Main Menu

editor

 

প্যারিসে অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের আবাসনের দাবিতে আন্দোলন

বিদেশবার্তা২৪ ডেস্ক: প্যারিসের ১৬ তম অ্যারোন্ডিসমেন্টে একটি পরিত্যক্ত স্কুল ভবন দখল করে আন্দোলন শুরু করেছে ইতুপিয়া ৫৬সহ বেশ কয়েকটি অভিবাসী সংগঠন। ২০০ জনেরও বেশি অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্কের বাসস্থান ও সরকারি দায়িত্ব নিশ্চিত করার দাবিতে আন্দোলন করছে তারা৷ মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের অভিজাত ১৬তম অ্যারোন্ডিসমেন্টের একটি পরিত্যক্ত স্কুলের ভবনের দখল নেয়া হয়৷ সেখানে ২০০ জনেরও বেশি অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী অবস্থান নিয়েছে৷ এর আগে ২০২১ সালেও একবার এই ভবনটি দখল করা হয়েছিল। পরে আন্দোলনকারীদের আবাসনের আওতায় নিয়ে সেখান থেকে সরিয়ে নিয়েছিল ফরাসি প্রশাসন। ় বৃহত্তর প্যারিস অঞ্চলে আবাসন বঞ্চিতRead More


কানাডার আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষকে স্বীকৃতির ষষ্ঠ বার্ষিকী উদযাপন

বিদেশবার্তা২৪ ডেস্ক: কানাডার আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষকে ঐতিহাসিক স্বীকৃতির ষষ্ঠ বার্ষিকীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ কমিউনিটি। বুধবার (৫ এপ্রিল) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডা প্রবাসী লেখক, গবেষক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টার সভাপতি প্রবীণ সমাজকর্মী শাহ সুফী মহ. লস্কর, বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্ক এর সভাপতি ও ইউএনবি স্টাফ রিপোর্টার কবি খায়রুল আহসান মানিক, সাবেক ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অবRead More


আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ৩৫০ জনেরও বেশি গ্রেপ্তার

বিদেশবার্তা২৪ ডেস্ক: জেরুজালেমের গুরুত্বপূর্ণ কেন্দ্র আল-আকসা মসজিদে সংঘর্ষের পর ইসরাইলি পুলিশ বুধবার ভোরে ৩৫০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে। বুধবার পুলিশের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র। এক বিবৃতিতে পুলিশ বলেছে, তারা অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদের ভেতরে অবস্থান করা ৩৫০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করে সেখান থেকে সরিয়ে নিয়েছে। এসব লোক সেখানে ব্যারিকেড সৃষ্টি করে সহিংসতায় জড়িয়ে পড়েছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে ‘মুখোশধারী ব্যক্তি, পাথর ও আতশবাজি নিক্ষেপকারী এবং মসজিদের পবিত্রতা নষ্ট করার সন্দেহভাজন ব্যক্তি’ অন্তর্ভূক্ত রয়েছে।


চাহিদা অনুযায়ী শ্রমিক নেবে ইতালি

নিউজ ডেস্ক: ইতালির কৃষিমন্ত্রী ফ্রান্সেস্কো ললোব্রিজিদা বলেছেন, কোনো নির্দিষ্ট সংখ্যা ঘোষণা না করে, শ্রম বাজারের চাহিদা এবং সমাজে বিদেশিদের অন্তর্ভুক্ত করার সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিবাসী শ্রমিক নিয়োগ দিতে চায় ইতালি। তিনি বলেন, তথাকথিত “ফ্লো ডিক্রির” অধীনে কত অভিবাসী শ্রমিক আনা উচিত তা শ্রমবাজারের চাহিদা এবং তাদের সমাজে অন্তর্ভুক্ত করার ক্ষমতার ওপর নির্ভর করবে। ভেরোনার ভিনিটালি মেলা থেকে রাই ট্রে টেলিভিশন চ্যানেলের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শ্রমিক আনার ক্ষেত্রে ইতালি কোনো নির্দিষ্ট সংখ্যা ঘোষণা করতে চায় না উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আপনি যখন ইতালিতে শ্রম শক্তি নিয়ে আসবেন,Read More


৩০ বছর ধরে তারাবির নামাজ পড়াচ্ছেন সৌদি ফেরত আনোয়ারুল ইসলাম

বিদেশবার্তা২৪ ডেস্ক: নব্বই দশকে হেফজ পড়াশুনা শেষ করার পর রংপুরে কয়েকটি মসজিদে তারাবির নামাজের ইমামতি করেছেন আনোয়ারুল ইসলাম সাজু। পরে ১৯৯২ সালে চাকরির সুবাদে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদের সোলেমানিয়াতে চলে যান। সেখানে গিয়ে একটি মসজিদে দীর্ঘ সাত বছর তারাবির নামাজের ইমামতি করেছেন তিনি। এরপর ২০০১ সালের শুরুর দিকে দেশে ফিরে আসেন আনোয়ারুল ইসলাম। তবে ছাড়েননি তারাবির নামাজ পড়ানো। দেশে ফিরেও প্রতি মাহে রমজানে তারাবির নামাজের ইমামতি করেছেন। এভাবে তারাবির নামাজে ইমামতি করতে করতে তার জীবনের ৩০টি বছর কেটে গেছে। সৌদির প্রবাস জীবনে মসজিদে মসজিদে গিয়ে রমজান মাসে প্রশান্তি পেয়েছেনRead More


