Main Menu

editor

 

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আরসা কমান্ডার নিহত

নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সঙ্গে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুল মজিদ লালাইয়া নামেরএক আরসা কমান্ডার (৩৪) নিহত হয়েছেন। তিনি একাধিক হত্যা মামলার আসামি। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর ৮ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে। এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, সকালে ক্যাম্প-১৯ এর ৮ নম্বর ব্লকের আমিন মাঝির বাসার পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের কয়েকটি ঘর ঘিরে ফেলে এপিবিএন। এ সময় পুলিশকে লক্ষ্যRead More


নিউজার্সিতে বাংলাদেশি তরুণের রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বাংলাদেশি তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আবুল খায়ের আপন। তিনি চার খাই জালাল নগর নিবাসী, আমেরিকা প্রবাসী (হামজা রেস্টুরেন্টের এর সত্ত্বাধিকারী) আবু ফয়ছলের ছোট ভাই। স্থানীয় সময় সময় সন্ধ্যা ৯টার দিকে তার নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় আপনকে। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন।)। আপনের প্রতিবেশিরা জানায়, তার মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে যাওয়ার পর আমরা নিউজার্সি, নিউ ইয়র্কে বসবাসরত চারখাইয়ের জালাল নগর, কোনা, ঢেলাখানী ও দত্তগ্রামের সবাই তাৎক্ষণিক এক জরুরি বৈঠকে বসি। এসময় আমাদের সাথে উপস্হিত ছিলেন পেটারসন সিটির সেকেন্ড ওয়ার্ড কাউন্সিলম্যান সাহিন খালিক।Read More


সন্দ্বীপ সমিতি ইতালির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক: ইতালির রাজধানি রোমের তরপিনাত্তারা মুসলিম সেন্টার মসজিদে সাত শতাধিক মুসল্লির অংশগ্রহণে সন্দ্বীপ সমিতি ইতালির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ শাহী ও সাধারণ সম্পাদক নূর ইসলাম পান্নার সার্বিক তত্ত্বাধানে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে মানব জীবনে রমজানের ফযীলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেন মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজী। এতে রোমের রাজনৈতিক,সামাজিক ও আঞ্চলিক সংগঠনের সাত শতাধিক মুসল্লির সমাগম ঘটে। এসময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জান্নাত হোসেন, সহ-সভাপতি ফোরকান উদ্দিন, ফরহাদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরশাফRead More


শারজাহ চ্যারিটির আয়োজনে ঢাকা ও সিলেটে কুরআন প্রতিযোগিতা

ধর্ম ডেস্ক: শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঢাকা ও সিলেটে ইক্বরা হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকার দক্ষিণখানের মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়ায় তিনটি গ্রুপে ৬০ জন দৃষ্টি প্রতিবন্ধী হাফিজদের অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৯ জন বিজয়ীকে ২ লাখ ৮৮ হাজার ৪শ টাকার নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া ৫ থেকে ৭ এপ্রিল সিলেটের বাগবাড়ী দারুল ইমারাততে মোট চারটি গ্রুপে ২০০ জন হাফিজের অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ১২ জন বিজয়ীকে ৩ লাখ ২৭Read More


জান্নাতের ৮টি দরজাই খোলা থাকবে যে ব্যক্তির জন্য

ধর্ম ডেস্ক: জান্নাতের রয়েছে বিভিন্ন দরজা, মুমিনের আমল অনুযায়ী মুমিন সেই দরজাগুলো দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত দ্বারাও বোঝা যায় যে জান্নাতের বহু দরজা রয়েছে। কেননা পবিত্র কোরআনের আয়াতগুলো জান্নাতের দরজার আলোচনায় ‘আবওয়াব’ শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ দরজাসমূহ। রাসুল (সা.)-এর হাদিসের মাধ্যমেও বোঝা যায় যে জান্নাতের কয়েকটি দরজা রয়েছে। তাঁর একটি হাদিসে তিনি এর সংখ্যাও বলে দিয়েছেন। উমর ইবনে খাত্তাব (রা.) বলেন রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি উত্তমরূপে অজু করে আর বলে, ‘আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (সা.) তাঁরRead More


