editor
এপ্রিল মাসজুড়ে কালবৈশাখী, ঘূর্ণিঝড় বজ্রপাতের আশঙ্কা
নিউজ ডেস্ক: এপ্রিল মাসজুড়েই দাবদাহ, ঘূর্ণিঝড় এবং তীব্র কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। চলতি মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ দুটি লঘুচাপের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। কয়েক দিন বজ্রপাতসহ শিলাবৃষ্টিও হতে পারে। চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, চলতি মাসের আবহাওয়া মিশ্র অবস্থান বেশি থাকবে। এপ্রিল মাসজুড়েই ৩ থেকে ৫টি মাঝারি শিলাবৃষ্টিসহ বজ্রপাতের শঙ্কা রয়েছে। এ ছাড়া এক থেকে দুটি তীব্র কালবৈশাখীও হতে পারে। তীব্র ঝড়ে সাধারণত বাতাসের বেগ ৬০-৮০ কিলোমিটার কিংবা তার চেয়ে বেশি গতিতে প্রবাহিতRead More
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
নিউজ ডেস্ক: পোল্যান্ড প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের কাছে সম্প্রতি প্রেরিত এক অভিনন্দন বার্তায় মি. জেবিগনিউ রাউ তাঁর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায়, গত বছরে পোল্যান্ড ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, ঐ আয়োজনের মাধ্যমে দুদেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হয়েছে। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক সংলাপ শীঘ্রই আবার শুরু হওয়ার আশা প্রকাশ করে জেবিগনিউ রাউ বলেন, ওয়ারশতে উপ-পররাষ্ট্রমন্ত্রী/ পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়েRead More
বাংলাদেশের প্রশংসা করে মার্কিন কংগ্রেসে প্রস্তাব উত্থাপন
নিউজ ডেস্ক: স্বাধীনতার ৫২তম বার্ষিকী উপলক্ষ্যে মার্কিন কংগ্রেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতির স্বীকৃতির প্রশংসা করে একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে। গত ২৯ মার্চ কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের পক্ষ থেকে কংগ্রেসে এই প্রস্তাবটি উপস্থাপন করেন সাউথ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন। শনিবার (১ এপ্রিল) ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে এ সংবাদ জানানো হয়েছে। প্রস্তাবটি উত্থাপনকালে ৫১ বছর আগে ১৯৭২ সালের ৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কথাও স্মরণ করেন কংগ্রেসম্যান উইলসন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাসব্যাপী বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধেRead More
রোজা রেখে অজুতে কুলি করবেন কিভাবে
ধর্ম ডেস্ক: ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নামাজ আদায়ের জন্য অজু করা আবশ্যক। নামাজ ছাড়াও অনেক ইবাদতের জন্যই অজু করতে হয়। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা যখন নামাজের জন্য প্রস্তুত হবে তখন তোমাদের মুখমণ্ডল ও উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করবে। আর মাথা মাসেহ করবে এবং উভয় পা টাখনু (গ্রন্থি) পর্যন্ত ধৌত করবে…।’ (সুরা মায়েদা : আয়াত ৬) অজুর গুরুত্ব সম্পর্কে এক হাদিসে জাবের ইবনু আব্দুল্লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হল নামাজ। আর নামাজের চাবি হল পবিত্রতা (অজু)। (মুসনাদে আহমাদ, ১৪৭০৩; তিরমিজি, ৪) অজুRead More
পাকিস্তানে রমজানের খাবার বিতরণে পদদলিত হয়ে ১১ জনের প্রাণহানি
বিদেশবার্তা২৪ ডেস্ক: পাকিস্তানের করাচিতে রমজানের খাবার বিতরণকেন্দ্রে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা। পুলিশ কর্মকর্তা মুঘিস হাশমি বলেছেন, শুক্রবার একটি কারখানার বাইরে খাবার সংগ্রহ করতে উপস্থিত কয়েকশ’ মানুষে একে অপরকে ধাক্কা দিতে শুরু করলে এই পদদলনের ঘটনা ঘটে। অনেকে রাস্তার পাশের ড্রেনে পড়ে যান। স্থানীয়দের কয়েকজন বলেছেন, ড্রেনের পাশের একটি দেয়াল ধসে পড়ে। মৃতদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে। হাশমি বলেছেন, যে কারখানার মালিক এই খাবার বিতরণের আয়োজন করেছেন তিনি পুলিশকে এই বিষয়ে অবহিতRead More
কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ প্রবাসী মানবিক ইউনিটির মতবিনিময়
