editor
সৌদিতে বাস উল্টে আগুন ধরে ২০ ওমরাহ যাত্রী নিহত
বিদেশবার্তা২৪ ডেস্ক: সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালনে যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর সঙ্গে সংঘর্ষে বাস উল্টে আগুন ধরে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন। স্থানীয় সময় সোমবার সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রেড ক্রিসেন্ট দলসহ জরুরি সংস্থাগুলোকে দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আসির প্রদেশের ঘটনাটি ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যাচ্ছেন এবং হজের আর মাত্র কয়েকRead More
টাঙ্গাইল জেলা সমিতি ইতালীর উদ্যোগে ইফতার মাহফিল
বিদেশবার্তা২৪ ডেস্ক: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্জের মধ্য দিয়ে গত ২৬শে মার্চ ২০২৩ রোজ রবিবার টাঙ্গাইল জেলা সমিতি ইতালীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিন শতাধিক রোজাদারের উপস্থিতিতে ইতালীর রাজধানী রোমের মসজিদ এ বাইতুল আমানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রেজাউল করিম রিপন, সিনিয়র সহ-সভাপতি আসিফ আহমেদ আকন্দ ও সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক রাজিব রহমানের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জনাব মজিবুর রহমান মিয়া, বিশিষ্ট সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব সংগঠনের উপদেষ্টা জনাব মাসুদুর রহমান সিদ্দিকি, সেন্তসেলে ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি টাঙ্গাইলের কৃতি সন্তান জনাবRead More
তিন বছর থেকে বন্ধ ব্রিজের কাজ
নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে নির্মাণাধীন সেতুর কাজ বন্ধ রয়েছে ৩ বছর ধরে। বিকল্প একটি কাঠের সেতু দিয়ে শুধুমাত্র হেঁটে ও তিন চাকার যানে প্রতিদিন চলাচল করছেন চারটি ইউনিয়নের অন্তত ১০ হাজার মানুষ। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। যেন ঠিকাদারের কাছে জিম্মি হয়ে পড়েছেন এসব এলাকার মানুষ। হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির বলেন, ২৫ মিটার দীর্ঘ এ ব্রিজটি নির্মাণের জন্য ২০২০ সালে দরপত্র আহ্বান করা হয়। কার্যাদেশ দেওয়ার পরপরই করোনা মহামারি শুরু হওয়ায় কাজটি তখন শুরু করা যায়নি। করোনা মহামারি কমলে পরবর্তীতে ঠিকাদার কাজ শুরু করেন। বর্তমানেRead More
অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন
নিউজ ডেস্ক: আশ্রয়প্রার্থীদের মধ্যে যাদের আশ্রয় আবেদন বাতিল হয়েছে, তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণে সদস্য রাষ্ট্রগুলোকে তাগিদ দেয় ইউরোপীয় কমিশন৷ চলতি মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন বিষয়ক উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন৷ তখন তারা জানিয়েছিলেন, যেসব আশ্রয়প্রার্থীর আবেদন বাতিল হয়েছে, তাদেরকে দেশে ফেরত পাঠানোর মাধ্যমে বার্তমান পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা জরুরি৷ সংস্থাটির হোম অ্যাফেয়ার্স কমিশনার ইলভা ইয়োহাসনের দেওয়া তথ্যমতে, আশ্রয়ের যোগ্য নয় এমন অভিবাসীদের মাত্র ২১ ভাগকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে৷ তিনি বলেন, ‘‘আশ্রয় আবেদনের অধিকারকে সুরক্ষিত করতে আন্তর্জাতিক আইন অনুযায়ী যারাRead More
রমজানে সুস্থ থাকার জন্য নবী করীম সা. যা বলেছেন
ধর্ম ডেস্ক: রোজা ইসলামের গুরুত্বপূর্ণ শারীরিক ইবাদতগুলোর একটি। নিজেকে পরিশুদ্ধ এবং আল্লাহর প্রিয়পাত্র বানানোর মাধ্যম। রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে শরীর সুস্থ রাখা আবশ্যক। শারীরিক দুর্বলতার কবলে পড়লে রোজা রাখাই সম্ভব হবে না। এর ফলে রমজান মাসের বরকত থেকে বঞ্চিত হতে হবে। ইসলাম কখনো মানুষকে ক্ষতির সম্মুখীন করে ইবাদত করতে বলে না, অথবা স্বভাববিরোধী কোনও কিছু মানুষের ওপর চাপিয়ে দেয় না। পবিত্র কোরআনে এ বিষয়ে আল্লাহ তায়ালা বলেছেন, ..আল্লাহ তোমাদের জন্য সহজটাই চান, কঠিন করতে চান না…।’ -(সুরা : বাকারা, আয়াত : ১৮৫) যেকোনও বিধান পালনের আগে এ সম্পর্কিত গুরুত্বপূর্ণRead More
