editor
ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি তরুণ নিহত
নিউজ ডেস্ক: ইসরাইলি সেনাদের বর্বর হামলায় অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। ইহুদিবাদী সেনাদের হামলায় আরও ৩ ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। খবর আলজাজিরার। ফিলিসিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোরে চালানো ওই হামলায় নিহত দুই ফিলিস্তিনি তরুণের নাম, মোহাম্মাদ সামের হোশিয়েহ (২২) এবং ফুয়াদ মাহমুদ আহমদ আবেদ (২৫)। এদের মধ্যে ফুয়াদ আবেদের তলপেট ও উরুতে ইসরাইলি সেনারা গুলি করে। ইহুদিবাদী সেনারা আহমাদ আয়মান আবেদ এবং আব্দুর রহমান হানি আবেদের বাড়ি উচ্ছেদ করতে গেলে সংঘর্ষ শুরু হয় এবং তখন ফুয়াদ আবেদRead More
লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ৬৫০ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: অনিয়মিত উপায়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকালে বাংলাদেশিসহ প্রায় ৬৫০ জন অনিয়মিত অভিবাসীকে লিবিয়ার পূর্ব উপকূল থেকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও সিরীয় ও মিশরীয় অভিবাসী বলে পূর্বাঞ্চলের নৌ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ২০২২ সালের শেষ দিনেও অনিয়মিত অভিবাসীদের লিবিয়া উপকূল থেকে সেন্ট্রাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা অব্যাহত ছিল। লিবিয়ার পূর্ব অঞ্চলের নৌ সদর দপ্তর শনিবার ৩১ ডিসেম্বর তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব লিবিয়ার বেনগাজি শহরের উপকূল থেকে অনিয়মিত উপায়ে ইউরোপীয় উপকূলে পৌঁছানোর চেষ্টা করছিলেন এমন ৬৫০ অভিবাসীকে রক্ষীবাহিনী আটক করেছে। বিবৃতিতে বলা হয়,Read More
সিজদায় ঘুমের ভাব এলে অজু ভাঙবে?
শায়েখ উমায়ের কোব্বাদী, অতিথি লেখক: নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য নামাজের ভেতরে ছয়টি বিষয় ফরজ। এর একটি সেজদা করা। সিজদায় যাওয়ার নিয়ম হলো- শরীরের যে অঙ্গ জমিনের সবচেয়ে নিকটবর্তী— সিজদার সময়ে সেই অঙ্গ সর্বপ্রথম জমিনে নিকটবর্তী হবে। সুতরাং সিজদা সময়ে সর্বপ্রথম হাঁটু জমিনের নিকটবর্তী হবে বা রাখা হবে। এরপর ক্রমান্বয়ে হাত, নাক ও তারপর কপাল রাখা হবে। হাদিস শরিফে আছে, ওয়াইল ইবনে হুজর (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) সিজদায় যাওয়ার সময় আমি তাকে হাতের পূর্বে হাঁটু রাখতে এবং সিজদা থেকে উঠার সময় হাঁটুর পূর্বে হাত জমিন থেকে উঠাতে দেখেছি। (সুনানে আবুRead More
ফ্রান্সে আফগান, ভারতীয়, পাকিস্তানিসহ ৩৩ অভিবাসী আটক
নিউজ ডেস্ক: ফ্রান্সে একটি গাড়ি থেকে ৩৩ জন অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। আল্পস পর্বতের উত্তর ও দক্ষিণ অংশের ফরাসি ডিপার্টমেন্ট একটি গাড়ি থেকে এসব অভিবাসীদের আটক করে। আটককৃতরা আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের নাগরিক। গাড়িচালক এখনো পলাতক রয়েছে। ইতালি সীমান্তে আল্পস পর্বতের কোল ঘেঁষে অবস্থিত ফরাসি ডিপার্টমেন্ট হউত-আল্পস। এ অঞ্চলের প্রেফেকচুরের বরাত দিয়ে ফরাসি টিভি বিএফম আল্পস সুদ জানিয়েছে, শুক্রবার বিকেলে (৩০ ডিসেম্বর,২০২২) ফরাসি পুলিশ একটি গাড়ি থেকে ৩৩ জন অভিবাসীকে গ্রেপ্তার করে। অভিবাসীদের আটক করা হলেও গাড়ির চালককে আটক করা যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছেRead More
ইংলিশ চ্যানেল: ২০২২ যুক্তরাজ্যে পৌঁছেছে ৪৫ হাজার অভিবাসী
নিউজ ডেস্ক: অবৈধ অভিবাসীর ঢল নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ সত্ত্বেও গেল বছর ২০২২ সালে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌছেছে ৪৫ হাজার অভিবাসী। রবিবার প্রকাশিত ব্রিটেনের সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ইউরোপের মূল ভূখণ্ড থেকে ৪৫ হাজারের বেশি অভিবাসী চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। এটি ২০২১ সালের চেয়েও সংখ্যায় অনেক বেশি। সরকারি হিসাব অনুযায়ী, ২০২১ সালে এই সংখ্যা ছিল ১৭ হাজার। বর্তমানে ক্ষমতায় রক্ষণশীল সরকার অবৈধ অভিবাসন কমাতে এবং পারাপারে সাহায্য করে এমন পাচারকারী চক্রগুলো ভেঙে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গত বছর বিশ্বের ব্যস্ততম শিপিং লেনগুলির একটিতে বিপজ্জনক ছোট-নৌকায় পারাপার করেছেন ৪৫ হাজার ৭৫৬Read More
