editor
অভিবাসীকে মারধর, ৩ ইতালীয়র দুই বছরের কারাদণ্ড
নিউজ ডেস্ক: অভিবাসীকে মারধর করার দায়ে তিন ইতালিয় নাগরিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত৷ আফ্রিকান এক অভিবাসীকে মারধর করেন তিন ইতালিয় নাগরিক। এ ঘটনার কয়েকদিন পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই প্রবাসী৷ ইতালি-ফ্রান্স সীমান্তের কাছে ইম্পেরিয়ার একজন বিচারক আফ্রিকান বংশোদ্ভূত একজন অভিবাসীর উপর হিংসাত্মক হামলার ফলে দোষী সাব্যস্ত তিন ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন৷ দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- দক্ষিণ ইতালির পালমির বাসিন্দা ২৯ বছরের ইগনাজিও এ, সিসিলির অ্যাগ্রিজেন্তোর ফ্রান্সেস্কো সি (৪০) এবং জোসেপ্পে এম (৪৫) । ২৩ বছর বয়সি আফ্রিকান মুসা বালদেকে মারধরের করার দায়ে তারা দোষী সাব্যস্ত হন। বালদেRead More
টাইটেল ৪২: ‘যুক্তরাষ্ট্রের নতুন সীমান্ত নীতি শরণার্থী আইনকে খর্ব করবে’
নিউজ ডেস্ক: সীমান্ত নীতি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের নতুন প্রয়োগকারী পদক্ষেপগুলি আশ্রয় প্রার্থনার জন্য জনগণের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করার ঝুঁকির মধ্যে ফেলেছে বলে জানিয়েছে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, তিনি আশঙ্কা করছেন, নতুন সীমান্ত নীতি নিরাপত্তা পালিয়ে আসা মানুষের জীবন রক্ষার জন্য মানবাধিকার এবং শরণার্থী আইনের মৌলিক ভিত্তিকে হ্রাস করবে। তুর্কের মুখপাত্র, রাভিনা শামদাসানি, ভিওএ-কে বলেছেন, হাইকমিশনার উদ্বিগ্ন যে, পদক্ষেপগুলি পৃথকভাবে সুরক্ষার প্রয়োজনগুলি মূল্যায়ন না করেই, সম্মিলিত বহিষ্কারের সংখ্যা বৃদ্ধির দিকেই নিয়ে যাবে। তিনি আরও বলেন, যারা এই বিপজ্জনক যাত্রার পথ বেছে নেয়,Read More
২০২২ সালে রোমানিয়ায় গেছেন ১৩ হাজার বাংলাদেশি, আছেন ৩ হাজার
নিউজ ডেস্ক: বাংলাদেশিদের সরাসরি কাজের ভিসা দেয় ইউরোপের এমন দেশগুলোর মধ্যে শীর্ষে রোমানিয়া৷ করোনা মহামারির পর ২০২২ সালে ১৩ হাজারের কাছাকাছি বাংলাদেশি কাজ, উচ্চ শিক্ষা ও পারিবারিক ভিসা নিয়ে এসেছেন রোমানিয়ায়৷ তবে মাত্র তিন হাজারের কিছু বেশি বছরের শেষ পর্যন্ত বৈধ ভিসা নিয়ে দেশটিতে অবস্থান করছেন বলে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। ১১ জানুয়ারি রোমানিয়া সরকারের জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) ইনফোমাইগ্রেন্টসকে জানিয়েছে, ২০২২ সালে বাংলাদেশিদের ১৪৫টি ‘শর্ট-স্টে’ বা সংক্ষিপ্ত মেয়াদের ভিসা প্রদান করা হয়েছে৷ এর মধ্যে ৯৬টি ছিল ভ্রমণ, চিকিৎসা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সংক্রান্ত৷ গবেষণা কাজের জন্য দেয়া হয়েছেRead More
বাংলাদেশে যেভাবে বিশ্ব ইজতেমার সূচনা ও বিকাশ
