editor
ইতালিতে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল
বিদেশবার্তা২৪ ডেস্ক: পবিত্র মাহে রমজানে রোজাদারদের সম্মানে রোমের তরপিনাত্তারা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনের সভাপতি মোঃ গাউছুজামান শাকিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুল এর পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন ইতালী বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম যুগ্ম সম্পাদক শাহ তৌহিদ কাদের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতনসহ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার পূর্বে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দেশ-বিদেশে সকল মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজাতRead More
গাউছিয়া কমিটি দুবাই শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিদেশবার্তা২৪ ডেস্ক: গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার আওতাধীন নাখিল ইউনিট শাখার উদ্যোগে পবিত্র বদর দিবস স্মরনে মাহে রমজানুল মোবারক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেরা দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে গত মঙ্গলবার চার এপ্রিল বিশিস্ট ব্যাবসায়ী মুহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে ও সৈয়দ মোঃ শাকিলের সঞ্চালনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুস্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাঙ্গুনিয়া বেতাগি দরবার শরিফের সাজ্জাদানশিন হজরত মাওলানা জিয়াউর রহমান আহমদুল্লাহ আবু শাহ (মঃজিঃআঃ) প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া রাহাতিয়া বিছমিল্লাহ শাহ দরবার শরিফের শাহজাদা হজরত মাওলানা সৈয়দ আবু নওশাদ নইমি (মঃজিঃআঃ) গাউছিয়াRead More
মেয়র আরিফুল হক চৌধুরীকে ইতালিস্হ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সংবর্ধনা
নিউজ ডেস্ক: সিলেটের জননন্দিত মেয়র, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আরিফুল হক চৌধুরীর ইতালি আগমন উপলক্ষে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সভাপতি মোহাম্মদ গাউসুজ্জামান গেন্দু শাকিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক। এছাড়াও সভায় বিশেষ অতিথি ছিলেন ইতালি বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান সালাম এবং প্রধান বক্তা ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন। এ সময় সংবর্ধিত অতিথি আরিফুল হক চৌধুরী বলেন, দেশের প্রবাসেRead More
বেস্ট চয়েস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ইউকে-এর উদ্যোগে ইফতারি বিতরণ
নিউজ ডেস্ক: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ বলেছেন, ইফতারি বিতরণের মাধ্যমে প্রভূত কল্যাণ হাসিল হয়। এর মাধ্যমে অসহায়-দুস্থ মানুষদের প্রতি সহানুভূতির বহিঃপ্রকাশ ঘটে। রামাদান মানুষকে যেমন সংযম শেখায়, তেমনই অন্যের পাশে দাঁড়ানোর দীক্ষা দেয়। পবিত্র মাহে রামাদান উপলক্ষে বেস্ট চয়েস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ইউকে-এর পক্ষ থেকে এবং এমদাদুর রহমান ফরহাদ ও ফরহাদ খাঁন সুমনের আয়োজনে ফ্রি ইফতারি বিতরণকালে তিনি এসব কথা বলেন। এই ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর শাহী ঈদগাহ প্রতি রামাদান বিকাল ৫ ঘটিকা থেকে অসংখ্য মানুষকে ফ্রি ইফতারি বিতরণ করা হয়। মঙ্গলবার (৪ এপ্রিল) ফি ইফতারRead More
সংকলনের ১১২ বছর পর জর্ডান থেকে প্রকাশিত হলো সিলেটী আলিমের বই
ধর্ম ডেস্ক: বাংলাদেশের জাতীয় মসজিদের সবচেয়ে আলোচিত খতীব ছিলেন সিলেটের গর্ব মাওলানা উবায়দুল হক র.। তাঁর পিতা হাফিজ মাওলানা জহুরুল হকও ছিলেন একজন ক্ষণজন্মা সংস্কারক আলিমে দ্বীন। প্রকাশ-প্রচার তথা লোকচক্ষুর অন্তরালে থেকে শিক্ষাদীক্ষা দাওয়াত তাবলীগ ও সংস্কারমূলক কাজ করে গেছেন আজীবন। যদিও প্রচারবিমুখ অবস্থায়ই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, কিন্তু ছিলেন প্রগাঢ় পাণ্ডিত্যের অধিকারী একজন আলিমে দ্বীন। আধ্যাত্মিকতায় ছিলেন আশরাফ আলী থানভী র. এর খলীফা। ছিলেন অনেক কিংবদন্তীর জনক। শিক্ষা অর্জন করেছেন উপমহাদেশের প্রসিদ্ধ দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ-এ। শিষ্যত্ব গ্রহণ করেছেন সেই সময়ের পৃথিবীখ্যাত উলামায়ে কেরামের। দারুল উলুম দেওবন্দ-এ সহীহ্Read More
