Main Menu

editor

 

সৌদিতে সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

নিউজ ডেস্ক: সৌদি আরবে কর্মস্থলে যাওয়ার পথে প্রাইভেটকার ও মাইক্রোবাসের সংঘর্ষে দিদার ওরফে বাদল নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দেশটির রাজধানী রিয়াদে একটি হাসপাতালে তিনি মারা যান। নিহত ৪৫ বছর বয়সী দিদার ওরফে বাদল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের উত্তর জগৎসার গ্রামের হাজি আশিদ মিয়ার ছেলে। নিহতের ছোট ভাই ফজলে রাব্বি জানান, রবিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে বাদলের প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় বাদল। তাকে উদ্ধার করে সৌদি-জার্মান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ছিলেন তিনি।Read More


ভারতে সেনা ঘাঁটির ভেতর গোলাগুলি, বহু হতাহত

বিদেশবার্তা২৪ ডেস্ক: ভারতের পাঞ্জাব প্রদেশের বাথিন্দা সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির ঘটনায় বহু হতাহত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সকালে হওয়া এ গোলাগুলিতে এখন পর্যন্ত ৪ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতীয় সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে বাথিন্দা সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির খবর পাওয়া যায়। ঘাঁটির কুইক রেসপন্স টিমকে সক্রিয় করা হয়েছে। উক্ত এলাকা ঘিরে ফেলা ও বন্ধ করে দেওয়া হয়েছে। অনুসন্ধান অভিযান চলছে। চারজন নিহত হওয়ার খবর জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’ এদিকে সেনাবাহিনীর আরেকটি সূত্র জানিয়েছে, দুইদিন আগে এ ঘাঁটিরRead More


সাংবাদিক সাজলু লস্করের বড় ভাইয়ের ইন্তেকাল

নিউজ ডেস্ক: সিলেট প্রতিদিনের সম্পাদক সাজলু লস্করের বড় ভাই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুন্দিশাইল নিবাসী মিন্টু লস্কর আর নেই। তিনি বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটে সিলেটের একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামায আজ বুধবার বিকাল ৩টায় তাঁর গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার সুন্দিশাইল পুর্ব জামে মসজিদ মাঠে ও ২য় জানাযা বাদ আসর সিলেট নগরীর মানিক পির( র:) মাজার প্রাঙ্গনে অনুষ্টিত হবে। এরপর মানিকপীর টিলায় দাফন সম্পন্নRead More


নিজ বাসায় অগ্নিকাণ্ড নিয়ে যা বললেন মেয়র আরিফ

নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসায় মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে অগ্নিকাণ্ড ঘটে। দুতলা বাসার নিচতলায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে বাসার আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। বাসায় আগুন লাগার বিষয়ে সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে আলোচনা সভা শেষে সাংবাদিকদের মেয়র আরিফ বলেন, শুনেছি বাসায় আগুন লেগেছে কিন্তু এখনো বিস্তারিত কিছু জানিনা। এসি থেকে আগুনেRead More


ইতালিতে প্রগতি ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক: ইতালি প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন প্রগতি ব্যবসায়ী সমিতি ইতালির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোমে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে ইতালি প্রবাসী ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় পাঁচ শতাধিক মুসল্লি অংশ নেয়। রোমের বাংলাদেশী অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রগতি ব্যবসায়ী সমিতির ভ্রাতৃপ্রতিম আরো পাঁচটি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক,আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি ইকবাল বেপারী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিপনের সার্বিক তত্ত্বাবধানে। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন, সহ সভাপতি সাইফুল ইসলাম শফিক, মনিরুলRead More


৯ হাজার প্রবাসীকে ডিপোর্ট করেছে কুয়েত

নিউজ ডেস্ক: চলতি বছরের প্রথম তিন মাসে বিভিন্ন দেশের ৯ হাজার অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। এদের মধ্যে প্রায় ৪ হাজারই নারী। এছাড়া কুয়েতের কারাগারে থাকা বিভিন্ন দেশের আরও প্রায় সাত শতাধিক নারী-পুরুষকে দ্রুত দেশটি থেকে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। অবৈধভাবে বসবাস ও মাদক চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত কুয়েত থেকে এসব প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। তবে ঠিক কোন দেশের কতজন প্রবাসীকে ডিপোর্ট করা হয়েছে তা জানানো হয়নি। কুয়েতের গণমাধ্যমগুলোর প্রতিবেদনেRead More


রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আরসা কমান্ডার নিহত

নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সঙ্গে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুল মজিদ লালাইয়া নামেরএক আরসা কমান্ডার (৩৪) নিহত হয়েছেন। তিনি একাধিক হত্যা মামলার আসামি। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর ৮ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে। এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, সকালে ক্যাম্প-১৯ এর ৮ নম্বর ব্লকের আমিন মাঝির বাসার পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের কয়েকটি ঘর ঘিরে ফেলে এপিবিএন। এ সময় পুলিশকে লক্ষ্যRead More


নিউজার্সিতে বাংলাদেশি তরুণের রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বাংলাদেশি তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আবুল খায়ের আপন। তিনি চার খাই জালাল নগর নিবাসী, আমেরিকা প্রবাসী (হামজা রেস্টুরেন্টের এর সত্ত্বাধিকারী) আবু ফয়ছলের ছোট ভাই। স্থানীয় সময় সময় সন্ধ্যা ৯টার দিকে তার নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় আপনকে। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন।)। আপনের প্রতিবেশিরা জানায়, তার মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে যাওয়ার পর আমরা নিউজার্সি, নিউ ইয়র্কে বসবাসরত চারখাইয়ের জালাল নগর, কোনা, ঢেলাখানী ও দত্তগ্রামের সবাই তাৎক্ষণিক এক জরুরি বৈঠকে বসি। এসময় আমাদের সাথে উপস্হিত ছিলেন পেটারসন সিটির সেকেন্ড ওয়ার্ড কাউন্সিলম্যান সাহিন খালিক।Read More


সন্দ্বীপ সমিতি ইতালির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক: ইতালির রাজধানি রোমের তরপিনাত্তারা মুসলিম সেন্টার মসজিদে সাত শতাধিক মুসল্লির অংশগ্রহণে সন্দ্বীপ সমিতি ইতালির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ শাহী ও সাধারণ সম্পাদক নূর ইসলাম পান্নার সার্বিক তত্ত্বাধানে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে মানব জীবনে রমজানের ফযীলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেন মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজী। এতে রোমের রাজনৈতিক,সামাজিক ও আঞ্চলিক সংগঠনের সাত শতাধিক মুসল্লির সমাগম ঘটে। এসময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জান্নাত হোসেন, সহ-সভাপতি ফোরকান উদ্দিন, ফরহাদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরশাফRead More


শারজাহ চ্যারিটির আয়োজনে ঢাকা ও সিলেটে কুরআন প্রতিযোগিতা

ধর্ম ডেস্ক: শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঢাকা ও সিলেটে ইক্বরা হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকার দক্ষিণখানের মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়ায় তিনটি গ্রুপে ৬০ জন দৃষ্টি প্রতিবন্ধী হাফিজদের অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৯ জন বিজয়ীকে ২ লাখ ৮৮ হাজার ৪শ টাকার নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া ৫ থেকে ৭ এপ্রিল সিলেটের বাগবাড়ী দারুল ইমারাততে মোট চারটি গ্রুপে ২০০ জন হাফিজের অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ১২ জন বিজয়ীকে ৩ লাখ ২৭Read More