রায়হান আহমেদ তামীম, অতিথি লেখক: তাবলীগ জামাতের অন্যতম বৃহত্তম জমায়েত বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা। তাবলীগ আরবি শব্দ, বালাগ শব্দ থেকে আগত। যার শাব্দিক অর্থ পৌঁছানো, প্রচার করা, প্রসার করা, বয়ান করা, চেষ্টা করা, দান করা ইত্যাদি। একজনের অর্জিত জ্ঞান বা শিক্ষা নিজ ইচ্ছা ও চেষ্টার মাধ্যমে অন্যের কাছে পৌঁছানোকে তাবলীগ বলে। বিশ্বনবী (স.) বলেন, আমার পক্ষ হতে একটিমাত্র বাণী হলেও তা অন্যের কাছে পৌঁছে দাও। এ দাওয়াতি আহ্বানকে কেন্দ্র করেই পর্যায়ক্রমে তাবলিগের বিশ্বব্যাপী প্রচার ও প্রসার ঘটে। ইজতেমার ইতিহাস উপমহাদেশের মুসলমানদের ইতিহাসের এক ক্রান্তিলগ্নে তাবলিগ জামাতের শুভ সূচনা হয়।Read More
জার্মানিতে আশ্রয় আবেদন, ৬ বছরের মধ্যে সর্বোচ্চ
নিউজ ডেস্ক: গত বছর ২০২২ সালে প্রায় আড়াই লাখ মানুষ অভিবাসী জার্মানিতে প্রথমবার আশ্রয় আবেদন করেছেন বলে এক রিপোর্টে জানিয়েছে ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজিসের (বিএএমএফ)। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, শরণার্থীদের আশ্রয় আবেদনের এই সংখ্যা ২০১৬ সালের পর সর্বোচ্চ৷ জার্মানির আশ্রয় আবেদন ও শরণার্থীদের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দুই লাখ ৪৪ হাজার ১৩২ জন দেশটিতে আশ্রয় আবেদন করেছেন৷ এর মধ্যে প্রথমবার আবেদন করেছেন দুই লাখ ১৭ হাজার ৭৭৪ জন৷ এই সংখ্যা ২০২১ সালের তুলনায় ৪৭ শতাংশ বেশি৷ প্রথম আবেদনের মধ্যে এক বছরের কম বয়সি ২৪ হাজার ৭৯১ শিশু আছেRead More
তাবলিগের ৬ উসুল কী, জেনে নিন সবগুলো
ওমর শাহ, অতিথি লেখক: তাবলিগ জামাতের ছয়টি উসুল বা মূলনীতি রয়েছে। যে মূলনীতির ওপরই পরিচালিত হয় তাবলিগ জামাত। আসুন জেনে রাখি উসুলগুলো। রাসুল সা. এর সাথে থেকে সাহাবারা মেহনত করে আমল করার কারণে ওনেক গুণে গুণান্বিত হইয়াছিল, ওই গুণের উপর মেহনত করিয়া আমল করিতে পারলে দ্বীন ইসলামের ওপর চলা অতি সহজ। গুণগুলো হচ্ছে, ১. কালিমা ২. নামাজ ৩. এলেম ও জিকির ৪. একরামুল মুসলিমিন ৫. সহি নিয়ত ৬. দাওয়াতে তাবলিগ। ১. কালিমা : লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। অর্থাৎ : আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হজরত মুহাম্মদ সা. আল্লাহ পাকের প্রেরিতRead More
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন মাওলানা হুছামুদ্দীন চৌধুরী
নিউজ ডেস্ক: নতুন শিক্ষাক্রমের অসঙ্গতি, পাঠ্যপুস্তকে কুরআন-সুন্নাহবিরোধী ও আপত্তিকর বিষয় থাকাসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে এক প্রতিনিধিদল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান সিলেটের এই কৃতিসন্তান। প্রায় ঘন্টাব্যাপী এ বৈঠকে তিনি মাদরাসার জন্য স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন, সাধারণ বিষয়সংখ্যা কমিয়ে ১০০০ নম্বর নির্ধারণ, স্বকীয়তা রক্ষা ও পাঠ্যপুস্তক সংশোধনসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেছেন। এসময় প্রধানমন্ত্রী মনযোগ সহকারে মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর বক্তব্য শুনেন এবং দাবিগুলো পুরণের আশ্বাস প্রদান করেন। হুছামুদ্দীন চৌধুরীর সঙ্গে ছিলেন আনজুমানে আল ইসলাহ’রRead More
