Main Menu

editor

 

সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচলে সতর্কতার পরামর্শ পুলিশের

নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরে সিলেটসহ সারা দেশেই বইছে শৈত্যপ্রবাহ বইছে। সেই সাথে রয়েছে ঘন কয়াশা। যে কারণে বিভিন্ন স্থানে ঘটছে দুর্ঘটনা। সন্ধ্যা নামতে না নামতেই আবহাওয়া চলে যায় কুয়াশার দখলে। রাত একটু বাড়লেই সিলেটের অনেক স্থানে ৪-৫ হাত দূরে কিছু দেখা যায় না কুয়াশার কারণে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, ঘন কুয়াশার কারণে সড়কে অনেক সময় কিছুই দেখা যায় না। এ কারণে প্রায়শ ঘটছে দুর্ঘটনা। তাদের পক্ষেও মহাসড়কে দায়িত্ব পালন করতে হচ্ছে অনেকটা ঝুঁকি নিয়ে।Read More


তারেক-জোবাইদার সম্পদ বাজেয়াপ্তে মিছিল

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা: জুবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশের প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ জানুয়ারি) রাতে নগরীর রিকাবীবাজার পয়েন্টে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন সজীব এর পরিচালনায় মশাল মিছিলে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন চৌধুরী নাঈম, মদন মোহন কলেজRead More


ফের আলোচনায় টিলাগড় কেন্দ্রিক রাজনীতি

নিউজ ডেস্ক: সিলেট নগরের উপকণ্ঠে অবস্থান টিলাগড়ের। এই এলাকাতেই সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঘিরে অন্তত ৪০ থেকে ৪৫ হাজার শিক্ষার্থীর বসবাস ওই এলাকাজুড়ে। ছাত্রসংগঠনগুলোর আধিপত্য বিস্তারের ঘটনা ওই এলাকায় নতুন কিছু নয়। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ১০ বছরে ওই এলাকায় খুন হয়েছেন পাঁচ ছাত্রলীগ কর্মী। সংঘাতের ও অস্ত্রবাজির ঘটনা ঘটেছে অসংখ্যবার। এবার নতুন বছরে আবার সংঘাতে জড়িয়েছেন টিলাগড়কেন্দ্রিক শিক্ষাপ্রতিষ্ঠান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে আলোচনায় এসেছে টিলাগড়কেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতি। ছাত্রলীগ সূত্রে জানা গেছে, টিলাগড়কেন্দ্রিক ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে ২০১০Read More


এ মাসেই বাড়তে পারে বিদ্যুতের দাম

নিউজ ডেস্ক: ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানি হয়। সকাল ১০টায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে শুনানি শুরু হয়। সন্ধ্যা সাতটার দিকে এটি শেষ হয়। এতে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, বর্তমান কমিশনের মেয়াদ রয়েছে ৩০ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যেই বিদ্যুতের দামের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বর্তমানে গড়ে ৭ টাকা ১৩ পয়সা। ১৫ দশমিক ৪৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বিইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। দিনের প্রথম অধিবেশনে ছয়টি বিতরণ কোম্পানি ও একটি সঞ্চালন কোম্পানি তাদের প্রস্তাব উপস্থাপনRead More


ওসমানী বিমানবন্দরে চালু হলো ই-গেট

নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ অভিবাসন প্রক্রিয়া দ্রুত ও সেবার মান বাড়াতে বিমানবন্দরে ছয়টি ইলেকট্রনিক গেট (ই-গেট) এর কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৮ জানুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এর মাধ্যমে ই-পাসপোর্টধারীদের ইমিগ্রেশন সম্পন্ন করতে মাত্র ১৮ সেকেন্ড ব্যয় হবে বলে জানিয়েছেন বিমানবন্দর সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রে জানায়, ই-গেট চালুর মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে। ই-পাসপোর্টে থাকা মাইক্রোপ্রসেসর চিপ এবং অ্যান্টেনা স্ক্যান করে ই-গেট পাসপোর্টধারী ব্যক্তির পরিচয় শনাক্ত করবে। যাত্রীরা ই-গেটে পাসপোর্ট দেওয়ার পরই স্বয়ংক্রিয় পদ্ধতিতে খুলে যাবেRead More


সিলেট ট্রেনের টিকিট কিনেছেন ‘হিলারি ক্লিনটন’!