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আবারো প্রথম তাকরিম
ধর্ম ডেস্ক: আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আবারো বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। এবার ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হলেন তাকরিম। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান। মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে ঢাকা পোস্টকে তাকরিমের প্রথম স্থান অর্জনের খবরটি নিশ্চিত করেছে রাজধানীর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার অফিস সংশ্লিষ্ট সূত্র। এছাড়াও খবরটি নিশ্চিত করেছেন তাকরিমের শিক্ষক ও মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম। কোরআন প্রতিযোগিতার মূল পর্বেRead More
১২৩৮০অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া
নিউজ ডেস্ক: ক্যাম্পে আটক বিভিন্ন দেশের ১২ হাজার ৩৮০ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এসব অবৈধ অভিবাসীর সাজা শেষে চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) এক বিবৃতিতে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এ তথ্য জানিয়েছেন। তবে কোন দেশের ঠিক কতজনকে ফেরত পাঠানো হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করেননি তিনি। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেছেন, নিজ নিজ দেশে ফেরত পাঠানো ১২ হাজার ৩৮০ জন অভিবাসীর মধ্যে ৯ হাজার ৬০৬ জন পুরুষ এবং ২ হাজার ৭৭৪ জন নারী। রুসলিনRead More
১৫ দিনেই সবধরনের ভারতীয় ভিসা পাচ্ছে বাংলাদেশিরা
নিউজ ডেস্ক: বাংলাদেশিরা আবেদন করার মাত্র ১৫ দিনেই সবধরনের ভিসা পাচ্ছে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকশিনার মনোজ কুমার। রবিবার (২ এপ্রিল) তিনি সড়ক পথে রাজশাহী থেকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ইমিগ্রেশন কর্মকর্তা ও পাসপোর্ট যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি জিরোপয়েন্ট পার হয়ে সীমান্তের ওপারে ভারতের ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় উপজেলা চেয়াম্যান হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ বন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এরপর তিনি পানামা পোর্টেরRead More
বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনির দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর প্রত্যাশা
নিউজ ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ড. রিয়াদ মালকি। রোববার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. রিয়াদ মালকি সম্প্রতি একটি শুভেচ্ছাপত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় ড. রিয়াদ মালকি উল্লেখ করেন, আমাদের দুই দেশের ও জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন অত্যন্ত দৃঢ় ও দীর্ঘস্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে আস্থাশীল যে, আগামীতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সকল পর্যায়ের সহযোগিতা আরওRead More
মাগফেরাতের দিনগুলোতে যে আমল বেশি বেশি করবেন
ধর্ম ডেস্ক: গুনাহ মাফ ও তাকওয়া অর্জনের মাস রমজান। এ মাসের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, রোজা ঢালস্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুবার বলে, আমি রোজাদার। (সহিহ বুখারি, হাদিস : ১৮৯৪) এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে তিন ধরনের গণিমত সংগ্রহের সুযোগ দিয়েছেন মুসলমানদের। হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এ বিষয়টির উল্লেখ রয়েছে। রাসুল (সা.) ইরশাদ করেন, রমজান এমনRead More


