editor
দুবাইয়ে আল হারামাইন গ্রুপের ইফতার মাহফিল
বিদেশবার্তা২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানিজ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বিশ্বখ্যাত প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানিজ এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির সিআইপি ও তাঁর সহধর্মিণী বাইজুন নাহার চৌধুরী সিআইপি সংযুক্ত আরব আমিরাতের সকল গণ্যমান্য সরকারি কর্মকর্তা, বাংলাদেশী ব্যবসায়ী, কমিউনিটি নেতা এবং গণমাধ্যম কর্মী এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন । দুবাই মহেসনা তাঁদের নিজস্ব বাসভবন হারামাইন ভিলায় (২৮ মার্চ) মঙ্গলবার প্রবাসীদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।Read More
বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১ এপ্রিল) উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলের বিবৃতি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মার্চ) ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। স্টেট ডিপার্টমেন্টের উপ-প্রধান মুখপাত্র বলেন, আমরা (বাংলাদেশ) সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের সদস্যসহ (সবার জন্য) গণতন্ত্রের একটি অপরিহার্য উপাদান। নির্বাচনের বছরে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বেদান্ত প্যাটেল বলেন, সংবাদপত্রের কোনো সদস্যকে তাদেরRead More
ভেনিসে কিশোরগঞ্জ জেলা প্রবাসীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালি প্রতিনিধি- ইতালির ভেনিসে বাংলাদেশের সুনামধন্য কিশোরগঞ্জ জেলার ভৈরব ,আব্দুল্লাহপুর ,অস্ট্রগ্রাম ,মিঠামইন সহ ১৩ টি থানার প্রবাসীদের নিয়ে ভেনিসে এই প্রথমবারের মতো একত্রিত ভাবে রোজাদারদের সম্মানে ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় বায়তুল মা’মূর কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিলে ভেনিসের প্রায় সহস্রাধিকরোজাদারদের সম্মানে স্বাগত বক্তব্য রাখেন কিশোরঞ্জের প্রবীণ কমিউনিটি নেতা রফিকুল বারি,আবদুল মান্নান,হাজী আবুল কাসেম,তোফাজ্জল খান তোষন,তাজুল ইসলাম, মোবারক হোসাইন, সোলাইমান হোসাইন। সার্বিক সহযোগিতায় ছিলেন ফখরুল চৌধুরী,আমির হোসেন,সোহেল রহমান,নওয়াজ শরীফ,রাজিবুর হাসান,আবদুল আহাদ মিয়া। ভেনিস আওয়ামীলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন ডালি ,সদস্য সচিব মোস্তাক আহমেদ ,আওয়ামীলীগ নেতা রফিকুলRead More
উদ্বোধনের আগেই বাস টার্মিনালে ত্রুটি, তদন্ত কমিটি
নিউজ ডেস্ক: প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় সিলেটের কদমতলী আধুনিক কেন্দ্রীয় বাস টার্মিনাল। বিশ্ব ব্যাংকের অর্থায়নে আধুনিক এই বাস টার্মিনাল নির্মাণে কাজ পায় দেশের আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান ঢালী কনস্ট্রাকশন। নির্মাণ শেষে বাস টার্মিনালটি প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে বাস টার্মিনালে কার্যক্রম এমনকী তড়িগড়ি করে টেন্ডারও করে ফেলেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। প্রথম টেন্ডার স্বল্প সময়ে (সপ্তাহের মধ্যে) করে ৪০ লাখ টাকা দিয়ে সমালোচনার মুখে পড়ে সিসিক। সম্প্রতি পুনরায় করা টেন্ডার যায় ৯৬ লাখ টাকায়। অথচ মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এই প্রকল্পটি নির্মাণ সংস্থা নাকি সিসিকের কাছে এখনোRead More
বাহুবলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো- ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে ইয়াছিন মিয়া (৪) ও সালাহ উদ্দিনের মেয়ে দেড় বছর বয়সী জান্নাত। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন। শনিবার দুপুরের দিকে উপজেলার রঘুরামপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে নেমে তলিয়ে যায় ইয়াছিন ও জান্নাত। এদিকে বাড়িতে শিশু দুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে পুকুরটি থেকে শিশুটির দুইটিকে নিথরাবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়Read More
সিলেটে কালবৈশাখীর আশঙ্কা