১০০ নওমুসলিমকে সংবর্ধনা দিল সৌদি আরব
ধর্ম ডেস্ক: সৌদি আরবে হারামাইন শরিফাইন প্রশাসনের অধীনে জনসংযোগ সংস্থা মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ইবাদত করতে আসা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ১০০ নওমুসলিমের সম্মানে সংবর্ধনা দিয়েছে। সাবাক ওয়েব সাইটের খবরে বলা হয়েছে, হারামাইন শরিফাইন প্রশাসন সংস্থা আব্দুল কাদির আল-মিদাব ফাউন্ডেশনের সহায়তায় ৩০টি দেশের নওমুসলিমদের জন্য ওমরাহ পালনের আয়োজন করা হয়েছে। ওমরাহ পালনের ব্যবস্থার উদ্দেশ্য হলো- এর আওতায় নওমুসলিমদের ইসলাম ধর্মের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের ওমরাহর পদ্ধতি ও এর নিয়ম সম্পর্কে সচেতন করা। এ উদ্দেশ্যে হারামাইন শরিফাইন প্রশাসন নওমুসলিমদের ফেকহি বিষয়ে শেখানোর জন্য একটি বিশেষ বক্তৃতা সেমিনারেরRead More
দুধের সঙ্গে যেসব ফল খেলে হতে সমস্যা হতে পারে
স্বাস্থ্য ডেস্ক: শরীরের যত্ন নিতে গেলে দুধ খেতেই হবে। দুধ আমাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে অনেকেই দুধ সহ্য করতে পারেন না। সে হিসেব তো আছেই। কিন্তু অনেকে সামান্য একটি ভুলে মনে করেন দুধ তার সহ্য হয় না। যারা দুধের সঙ্গে ফল খাওয়ার অভ্যাস করেন তারা এমনটাই ভাবেন। এদিকে পুষ্টিবিদরা জানাচ্ছেন, দুধের সঙ্গে ফল খাওয়া চলবে না। কারণ দুধের সঙ্গে কিছু ফল খেলে বদহজম, বুকজ্বালা ও অ্যাসিডিটির আশঙ্কা থাকে। তাহলে দুধের সঙ্গে কোন ফল খাওয়া ঠিক নয়? চলুন দেখে নেওয়া যাক। কলা সকালের মেন্যুতে দুধ, কলা ও পাউরুটি খুব সাধারণ।Read More
বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবির ২২২ শিক্ষক
নিউজ ডেস্ক: বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২২২ জন শিক্ষক। সম্প্রতি প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক প্রকাশিত র্যাংকিংয়ে বিশ্ব সেরা গবেষকদের মধ্যে জায়গা করে নিয়েছেন তারা। জানা যায়, ২০২৩ সালে এডি সায়েন্টিফিক ইনডেক্সের প্রকাশিত তালিকায় দেশের সরকারি-বেসরকারি ১৬৮টি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষক স্থান পেয়েছেন। এতে শাবিপ্রবির ২২২ জন শিক্ষক রয়েছেন। এ তালিকায় শাবিপ্রবির গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশে ৫৩তম স্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, শাবিপ্রবি থেকে ২য় স্থানে এবংRead More
কমলগঞ্জে সরকারি ভূমি থেকে গাছ লুপাট
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি দিঘির চারপাশের ভূমি থেকে ১০৫টি গাছ কেটে লুপাট করেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে সরকারের ৩ লক্ষাধিক টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। গত দু’দিন যাবত কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগ্রামের সরকারি দিঘির চারপাশ থেকে সারিকৃত গাছগুলো কর্তন করে বিক্রি করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা ২৫টি গাছ দেখা শুনার জন্য স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দিয়েছে। সরেজমিনে দেখা যায়, সোমবার সকাল ১০টায় সতিঝিরগ্রামের দিঘির পাশ থেকে গাছ কাটছেন একই গ্রামের শহীদ মিয়া ও উজ্জ্বল মিয়া। পুলিশ দেখার পরই তারা গাছ কাটার যন্ত্রপাতি নিয়ে পালিয়ে যায়। পরেRead More
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০০ মানুষ গৃহহীন
নিউজ ডেস্ক: বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের ডুনুন শহরের আগুন লেগে প্রায় ৭০০ জনেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অন্তত ২৫০ টি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। রবিবার (২ জানুয়ারি) ভোরে কেপটাউনের ফিলিপির ফোলার পার্কে ২৫০টি বাড়িতে আগুন লেগে পুড়ে ধ্বংস হয়ে যায়। ঘটনায় ঘরের মধ্যে এক মহিলার মৃত্যু হয়েছে। ৭০০ জনেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে৷ কেপটাউন শহরের নিরাপত্তা ও নিরাপত্তার জন্য মেয়র কমিটির সদস্য, জেপি স্মিথ বলেছেন, ২৫০টি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। তবে অগ্নিনির্বাপণ অভিযানের সময় দুই দমকলকর্মী আহত হয়েছেন। একজনের হাতে সামান্য পোড়া গিয়ে ক্ষত হয়ে গিয়াছে। তাকে ঘটনাস্থলেইRead More


