Main Menu

editor

 

‘প্রবাসীদের উন্নয়নে জিহাদ ঘোষণা করলেও সিস্টেমের কারণে সফল হতে পারছি না’

বিদেশবার্তা২৪ ডেস্ক: প্রবাসীদের যথাযথ সম্মান দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রীরা। তারা বলছেন, প্রবাসীদের ঘামে অর্জিত অর্থে দেশ স্বাবলম্বী হচ্ছে। তাই তারা যদি অপমানবোধ করেন এবং ক্ষতিগ্রস্ত হন, এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না। সেই সঙ্গে পরিবার, দেশ ও জাতির কল্যাণের জন্য প্রবাসীদের অর্থ হুন্ডিতে না পাঠানোরও অনুরোধ জানিয়েছেন তারা। বৃহস্পতিবার ‘অভিবাসী ও সোনার মানুষ সম্মেলন-২০২৩’-এ এসব কথা বলেন বক্তারা। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে দিনব্যাপী সম্মেলনে সফল প্রবাসী ও প্রবাসীসংশ্লিষ্টদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর আয়োজন করেছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)। অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতিত্ব করেনRead More


আমিরাত থেকে দেশে এল তিন প্রবাসীর মরদেহ

বিদেশবার্তা২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে মারা যাওয়া তিনজন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে এসেছে। মৃত তিনজনই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। জানা গেছে, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজারবিলের দেলোয়ারের ছেলে মিজবাহ উদ্দীন (৩১) দুবাইয়ে নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় মারা যান। একই উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বরাইন্নার চরের আব্দুল হাকিমের ছেলে আব্দুল হালিম (৪২) হৃদরোগে আক্রান্ত হয়ে আজমানের একটি হাসপাতালে মারা যান। চকরিয়ার কাকারা ইউনিয়নের মাইজ কাকারার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ আলমগীর (৩২) রাস আল খায়মায় সড়ক দুর্ঘটনায় মারা যান। গতকাল বুধবার (২৯ মার্চ) চকরিয়া প্রবাসী ফোরামের ব্যবস্থাপনায় ও চকরিয়া প্রবাসী সোসাইটির সার্বিক সহযোগিতায়Read More


বিশ্বপ্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদ অর্থ বিতরণ

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮ টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বিশ্বপ্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদ। ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ৮ হাজার করে নগদ অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি আমেরিকা প্রবাসী একটি পরিবার থেকে আরও ২৫ হাজার করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল ৩ টায় ১ নম্বর উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফ হোসেন খান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বিশ্বপ্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান দুলাল,নাগেরখানা মহল্লারRead More


রমজানে কোরআন তিলাওয়াতের গুরুত্ব

মুফতি মুহাম্মদ মর্তুজা: পবিত্র কোরআন আসমানি কিতাবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। মর্যাদাপূর্ণ রমজান মাসে তা অবতীর্ণ হয়েছে। ইরশাদ হয়েছে, ‘রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং সুপথপ্রাপ্তির সুস্পষ্ট পথনির্দেশ আর হক-বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুতরাং তোমাদের যে কেউ এ মাস পাবে সে যেন অবশ্যই এর রোজা রাখে।’ (সুরা : বাকারা, আয়াত : ১৮৫) মহানবীর কোরআন তিলাওয়াত : মহানবী (সা.) রমজান মাসে পবিত্র কোরআন বেশি পরিমাণ তিলাওয়াত করতেন এবং জিবরাইল (আ.)-কে তা শোনাতেন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রমজান মাসের প্রতি রাতে জিবরাইল (আ.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে উপস্থিত হতেন এবংRead More


শুক্রবার সিলেটে যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে সঞ্চালন লাইনে উন্নয়নকাজের জন্য শুক্রবার (৩১ মার্চ) বেশ কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম। সেই এলাকাগুলো হচ্ছে মহানগরের ইলেকট্রিক সাপ্লাই রোড, রায়হুসেন গলি, বড় বাজার, দারুসালাম মাদ্রাসা রোড, খাদসবীর, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাশঁবাড়ী, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, জল্লারপাড়,Read More


মক্কা মুকাররামায় সিলেট লেখক ফোরামের সাহিত্য সভা

নিউজ ডেস্ক: মক্কা মুকাররামায় সিলেট লেখক ফোরামের উদ্যোগে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। মক্কা নগরীর মিছফালাহ এলাকার একটি হোটেলে ২৮ মার্চ মঙ্গলবার রাতে এ সভা অনুষ্ঠিত হয় । সংগঠনের কোষাধ্যক্ষ কাজী মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউ.কের সভাপতি, ইউ.কে বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফোরামের উপদেষ্টা লন্ডনের প্রবীণ সাংবাদিক কবি কে এম আবুতাহের চৌধুরী। সভায় সমাজ পরিবর্তনে লেখকদের ভূমিকা সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেন কমিউনিটি ব্যক্তিত্ব ও লেখক শরিফুজ্জামান চৌধুরী তপন। স্বরচিত কবিতা ‘আমি একজন মুক্তিসেনা ‘আবৃত্তি করেন কবি কে এম আবুতাহের চৌধুরী ।Read More