নিউজ ডেস্ক: আমেরিকার সাবেক ফাস্ট লেডি হিলারি ক্লিনটনের নামে কাটা হলো বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেনের টিকিট! পরে খোঁজ নিয়ে জানা যায়, সেই বিশেষ টিকিটটি হিলারি ক্লিনটন কাটেননি, কেটেছে কালোবাজারিরা। কুলাউড়া রেল স্টেশন সূত্র জানায়, সিলেট থেকে ঢাকা আসতে রেলস্টেশনে গিয়ে টিকিট না পেয়ে কালোবাজারির কাছ থেকে অতিরিক্ত মূল্যে টিকিট কেনেন এক কলেজছাত্র। অনলাইনে কাটা ওই টিকিটে পারাবত আন্তঃনগর এক্সপ্রেসের যাত্রীর নামের জায়গায় লেখা ছিল ‘HILARY CLINTON ’(হিলারি ক্লিনটন)। শনিবার বিকালে মৌলভীবাজারের কুলাউড়া জংশন রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এমন ঘটনায় অবাক ওই কলেজছাত্র। টিকিটে উল্লিখিত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেRead More


নিয়তের কারণেও সওয়াব মেলে

আবদুল আযীয কাসেমি: অনেকেই মনে করেন, কেবল নামাজ পড়া, রোজা রাখা, মসজিদে গিয়ে জিকির করা, কোরআন তিলাওয়াত করা, হজ-ওমরাহ করা এবং গরিবদের দান করাই ইসলামি কাজ। অর্থাৎ আমাদের জীবনের অন্য কোনো কাজের সঙ্গে ধর্মের যেন কোনো যোগ নেই। অথচ বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। আমরা যদি আমাদের জীবনের স্বাভাবিক কাজগুলোতেই একটু নিয়ত ঠিক করে নিই, তাহলে দেখা যাবে আমাদের কাজগুলো ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ হয়ে যাবে। ফলে নিজের পার্থিব উপকার ও কল্যাণলাভের পাশাপাশি আখিরাতের কল্যাণও অর্জিত হয়ে যাবে। কয়েকটি উদাহরণ দেখা যাক— মেসওয়াক করা: মেসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। মহানবী (সা.) মৃত্যুশয্যায়Read More


এরশাদের চেয়ারে এরিক এরশাদ বসবে সেই দিনটির অপেক্ষা: সিলেটে বিদিশা

নিউজ ডেস্ক: সিলেটে জাতীয় পার্টি (পূণগঠন প্রক্রিয়ার) ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, এরিক এরশাদের জীবন যারা কঠিন করে দিয়েছে, আল্লাহর কসম আমি তাদের জীবন আরো কঠিন করে দেব।আমার শক্তি আপনারা, আপনাদের সাথে নিয়ে আমি জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়া হাতে নিয়েছি। জাতীয় পার্টিকে আমি ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যেদিন এরশাদের চেয়ারে এরিক এরশাদ বসবে সেই দিনটির অপেক্ষায় আমি আছি। ঢাকা পল্টনের অফিস, বনানী অফিস, সিলেটের অফিস, চিটাগাং এর অফিস রাজশাহী ও রংপুরের অফিসে হোসেন মোহাম্মদ এরশাদ এর চেয়ারে এরিক এরশাদ বসবে।   যারা এখনো আমাদের কে ছেড়ে যাননি, যারা এখনো আমাদেরRead More


যুদ্ধবিরতির নির্দেশ দিলেন পুতিন, প্রত্যাখ্যান করল ইউক্রেন!

নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রতিরক্ষা মন্ত্রীকে আজ শুক্রবার থেকে ইউক্রেনের ফ্রন্টলাইনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন, বিবিসি জানিয়েছে, রুশ অর্থোডক্স গির্জার অনুরোধে ক্রিসমাস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার এ নির্দেশনা দিয়েছেন পুতিন, তবে ইউক্রেন সাফ জানিয়ে দিয়েছে, তারা যুদ্ধবিরতিতে যাবে না, এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, ইউক্রেনের দখল করা ভূখণ্ড থেকে রাশিয়ার সব সেনা প্রত্যাহার করে নিলেই কেবল ‘অস্থায়ী যুদ্ধবিরতি সম্ভব ভণ্ডামি নিজেদের কাছেই রাখুন,’ ওই টুইট বার্তায় তিনি বলেছেন, ‘রাশিয়ার মতো বিদেশি ভূখন্ডে আক্রমণ শানাচ্ছে না ইউক্রেন, আমরা বেসামরিক নাগরিকদের মারছিRead More


প্রতিশোধ না নিলে যে প্রতিদান আল্লাহ দেবেন

নিউজ ডেস্ক: ইসলাম মানুষকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়, অহংকার, কৃপণতা, দাম্ভিকতা, আত্মগরিমা আর লৌকিকতা—এসব আত্মিক ব্যাধি থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছে, কেউ যদি অন্যায় করে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া, প্রতিশোধপরায়ণ না হওয়া, নিজের জন্য কোনো প্রতিশোধ না নেওয়া উচিত, কারণ প্রতিশোধের চেয়ে ক্ষমার স্বাদ অনেক বেশি আর প্রতিশোধপরায়ণ মানুষ নিজেও অশান্তিতে থাকে, আমাদের প্রিয় নবী (সা.) কখনো নিজের জন্য কারো থেকে কোনো ধরনের প্রতিশোধ গ্রহণ করেননি, নিজের সঙ্গে ব্যক্তিগত ঘটে যাওয়া যত বড় অন্যায় হোক না কেন, তিনি ক্ষমা করে দিতেন, এড়িয়ে যেতেন দৃষ্টি সরিয়ে নিতেন সেদিক থেকে,Read More