমিউনিটি নেতা ও প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। জানা গেছে, ১৯৯৮ সালে গ্রিসে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিয়ে প্রথম গঠন করা ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’ নামের বৃহত্তর এই সংগঠন। পর্যায়ক্রমে নির্বাচনের মাধ্যমে একাধিক প্রবাসী বিভিন্ন পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।Read More


