Main Menu

editor

 

মহান স্বাধীনতা দিবস আজ

নিউজ ডেস্ক: ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালির জীবনে নেমে আসে এক ভয়ংকর, নৃশংস ও বিভীষিকাময় অন্ধকার রাত। অন্য দিনের মতো সেটি স্বাভাবিক ছিল না। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর যখন ঝাঁপিয়ে পড়ে ইতিহাসের বর্বরোচিত নিধনযজ্ঞ আর ধ্বংসের উন্মত্ত তাণ্ডব চালায়, সেদিন থেকে স্বাধীনতা কথা বাঙালির হয়ে যায়। অবশ্য ৭ মার্চের ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’, তখন আর বাঙালির বুঝতে বাকি ছিল না লড়াই করতেই হবে। যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেই হবে। বঙ্গবন্ধুর ‘আমিRead More


আজওয়া খেজুরের উপকারিতার কথা যা বলেছেন নবীজি

ধর্ম ডেস্ক: ইফতার রোজাদারের বিশেষ আনন্দের মুহূর্ত। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে মহানবী (সা.) বলেছেন, ‘রোজাদারের জন্য দুইটি আনন্দঘন মুহূর্ত রয়েছে। একটি হলো ইফতারের সময় (এ সময় যেকোনো নেক দোয়া কবুল করা হয়)। অন্যটি হলো (কেয়ামতের দিবসে) নিজ প্রভুর সঙ্গে সাক্ষাতের সময়।’ (তিরমিজি, হাদিস : ৭৬৬; বুখারি, হাদিস : ৭৪৯২; মুসলিম, হাদিস : ১১৫১) ইফতারের ব্যাপারে মহানবী (সা.)-এর নির্দেশনা হলো- ইফতারে বিলম্ব করা যাবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ যত দিন পর্যন্ত সময় হওয়ামাত্র ইফতার করবে, তত দিন কল্যাণের সঙ্গে থাকবে।’ (বুখারি, হাদিস : ২৮৫২) মহানবী (সা.) আরো বলেন,Read More


খালার জানাযা শেষে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের

নিউজ ডেস্ক: বানিয়াচংয়ে খালার জানাযা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্য হয়েছে। এ ঘটনায় শিশুসহ ওই পরিবারের আরো ৪জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ মার্চ) রাত পৌনে ৮টার দিকে বানিয়াচং উপজেলার ভাটিপাড়া নামক এলাকায় ট্রাক্টরের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের গাড়ি দিয়ে হতাহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত দুই ভাই বানিয়াচং উপজেলার চিলাপাঞ্জা গ্রামের বানাই মিয়ার ছেলে মহিন উদ্দিন (৭০) ও তাজউদ্দিন (৫৫)। আহত হলেন, নিহত তাজউদ্দিনের ছেলে মিশকাত (৭), নিহত মহিন উদ্দিনের স্ত্রী রিজিয়া বেগম (৫৫), চিলাপাঞ্জা গ্রামেরRead More


রমজানে কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব দেবেন যে কারণে

ধর্ম ডেস্ক: মানুষকে সরল-সঠিক পথের দিশা দিতে আল্লাহ তায়ালা পবিত্র কোরআন নাজিল করেছেন। এই গ্রন্থে সবার জন্য রয়েছে হেদায়েত। আল্লাহ তায়ালা বলেন, ‘এটা (কোদরআন) সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই। এটা মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক।’ (সূরা  আল-বাকারা, আয়াত, ২)। মানুষের হেদায়েতের বাণী কোরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে। বর্ণিত হয়েছে, ‘রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং সুপথপ্রাপ্তির সুস্পষ্ট পথনির্দেশ আর হক-বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুতরাং তোমাদের যে কেউ এ মাস পাবে সে যেন অবশ্যই এর রোজা রাখে।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫) কোরআন নাজিলের মাসেRead More


হবিগঞ্জে যুবককে হত্যার পর লাশ গুমের চেষ্টা, ঘাতক আটক

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে বিষ্ণু সরকার (২২) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক মিন্নত আলী (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের নিহত বিষ্ণু সরকারের কাছে একই গ্রামের মিন্নত আলী ২০ হাজার টাকা পাওনা ছিল। কিন্তু বিষ্ণু সরকার টাকা দিতে গড়িমশি করে। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাকে বাড়িতেRead More


গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে অনলাইন প্রেসক্লাবের শোক

নিউজ ডেস্ক: গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদের মায়ের মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। শনিবার (২৫ মার্চ) ক্লাব সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ শোক প্রকাশের পাশাপাশি মহুমার আত্মার মাগফেরাত কামনা করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও জানান। উল্লেখ্য, সাংবাদিক আব্দুল আহাদের মাতা আফজান বেগম (৯০) গতকাল শুক্রবার রাত ৯ ঘটিকায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ট্রাক থেকে ২৩ বাংলাদেশি উদ্ধার

