editor
অনিয়মিত অভিবাসন বন্ধে বুলগেরিয়া এবং রোমানিয়ার পাশে ইইউ
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত দিয়ে অনিয়মিত অভিবাসন বন্ধ করার অংশ হিসেবে রোমানিয়া ও বুলগেরিয়ার সঙ্গে দুটি পাইলট প্রকল্প ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন৷ সোমবার পাইলট প্রকল্প দুটির বিষয়ে ইউরোপীয় কমিশন জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে ইউরোপের বহিঃসীমান্ত নিয়ন্ত্রণের পাশাপাশি বুলগেরিয়া-তুরস্ক সীমান্তকে কঠোর নজরদারির মধ্যে নিয়ে আসাকে অগ্রাধিকার দেওয়া হবে৷ এই প্রকল্পের মধ্য দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের গতিবিধি পর্যবেক্ষণে ক্যামেরা স্থাপন, যানবাহন টহল এবং ওয়াচ টাওয়ার নির্মাণসহ বহুপাক্ষিক কর্মসূচির মধ্য দিয়ে সীমান্ত নিয়ন্ত্রণকে জোরদার করা হবে৷ ইউরোপীয় কমিশনের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইলভা ইয়োহানসন বলেছেন, সীমান্ত সুরক্ষা বাড়ানোর পাশাপাশি এর অর্থ হবে, ‘‘আশ্রয় প্রক্রিয়া দ্রুতRead More
তিউনিশিয়ায় অস্থিরতা: ইউরোপে বাড়তে পারে অভিবাসীদের চাপ
বিদেশবার্তা২৪ ডেস্ক: তিউনিশিয়ার প্রেসিডেন্টের অভিবাসন বিরোধী বক্তব্যের পর দেশটিতে শুরু হয়েছে অস্থিরতা৷ বাধ্য হয়ে অনেক অভিবাসী ফিরেও গেছেন নিজ দেশে৷ কিন্তু এই অস্থিরতার কারণে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)৷ তাই তিউনিশিয়ার চলমান রাজৈনতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ রেখেছেন তারা৷ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ মন্ত্রীপর্যায়ের এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেল বলেন, ‘‘তিউনিশিয়ার পরিস্থিতি খুবই বিপজ্জনক৷ এটি অর্থনৈতিক বা সামাজিকভাবে যদি ভেঙে পড়ে তবে অভিবাসীদের নতুন ঢল ইউরোপে আসবে। আমাদের এই পরিস্থিতি এড়াতে হবে৷’’ অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ায় বেলজিয়ামRead More
ঈদে সিলেট-চাঁদপুর রুটে স্পেশাল ট্রেন
নিউজ ডেস্ক: ঈদ উপলক্ষে শতভাগ অনলাইনে ট্রেনের টিকিট বেচা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আর টিকিট কাটা যাবে ঈদ যাত্রার ১০ দিন আগে। আর বাড়তি চাহিদা মেটানোর জন্য ঈদ উপলক্ষে সব আন্ত:নগর ট্রেনের ডে অফ বন্ধ থাকবে জানান মন্ত্রী। বুধবার (২২ মার্চ) রেলভবনে বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রেলমন্ত্রী বলেন, একজন যাত্রী ঈদ উপলক্ষে অগ্রীম টিকিট ও ফেরত যাত্রার টিকিট উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতিক্ষেত্রে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। একজন নিবন্ধনকৃত যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদেরRead More
কর্মী নিয়োগে ‘অনলাইন ইন্টিগ্রেট’ ব্যবস্থা বাস্তবায়ন করবে মালয়েশিয়া
নিউজ ডেস্ক: কর্মী নিয়োগে বাংলাদেশের ‘অনলাইন ইন্টিগ্রেট’ ব্যবস্থা বাস্তবায়ন করবে মালয়েশিয়া। ২০ মার্চ সোমবার দুই দেশের সচিব পর্যায়ে অনুষ্ঠিত ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মালয়েশিয়া ‘অনলাইন ইন্টিগ্রেট’ ব্যবস্থা বাস্তবায়নে সম্মত হয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, আগামী ১৫ এপ্রিলের মধ্যে এটি বাস্তবায়নের আশা করছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তিনি জানান, অনলাইন ইন্টিগ্রেট ব্যবস্থা বাস্তবায়ন হওয়ার পর থেকে কর্মী নেওয়া, ক্লিয়ারেন্স এবং রিক্রুটমেন্টের সঙ্গে মালয়েশিয়ার ডাটাবেজের সমন্বয় হবে। ফলে বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার বিষয়টি আরও সহজ ও পরিচ্ছন্ন হবে। সচিব বলেন, ‘বাংলাদেশ যে পরিমাণ ওয়ার্ক অর্ডারRead More
লন্ডন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলর মোঃ আয়াছ মিয়ার জীবন ও কর্মশীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উম্মোচন
নিউজ ডেস্ক: লন্ডন, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার এবং তিনবারের নির্বাচিত কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক এবং মানবাধিকার কর্মী একাউন্টেন্ট মোঃ আয়াছ মিয়ার জীবন ও কর্মশীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল (২১ শে মার্চ ২০২৩) ইং লন্ডনের বাংলা টাউনে মাইক্রো বিজনিস পার্কে এক জাকজমকপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে এটা সম্পন্ন হয়। অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক বর্তমান ও সাবেক স্পিকার/ মেয়র, কাউন্সিলর, লেখক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, কমিউনিটি নেতৃবৃন্দ, নবীন- প্রবীনদের এক মিলন মেলায় পরিনত হয়। টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার এবং সাবেক কাউন্সিলর, কমিউনিটি ব্যক্তিত্ব আহবাব হোসেনের সভাপতিত্বে এবং টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের, (লন্ডন) এর সভাপতিRead More
