আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ৩৫০ জনেরও বেশি গ্রেপ্তার
বিদেশবার্তা২৪ ডেস্ক:
জেরুজালেমের গুরুত্বপূর্ণ কেন্দ্র আল-আকসা মসজিদে সংঘর্ষের পর ইসরাইলি পুলিশ বুধবার ভোরে ৩৫০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে। বুধবার পুলিশের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, তারা অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদের ভেতরে অবস্থান করা ৩৫০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করে সেখান থেকে সরিয়ে নিয়েছে। এসব লোক সেখানে ব্যারিকেড সৃষ্টি করে সহিংসতায় জড়িয়ে পড়েছিল।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ‘মুখোশধারী ব্যক্তি, পাথর ও আতশবাজি নিক্ষেপকারী এবং মসজিদের পবিত্রতা নষ্ট করার সন্দেহভাজন ব্যক্তি’ অন্তর্ভূক্ত রয়েছে।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More