৮ বছর পর আমিরাতে রাষ্ট্রদূত নিয়োগ ইরানের

বিদেশবার্তা২৪ ডেস্ক: দীর্ঘদিন দূরে থাকার পর সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও সৌদি আরব। আর এতেই যেন তেহরানের জন্য উপসাগরীয় দেশগুলোর দরজা আরও উন্মুক্ত হয়ে গেছে। এই পরিস্থিতিতে দীর্ঘ আট বছর পর সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রাষ্ট্রদূত নিয়োগ করেছে ইরান। উপসাগরীয় রাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পর্কের পুনর্গঠনের মধ্যেই তেহরানের এই পদক্ষেপ সামনে এলো। বুধবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের পর তেহরান প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে একজন রাষ্ট্রদূত নিয়োগ করেছে বলে ইরান মঙ্গলবার জানিয়েছে। সংযুক্তRead More


অবশিষ্ট মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা

বিদেশবার্তা২৪ ডেস্ক: বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এনেক্সকো টাওয়ারের ৫ম ও ওপরের তলায় পানি ছেটানো অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। এরইমধ্যে ৩য়, ৪র্থ ও ৫ম তলা থেকে নিচে একের পর এক ফেলা হচ্ছে বস্তা। অগ্নিকাণ্ডের পর অবশিষ্ট কাপড়সহ যেসব মালামাল রয়েছে মূলত সেগুলোই বস্তায় করে নিচে ফেলা হচ্ছে। বুধবার (৫ এপ্রিল) সকালে বঙ্গবাজারের এনেক্সকো টাওয়ারের সামনে গিয়ে দেখা গেছে, কাপড়ের সারি সারি এসব বস্তা রাখা হয়েছে রাস্তায়। একটু পরপর কর্মীরা ওপর থেকে মালামাল ভরে নিচে ফেলছেন। আর নিচে দোকান মালিকদের কেউ ভ্যান নিয়ে, কেউ পিকআপ নিয়ে অপেক্ষায় আছেন। এনেক্সকোRead More


রাতের আঁধারে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। বর্তমানে পবিত্র রমজান মাস চলছে এবং বুধবার (৫ এপ্রিল) ভোরের আগে সেখানে এই হামলার ঘটনা ঘটে। অবশ্য মাত্র কয়েকদিন আগে মুসলিমদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয়স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক ফিলিস্তিনি যুবককে দিনে-দুপুরে গুলি করে হত্যা করেছিল ইসরায়েলি পুলিশ। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ ও এর প্রাঙ্গণে ইবাদতরত কয়েক ডজন মুসল্লির ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। রাতের আধাঁরে হওয়া এই হামলায় সাতজন আহতRead More


ইতালিতে বৃহত্তর ঢাকা সমিতির ইফতার ও দোয়া মাহফিল

বিদেশবার্তা২৪ ডেস্ক: প্রতি বছরের মতো এবার ও বৃহত্তর ঢাকা সমিতি আয়োজিত খোলা মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানী রোমের লার্গো প্রেনেস্তিনার খোলা মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশ গ্রহণ করে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসিফ এনাম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের সচিব মোঃ দিদার হোসেন সহ বাংলা কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন রোজা আমাদের যে সংযম ও ভ্রাতৃত্ব বোধের শিক্ষা দেয় তা আমাদের ধারণ করা উচিত। এবং এই সংযমের মাধ্যমেই আমরা আমাদের মানবতা, মানবিকতাRead More


মৌলভীবাজারে ৫ শতাধিক মানুষকে ইফতার সামগ্রী প্রদান শরীফ চ্যারিটির

বিদেশবার্তা২৪ ডেস্ক: মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার ৫শতাধিক মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে আশ শরিফ চ্যারিটি। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে মৌলভীবাজার সদর উপজেলার উত্তরমুলাইম গ্রামে ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশ শরীফ চ্যারিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজি দেলোয়ার আলম, সংগঠনটির উপদেষ্টা প্রধান উপদেষ্টা মো. ইমরান হোসেন শাওন, কবি জাবেদ ভূঁইয়া, লোকমান খাঁন নবীন প্রমুখ। ইফতার সামগ্রীর মধ্য রয়েছে চাউল, সয়াবিন তেল, ডাইল, সেমাই, পিয়াজ, দুধ, ময়দা, চিনি, লবণ, আদা,ছোলা বুট। ইউকে বাংলাদেশ ভিত্তিক সামাজিক সংগঠন আশ শরীফ চ্যারি প্রতিষ্ঠা লগ্ন গরিব অসহায় মানুষের জন্য মানবিক কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন সময়েRead More