নিউজ ডেস্ক: সিলেট বিভাগের উপর দিয়ে আজ শনিবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ২ টা পর্যন্ত পুরো সিলেট বিভাগের ৪ টি জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। পোস্টে তিনি অন্যান্য বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছেন। তিনি লেখেন, রাজধানী ঢাকার ওপর দিয়েও শুক্রবারের মতো আজ শনিবার (১ এপ্রিল) কালবৈশাখী ঝড় বয়েRead More
নামাজে ইমামতি করলেন স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী
বিদেশবার্তা২৪ ডেস্ক: স্কটল্যান্ডের ইতিহাসে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হামজা ইউসুফ। সেই সঙ্গে পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ স্বায়ত্তশাসিত অঞ্চলটির সর্বকনিষ্ঠ নেতাও। সোমবার ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনসি) নেতা নির্বাচিত হন। আর দলীয় প্রধান হিসেবে তিনিই স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার (প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান)। এর পর মঙ্গলবার স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হিসেবে শপথ নেন তিনি। ইয়ানি শাফাক জানিয়েছে, মঙ্গলবার ফার্স্ট মিনিস্টার হিসেবে শপথ নেওয়ার পর স্কটিশ নেতার সরকারি বাসভবন বুট হাউসে উঠেছেন। সরকারি বাসভবনে প্রথম রাতেই নামাজে ইমামতি করেন তিনি। সরকারি বাসভবনে প্রথম রাতের কিছু ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন হামজা নিজেই। টুইটারে শেয়ারRead More
বছরে ৬০ হাজার কর্মী নেবে জার্মানি
বিদেশবার্তা২৪ ডেস্ক: প্রতি বছর ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে ৬০ হাজার কর্মী নেবে জার্মানি৷ এই প্রক্রিয়া সহজ করতে অভিবাসন আইনে পরিবর্তন আনছে দেশটি। এ সংক্রান্ত খসড়া আইনের অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা৷ মূলত দীর্ঘদিনের কর্মী সংকট মোকাবিলায় বিদেশ থেকে দক্ষ কর্মী আকর্ষণে অভিবাসন আইন পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার৷ এই বিষয়ে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের তৈরি করা নতুন খসড়ার অনুমোদন দিয়েছে চ্যান্সেলর ওলাফ শলৎসের মন্ত্রিসভা৷ জার্মান পার্লামেন্টের দুই কক্ষে পাস হলে আইনটি কার্যকর হবে৷ ২০ লাখ শূন্যপদ গত কয়েক বছর ধরে প্রয়োজনীয় কর্মীর অভাবে দেখা দিয়েছে জার্মানির শ্রমবাজারে। জন্মহার কমে যাওয়া, অবসরেRead More
গ্রিসের অভিভাবকহীন অভিবাসী শিশুদের আর নেবে না ইউরোপের দেশগুলো
বিদেশবার্তা২৪ ডেস্ক: গ্রিসে আশ্রয় নেওয়া অভিভাবকহীন অভিবাসী শিশুদের ইউরোপীয় ইউনিয়নের অন্য কোনো দেশ আর গ্রহণ করবে না। অভিভাবকহীন শিশুদের গ্রিস থেকে অন্য দেশগুলো স্থানান্তরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যে প্রকল্পটি ছিল, তা আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার শেষ হয়েছে। গ্রিক কর্মকর্তারা জানিয়েছেন, অভিবাসী শিশুদের স্থানান্তরে এই প্রক্রিয়াটি শুরু হয় ২০২০ সালে। সোমালিয়া, গাম্বিয়া এবং পাকিস্তানের ১৫ জন অভিভাবকহীন অভিবাসী শিশুকে পর্তুগালের লিসবনে পাঠাতে একটি বিমানে তোলার মধ্য দিয়ে প্রকল্পটির যাত্রা। শুরুর পর থেকে কর্মসূচিটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১৬টি দেশে স্থানান্তরিত মোট অভিবাসী শিশুর সংখ্যা এক হাজার ৩৬৮। এদিকে, ইউরোপীয় ইউনিয়নের জন্যRead More
৫ বছরের মাল্টিপল ভিসা দেয়ার ঘোষণা মিশরের
বিদেশবার্তা২৪ ডেস্ক: পর্যটক বাড়াতে পাঁচ বছরের জন্য ভ্রমণ ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর। এক সংবাদ সম্মেলনে দেশটির পর্যটন ও পুরাকীর্তিমন্ত্রী আহমেদ ইসা এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, অর্থনৈতিক লক্ষ্য অর্জনে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়। পর্যটন আয় বাড়াতে মিশর ৭০০ ডলারের বিনিময়ে পাঁচ বছরের জন্য মাল্টিপল ভ্রমণ ভিসা দেবে। সম্প্রতি একাধিক বছরের জন্য ভ্রমণ ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এছাড়া ৩০ দিনের জন্য মিশরের অন-অ্যারাইভাল পেতে পারে এমন তালিকা বেড়ে দাঁড়িয়েছে বাংলাদেশসহ ১৮০টি দেশ। স্বল্পমেয়াদি (৩০ দিনের জন্য) অন-অ্যারাইভাল ভিসাটি ২৫ ডলার ফি পরিশোধ করে পাওয়া যাবে।Read More