বিদেশবার্তা২৪ ডেস্ক: কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ প্রবাসী মানবিক ইউনিটির একটি প্রতিনিধি দল। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. ইনজামামুল হক মান্না, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম খান বাবু, সাধারণ সম্পাদক মো. ওলী আহমেদ, প্রধান উপদেষ্টা শেখ আহমেদ আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জমির উদ্দিন ও সহ-সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন। এসময় সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের সার্বিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ প্রবাসী মানবিক ইউনিটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। প্রবাসীদের কাতারের আইন মেনে চলার পাশাপাশি বৈধRead More
দুবাইয়ে আল হারামাইন গ্রুপের ইফতার মাহফিল
বিদেশবার্তা২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানিজ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বিশ্বখ্যাত প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানিজ এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির সিআইপি ও তাঁর সহধর্মিণী বাইজুন নাহার চৌধুরী সিআইপি সংযুক্ত আরব আমিরাতের সকল গণ্যমান্য সরকারি কর্মকর্তা, বাংলাদেশী ব্যবসায়ী, কমিউনিটি নেতা এবং গণমাধ্যম কর্মী এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন । দুবাই মহেসনা তাঁদের নিজস্ব বাসভবন হারামাইন ভিলায় (২৮ মার্চ) মঙ্গলবার প্রবাসীদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।Read More
বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১ এপ্রিল) উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলের বিবৃতি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মার্চ) ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। স্টেট ডিপার্টমেন্টের উপ-প্রধান মুখপাত্র বলেন, আমরা (বাংলাদেশ) সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের সদস্যসহ (সবার জন্য) গণতন্ত্রের একটি অপরিহার্য উপাদান। নির্বাচনের বছরে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বেদান্ত প্যাটেল বলেন, সংবাদপত্রের কোনো সদস্যকে তাদেরRead More
ভেনিসে কিশোরগঞ্জ জেলা প্রবাসীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালি প্রতিনিধি- ইতালির ভেনিসে বাংলাদেশের সুনামধন্য কিশোরগঞ্জ জেলার ভৈরব ,আব্দুল্লাহপুর ,অস্ট্রগ্রাম ,মিঠামইন সহ ১৩ টি থানার প্রবাসীদের নিয়ে ভেনিসে এই প্রথমবারের মতো একত্রিত ভাবে রোজাদারদের সম্মানে ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় বায়তুল মা’মূর কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিলে ভেনিসের প্রায় সহস্রাধিকরোজাদারদের সম্মানে স্বাগত বক্তব্য রাখেন কিশোরঞ্জের প্রবীণ কমিউনিটি নেতা রফিকুল বারি,আবদুল মান্নান,হাজী আবুল কাসেম,তোফাজ্জল খান তোষন,তাজুল ইসলাম, মোবারক হোসাইন, সোলাইমান হোসাইন। সার্বিক সহযোগিতায় ছিলেন ফখরুল চৌধুরী,আমির হোসেন,সোহেল রহমান,নওয়াজ শরীফ,রাজিবুর হাসান,আবদুল আহাদ মিয়া। ভেনিস আওয়ামীলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন ডালি ,সদস্য সচিব মোস্তাক আহমেদ ,আওয়ামীলীগ নেতা রফিকুলRead More
উদ্বোধনের আগেই বাস টার্মিনালে ত্রুটি, তদন্ত কমিটি
নিউজ ডেস্ক: প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় সিলেটের কদমতলী আধুনিক কেন্দ্রীয় বাস টার্মিনাল। বিশ্ব ব্যাংকের অর্থায়নে আধুনিক এই বাস টার্মিনাল নির্মাণে কাজ পায় দেশের আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান ঢালী কনস্ট্রাকশন। নির্মাণ শেষে বাস টার্মিনালটি প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে বাস টার্মিনালে কার্যক্রম এমনকী তড়িগড়ি করে টেন্ডারও করে ফেলেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। প্রথম টেন্ডার স্বল্প সময়ে (সপ্তাহের মধ্যে) করে ৪০ লাখ টাকা দিয়ে সমালোচনার মুখে পড়ে সিসিক। সম্প্রতি পুনরায় করা টেন্ডার যায় ৯৬ লাখ টাকায়। অথচ মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এই প্রকল্পটি নির্মাণ সংস্থা নাকি সিসিকের কাছে এখনোRead More