নারীদের রোজা সংক্রান্ত জরুরি কিছু মাসয়ালা
ইসলাম ডেস্ক: রমজানের রোজা প্রাপ্ত বয়স্ক, সুস্থ ও মুসলিম নারী-পুরুষ সবার জন্য ফরজ। রমজানের রোজার জন্য রয়েছে আলাদা বিধানাবলী। বিশেষ করে নারীদের জন্য। আজকের আয়োজনে নারীদের রোজা সংক্রান্ত প্রয়োজনীয় কিছু বিধান নিয়ে আলোচনা করা হলো- মাসয়ালা- ০১: রমজান মাসে নারীদের পিরিয়ড চলাকালীন সময়ে রোজা না রাখলে অথবা রোজা রাখার পর পিরিয়ড শুরু হলে তার জন্য পানাহার করা বৈধ। তবে অন্য লোকদের সামনে পানাহার করা উচিত নয়। দিনের বেলায় যদি ঋতু বন্ধ হয়, তাহলে দিনের বাকি অংশে রোজাদারের মতো পানাহার ও যৌনাচার বর্জন করা ওয়াজিবব। -আহসানুল ফাতাওয়া: ৪/৪২০ এ প্রসঙ্গে হাদিসেRead More
মহান স্বাধীনতা দিবস আজ
নিউজ ডেস্ক: ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালির জীবনে নেমে আসে এক ভয়ংকর, নৃশংস ও বিভীষিকাময় অন্ধকার রাত। অন্য দিনের মতো সেটি স্বাভাবিক ছিল না। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর যখন ঝাঁপিয়ে পড়ে ইতিহাসের বর্বরোচিত নিধনযজ্ঞ আর ধ্বংসের উন্মত্ত তাণ্ডব চালায়, সেদিন থেকে স্বাধীনতা কথা বাঙালির হয়ে যায়। অবশ্য ৭ মার্চের ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’, তখন আর বাঙালির বুঝতে বাকি ছিল না লড়াই করতেই হবে। যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেই হবে। বঙ্গবন্ধুর ‘আমিRead More
আজওয়া খেজুরের উপকারিতার কথা যা বলেছেন নবীজি
ধর্ম ডেস্ক: ইফতার রোজাদারের বিশেষ আনন্দের মুহূর্ত। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে মহানবী (সা.) বলেছেন, ‘রোজাদারের জন্য দুইটি আনন্দঘন মুহূর্ত রয়েছে। একটি হলো ইফতারের সময় (এ সময় যেকোনো নেক দোয়া কবুল করা হয়)। অন্যটি হলো (কেয়ামতের দিবসে) নিজ প্রভুর সঙ্গে সাক্ষাতের সময়।’ (তিরমিজি, হাদিস : ৭৬৬; বুখারি, হাদিস : ৭৪৯২; মুসলিম, হাদিস : ১১৫১) ইফতারের ব্যাপারে মহানবী (সা.)-এর নির্দেশনা হলো- ইফতারে বিলম্ব করা যাবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ যত দিন পর্যন্ত সময় হওয়ামাত্র ইফতার করবে, তত দিন কল্যাণের সঙ্গে থাকবে।’ (বুখারি, হাদিস : ২৮৫২) মহানবী (সা.) আরো বলেন,Read More
খালার জানাযা শেষে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের
নিউজ ডেস্ক: বানিয়াচংয়ে খালার জানাযা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্য হয়েছে। এ ঘটনায় শিশুসহ ওই পরিবারের আরো ৪জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ মার্চ) রাত পৌনে ৮টার দিকে বানিয়াচং উপজেলার ভাটিপাড়া নামক এলাকায় ট্রাক্টরের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের গাড়ি দিয়ে হতাহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত দুই ভাই বানিয়াচং উপজেলার চিলাপাঞ্জা গ্রামের বানাই মিয়ার ছেলে মহিন উদ্দিন (৭০) ও তাজউদ্দিন (৫৫)। আহত হলেন, নিহত তাজউদ্দিনের ছেলে মিশকাত (৭), নিহত মহিন উদ্দিনের স্ত্রী রিজিয়া বেগম (৫৫), চিলাপাঞ্জা গ্রামেরRead More
রমজানে কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব দেবেন যে কারণে
ধর্ম ডেস্ক: মানুষকে সরল-সঠিক পথের দিশা দিতে আল্লাহ তায়ালা পবিত্র কোরআন নাজিল করেছেন। এই গ্রন্থে সবার জন্য রয়েছে হেদায়েত। আল্লাহ তায়ালা বলেন, ‘এটা (কোদরআন) সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই। এটা মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক।’ (সূরা আল-বাকারা, আয়াত, ২)। মানুষের হেদায়েতের বাণী কোরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে। বর্ণিত হয়েছে, ‘রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং সুপথপ্রাপ্তির সুস্পষ্ট পথনির্দেশ আর হক-বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুতরাং তোমাদের যে কেউ এ মাস পাবে সে যেন অবশ্যই এর রোজা রাখে।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫) কোরআন নাজিলের মাসেRead More