শেষ মুহূর্তে রমজানের প্রস্তুতি যেভাবে নিবেন
মো. আবদুল মজিদ মোল্লা: দরজায় কড়া নাড়ছে মহিমান্বিত মাস রমজান। এখনো যারা রমজানের জন্য প্রস্তুত হতে পারেনি, তাদের উচিত আজই প্রস্তুতি গ্রহণ করা। কেননা রাসুলুল্লাহ (সা.) রমজানের দুই মাস আগে থেকেই রমজান লাভের দোয়া করতেন—‘হে আল্লাহ, আপনি আমাদের রজব ও শাবান মাসে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন।’ (মিশকাতুল মাসাবিহ, হাদিস : ১৩৬৯) নিঃসন্দেহে এই দোয়া ছিল রমজানের জন্য নবীজি (সা.)-এর মানসিক প্রস্তুতি। আর হাদিসের ভাষ্য অনুযায়ী মুমিন রজব মাস থেকে রজমানের প্রস্তুতি শুরু করবে। তবে যারা এখনো রমজানের প্রস্তুতি শুরু করতে পারেনি, তারা শাবান মাসে প্রস্তুতি গ্রহণRead More
বিদেশি দক্ষ কর্মীদের কাছে টানতে কানাডার কৌশল নিচ্ছে জার্মানি
বিদেশবার্তা২৪ ডেস্ক: বিদেশি দক্ষ কর্মীদের কাছে টানতে কানাডার কৌশল কাজে লাগাতে চায় জার্মানি৷ আর এ জন্য দেশটিতে সফরে গেছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার এবং শ্রমমন্ত্রী হুবেরটুস হাইল৷ রোববার তারা কানাডার উদ্দেশে বার্লিন ছেড়েছেন৷ সফরকালে কানাডার শ্রম, অভিবাসন এবং জননিরাপত্তা বিষয়ক মন্ত্রীদের সঙ্গে একাধিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে৷ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে সিমেনস হেলদিনিয়ার্স এবং এসইডব্লিউ ইউরোড্রাইভ নামের বড় দুটি প্রতিষ্ঠানের কর্মী নিয়োগে কাজ করা একটি অভিবাসন সংস্থাও পরিদর্শন করবেন দুই মন্ত্রী৷ কারণ এই প্রতিষ্ঠানটি গত চার বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের নিয়োগেRead More
সুখী হতে চাইলে যে যে আমল করবেন
ধর্ম ডেস্ক: সকাল থেকে সন্ধ্যা-রাত পর্যন্ত কঠোর পরিশ্রম, কান্তিতে কেটে যায় একজন মানুষের। পরিবার, সন্তান নিজের শান্তির খোঁজেই মানুষের এতো কষ্ট-ক্লেশ। একজন মানুষ কখনো পুরোপুরি সুখী হতে পারেন না। তবে সুখী থাকার চেষ্টা করতে পারেন। সবগুলো পন্থা অবলম্বন করতে পারেন। তবে পৃথিবী মানুষের পরিতৃপ্ত, পূর্ণ সুখের জায়গা নয়। চিরস্থায়ী, সুখের আবাস জান্নাত। জান্নাতেই মানুষের জন্য অপেক্ষা করছে অফুরন্ত সুখ-নেয়ামতরাজি। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘অবশ্য মুত্তাকিদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে। বাগ-বাগিচা, আঙুর, নবযৌবনা সমবয়সী তরুণীবৃন্দ এবং উচ্ছ্বসিত পানপাত্র। সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা। প্রতিদান ও যথেষ্টRead More
পাকিস্তান-আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১
বিদেশবার্তা২৪ ডেস্ক: আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী বাদাকসানের জুর্ম শহরে শক্তিশালী ভূমিকম্পে ১১জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ১০০ জনের বেশি মানুষ। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫ মাত্রার। আফগানিস্তানে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভূত হয় ভারত ও পাকিস্তানেও। পাকিস্তানে ৯ জন আর আফগানিস্তানে ২ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ জানিয়েছে, জুর্ম শহরের ৪০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। মাটির ১৮৭ দশমিক ৬ কিলোমিটার গভীরে এটি উৎপত্তি হয়। জুর্ম শহরটি আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল হিন্দুকুশের কাছে অবস্থিত। ভূমিকম্পের আঘাতে আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলের লাঘমান প্রদেশে দুইজন নিহত হয়েছেন। এছাড়া ওইRead More
অবৈধ অভিবাসন ঠেকাতে সম্মত ইতালি-মিশর, গঠন করবে টাস্কফোর্স
বিদেশবার্তা২৪ ডেস্ক: অনিয়মিত অভিবাসন বন্ধে একমত হয়েছে ইতালি ও মিশর। এ লক্ষ্যে দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করতে সম্মত হয়েছে দুই দেশ। সম্প্রতি অনিয়মিত পথে আসা অভিবাসনপ্রত্যাশীদের ঠেকানো এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বাড়ানোর লক্ষ্যে কায়রো সফর করেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। ১৬ মার্চ মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ তৌফিকের সঙ্গে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যকার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে সহযোগিতার লক্ষ্যে ইতালি ও মিশরের বিশেষজ্ঞদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠনে করা হবে। এমনকি অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে আফ্রিকানRead More