নিউজ ডেস্ক: অবৈধভাবে ট্রাকে করে রোমানিয়া থেকে ইতালি যাওয়ার সময় ২৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) তাদেরকে রোমানিয়া সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম স্টাইরিপিসার্স এ তথ্য জানিয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম টার্নু বর্ডার ক্রসিং পয়েন্টে ট্রাকে করে তোষক নিয়ে যাওয়া হচ্ছিল। সেটি দেখে পুলিশের সন্দেহ হলে সেখানে তল্লাশি চালানো হয়। গাড়ির চালক জানিয়েছে, সে রোমানিয়া-ইতালি রুটে তোশক নিয়ে যাচ্ছিল। তল্লাশিকালে তোষকের ভেতর থেকে ২৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। আরাদ সীমান্ত পুলিশ বলেছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক, যাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। ব্যক্তিগতRead More


কর্মী নিয়োগে ‘অনলাইন ইন্টিগ্রেট’ ব্যবস্থা বাস্তবায়ন করবে মালয়েশিয়া

নিউজ ডেস্ক: কর্মী নিয়োগে বাংলাদেশের ‘অনলাইন ইন্টিগ্রেট’ ব্যবস্থা বাস্তবায়ন করবে মালয়েশিয়া। ২০ মার্চ সোমবার দুই দেশের সচিব পর্যায়ে অনুষ্ঠিত ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মালয়েশিয়া ‘অনলাইন ইন্টিগ্রেট’ ব্যবস্থা বাস্তবায়নে সম্মত হয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, আগামী ১৫ এপ্রিলের মধ্যে এটি বাস্তবায়নের আশা করছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তিনি জানান, অনলাইন ইন্টিগ্রেট ব্যবস্থা বাস্তবায়ন হওয়ার পর থেকে কর্মী নেওয়া, ক্লিয়ারেন্স এবং রিক্রুটমেন্টের সঙ্গে মালয়েশিয়ার ডাটাবেজের সমন্বয় হবে। ফলে বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার বিষয়টি আরও সহজ ও পরিচ্ছন্ন হবে। সচিব বলেন, ‘বাংলাদেশ যে পরিমাণ ওয়ার্ক অর্ডারRead More


ভ্রমণ ভিসায় গিয়ে চাকরি করা যাবে যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্ক: ভ্রমণ অথবা ব্যবসায়ের কাজে যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি করতে পারবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিক ও অভিবাসী সেবা সংস্থা (ইউএসসিআইএস)। যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক উদ্দেশ্যে যারা যেতে চান তাদের বি-১ ও যারা ভ্রমণে যেতে চান তাদের বি-২ ক্যাটাগরির ভিসা দেওয়া হয়। এই দুই ক্যাটাগরির ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে চাকরিরও আবেদন করা যাবে। খবর এনডিটিভির। ইউএসসিআইএস জানিয়েছে, এ দুই ক্যাটগরির যেসব ভিসাধারী কাজ করতে আগ্রহী— তারা চাকরির আবেদন ও চাকরি পাওয়ার পর কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন। তবে এর আগে তাদের ভিসার ধরণ পরিবর্তন করতে হবে। বুধবার (২২ মার্চ) একাধিক টুইটে ইউএসসিআইএস জানিয়েছে, ‘অনেকে জিজ্ঞেসRead More


যুক্তরাজ্যে ভারতীয় দূতাবাসে হামলা, যা বলছে ব্রিটিশ সরকার

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে ভারতের হাইকমিশনে গত ১৯ মার্চ হামলা চালিয়েছে একদল বিচ্ছিন্নতাবাদী। এই ঘটনার পরই ২০ মার্চ দেশটিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সেখানে বসবাসরত ভারতীয় কমিউনিটির সদস্যদের সাথে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন ভারতের ডেপুটি হাইকমিশনার সুজিত ঘোষ। ভারতীয় হাইকমিশনের টুইটে জানানো হয়, বৈঠকে দোরাইস্বামী উদ্বিগ্ন ভারতীয়দের কথা শোনেন এবং তাদেরকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। অবশ্য দূতাবাসের হামলার পরই তাৎক্ষণিকভাবে ১৯ মার্চ রাতেই নয়া দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারকে তলব করে জোরালো প্রতিবাদ জানায় দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, কোনোভাবেই এই হামলার ঘটনা গ্রহণযোগ্য নয়। এRead More