রোজা কবুল হচ্ছে কিনা বুঝবেন যেভাবে

ধর্ম ডেস্ক: ইসলামের পঞ্চস্তম্ভের মাঝে রোজাকে সব থেকে ব্যতিক্রমী এবং একমাত্র লৌকিকতা মুক্ত ইবাদত বলা হয়। কারণ, মুমিন যত ধরনের ইবাদত করে তা অন্যরা দেখতে পায়। মানুষের চোখের আড়ালে সাধারণত কোনো ইবাদত করা যায় না। কিন্তু রোজা এমন একটি ইবাদত, যা চোখে দেখা যায় না। মানুষের পানাহার থেকে এই বিরতি শুধু আল্লাহর জন্য। ব্যতিক্রমী এই ইবাদতের পুরস্কার হিসেবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি (রা.) বলেন, আমি নবী (সা.)-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিনও সিয়াম পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুনRead More


রমজান যেভাবে ইবাদত পালনে অভ্যস্ত করে তোলে

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী, অতিথি লেখক: মুমিনদের আত্মগঠন ও প্রশিক্ষণের মাস রমজান। মুসলিম জাতির জন্য রহমতস্বরূপ এ মাসটি নৈতিক উন্নয়ন, চারিত্রিক দৃঢ়তা ও সামাজিক সাম্যের নিশ্চয়তা বিধানের এক অনন্য সুযোগ। রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- ‘কেবল পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়। অশ্লীল কথাবার্তা ও অশালীন আলোচনা থেকে দূরে থাকাই আসল রোজা। অতএব হে রোজাদার! যদি কেউ তোমাকে গালি দেয় বা তোমার সাথে অভদ্রতা করে তাহলে তাকে বলো, আমি রোজাদার।’ (ইবনে খুজাইমা ও ইবনে হিকাম)। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন- ‘আমার উম্মত যদি মাহেRead More


চট্টগ্রাম সমিতি রিয়াদের ইফতার ও দোয়া মাহফিল

বিদেশবার্তা২৪ ডেস্ক: সৌদি আরবে রাজধানী রিয়াদে প্রবাসীদের সংগঠন চট্টগ্রাম সমিতি রিয়াদের উদ্যোগে বাথাস্থ ফোরস্টার হোটেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম সমিতি-রিয়াদ সভাপতি শওকত ওসমান চৌধুরীর সভাপতিত্বে, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল আলম ও সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দীনের যৌথ সঞ্চালনায় শুরুতে কোরাআন তেলওয়াত করেন গিয়াস উদ্দিন। এ ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ক্বারী আবদুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি ডক্টর রেজাউল করিম মিলন, সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, চট্টগ্রাম সমিতির উপদেষ্টা ও যমুনা টিভি সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন।Read More


ইতালিতে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে দূতাবাসে ইফতার

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান অভিবাসী সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় জনাব শামীম আহসান ২০২২সালের একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান তুলে ধরেন। এতে দেখা যায় পাসপোর্টের আবেদন ছিল ১৭,৮২৭টি, বিতরণ করা হয়েছে ১৭,৭০৬টি, বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়েছে ৯৮৫টি। নো ভিসা রিকোয়ার্ড(NVR) ২১৫১টি। ট্রাভেল পারমিট (TP) দেওয়া হয়েছে ১৭০টি। বিভিন্ন সার্টিফিকেট প্রদান করা হয়েছে ৭৪৬৪টি। ইতালির বিভিন্ন দুরবর্তী ৪টি শহরে ভ্রাম্যমাণ কন্স্যুলার সেবা দেওয়া হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধিত হয়েছে ২২৪৬টি। প্রবাসীদের মরদেহ প্রেরণে প্লেনভাড়া প্রদান করা হয়েছে ৩৬Read More


নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৫০, নিখোঁজ অনেকে

বিদেশবার্তা২৪ ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের একটি গ্রামে পৃথক বন্দুক হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। স্থানীয় সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার বেনু রাজ্যের উমোগিদি সম্প্রদায়ের উপর এ হামলার ঘটনা ঘটে। সেখানে যাযাবর পশুপালক এবং জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়। বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, নিহতদের মধ্যে ৪৬ জনের মরদেহ পাওয়া গেছে। অনেক লোক এখনো নিখোঁজ রয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ওই এলাকায় সেনা সদস্য পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন কিছুটা শান্তRead More