ইতালি পৌঁছেছে বাংলাদেশিসহ ৬৫০ অভিবাসনপ্রত্যাশী

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালির দক্ষিণে রোচেল্লা ইওনিকার ক্যালাব্রিয়ান বন্দরে পৌঁছেছেন বাংলাদেশিসহ ৬৫০ জন অভিবাসনপ্রত্যাশী। রবিবার রাতে মাছ ধরার নৌকায় তারা ইতালির উপকূলে পৌঁছেছেন। ইতালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, ৩০ মিটার দীর্ঘ একটি নৌকায় করে এসব অভিবাসী উপকূলে পৌঁছান৷ আরো পাঁচ দিন আগে লিবিয়ার উপকূল থেকে রওনা হয়েছিলেন তারা। আনসা জানিয়েছে, ক্যালাব্রিয়ায় আগত এসব অভিবাসনপ্রত্যাশীদের সবাই পুরুষ৷ তারা সিরিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও মিশর থেকে এসেছেন। তবে কোন দেশ থেকে কতজন এসেছেন সে তথ্যটি এখনও জানা যায়নি৷ আগতদের সবাই শারীরিকভাবে সুস্থ রয়েছেন। ভূূমধ্যসাগরে সাম্প্রতিক সময়ে কয়েকটি নৌকাডুবি এবং শতাধিক মানুষের মৃত্যুর পরেও ইউরোপমুখীRead More


সৌদিতে বাস দুর্ঘটনা: বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৩, হাসপাতালে ১৭

বিদেশবার্তা২৪ ডেস্ক: সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সমসয় বাস উল্টে আগুন ধরে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৩জনে দাড়িয়েছে। এ ঘটনায় ১৭ বাংলাদেশিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নিহত ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে। তারা হচ্ছেন- নোয়াখালীর সেনবাগের মো. শরিয়ত উল্লাহর ছেলে শহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের আব্দুল আওয়ালের ছেলে মামুন মিয়া, নোয়াখালীর মোহাম্মদ হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কুমিল্লার মুরাদনগরের রাসেল মোল্লা, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, গাজীপুরের টঙ্গীর আব্দুল লতিফের ছেলে মো. ইমাম হোসাইন রনি, চাঁদপুরের কালু মিয়ার ছেলে রুক মিয়া, কক্সবাজারের মহেশখালীরRead More


সেহরির পর মুখে পান রেখে ঘুমালে রোজা ভাঙ্গবে? জেনে নিন মাসায়ালা

ধর্ম ডেস্ক: রমজানে আমার দাদি শেষ রাতে সেহরি খাওয়ার পর মুখে পান রেখে তাসবিহ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। তারপর যখন ঘুম ভাঙে তখন ফজরের নামাজের আজান হয়ে গেছে। দাদির মুখে তখন ওই অবস্থায় পান ছিল। তবে ঘুম ভাঙার পর সঙ্গে সঙ্গে তিনি মুখ থেকে পানটি ফেলে দেন। এখন জানার বিষয় হলো, আমার দাদির ওই দিনের রোজা কি সহিহ হয়েছে? না কাজা করতে হবে? এমন প্রশ্নের উত্তরে আলেমরা বলেন, ঘুমন্ত অবস্থায় মুখে থাকা পানের রস লালার সঙ্গে পেটে চলে যাওয়াই স্বাভাবিক। তাই এ ক্ষেত্রে সতর্কতামূলক রোজা ভেঙে গেছে বলে ধর্তব্য হবে।Read More


লিডিং ইউনিভার্সিটি নিয়ে যে প্রশংসা করেছেন ব্রিটিশ হাইকমিশনার

নিউজ ডেস্ক: ব্রিটিশ হাইকমিশন কর্তৃক আয়োজনে ইফতার অনুষ্ঠানে মঙ্গলবার (২৮ মার্চ) ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ‍্যাটারটন ডিক্সন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সাথে সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ‍্যাটারটন ডিক্সন লিডিং ইউনিভার্সিটি সম্পর্কে খুঁজখবর নেন এবং উচ্চ শিক্ষায় এ বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন। এসময় তিনি যুক্তরাজ‍্যে অধ‍্যয়নরত লিডিং ইউনিভার্সিটির গ্র‍্যাজুয়েটদের অবদানের প্রশংসা করে একাডেমিক সহযোগিতার বিষয়ে উপচার্যকে ব্রিটিশ কাউন্সিলের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।