ইতালিতে প্রোভিন্সিয়া দি ব্রেসিয়া মানতোভার আহ্বায়ক কমিটি
নিউজ ডেস্ক: ইতালির ব্রেসিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রোভিন্সিয়া দি ব্রেসিয়া মানতোভা সার্বজনীন আহ্ববায়ক কমিটির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং আহ্ববায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। রবিবার স্থানীয় একটি হলরুমে তিন শতাধিক বিএনপির কর্মীদের নিয়ে অনুষ্ঠিত সভায় সকলের সর্বসম্মতিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করে নাম ঘোষণা করা হয়। প্রধান আহ্বায়ক শরিফুল ইসলাম মাসুদ এর সভাপতিত্বে মনির খান এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবু মুহিত ,জমিরুল ইসলাম , হাসানRead More
১৪২ বছরের সাজাপ্রাপ্ত অভিবাসীকে মুক্তি দিল গ্রিস
নিউজ ডেস্ক: মানবপাচারের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিকে মুক্তির আদেশ দিয়েছে গ্রিসের একটি আদালত৷ অনিয়মিত অভিবাসন বন্ধে সাম্প্রতিক বছরগুলোতে গ্রিসের নেয়া কঠোর আইনের অধীনে তাকে সাজা দেয়া হয়েছিল৷ সাজাপ্রাপ্ত ব্যক্তি মোহাম্মদ হানাদ আব্দি সোমালিয়ার নাগরিক। ২০২১ সালে ১৪২ বছরের কারাদণ্ড দিয়েছিল গ্রিসের একটি আদালত৷ এর মাত্র এক বছর আগেই তুরস্ক থেকে একটি ডিঙ্গিতে করে তিনি গ্রিসের লেসবোস দ্বীপে পৌঁছান৷ সোমবার (৯ জানুয়ারি) আপিলের শুনানি শেষে তার সাজা কমিয়ে আট বছর করা হয়৷ তবে এরইমধ্যে জেলে কাটানো সময় এবং সেই সঙ্গে তার ভালো আচরণকে বিবেচনায় নিয়ে ওই সাজাও মওকুফ করে তাকেRead More
ইতালি-ফ্রান্স সীমান্ত: ট্রেনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অভিবাসীর মৃত্যু
নিউজ ডেস্ক: ইতালি-ফ্রান্স সীমান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩০ বছর বয়সি এক অভিবাসীর মৃত্যু হয়েছে। ইতালি থেকে অনিয়মিত উপায়ে ফ্রান্সে প্রবেশ করতে গিয়ে ট্রেনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই অভিবাসী মারা গেছে। মন্তো শহরে অনিয়মিত অভিবাসীদের ব্যবহৃত রুটে এই দুর্ঘটনা ঘটে৷ স্থানীয় প্রেফেকচুর জানিয়েছে, নিহত ব্যক্তি অভিবাসী বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন৷ তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি৷ সোমবার (৯ জানুয়ারি) ইতালির ভেন্টিমিগ্লিয়া থেকে ফ্রান্সের নিস শহরের উদ্দেশে ছেড়ে যাওয়া টিইআর ট্রেনের ছাদে উঠেন এক ব্যক্তি৷ ট্রেনটি দক্ষিণ-পূর্ব ফ্রান্সের মন্তো শহরে পৌঁছালে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি৷ অভিবাসন সংস্থা রোয়া-নাগরিক সমিতি স্থানীয়Read More


